সহীহ ইবনু হিব্বান
101 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: بَيْنَمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْسِمُ غَنِيمَةً بِالْجِعْرَانَةِ، إِذْ قَالَ لَهُ رَجُلٌ: اعْدِلْ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا وَيْلِي لَقَدْ شَقِيتُ إِنْ لَمْ أَعْدِلْ». [65: 3]
১০১. জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরানাহ নামক স্থানে গনীমাতের মাল ও সোনারূপা বণ্টন করছিলেন। তখন এক ব্যক্তি তাঁকে বললো, ইনসাফ করুন। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হায় আফসোস! আমিই যদি ইনসাফ না করি, তবে আমি তো বড়ই হতভাগ্য হয়ে যাব![1]
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «ظلال الجنة» (943).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الصحيحين
102 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ تَمَارَى هُوَ وَالْحُرُّ بْنُ قَيْسِ بْنِ حِصْنٍ الْفَزَارِيُّ فِي صَاحِبِ مُوسَى، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: هُوَ الْخَضِرُ، فَمَرَّ بِهِمَا أُبَيُّ بْنُ كَعْبٍ، فَدَعَاهُ ابْنُ عَبَّاسٍ، فَقَالَ: يَا أَبَا الطُّفَيْلِ، هَلُمَّ إِلَيْنَا، فَإِنِّي قَدْ تَمَارَيْتُ أَنَا وَصَاحِبِي هَذَا فِي صَاحِبِ مُوسَى الَّذِي سَأَلَ مُوسَى السَّبِيلَ إِلَى لُقِيِّهِ، فَهَلْ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِيهِ شَيْئًا؟ فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ [ص:305] وَسَلَّمَ، يَقُولُ: «بَيْنَمَا مُوسَى فِي مَلَأٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ إِذْ جَاءَهُ رَجُلٌ، فَقَالَ لَهُ: هَلْ تَعْلَمُ أَحَدًا أَعْلَمَ مِنْكَ؟ فَقَالَ مُوسَى: لَا، فَأَوْحَى اللَّهُ إِلَى مُوسَى: بَلْ عَبْدُنَا الْخَضِرُ، فَسَأَلَ مُوسَى السَّبِيلَ إِلَى لُقِيِّهِ، فَجَعَلَ اللَّهُ لَهُ الْحُوتَ آيَةً، وَقِيلَ لَهُ: إِذَا فَقَدْتَ الْحُوتَ، فَارْجِعْ فَإِنَّكَ تَلَقَّاهُ، فَسَارَ مُوسَى مَا شَاءَ اللَّهُ أَنْ يَسِيرَ، ثُمَّ قَالَ لِفَتَاهُ: آتِنَا غَدَاءَنَا، فَقَالَ لِمُوسَى حِينَ سَأَلَهُ الْغَدَاءَ: أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ، فَإِنِّي نَسِيتُ الْحُوتَ، وَمَا أَنْسَانِيهِ إِلَّا الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ، وَقَالَ مُوسَى لِفَتَاهُ: ذَلِكَ مَا كُنَّا نَبْغِي، فَارْتَدَّا عَلَى آثَارِهِمَا قَصَصًا، فَوَجَدَا خَضِرًا، وَكَانَ مِنْ شَأْنِهِمَا مَا قَصَّ اللَّهُ فِي كِتَابِهِ». [4: 3]
১০২. উবাইদুল্লাহ ইবনু ’আবদুল্লাহ ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণনা করেন, তিনি (ইবনু আব্বাস) এবং কায়স ইবনু হিসন আলফাযারী মূসা (আঃ) এর সঙ্গী সম্পর্কে বিতর্কে জড়ালেন। ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, সঙ্গীটি খাযির (আঃ) ছিলেন। অতঃপর সেখানে উবাই ইবনু কা’ব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আসলেন, ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাকে বললেন, হে আবূ তুফায়ল! এদিকে আসুন, আমি এবং আমার এ সাথীর মধ্যে বিতর্ক হয়েছে যে, মূসা (আঃ) এর সঙ্গীর সম্বন্ধে যার নিকট তিনি জানতে চেয়েছিলেন সাক্ষাতে যাওয়ার রাস্তা। আপনি কি তার সম্বন্ধে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কিছু বলতে শুনেছেন? উবাই ইবনু কা’ব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, আমি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, মূসা (আঃ) বনী ইসরাঈলদের এক সমাবেশে ছিলেন, এমতাবস্থায় একটা লোক এসে তাঁকে জিজ্ঞেস করল, আপনার চেয়ে অধিক জ্ঞানী কোন লোক সম্বন্ধে কি আপনার জানা আছে? মূসা (আঃ) বললেন, না। তখন আল্লাহ মূসা আঃ এর প্রতি ওয়াহী প্রেরণ করলেন, বরং আমার বান্দা খাযির (তোমার তুলনায় অধিক জানেন)।
মূসা (আঃ) খাযির (আঃ) এর সাথে দেখার করার উপায় জানতে চাইলেন। আল্লাহ তা’আলা মাছকে নমুনা হিসেবে চিহ্নিত করলেন এবং আদেশ করা হলো, যখন তুমি মাছটি হারিয়ে ফেলবে তখন ফিরবে আর তার দর্শনও পাবে। মূসা (আঃ) আল্লাহর ইচ্ছা মতো চললেন। তারপর তার সঙ্গী গোলামকে বললেন, আমাদের নাস্তা বের করো। তথন খাদিম মূসা আঃ কে বলল, আপনার কি জানা আছে যে, যখন আমরা সাখরাহ্ (পাথরের) নিকট পৌঁছলাম তখন মাছের কথা ভুলে গিয়েছি; আর শাইতানই আমাদের তা স্মরণ ভুলিয়ে দেয়ার কারণ। মূসা (আঃ) গোলামকে বললেন, এটাই তো আমরা খুঁজছিলাম। সুতরাং দু’জনেই পদাঙ্ক অনুসরণ করে ফিরলেন এবং খাযির (আঃ) কে পেলেন। পরবর্তী ঘটনা আল্লাহ তা’আলা তার গ্রন্থে বর্ণনা করেছেন।[1]
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
103 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، قَالَ: أَخْبَرَنَا الْمَخْزُومِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ الْأَصَمُّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ الْأَصَمِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا مُحَمَّدُ، أَرَأَيْتَ جَنَّةً عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ، فَأَيْنَ النَّارُ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرَأَيْتَ هَذَا اللَّيْلَ [الَّذِي] * [ص:307] قَدْ كَانَ [أَلْبَسَ عَلَيْكَ كُلَّ شَيْءٌ]، ثُمَّ لَيْسَ شَيْءٌ، أَيْنَ جُعِلَ؟ » قَالَ: اللَّهُ أَعْلَمُ، قَالَ: «فَإِنَّ اللَّهَ يَفْعَلُ مَا يَشَاءُ». [65: 3]
১০৩. আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, একদা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট একজন লোক এসে বলল, ইয়া মুহাম্মদ! আপনার কি মত, জান্নাতের পরিধি তো আসমানসমূহ ও পৃথিবী, তাহলে জাহান্নাম কোথায় অবস্থিত?
তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাহলে বল, রাতের ব্যাপারে তোমার কী মত, যা সবকিছুকে লুকিয়ে ফেলে, তা কোথায় সৃষ্টি হয়েছে? তখন সে বলল, আল্লাহই ভাল জানেন। তখন তিনি বললেনঃ আর নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছা করেন, তা-ই করেন।[1]
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2892). * [الَّذِي] .. [أَلْبَسَ عَلَيْكَ كُلَّ شَيْءٌ] قال الشيخ: ما بين المعقوفين سقط من الأصل. تنبيه!! ما بين المعقوفين زيادة من «طبعة باوزير» وليس موجودا في «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم. عبيد الله بن عبد الله الأصم: روى عن جمع، وذكره المؤلف في «الثقات»، وأخرج حديثه مسلم، والمخزومي هو المغيرة بن سلمة، أبو هشام المخزومي.
104 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنَا فُلَيْحٌ، عَنْ هِلَالِ بْنِ عَلِيٍّ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: بَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَدِّثُ الْقَوْمَ، جَاءَهُ أَعْرَابِيٌّ، فَقَالَ: مَتَى السَّاعَةُ؟ فَمَضَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَدِّثُ، فَقَالَ بَعْضُ الْقَوْمِ: سَمِعَ مَا قَالَ، وَكَرِهَ مَا قَالَ، وَقَالَ بَعْضُهُمْ: بَلْ لَمْ يَسْمَعْ، حَتَّى إِذَا قَضَى حَدِيثَهُ، قَالَ: «أَيْنَ السَّائِلُ عَنِ السَّاعَةِ؟ » قَالَ: هَا أَنَا ذَا، قَالَ: «إِذَا ضُيِّعَتِ الْأَمَانَةُ، فَانْتَظِرِ [ص:308] السَّاعَةَ»، قَالَ: فَمَا إِضَاعَتُهَا؟ قَالَ: «إِذَ اشْتَدَّ الْأَمْرُ، فَانْتَظِرِ السَّاعَةَ». [65: 3]
১০৪. আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একবার রাসূলুল্লাহ্ (সা.) মজলিসে লোকদের সামনে কিছু আলোচনা করছিলেন। এমতাবস্থায় তাঁর কাছে একজন বেদুঈন এসে প্রশ্ন করলেন, ’কিয়ামত কবে হবে?’ তারপরও রাসূলুল্লাহ্ (সা.) তাঁর আলোচনায় রত রইলেন। ফলে লোকদের কেউ কেউ বললেন, লোকটি যা বলেছে তিনি তা শুনেছেন কিন্তু তার কথা অপছন্দ করেছেন। আর কেউ কেউ বললেনঃ বরং তিনি শুনতেই পান নি। রাসূলুল্লাহ্ (সা.) আলোচনা শেষ করে বললেনঃ ’কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী লোকটি কোথায়?’ সে বলল, ’এই যে আমি, ইয়া রাসূলুল্লাহ্!’ তিনি বললেনঃ ’যখন আমানত নষ্ট করা হয় তখন কিয়ামতের প্রতীক্ষা করবে।’ সে বলল, ’কিভাবে আমানত নষ্ট করা হয়?’ তিনি বললেনঃ ’যখন কোন কাজের দায়িত্ব পালন কঠিন হয়ে যায়, (বুখারীর বর্ণনায় রয়েছেঃ অনুপযুক্ত লোকের প্রতি ন্যস্ত করা হয়), তখন তুমি কিয়ামতের প্রতীক্ষা করবে।’[1]
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: فليح هو ابن سليمان، أبو يحيى المدني. قال الحافظ في «الفتح» 1/ 142: صدوق، تكلم بعض الأئمة في حفظه، ولم يخرج البخاري من حديثه في الأحكام إلا ما توبع عليه. وأخرج له في المواعظ والآداب، وما شاكلها طائفة من أفراده وهذا منها. هلال بن علي يقال له: هلال بن أبي ميمونة، وهلال بن أبي هلال، فقد يظن ثلاثة وهو واحد، وهو من صغار التابعين، وشيخه في هذا الحديث من أوساطهم.
105 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ الْحَسَنِ الْمَرْوَزِيُّ، قَالَ: حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ الطَّوِيلُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَتَى قِيَامُ السَّاعَةِ؟ فَقَامَ النَّبِيُّ صَلَّى [ص:309] اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الصَّلَاةِ، فَلَمَّا قَضَى الصَّلَاةَ، قَالَ: «أَيْنَ السَّائِلُ عَنْ سَاعَتِهِ؟ » فَقَالَ الرَّجُلُ: أَنَا يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «مَا أَعْدَدْتَ لَهَا؟ » قَالَ: مَا أَعْدَدْتُ لَهَا كَبِيرَ شَيْءٍ، وَلَا صَلَاةٍ، وَلَا صِيَامٍ، أَوْ قَالَ: مَا أَعْدَدْتُ لَهَا كَبِيرَ عَمَلٍ، إِلَّا أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ»، أَوْ قَالَ: «أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ» قَالَ أَنَسٌ: فَمَا رَأَيْتُ الْمُسْلِمِينَ فَرِحُوا بِشَيْءٍ بَعْدَ الْإِسْلَامِ مِثْلَ فَرَحِهِمْ بِهَذَا
১০৫. আনাস (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন লোক এসে প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল! কিয়ামত কখন সংঘটিত হবে? তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযে দাঁড়িয়ে গেলেন। অতঃপর নামায সমাপ্তির পর তিনি প্রশ্ন করলেনঃ কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী লোকটি কোথায়? সে বলল, হে আল্লাহর রাসূল! এই যে আমি।
তিনি জিজ্ঞেস করলেনঃ তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ? সে বলল, হে আল্লাহর রাসূল! আমি অবশ্য বড় কোন প্রস্তুতি নিতে পারিনি, না (নফল) নামায, না (নফল) রোযাও রাখিনি; অথবা, সে বললঃ আমি বড় কোন আমল করতে পারিনি, তবে আমি নিশ্চয়ই আল্লাহ ও তাঁর রাসূলকে ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যে লোক যাকে ভালোবাসে, (কিয়ামত দিবসে) সে তার সাথেই অবস্থান করবে। অথবা, তিনি বললেনঃ তুমি যাকে ভালোবাস তার সাথেই অবস্থান করবে। বর্ণনাকারী বলেন, তারা এ কথায় এতই সন্তুষ্ট হলেন যে, ইসলাম গ্রহণের পর মুসলিমদের আর কোন বিষয়ে এত খুশি হতে দেখিনি।[1]
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح الأدب المفرد» (260/ 352)، ومضى برقم (8).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح. الحسن بن الحسن المروزي: قال الحافظ في «التقريب»: صدوق، وباقي السند على شرطهما. وتقدم تخريجه من جميع طرقه برقم (8).
106 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ حِينَ زَاغَتِ الشَّمْسُ، فَصَلَّى لَهُمْ صَلَاةَ الظُّهْرِ، فَلَمَّا سَلَّمَ قَامَ عَلَى الْمِنْبَرِ، فَذَكَرَ السَّاعَةَ، وَذَكَرَ أَنْ قَبْلَهَا أُمُورًا عِظَامًا، ثُمَّ قَالَ: «مَنْ أَحَبَّ أَنْ يَسْأَلَنِي عَنْ شَيْءٍ فَلْيَسْأَلْنِي عَنْهُ، فَوَاللَّهِ لَا تَسْأَلُونِي عَنْ شَيْءٍ إِلَّا حَدَّثْتُكُمْ بِهِ مَا دُمْتُ فِي مَقَامِي»، قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ: فَأَكْثَرَ النَّاسُ الْبُكَاءَ حِينَ سَمِعُوا ذَلِكَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَكْثَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَقُولَ: «سَلُونِي [ص:310] سَلُونِي»، فَقَامَ عَبْدُ اللَّهِ بْنُ حُذَافَةَ، فَقَالَ: مَنْ أَبِي يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «أَبُوكَ حُذَافَةُ»، فَلَمَّا أَكْثَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَنْ يَقُولَ: «سَلُونِي» بَرَكَ عُمَرُ بْنُ الْخَطَّابِ عَلَى رُكْبَتَيْهِ قَالَ: يَا رَسُولَ اللَّهِ، رَضِينَا بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَسُولًا، قَالَ: فَسَكَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ قَالَ عُمَرُ ذَلِكَ، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَقَدْ عُرِضَ عَلَيَّ الْجَنَّةُ وَالنَّارُ آنِفًا فِي عُرْضِ هَذَا الْحَائِطِ، فَلَمْ أَرَ كَالْيَوْمِ فِي الْخَيْرِ وَالشَّرِّ». [65: 3]
১০৬. আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত, যখন দুপুরে সূর্য ঢলে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসলেন এবং তাদের নিয়ে যুহরের সালাত আদায় করলেন। সালাম ফিরানোর পর তিনি মিম্বরে দাঁড়ালেন এবং কিয়ামত সম্পর্কে আলোচনা করলেন। তিনি উল্লেখ করলেন যে, কিয়ামতের আগে অনেক বড় বড় ঘটনা ঘটবে। তারপর তিনি বললেনঃ কেউ যদি আমাকে কোন বিষয়ে জিজ্ঞেস করতে চায়, তাহলে সে তা করতে পারে। আল্লাহর শপথ! আমি এখানে অবস্থান করা পর্যন্ত তোমরা আমাকে যে বিষয়েই প্রশ্ন করবে, আমি তা তোমাদেরকে জানাব। আনাস (রাঃ) বলেন, একথা শুনে লোকেরা খুব বেশি কাঁদল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি বলতে থাকলেন, তোমরা আমার কাছে প্রশ্ন কর।
আনাস (রাঃ) বলেন, তখন আব্দুল্লাহ ইবনু হুযাফাহ দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল! আমার পিতা কে? তিনি বললেন, তোমার পিতা হুযাফা। আনাস (রাঃ) বলেন, তারপর তিনি বার বার বলতে লাগলেনঃ তোমরা আমার কাছে প্রশ্ন কর। এতে ’উমার (রাঃ) হাঁটু গেড়ে বসে গেলেন এবং বললেন, আমরা আল্লাহকে রব হিসাবে মেনে, ইসলামকে দ্বীন হিসাবে গ্রহণ করে এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে রাসূল হিসাবে বিশ্বাস করে সন্তুষ্ট আছি। আনাস (রাঃ) বলেন, ’উমার (রাঃ) যখন এ কথা বললেন, তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করলেন।
তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: যে সত্তার হাতে আমার প্রাণ, তাঁর শপথ করে বলছি, একটু আগে {আমি যখন সালাতে ছিলাম তখন) এ দেয়ালের প্রস্থে জান্নাত ও জাহান্নাম আমার সামনে পেশ করা হয়েছিল। আজকের মত এমন ভাল আর মন্দ আমি আর দেখিনি।[1]
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح الأدب المفرد» (916): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
107 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ، وَأَبُو مُعَاوِيَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْمَعُ قِرَاءَةَ رَجُلٍ فِي الْمَسْجِدِ، فَقَالَ: «يَرْحَمُهُ اللَّهُ، لَقَدْ أَذْكَرَنِي آيَةً كُنْتُ أُنْسِيتُهَا». [17: 5]
১০৭. ’আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জনৈক ব্যক্তিকে মসজিদে (কুরআন) পড়তে শুনলেন। তিনি বললেন, আল্লাহ তার প্রতি রহম করুন। সে আমাকে অমুক অমুক আয়াত স্মরণ করিয়ে দিয়েছে, যা আমি অমুক অমুক সূরা হতে ভুলে গিয়েছিলাম।[1]
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1202).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين. عبدة: هو ابن سليمان الكلأبي، وأبو معاوية: محمد بن خازم.
108 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ خَلِيلٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ: يَا رَسُولَ اللَّهِ، نَعْمَلُ فِي شَيْءٍ نَأْتَنِفُهُ، أَمْ فِي شَيْءٍ قَدْ فُرِغَ مِنْهُ؟ قَالَ: «بَلْ فِي شَيْءٍ قَدْ فُرِغَ مِنْهُ»، قَالَ: فَفِيمَ الْعَمَلُ؟ قَالَ: «يَا عُمَرُ، لَا يُدْرَكُ ذَاكَ إِلَّا بِالْعَمَلِ»، قَالَ: إِذًا نَجْتَهِدُ يَا رَسُولَ اللَّهِ. [30: 3]
১০৮. আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, উমার ইবনুল খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু বলেনঃ ইয়া রাসূলুল্লাহ! আমরা কিসের ভিত্তিতে আমল করব, আমরা (নিজেরা ইচ্ছাধীনভাবে) যা করব, এমন বিষয়ের ভিত্তিতে, নাকি যা (তাক্বদীরে) চুড়ান্ত করা হয়েছে তার ভিত্তিতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ “না, বরং যা চুড়ান্ত করা হয়েছে তার ভিত্তিতে।” তখন উমার (রাঃ) বললেনঃ তাহলে আমল করা কেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ হে উমার! (তাক্বদীরে কী চুড়ান্ত করা হয়েছে) তা তো কেবল আমলের মাধ্যমেই জানা যাবে। (কেননা, যাকে যে যেখানকার জন্য সৃষ্টি করা হয়েছে, তার জন্য সেখানকার মতো আমল করাকে সহজ করে দেওয়া হয়)।
তখন উমার (রাঃ) বললেনঃ ইয়া রাসূলুল্লাহ! তাহলে আমরা (আমল করার ব্যাপারে) বহুত চেষ্টা-প্রচেষ্টা করতে থাকবো।[1]
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الظلال» (165).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الشيخين غير هشام بن عمار فإنه من رجال البخاري وحده.
109 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا حَوْثَرَةُ بْنُ أَشْرَسَ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، [ص:313] عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْخُلُ عَلَيْنَا، وَلِي أَخٌ صَغِيرٌ يُكَنَّى أَبَا عُمَيْرٍ، فَدَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ، فَقَالَ: «أَبَا عُمَيْرٍ، مَا فَعَلَ النُّغَيْرُ؟ ». [22: 4]
১০৯. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কাছে আসতেন। আমার এক ছোট ভাই ছিল, যাকে আবু উমাইর উপনামে ডাকা হতো। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কাছে আসলেন, অতঃপর বললেনঃ “আবু উমাইর, তোমার ছোট্ট চড়ুই পাখিটির কী হয়েছে?”[1] [2]
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر الشمائل» (201): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح. حوثرة بن أشرس: هو حوثرة بن أشرس العدوي، أبو عامر البصري، روى عن جمع، وروى عنه غير واحد، وذكره المؤلف في "الثقات" 8/ 215، وأرَّخ وفاته سنة إحدى وثلاثين ومئتين، وهو مترجم في "الجرح والتعديل" 3/ 283، وباقي رجاله ثقات على شرط الصحيح.
110 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ بَكْرٍ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عَامِرُ بْنُ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ أَعْظَمَ النَّاسِ فِي الْمُسْلِمِينَ جُرْمًا، مَنْ سَأَلَ عَنْ مَسْأَلَةٍ لَمْ تُحَرَّمْ، فَحُرِّمَ عَلَى الْمُسْلِمِينَ مِنْ أَجْلِ مَسْأَلَتِهِ». [66: 3]
১১০. সা’দ বিন আবু ওয়াক্কাস রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “মুসলিমদের মাঝে সবচেয়ে বড় অপরাধী সেই ব্যক্তি যে এমন কোন বিষয়ে প্রশ্ন করে, যা মুসলিমদের উপর হারাম ছিল না, কিন্তু তার প্রশ্ন করার কারণে হারাম করে দেওয়া হয়।”[1][2]
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3276): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري.
111 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ أَخْبَرَهُ، أَنَّ ابْنَ عَبَّاسٍ كَانَ يُحَدِّثُ، أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي رَأَيْتُ اللَّيْلَةَ فِي الْمَنَامِ ظُلَّةً تَنْطِفُ السَّمْنَ وَالْعَسَلَ، وَإِذَا النَّاسُ يَتَكَفَّفُونَ [مِنْهَا بِأَيْدِيهِمْ، فَالْمُسْتَكْثِرُ وَالْمُسْتَقِلُّ، وَأَرَى سَبَبًا وَاصِلًا مِنَ السَّمَاءِ إِلَى الْأَرْضِ، فَأَرَاكَ أَخَذْتَ بِهِ] فَعَلَوْتَ، ثُمَّ أَخَذَ بِهِ رَجُلٌ مِنْ بَعْدِكَ فَعَلَا، ثُمَّ أَخَذَ بِهِ رَجُلٌ آخَرُ فَعَلَا، ثُمَّ أَخَذَ بِهِ رَجُلٌ آخَرُ فَانْقَطَعَ بِهِ، ثُمَّ وُصِلَ لَهُ فَعَلَا، قَالَ أَبُو بَكْرٍ: يَا رَسُولَ اللَّهِ، بِأَبِي أَنْتَ وَاللَّهِ لَتَدَعَنِّي فَلَأَعْبُرُهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَبِّرْ»، قَالَ أَبُو بَكْرٍ: أَمَّا الظُّلَّةُ فَظُلَّةُ الْإِسْلَامِ، وَأَمَّا الَّذِي يَنْطِفُ مِنَ السَّمْنِ وَالْعَسَلِ، فَالْقُرْآنُ حَلَاوَتُهُ وَلِينُهُ، وَأَمَّا مَا يَتَكَفَّفُ النَّاسُ مِنْ ذَلِكَ، فَالْمُسْتَكْثِرُ [مِنَ [ص:316] الْقُرْآنِ] وَالْمُسْتَقِلُّ، وَأَمَّا السَّبَبُ الْوَاصِلُ مِنَ السَّمَاءِ إِلَى الْأَرْضِ، فَالْحَقُّ الَّذِي أَنْتَ عَلَيْهِ، أَخَذْتَهُ فَيُعْلِيكَ اللَّهُ، ثُمَّ يَأْخُذُ بِهِ رَجُلٌ مِنْ بَعْدِكَ فَيَعْلُو بِهِ، ثُمَّ يَأْخُذُ بِهِ رَجُلٌ آخَرُ فَيَعْلُو بِهِ، ثُمَّ يَأْخُذُ بِهِ رَجُلٌ آخَرُ فَيَنْقَطِعُ بِهِ، ثُمَّ يُوصَلُ لَهُ فَيَعْلُو، فَأَخْبِرْنِي يَا رَسُولَ اللَّهِ، بِأَبِي أَنْتَ، أَصَبْتُ أَمْ أَخْطَأْتُ؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَصَبْتَ بَعْضًا، وَأَخْطَأْتَ بَعْضًا»، قَالَ: وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ، لَتُخْبِرَنِّي بِالَّذِي أَخْطَأْتُ، قَالَ: «لَا تُقْسِمْ». [65: 3]
১১১. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন: এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বললেন: হে আল্লাহর রাসূল, আমি গতরাতে স্বপ্নে একখন্ড মেঘ দেখি, যেখান থেকে মধু ও ঘি পড়ছে, মানুষ সেগুলো তাদের হাতের অঞ্জুলি ভরে ভরে নিচ্ছে; কেউ বেশি নিচ্ছে আবার কেউ কম নিচ্ছে! আমি আরো দেখতে পেলাম আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত একটি রশি, আমি দেখলাম আপনি সেই রশিটি ধরে উপরে উঠে গেলেন, তারপর আরেকজন ব্যক্তি রশি ধরলেন এবং উপরে উঠে গেলেন, তারপর আরেক ব্যক্তি রশি ধরলেন এবং উপরে উঠে গেলেন। অতঃপর আরেক ব্যক্তি রশি ধরলেন কিন্তু রশিটি ছিঁড়ে গেলো! তারপর তার জন্য রশি জোড়া দেওয়া হলো। এরপর তিনি উপরে উঠে গেলেন। আবু বাকর রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু বললেন, ’হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার বাবা উৎসর্গ হোক! আমাকে একটু সুযোগ দিন, আমি এই স্বপ্নের ব্যাখ্যা বলবো।’ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: ঠিক আছে, আপনি স্বপ্নের ব্যাখ্যা করুন। আবু বাকর রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু বললেন: এখানে ছায়াযুক্ত মেঘ দ্বারা উদ্দেশ্য হলো ইসলামের ছায়া।মধু ও ঘি ঝরে পড়া দ্বারা উদ্দেশ্য হলো কুরআনের মধুরতা ও কোমলতা। মানুষ সেখান থেকে অঞ্জুলি ভরে নেওয়ার ব্যাখ্যা হলো কুরআন অল্প গ্রহনকারী ও অধিক গ্রহনকারী। আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত রশি দ্বারা উদ্দেশ্য হলো সেই হক; যার উপর আপনি রয়েছেন। আপনি সে হক গ্রহন করেছেন ফলে আল্লাহ আপনাকে সমুন্নত করেছেন। অতঃপর আপনার পরে আরেকজন তা গ্রহন করবেন এবং তিনিও উপরে উঠে যাবেন। তারপর আরেক ব্যক্তি তা গ্রহন করবেন এবং তিনি ছিঁড়ে পড়ে যাবেন।তারপর তার জন্য তা জোড়া দেওয়া হবে, অতঃপর তিনিও উপরে উঠে যাবেন।হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার বাবা উৎসর্গ হোক! আপনি আমাকে বলুন, আমি কি সঠিক বলেছি নাকি ভুল করেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: “কিছু ঠিক বলেছেন আর কিছু ভুল করেছেন।” আবু বাকর রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু বললেন: “আপনার জন্য আমার বাবা, মা উৎসর্গিত হোক। আল্লাহর শপথ করে বলছি, অবশ্যই আমাকে বলবেন, আমি যা ভুল বলেছি।” নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: “এভাবে শপথ করবেন না।” [1] [2]
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (121)، «الظلال» (1143): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
112 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، أَخْبَرَنِي الْعَلَاءُ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ دَعَا إِلَى هُدًى كَانَ لَهُ مِنَ الْأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ لَا يَنْقُصُ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ، وَمَنْ دَعَا إِلَى ضَلَالَةٍ كَانَ عَلَيْهِ مِنَ الْإِثْمِ مِثْلُ آثَامِ مَنْ تَبِعَهُ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ آثَامِهِمْ شَيْئًا». [12: 3]
১১২. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি মানুষকে হেদায়াতের পথে আহবান করে, সে ব্যক্তি হেদায়াতের অনুসারীদের সমান সাওয়াব পাবেন, এতে তাদের সাওয়াবের কোন কমতি হবে না। অনুরুপভাবে যে ব্যক্তি মানুষকে গোমরাহীর দিকে আহবান করে, তার উপর ভ্রষ্টপথের পথিকদের মতই পাপ বর্তাবে, এতে তাদের পাপের কোন কমতি হবে না।”[1]
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (865): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
113 - سَمِعْتُ أَبَا خَلِيفَةَ، يَقُولُ: سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ بَكْرِ بْنِ الرَّبِيعِ بْنِ مُسْلِمٍ، يَقُولُ: سَمِعْتُ الرَّبِيعَ بْنَ مُسْلِمٍ، يَقُولُ: سَمِعْتُ مُحَمَّدًا، يَقُولُ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَهْطٍ مِنْ أَصْحَابِهِ وَهُمْ يَضْحَكُونَ، فَقَالَ: «لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلًا، وَلَبَكَيْتُمْ كَثِيرًا»، فَأَتَاهُ جِبْرِيلُ، فَقَالَ: إِنَّ اللَّهَ يَقُولُ لَكَ: لِمَ تُقَنِّطُ عِبَادِي؟ قَالَ: فَرَجَعَ إِلَيْهِمْ فَقَالَ: «سَدِّدُوا، وَقَارِبُوا، وَأَبْشِرُوا». [66: 3] [ص:320] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «سَدِّدُوا» يُرِيدُ بِهِ: كُونُوا مُسَدَّدِينَ، وَالتَّسْدِيدُ: لُزُومُ طَرِيقَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاتِّبَاعُ سُنَّتِهِ. وَقَوْلُهُ: «وَقَارِبُوا» يُرِيدُ بِهِ: لَا تَحْمِلُوا عَلَى الْأَنْفُسِ مِنَ التَّشْدِيدِ مَا لَا تُطِيقُونَ، وَأَبْشِرُوا، فَإِنَّ لَكُمُ الْجَنَّةَ إِذَا لَزِمْتُمْ طَرِيقَتِي فِي التَّسْدِيدِ، وَقَارَبْتُمْ فِي الْأَعْمَالِ
১১৩. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদল সাহাবীর পাশ দিয়ে অতিক্রম করছিলেন, এসময় তাঁরা হাসাহাসি করছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁদের বললেন, ’আমি যা জানি তোমরা যদি তা জানতে তবে কম হাসতে, বেশি বেশি কাঁদতে!’ অতঃপর জিবরীল আলাইহিস সালাম এসে বললেন, মহান আল্লাহ আপনাকে বলেছেন: “আপনি কেন আমার বান্দাদেরকে নিরাশ করে দিচ্ছেন?” রাবী বলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁদের কাছে পুনরায় ফিরে গিয়ে বললেন, “তোমরা সঠিক পথে চলো, যথাসাধ্য সঠিক পথের কাছাকাছি থাকতে সচেষ্ট থাকো, আর শুভসংবাদ গ্রহণ করো।”[1]
আবু হাতিম রহিমাহুল্লাহ বলেন: سَدِّدُوا অর্থ: তোমরা সঠিক পথের অনুসারী হও, التَّسْدِيدُ অর্থ: রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পথ আকড়ে ধরা এবং তাঁর সুন্নাত অনুসরণ করা, قَارِبُوا অর্থ: নিজের উপর এমন কঠিন কিছু চাপিয়ে নিবে না, যা পালন করতে পারবে না। তোমরা শুভসংবাদ গ্রহণ করো, কেননা যখন তোমরা আমার পথ সঠিকভাবে আকড়ে ধরবে এবং আমলের ক্ষেত্রে সঠিকতার কাছাকাছি থাকবে, তখন তোমাদের জন্য রয়েছে জান্নাত।”
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3194)، «تخريج فقه السيرة» (445).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم. محمد: هو ابن زياد القرشي الجمحي مولاهم، أبو الحارث المدني.
114 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنِي أَبِي، قَالَ: سَمِعْتُ يَحْيَى بْنَ أَيُّوبَ يُحَدِّثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شِمَاسَةَ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، قَالَ: «كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نُؤَلِّفُ الْقُرْآنَ مِنَ الرِّقَاعِ». [1: 4]
১১৪. যায়েদ বিন সাবিত রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট চামড়ার বিভিন্ন টুকরা থেকে (কুরআনের আয়াত সংগ্রহ করে) কুরআন সংকলন করতাম।”[1] [2]
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (503)، «المشكاة» (6624)، «تخريج فضائل الشام» (رقم 1).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الشيخين، غير عبد الرحمن بن شماسة، فهو من رجال مسلم وحده. عبد الأعلى: هو حماد بن نصر الباهلي، ويحيى بن أيوب: هو الغافقي المصري.
115 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا حَبَّانُ، أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ مُوسَى بْنِ عَلِيِّ بْنِ رَبَاحٍ، قَالَ: سَمِعْتُ أَبِي، يَقُولُ: سَمِعْتُ عُقْبَةَ بْنَ عَامِرٍ الْجُهَنِيَّ، يَقُولُ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ فِي الصُّفَّةِ، فَقَالَ: «أَيُّكُمْ يُحِبُّ أَنْ يَغْدُوَ إِلَى بُطْحَانَ أَوِ الْعَقِيقِ، فَيَأْتِيَ كُلَّ يَوْمٍ بِنَاقَتَيْنِ كَوْمَاوَيْنِ زَهْرَاوَيْنِ يَأْخُذُهُمَا فِي غَيْرِ إِثْمٍ، وَلَا قَطِيعَةِ رَحِمٍ؟ »، قَالُوا: كُلُّنَا يَا رَسُولَ اللَّهِ يُحِبُّ ذَلِكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَلَأَنْ يَغْدُوَ أَحَدُكُمْ إِلَى الْمَسْجِدِ، فَيَتَعَلَّمَ آيَتَيْنِ مِنْ كِتَابِ اللَّهِ خَيْرٌ لَهُ مِنْ نَاقَتَيْنِ، وَثَلَاثٌ خَيْرٌ مِنْ ثَلَاثٍ، وَأَرْبَعٌ خَيْرٌ مِنْ عِدَادِهِنَّ مِنَ الْإِبِلِ». [2: 1] [ص:322] قَالَ أَبُو حَاتِمٍ: هَذَا الْخَبَرُ أُضْمِرَ فِيهِ كَلِمَةٌ وَهِيَ: لَوْ تَصَدَّقَ بِهَا، يُرِيدُ بِقَوْلِهِ: فَيَتَعَلَّمَ آيَتَيْنِ مِنْ كِتَابِ اللَّهِ خَيْرٌ مِنْ نَاقَتَيْنِ وَثَلَاثٍ لَوْ تَصَدَّقَ بِهَا، لِأَنَّ فَضْلَ تَعَلُّمِ آيَتَيْنِ مِنْ كِتَابِ اللَّهِ أَكْبَرُ مِنْ فَضْلِ نَاقَتَيْنِ، وَثَلَاثٍ وَعِدَادِهِنَّ مِنَ الْإِبِلِ لَوْ تَصَدَّقَ بِهَا، إِذْ مُحَالٌ أَنْ يُشَبِّهَ مَنْ تَعَلَّمَ آيَتَيْنِ مِنْ كِتَابِ اللَّهِ فِي الْأَجْرِ بِمَنْ نَالَ بَعْضَ حُطَامِ الدُّنْيَا، فَصَحَّ بِمَا وَصَفْتُ صِحَّةُ مَا ذَكَرْتُ
১১৫. উকবা বিন আমির রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর হুজরা থেকে বের হলেন, এসময় আমরা মাসজিদে নববীর চত্ত্বরে ছিলাম। অতঃপর তিনি বললেন, ’তোমাদের মধ্যে কে পছন্দ করবে প্রত্যহ সকালে বুতহান বা আকীক নামক জায়গায় গিয়ে বড় কুঁজবিশিষ্ট্য, উজ্জ্বল শুভ্র বর্ণের দুটো উষ্ট্রী নিয়ে আসবে, অথচ এতে তার কোন পাপ হবে না বা আত্নীয়তার সম্পর্ক ছিন্ন করতে হবে না? সাহাবাগণ বললেন: ’আমরা সবাই তো এটা পছন্দ করি।’ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: “তোমাদের কারো প্রত্যহ সকালে মাসজিদে গিয়ে কুরআনের দুটো আয়াত শিক্ষা করা, এটা তার জন্য অবশ্যই দুটি উষ্ট্রী অপেক্ষা উত্তম; তিনটি আয়াত শিক্ষা করা তিনটি উষ্ট্রী অপেক্ষা উত্তম, চারটি আয়াত শিক্ষা করা অনুরুপ সংখ্যক উষ্ট্রী অপেক্ষা উত্তম।”[1]
আবু হাতিম রহিমাহুল্লাহ বলেন: “উক্ত হাদীসে একটি বাক্য উহ্য আছে। সেটি হলো: "لَوْ تَصَدَّقَ بِهَا" অর্থাৎ”যদি সে তা সাদাকা করে দেয়।”রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্যের উদ্দেশ্য হলো: কুরআনের দুটি আয়াত শিক্ষা করা দুই বা তিনটি উষ্ট্রী সাদাকা করার চেয়ে উত্তম। কেননা কুরআনের দুটি আয়াত শিক্ষা করা দুই বা তিনটি উষ্ট্রী সাদাকা করার চেয়ে উত্তম,এভাবে যে কোন পরিমান আয়াত শিক্ষা করা সমসংখ্যক উষ্ট্রী সাদাকা করার চেয়ে উত্তম। কেননা এটা অসম্ভব যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরআনের দুটো আয়াত শিক্ষা করার সাওয়াবের সাথে দুনিয়াবী কোন সম্পদ অর্জন করার সাথে উপমা দিবেন। এজন্য আমি এক্ষেত্রে যে ব্যাখ্যা উল্লেখ করেছি, সেটাই যথার্থ।”
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1309): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وحبان هو ابن موسى بن سوار السلمي المروزي، وعبد الله هو ابن المبارك.
116 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ زَيْدِ بْنِ سَلَّامٍ، عَنْ جَدِّهِ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَعَلَّمُوا الْقُرْآنَ، فَإِنَّهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ شَافِعًا لِأَصْحَابِهِ، وَعَلَيْكُمْ بِالزَّهْرَاوَيْنِ: الْبَقَرَةِ وَآلِ عِمْرَانَ، فَإِنَّهُمَا تَأْتِيَانِ يَوْمَ الْقِيَامَةِ كَأَنَّهُمَا غَمَامَتَانِ، أَوْ كَأَنَّهُمَا غَيَايَتَانِ، أَوْ فِرْقَانِ مِنْ طَيْرٍ تُحَاجَّانِ عَنْ أَصْحَابِهِمَا، وَعَلَيْكُمْ بِسُورَةِ الْبَقَرَةِ، فَإِنَّ أَخْذَهَا بَرَكَةٌ، وَتَرْكَهَا حَسْرَةٌ، وَلَا يَسْتَطِيعُهَا الْبَطَلَةُ». [80: 1]
১১৬. আবু উমামা আল বাহিলী রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমরা কুরআন শিক্ষা করো, কেননা কুরআন কিয়ামতের দিন তার পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে আবির্ভূত হবে। তোমাদের জন্য উচিৎ উজ্জ্বল দুটি সূরা অর্থাৎ সূরা আল বাকারা ও সূরা আল ইমরান পড়ো, কেননা সূরা দুটি কিয়ামতের দিন দুই খন্ড মেঘ, দুটি ছায়া অথবা দুই ঝাঁক পাখি হিসেবে আবির্ভূত হবে, সূরা দুটি তার পাঠকের পক্ষে কথা বলবে। তোমাদের জন্য উচিৎ হলো সূরা বাকারা পাঠ করা, কেননা এটি গ্রহনে বারাকাহ রয়েছে এবং এটি পরিত্যাগে রয়েছে পরিতাপ, আর বাতিলপন্থী তথা যাদুকরেরা এর মোকাবিলা করতে পারে না।”[1]
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر مسلم» (2095).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح رجاله ثقات، رجاله رجال مسلم، ويحيى بن أبي كثير - وإن رواه بالعنعنة - توبع عليه.
117 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنْ مِسْعَرِ بْنِ كِدَامٍ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ حُذَيْفَةَ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، هَلْ بَعْدَ هَذَا الْخَيْرِ الَّذِي نَحْنُ فِيهِ مِنْ شَرٍّ نَحْذَرُهُ؟، قَالَ: «يَا حُذَيْفَةُ عَلَيْكَ بِكِتَابِ اللَّهِ فَتَعَلَّمْهُ، وَاتَّبِعْ مَا فِيهِ خَيْرًا لَكَ». [65: 3]
১১৭. হুযাইফা রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ’হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা যে কল্যানের মধ্যে আছি, এরপরেও কি কোন অকল্যাণ আসবে, যার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে? তিনি বললেন: তোমার জন্য আবশ্যক হলো আল্লাহর কিতাব আঁকড়ে ধরা; তুমি কিতাব শিক্ষা করবে এবং কিতাবে যা আছে তার অনুসরণ করবে- এটিই তোমার জন্য কল্যানকর হবে।”[1]
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2739).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، سوى عبد الله بن الصامت؛ فإنه من رجال مسلم.
118 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ الْغُدَانِيُّ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سَعِيدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، [ص:325] عَنْ عُثْمَانَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ». [2: 1] قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: فَهَذَا الَّذِي أَقْعَدَنِي هَذَا الْمَقْعَدَ
১১৮. উসমান রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমাদের মধ্যে উত্তম ঐ ব্যক্তি যে কুরআন নিজে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।”[1]
আবু আব্দুর রহমান বলেন: এই হাদীসই তো আমাকে এই জায়গায় বসিয়েছে।
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1306): خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري.
119 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ، عَنْ مُوسَى بْنِ عَلِيٍّ، قَالَ: سَمِعْتُ أَبِي، يَقُولُ: سَمِعْتُ عُقْبَةَ بْنَ عَامِرٍ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَعَلَّمُوا الْقُرْآنَ وَاقْتَنُوهُ، فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَهُوَ أَشَدُّ تَفَصِّيًا مِنَ الْمَخَاضِ فِي الْعُقُلِ». [2: 1]
১১৯. উকবা বিন আমির আল জুহানী রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমরা কুরআন শিক্ষা করো এবং তা ধরে রাখার ব্যাপারে যত্নবান হও। কেননা ঐ সত্ত্বার কসম, যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই কুরআন রশি ছিড়ে পলায়নপর উষ্ট্রীর চেয়েও বেশি দ্রতগতিতে মানুষের থেকে হারিয়ে যায়।”[1]
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 214).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
120 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ [ص:327] مَوْهَبٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي نَهِيكٍ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَتَغَنَّ بِالْقُرْآنِ». [61: 2] قَالَ أَبُو حَاتِمٍ: مَعْنَى قَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ مِنَّا» فِي هَذِهِ الْأَخْبَارِ يُرِيدُ بِهِ: لَيْسَ مِثْلَنَا فِي اسْتِعْمَالِ هَذَا الْفِعْلِ، لَأَنَّا لَا نَفْعَلُهُ، فَمَنْ فَعَلَ ذَلِكَ فَلَيْسَ مِثْلَنَا
১২০. সাদ বিন আবি ওয়াক্কাস রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন: “সে ব্যক্তি আমাদের দলভূক্ত নয়, যে সুন্দর আওয়াজে কুরআন পাঠ করে না।”[1]
আবু হাতিম রাহিমাহুল্লাহ বলেন: “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “আমাদের অন্তর্ভূক্ত নয়”এর উদ্দেশ্য হলো এই কাজে সে ব্যক্তি আমাদের মত নয়। কেননা আমরা এমনটা করিনা, কাজেই যে ব্যক্তি এমন করবে, সে আমাদের মত নয়।”
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1321).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، يزيد بن موهب: هو يزيد بن خالد بن يزيد بن عبد الله بن موهب، ثقة، عابد، وابن أبي مليكة: هو عبد الله بن عبيد الله بن عبد الله بن أبي مليكة، وعبيد الله بن أبي نهيك ذكره في "التقريب" في عبد الله، وقال: ويقال: عبد الله مصغراً. وثقه النسائي.