بابُ بَشَّارٍ
[1919] بَشّارُ بنُ أَبِي سَيفٍ (1).
عَنِ الوليدِ بنِ عبدِ الرَّحمنِ.
رَوَى عَنْهُ واصِلٌ مَولَى أَبي
(2) عُيَينةَ، وجَريرُ بنُ حازِمٍ.
وقالَ
(3) عليٌّ: بَشارُ بنُ أَبِي سَيفٍ الجَرْميُّ، الشاميُّ
(4).
ويُقالُ: المَخزوميُّ، ولا يصحُّ.
[1920] بَشّارُ بنُ كِدَامٍ (5).
يُقالُ
(6): أَخو مِسعرٍ
(7)، الهِلَالِيُّ، الكُوفيُّ
(8).
قَالَ لِي
(9) مُحمّدُ بنُ سَلَامٍ
(10): حدّثَنا أَبو مُعاويةَ، عنْ بَشّارِ بنِ كِدَامٍ، عنْ مُحمّدِ بنِ زَيدِ بنِ عبدِ اللَّهِ بنِ عُمرَ، عنِ ابنِ عُمرَ، عنِ النبيِّ صلى الله عليه وسلم قَالَ: "الحَلِفُ حِنْثٌ، أَوْ نَدَمٌ".
তারীখুল কাবীর লিল বুখারী
খন্ডঃ 2 | পৃষ্ঠাঃ 545
বাশশার সংক্রান্ত পরিচ্ছেদ
[১৯১৯] বাশশার ইবনে আবি সাইফ (১)।
ওয়ালিদ ইবনে আবদুর রহমান থেকে বর্ণিত।
তাঁর থেকে বর্ণনা করেছেন আবু উয়াইনার মুক্তদাস ওয়াসিল এবং জারীর ইবনে হাযিম।
আলী (ইবনুল মাদিনী) বলেন: বাশশার ইবনে আবি সাইফ আল-জারমী, আশ-শামী
(৪)।
এবং বলা হয়: আল-মাখজুমী, তবে তা সঠিক নয়।
[১৯২০] বাশশার ইবনে কিদাম (৫)।
বলা হয়
(৬): তিনি মিসআরের ভাই
(৭), আল-হিলালী, আল-কুফী
(৮)।
মুহাম্মদ ইবনে সালাম আমার নিকট বর্ণনা করেছেন
(১০): আবু মুআবিয়া আমাদের নিকট বর্ণনা করেছেন বাশশার ইবনে কিদাম থেকে, তিনি মুহাম্মদ ইবনে যায়েদ ইবনে আবদুল্লাহ ইবনে উমর থেকে, তিনি ইবনে উমর থেকে, তিনি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন: "শপথ বা কসম হলো (তা) ভঙ্গ করা অথবা অনুশোচনা।"