Part 1 | Page 202
খন্ডঃ 1 | পৃষ্ঠাঃ 202
বনু জুরাইক বিন আমির বিন জুরাইক-এর অন্তর্ভুক্ত হলেন সাদ বিন উসমান বিন খালদাহ বিন মাখলাদ, আল-হারিস বিন কায়েস বিন খালিদ বিন মাখলাদ, জুবাইর বিন ইয়াস বিন খালিদ বিন মাখলাদ, আব্বাদ বিন কায়েস বিন আমির বিন খালিদ বিন আমির বিন জুরাইক, আসআদ বিন ইয়াজিদ বিন আল-ফাকিহ বিন যাইদ বিন খালদাহ বিন আমির, আল-ফাকিহ বিন বিশর বিন আল-ফাকিহ বিন যাইদ বিন খালদাহ, আইজ বিন মায়িস বিন কায়েস বিন খালদাহ ও তাঁর ভ্রাতা মুআজ বিন মায়িস এবং মাসউদ বিন সাদ বিন কায়েস বিন খালদাহ। আর বনু আজলান বিন আমর বিন আমির বিন জুরাইক-এর অন্তর্ভুক্ত হলেন রিফায়াহ বিন রাফি বিন মালিক বিন আজলান ও তাঁর ভ্রাতা খাল্লাদ বিন রাফি এবং উবায়েদ বিন যাইদ বিন আমির বিন আজলান। আর বনু বায়াদাহ বিন আমির বিন জুরাইক-এর অন্তর্ভুক্ত হলেন জিয়াদ বিন লাবিদ বিন সালাবা বিন সিনান বিন আমির বিন আদি বিন উমাইয়া বিন বায়াদাহ, ফারওয়াহ বিন আমর বিন ওয়াযকাহ বিন উবায়েদ বিন আমির বিন বায়াদাহ, রুখাইলাহ বিন সালাবা বিন আমির বিন বায়াদাহ এবং খালিদ বিন কায়েস।