সহীহ ইবনু হিব্বান
1061 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ أَبِي مَرْيَمَ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ، فَلَا يُدْخِلْ يَدَهُ فِي الْإِنَاءِ حَتَّى يَغْسِلَهَا [ص:345] ثَلَاثَ مَرَّاتٍ، فَإِنَّ أَحَدَكُمْ لَا يَدْرِي أَيْنَ كَانَتْ تَطُوفُ يَدُهُ». [2: 43]
رقم طبعة با وزير = (1058)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যখন তোমাদের কেউ ঘুম থেকে জাগ্রত হবে, তখন সে যেন তার হাতকে না ধৌত করা পর্যন্ত পাত্রে না ঢুকায়, কেননা তোমাদের কেউ তো জানে না, তার হাত কোথায় প্রদক্ষিন করেছে।”[1]
[1] আবূ দাঊদ: ১০৫; সুনান বাইহাকী: ১/৪৬; দারাকুতনী: ১/৫০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে উত্তম বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (93).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده جيد، معاوية بن صالح: صدوق له أوهام، وباقي رجاله ثقات، وأبو مريم قال الحافظ في «التقريب»: أبو مريم الأنصاري أو الحضرمي خادم المسجد بدمشق أو حمص، قيل: اسمه عبد الرحمن بن ماعز، ويقال: هو مولى أبي هريرة، وهو ثقة.
1062 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ مَنَامِهِ، فَلَا يَغْمِسَنَّ يَدَهُ فِي إِنَائِهِ حَتَّى يَغْسِلَهَا ثَلَاثًا، فَإِنَّهُ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ». [1: 95]
رقم طبعة با وزير = (1059)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ ঘুম থেকে জাগ্রত হবে, তখন সে যেন তার হাতকে তিনবার না ধৌত করা পর্যন্ত পাত্রে না ঢুকায়, কেননা সে তো জানে না, তার হাত কোথায় রাত্রি যাপন করেছে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ১/২৪২; সহীহ মুসলিম: ২৭৮; নাসাঈ: ১/৬; দারেমী: ১/১৯৬; সুনান বাইহাকী: ১/৪৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ২০৮; সহীহ ইবনু খুযাইমাহ: ৯৯; তিরমিযী: ২৪; ইবনু মাজাহ: ৩৯৩; নাসাঈ: ১/৯৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৯৮; মুসনাদ আহমাদ: ২/৩৪৮; সুনান বাইহাকী: ১/৪৬; আবূ দাউদ: ১০৩; আত তায়ালিসী: ১/৫১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (92): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
1063 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ، فَلْيَغْسِلْ يَدَيْهِ قَبْلَ أَنْ يُدْخِلَهُمَا فِي وَضُوئِهِ، فَإِنَّ أَحَدَكُمْ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ». [1: 55]
رقم طبعة با وزير = (1060)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ ঘুম থেকে জাগ্রত হবে, তখন সে যেন তার দুই হাতকে ওযূর পাত্রে প্রবেশ করানোর আগে তা ধৌত করে, কেননা তোমাদের কেউ তো জানে না, তার হাত কোথায় রাত্রি যাপন করেছে।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২১; মুসনাদ আহমাদ: ২/২৬৫; সহীহ বুখারী: ১৬২; সুনান বাইহাকী: ১/৪৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ২০৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ - المصدر نفسه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.
1064 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ الشَّيْبَانِيُّ، حَدَّثَنَا حِبَّانُ بْنُ [ص:347] مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ مَنَامِهِ، فَلَا يَغْمِسْ يَدَهُ فِي الْإِنَاءِ حَتَّى يَغْسِلَهَا ثَلَاثَ مَرَّاتٍ». [1: 55]
رقم طبعة با وزير = (1061)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ ঘুম থেকে জাগ্রত হবে, তখন সে যেন তার হাতকে তিনবার না ধৌত করা পর্যন্ত পাত্রে না ঢুকায়, কেননা সে তো জানে না, তার হাত কোথায় রাত্রি যাপন করেছে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৪৫৫; সহীহ মুসলিম: ২৭৮; সুনান বাইহাকী: ১/৪৬; দারাকুতনী: ১/৪৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - مضى قريبا.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، عبد الله: هو ابن المبارك، وخالد الحذاء: هو خالد بن مهران.
1065 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ مُصْعَبٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ الْبُسْرِيُّ، حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ مَنَامِهِ، فَلَا يَغْمِسْ يَدَهُ فِي الْإِنَاءِ حَتَّى يَغْسِلَهَا ثَلَاثًا، فَإِنَّهُ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ مِنْهُ». [1: 55]
رقم طبعة با وزير = (1062)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ ঘুম থেকে জাগ্রত হবে, তখন সে যেন তার হাতকে তিনবার না ধৌত করা পর্যন্ত পাত্রে না ঢুকায়, কেননা সে তো জানে না, তার হাত কোথায় রাত্রি যাপন করেছে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৪৫৫; সহীহ মুসলিম: ২৭৮; সুনান বাইহাকী: ১/৪৬; দারাকুতনী: ১/৪৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
1066 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا [ص:348] عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ الْآدَمِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ الْحَبْحَابِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَكْثَرْتُ عَلَيْكُمْ فِي السِّوَاكِ». [1: 92]
رقم طبعة با وزير = (1063)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমি তোমাদেরকে মেসওয়াক করার ব্যাপারে যথেষ্ট গুরুত্বারোপ করেছি।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৭১; মুসনাদ আহমাদ: ৩/১৪৩; সহীহ বুখারী: ৮৮৮; নাসাঈ: ১/১১; দারেমী: ১/১৭৪; সুনান বাইহাকী: ১/৩৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩৯৯৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3995): خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري
1067 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ الشَّيْبَانِيُّ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عَبْدِ الْمُؤْمِنِ الْمُقْرِئُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَتِيقٍ، سَمِعْتُ أَبِي، سَمِعْتُ عَائِشَةَ تُحَدِّثُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «السِّوَاكُ مَطْهَرَةٌ لِلْفَمِ، مَرْضَاةٌ لِلرَّبِّ». [1: 2]
رقم طبعة با وزير = (1064) [ص:350] قَالَ أَبُو حَاتِمٍ: أَبُو عَتِيقٍ هَذَا اسْمُهُ: مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرِ بْنِ أَبِي قُحَافَةَ، لَهُ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رُؤْيَةٌ، وَهَؤُلَاءِ أَرْبَعَةٌ فِي نَسَقٍ وَاحِدٍ، لَهُمْ كُلُّهُمْ رُؤْيَةٌ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَبُو قُحَافَةَ، وَابْنُهُ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ، وَابْنُهُ عَبْدُ الرَّحْمَنِ، وَابْنُهُ أَبُو عَتِيقٍ، وَلَيْسَ هَذَا لِأَحَدٍ فِي هَذِهِ الْأُمَّةِ غَيْرِهِمْ.
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মেসওয়াক মুখকে পবিত্র করে আর প্রতিপালককে সন্তুষ্ট করে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবূ আতীক রাবীর নাম মুহাম্মাদ বিন আব্দুর রহমান বিন আবূ বকর বিন আবূ কুহাফা রাদ্বিয়াল্লাহু আনহুম আজমা‘ঈন। তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দর্শন লাভ হয়েছিল। একাধারে এই চারজনের সবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দর্শন লাভ হয়েছিল। তাঁরা হলেন আবূ কুহাফা, তাঁর ছেলে আবূ বকর সিদ্দীক, তাঁর ছেলে আব্দুর রহমান, তাঁর ছেলে আবূ আতীক। তাঁরা ছাড়া এই উম্মাহর আর কারো এমনটি হয়নি।”
[1] সহীহ বুখারী: ৪/১৪৮; মুসনাদ আহমাদ: ৬/১২৪; নাসাঈ: ১/১০; সুনান বাইহাকী: ১/৩৪; মুসনাদ আশ শাফি‘ঈ: ১/২৭; আবূ নুআইম, আল হিলইয়া: ৭/১৫৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৯৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৬৯; দারেমী: ১/১৭৪; সহীহ ইবনু খুযাইমাহ: ১১৩৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে উত্তম বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৬৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (66).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده جيد، وعبد الرحمن: هو ابن عبد الله بن أبي عتيق. سئل عنه أحمد، فقال: «لا أعلم إلا خيراً» وروى عنه جمع، وذكره المؤلف في «الثقات»، وباقي رجاله ثقات
1068 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ عِنْدَ كُلِّ صَلَاةٍ». [3: 34]
رقم طبعة با وزير = (1065)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যদি আমার উম্মাতের উপর কঠিন মনে না করতাম তবে প্রত্যেক সালাতের সময় মেসওয়াক করার আদেশ করতাম।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৬৬; সহীহ বুখারী: ৮৮৭; সুনান বাইহাকী: ১/৩৭; মুসনাদ আশ শাফি‘ঈ: ১/২৭; মুসনাদ আহমাদ: ২/২৪৫; সহীহ মুসলিম: ২৫২; আবূ আওয়ানা: ১/১৯১; আবূ দাউদ: ৪৬; নাসাঈ: ১/১২; দারেমী: ১/১৭৪; তাহাবী, শারহুল মা‘আনিল আসার: ১/৪৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৯৭; সহীহ ইবনু খুযাইমাহ: ১৩৯; তিরমিযী: ২২; ইবনু মাজাহ: ২৮৭; হাকিম: ১/১৪৬; মুসনাদ আত তায়ালিসী: ২৩২৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৭০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (70): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
1069 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتُهُمْ مَعَ الْوُضُوءِ بِالسِّوَاكِ عِنْدَ كُلِّ صَلَاةٍ». [3: 34]
رقم طبعة با وزير = (1066)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যদি আমার উম্মাতের উপর কঠিন মনে না করতাম তবে প্রত্যেক সালাতের ওযূর সাথে মেসওয়াক করার আদেশ করতাম।”[1]
[1] হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ২/৯৭; বাযযার: ৪৯৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৭০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «التعليق الرغيب» (1/ 100).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، يعقوب بن حميد حسن الحديث، ومن فوقه من رجال الشيخين غير ابن عجلان، فقد روى له البخاري تعليقاً ومسلم متابعة وهو صدوق. إسماعيل بن عبد الله: هو إسماعيل بن عبد الله بن أويس بن مالك الأصبحي.
1070 - أَخْبَرَنَا ابْنُ زُهَيْرٍ بِتُسْتَرَ، حَدَّثَنَا عَبْدُ الْقُدُّوسِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْكَبِيرِ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَيْكُمْ [ص:353] بِالسِّوَاكِ، فَإِنَّهُ مَطْهَرَةٌ لِلْفَمِ، مَرْضَاةٌ لِلرَّبِّ عَزَّ وَجَلَّ». [3: 34]
رقم طبعة با وزير = (1067)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের জন্য আবশ্যক হলো মেসওয়াক করা কেননা এটি মুখকে পবিত্র করে আর সুমহান প্রতিপালককে সন্তুষ্ট করে।”[1]
[1] ইবনু হিব্বান: ১০৬৭। এই হাদীসটিকে সমর্থন করে আয়িশার হাদীস, যা বর্ণিত হয়েছে ইতোপূর্বে- সহীহ বুখারী: ৪/১৪৮; মুসনাদ আহমাদ: ৬/১২৪; নাসাঈ: ১/১০; সুনান বাইহাকী: ১/৩৪; মুসনাদ আশ শাফি‘ঈ: ১/২৭; আবূ নুআইম, আল হিলইয়া: ৭/১৫৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৯৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৬৯; দারেমী: ১/১৭৪; সহীহ ইবনু খুযাইমাহ: ১১৩৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে উত্তম বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীক: ১/১০১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق» -أيضا- (1/ 101).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الصحيح، إلا أن الحافظ قال في ا «لتلخيص» 1/ 60 بعدما أورده عن ابن حبان: والمحفوظ عن عبيد الله بن عمر بهذا الإسناد بلفظ «لولا أن أشق .... » رواه النسائي وابن حبان، لكن يشهد له الحديث (1067) فانظره.
1071 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، وَعُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ،، قَالَا: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنِي حُمَيْدُ بْنُ هِلَالٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ: أَقْبَلْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَعِيَ رَجُلَانِ مِنَ الْأَشْعَرِيِّينَ أَحَدُهُمَا عَنْ يَمِينِي، وَالْآخَرُ عَنْ يَسَارِي، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَاكُ، فَكِلَاهُمَا سَأَلَا الْعَمَلَ، قُلْتُ: وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا أَطْلَعَانِي عَلَى مَا فِي أَنْفُسِهِمَا، وَمَا شَعَرْتُ أَنَّهُمَا يَطْلُبَانِ الْعَمَلَ، فَكَأَنِّي أَنْظُرُ إِلَى سِوَاكِهِ تَحْتَ شَفَتِهِ قَلَصَتْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّا لَا - أَوْ لَنْ - نَسْتَعِينَ عَلَى عَمَلِنَا مَنْ أَرَادَهُ، لَكِنِ اذْهَبْ أَنْتَ»، فَبَعَثَهُ عَلَى الْيَمَنِ، ثُمَّ أَرْدَفَهُ مُعَاذَ بْنَ جَبَلٍ. [4: 11]
رقم طبعة با وزير = (1068)
আবূ মুসা আশ‘আরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আগমন করি, এসময় আমার সাথে আশ‘আরী গোত্রের আরো দুইজন ছিলো; একজন আমার ডানে আরেক আমার বামে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসময় মেসওয়াক করছিলেন। অতঃপর আমাদের সাথীর দুইজনই রাষ্টীয় কাজে নিয়োগের আবেদন করলেন। আমি বললাম, “ঐ সত্তার কসম, যিনি আপনাকে হকসহ পাঠিয়েছেন, ওদের মনে যা রয়েছে, তা তারা আমাকে জানায়নি আর আমি নিজেও বুঝতে পারিনি যে, তারা আপনার কাছে নিয়োগের আবেদন করবেন! আমি যেন দেখতে পাচ্ছি ঠোটের নিচে তাঁর মেসওয়াক যা তিনি চাবাচ্ছিলেন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “আমরা আমাদের কাজে সাহায্য নেই না অথবা (রাবীর সন্দেহ তিনি বলেছেন) কখনই সাহায্য নিবো না এমন ব্যক্তির, যে ব্যক্তি তা প্রার্থনা করে। বরং তুমি যাও।” অতঃপর তিনি তাকে (আবূ মুসা আশ‘আরী রাদ্বিয়াল্লাহু আনহু) ইয়ামানে (এর গভর্নর করে) পাঠান। তারপর তিনি মুয়ায বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহুকে তার পিছে পাঠান।”[1]
[1]নাসাঈ: ১/৯,১০; মুসনাদ আহমাদ: ৪/৪০৯; সহীহ বুখারী: ৬৯২৩; সহীহ মুসলিম: ১৭৩৩; আবূ দাঊদ: ১৩৫৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১০৬৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
1072 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، وَحُصَيْنٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا قَامَ مِنَ اللَّيْلِ يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ». [5: 1]
رقم طبعة با وزير = (1069)
হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন রাতে ঘুম থেকে উঠতেন, তখন তিনি মেসওয়াক দিয়ে তাঁর মুখ পরিস্কার করতেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/৪০২; সহীহ ইবনু খুযাইমাহ: ১৩৬; সহীহ মুসলিম: ২৫৫; নাসাঈ: ৩/২১২; সুনান বাইহাকী: ১/৩৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৬৯; সহীহ বুখারী: ২৪৫; আত তায়ালিসী: ১/৪৮; দারেমী: ১/১৭৫; ইবনু মাজাহ: ২৮৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ২০২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৭১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (71)، «صحيح أبي داود» (49): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، منصور هو ابن المعتمر، وحصين هو ابن عبد الرحمن السلمي، وأبو وائل: شقيق بن سلمة.
1073 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، وَمُحَمَّدُ بْنُ إِسْحَاقَ،، قَالَا: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ غَيْلَانَ بْنِ جَرِيرٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ: دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَسْتَنُّ، وَطَرَفُ السِّوَاكِ عَلَى لِسَانِهِ، وَهُوَ يَقُولُ: «عَأْعَأْ». [5: 1]
رقم طبعة با وزير = (1070)
আবূ মুসা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে গমন করি, এসময় তিনি মেসওয়াক করছিলাম আর মেসওয়াক এর এক প্রান্ত তার মুখে ছিল, এসময় তিনি আ‘ আ‘ আওয়াজ বের করছিলেন।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৪১; নাসাঈ: ১/৮; সহীহ বুখারী: ২৪৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ২০৩; সহীহ মুসলিম: ২৫৪; আবূ দাঊদ: ৪৯; সুনান বাইহাকী: ১/৩৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১০৭০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، أحمد بن عبدة الضبي من رجال مسلم ومن فوقه على شرطهما.
1074 - أَخْبَرَنَا حَاجِبُ بْنُ أَرْكِينَ بِدِمَشْقَ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا دَخَلَ بَيْتَهُ يَبْدَأُ بِالسِّوَاكِ». [5: 47]
رقم طبعة با وزير = (1071)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তাঁর বাড়িতে প্রবেশ করতেন, তখন প্রথমে মেসওয়াক করতেন।”[1]
[1] সহীহ মুসলিম: ২৫৩; মুসনাদ আহমাদ: ৬/১৮৮; আবূ আওয়ানা: ১/১৯২; সহীহ ইবনু খুযাইমাহ: ১৩৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৬৮; ইবনু মাজাহ: ২৯০; আবূ দাঊদ: ৫১; নাসাঈ: ১/১৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ২০১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (41): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
1075 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، وَحُصَيْنٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ يَشُوصُ فَاهُ». [5: 47]
رقم طبعة با وزير = (1072)
হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন রাতে ঘুম থেকে উঠতেন, তখন তিনি মেসওয়াক দিয়ে তাঁর মুখ পরিস্কার করতেন।”[1]
[1] সহীহ বুখারী: ৮৮৯; আবূ দাঊদ: ৫৫; সুনান বাইহাকী: ১/৩৮। মুসনাদ আহমাদ: ৫/৪০২; সহীহ ইবনু খুযাইমাহ: ১৩৬; সহীহ মুসলিম: ২৫৫; নাসাঈ: ৩/২১২; সুনান বাইহাকী: ১/৩৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৬৯; সহীহ বুখারী: ২৪৫; আত তায়ালিসী: ১/৪৮; দারেমী: ১/১৭৫; ইবনু মাজাহ: ২৮৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ২০২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৭১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
1076 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ مَرَّةً مَرَّةً، وَجَمَعَ بَيْنَ الْمَضْمَضَةِ وَالِاسْتِنْشَاقِ ». [4: 1]
رقم طبعة با وزير = (1073)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযূর অঙ্গগুলো একবার একবার করে ধৌত করতেন এবং একসাথে কুলি করতেন ও নাকে পানি দিতেন।”[1]
[1] দারেমী: ১/১৭৭; হাকিম: ১/১৫০; সুনান বাইহাকী: ১/৫০; মুসনাদ ইমাম শাফি‘ঈ: ১/২৯; নাসাঈ: ১/৭৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১৭১; মুসনাদ আহমাদ: ১/২৬৮; সহীহ বুখারী: ১৪০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১০৭৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح الإسناد.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح.
1077 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبُ بْنُ خَالِدٍ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ أَبِيهِ، قَالَ: شَهِدْتُ عَمْرَو بْنَ أَبِي حَسَنٍ، «سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ عَنْ وُضُوءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَعَا بِتَوْرٍ مِنْ مَاءٍ، فَأَكْفَأَ عَلَى يَدِهِ، فَغَسَلَ يَدَهُ ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الْإِنَاءِ فَتَمَضْمَضَ وَاسْتَنْشَقَ ثَلَاثَ مَرَّاتٍ، مِنْ ثَلَاثِ حَفَنَاتٍ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الْإِنَاءِ فَغَسَلَ وَجْهَهُ ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الْإِنَاءِ فَغَسَلَ ذِرَاعَيْهِ مَرَّتَيْنِ إِلَى الْمِرْفَقَيْنِ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الْإِنَاءِ فَمَسَحَ بِرَأْسِهِ فَأَقْبَلَ وَأَدْبَرَ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الْإِنَاءِ فَغَسَلَ [ص:359] رِجْلَيْهِ إِلَى الْكَعْبَيْنِ. [5: 12]
رقم طبعة با وزير = (1074)
আমর বিন আবু হাসান আব্দুল্লাহ বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওযূ প্রসঙ্গে জিজ্ঞাসা করলে তিনি এক পাত্র পানি আনতে বললেন। অতঃপর তিনি পানি তার হাতের উপর ঢাললেন এবং তিনবার হাত ধৌত করলেন। তারপর আবার পাত্রে হাত প্রবেশ করান অতঃপর তিন অঞ্জলি পানি নিয়ে তিনবার কুলি করেন এবং নাকে পানি দেন। তারপর তিনি আবার পাত্রে হাত প্রবেশ করান অতঃপর দুই হাত কনুই পর্যন্ত ধৌত করেন। তারপর তিনি আবার হাত পাত্রে প্রবেশ করান অতঃপর তিনি মাথা মাসেহ করেন; হাত সামনে থেকে পশ্চাতে এবং পশ্চাত থেকে সামনে নিয়ে আসেন। তারপর তিনি আবার হাত পাত্রে প্রবেশ করান অতঃপর টাখনু পর্যন্ত দুই পা ধৌত করেন।”[1]
[1] সহীহ বুখারী: ১৮৬; সহীহ মুসলিম: ২৩৫; সুনান বাইহাকী: ১/৫০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৮; তিরমিযী: ৪৭; নাসাঈ: ১/৭২; দারাকুতনী: ১/৮১; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৬: মুসনাদ আহমাদ: ৪/৩৯; আবূ দাঊদ: ১১৯; দারেমী: ১/১৭৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ২২৪; আত তায়ালিসী: ১/৫১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৭।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (107): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، العباس بن الوليد: هو ابن نصر النرسي، وعمرو ابن يحيى: هو الأنصاري المازني المدني، وعبد الله بن زيد هو ابن عاصم المازني، لا عبد الله بن زيد بن عبد ربه الذي أري النداء.
1078 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ مُصْعَبٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الْكِنْدِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ، ابْنِ عَجْلَانَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ فَغَرَفَ غَرْفَةً [فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ، ثُمَّ غَرَفَ غَرْفَةً فَغَسَلَ وَجْهَهُ، ثُمَّ غَرَفَ غَرْفَةً] فَغَسَلَ يَدَهُ الْيُمْنَى، ثُمَّ غَرَفَ غَرْفَةً فَغَسَلَ يَدَهُ الْيُسْرَى، ثُمَّ غَرَفَ غَرْفَةً فَمَسَحَ بِرَأْسِهِ وَبَاطِنِ أُذُنَيْهِ وَظَاهِرِهِمَا، وَأَدْخَلَ أُصْبُعَيْهِ فِي أُذُنَيْهِ، ثُمَّ غَرَفَ غَرْفَةً فَغَسَلَ رِجْلَهُ الْيُمْنَى، ثُمَّ غَرَفَ غَرْفَةً فَغَسَلَ رِجْلَهُ الْيُسْرَى». [5: 12]
رقم طبعة با وزير = (1075)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ওযূ করতে দেখেছি। অতঃপর তিনি এক অঞ্জলি পানি নিয়ে কুলি করলেন এবং নাকে পানি দিলেন। তারপর আরেক অঞ্জলি পানি নিলেন এবং ডান হাত ধৌত করলেন, তারপর আরেক অঞ্জলি পানি নিলেন এবং বাম হাত ধৌত করলেন। তারপর আরেক অঞ্জলি পানি নিলেন এবং মাথা ও কানের ভিতর-বাহির মাসেহ করেন ও দুই অঙ্গুলি কানের ভিতর প্রবেশ করান। তারপর তিনি আরেক অঞ্জলি পানি নিলেন এবং ডান পা ধৌত করলেন। তারপর তিনি আরেক অঞ্জলি পানি নিলেন অতঃপর বাম পা ধৌত করলেন।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৪৮; নাসাঈ: ১/৭৪; তিরমিযী: ৩৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (106).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، ابن إدريس: هو عبد الله بن إدريس الأودي، روى له الستة، وابن عجلان: هو محمد روى له البخاري مقروناً ومسلم متابعة، وهو صدوق.
1079 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا زَائِدَةُ بْنُ قُدَامَةَ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ عَلْقَمَةَ الْهَمْدَانِيُّ، [ص:361] قَالَ: حَدَّثَنَا عَبْدُ خَيْرٍ، قَالَ: دَخَلَ عَلِيٌّ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ الرَّحَبَةَ بَعْدَمَا صَلَّى الْفَجْرَ، فَجَلَسَ فِي الرَّحَبَةِ، ثُمَّ قَالَ لِغُلَامٍ: ائْتِنِي بِطَهُورٍ، فَأَتَاهُ الْغُلَامُ بِإِنَاءٍ فِيهِ مَاءٌ وَطَسْتٍ، قَالَ عَبْدُ خَيْرٍ: وَنَحْنُ جُلُوسٌ نَنْظُرُ إِلَيْهِ، قَالَ: فَأَخَذَ بِيَدِهِ الْيُمْنَى الْإِنَاءَ، فَأَفْرَغَ عَلَى يَدِهِ الْيُسْرَى، [ثُمَّ غَسَلَ كَفَّيْهِ، ثُمَّ أَخَذَ بِيَدِهِ الْيُمْنَى الْإِنَاءَ، فَأَفْرَغَ عَلَى يَدِهِ الْيُسْرَى] * كُلُّ ذَلِكَ لَا يُدْخِلُ يَدَهُ فِي الْإِنَاءِ حَتَّى غَسَلَهُمَا ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ أَدْخَلَ يَدَهُ الْيُمْنَى، قَالَ: فَتَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَنَثَرَ بِيَدِهِ الْيُسْرَى فَعَلَ هَذَا ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُمْنَى ثَلَاثَ مَرَّاتٍ إِلَى الْمِرْفَقِ، ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُسْرَى إِلَى الْمِرْفَقِ ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ الْيُمْنَى فِي الْإِنَاءِ حَتَّى غَمَرَهَا، ثُمَّ رَفَعَهَا بِمَا حَمَلَتْ مِنْ مَاءٍ، ثُمَّ مَسَحَهَا بِيَدِهِ الْيُسْرَى، ثُمَّ مَسَحَ رَأْسَهُ بِيَدَيْهِ كِلْتَيْهِمَا مَرَّةً وَاحِدَةً، ثُمَّ صَبَّ بِيَدِهِ الْيُمْنَى ثَلَاثَ مَرَّاتٍ عَلَى قَدَمِهِ الْيُمْنَى، ثُمَّ غَسَلَهَا بِيَدِهِ الْيُسْرَى، ثُمَّ صَبَّ بِيَدِهِ الْيُمْنَى عَلَى قَدَمِهِ الْيُسْرَى ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ غَسَلَهَا بِيَدِهِ الْيُسْرَى، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الْإِنَاءِ، فَغَرَفَ بِكَفِّهِ، فَشَرِبَ مِنْهُ، ثُمَّ قَالَ: «هَذَا طَهُورُ نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَنْ أَحَبَّ أَنْ يَنْظُرَ إِلَى طَهُورِ نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَهَذَا طَهُورُهُ». [5: 12]
رقم طبعة با وزير = (1076)
আব্দু খাইর বলেন, একবার আলী রাদ্বিয়াল্লাহু আনহু ফজরের সালাত আদায় করে আঙ্গিনায় প্রবেশ করে সেখানে বসেন। তারপর তিনি এক গোলামকে বলেন, “আমার কাছে ওযূর পানি নিয়ে আসো।” অতঃপর গোলাম পানিসহ একটি পাত্র নিয়ে আসলো। আব্দু খাইর বলেন, “এসময় আমরা তাঁর পাশে ছিলাম, আমরা তাকিয়ে দেখছিলাম।” তিনি বলেন, “আলী রাদ্বিয়াল্লাহু আনহু ডান হাতে পাত্রটি গ্রহণ করেন অতঃপর বাম হাতে পানি ঢালেন, তারপর তিনি তার দুই হাত কবজি পর্যন্ত ধৌত করেন, তারপর তিনি ডান হাত দিয়ে পাত্রটি ধরেন অতঃপর তিনি বাম হাতের উপর পানি ঢালেন, যখনই তিনি পাত্রে হাত প্রবেশ করান, তখনই তিনি তা তিনবার ধৌত করেন- তারপর তিনি ডান হাত পাত্রে প্রবেশ করান, অতঃপর তিনি কুলি করেন ও বাম হাত দিয়ে তিনবার নাক ঝাড়েন। তারপর তিনি মুখ ধৌত করেন তিনবার, তারপর তিনি ডান হাত কনুই পর্যন্ত তিনবার ধৌত করেন, তারপর তিনি বাম হাত কনুই পর্যন্ত তিনবার ধৌত করেন, তারপর তিনি ডান হাত পাত্রে প্রবেশ করান, এমনকি তা ডুবিয়ে দেন, তারপর হাতে যা পানি ধারণ করে, তা সহ হাত উপরে তুললেন, তারপর ডান হাত দিয়ে তা মাসেহ করলেন অতঃপর উভয় হাত দিয়ে একবার মাথা মাসেহ করলেন। তারপর ডান হাত দিয়ে তিনবার ডান পায়ের উপর পানি ঢাললেন তারপর তিনি বাম হাত দিয়ে তা ধৌত করেন, তারপর ডান হাত দিয়ে তিনবার বাম পায়ের উপর পানি ঢাললেন তারপর তিনি বাম হাত দিয়ে তা ধৌত করেন। তারপর তিনি পাত্রে হাত প্রবেশ করান, এবং এক অঞ্জলি ভরে পানি নেন অতঃপর তা পান করেন। তারপর তিনি বলেন, “এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওযূ। কাজেই যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওযূ দেখতে ভালবাসে, সে জেনে রাখুক যে, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওযূ।”[1]
[1] সুনান বাইহাকী: ১/৪৭; আবূ দাঊদ: ১১২; নাসাঈ: ১/৬৭; সহীহ ইবনু খুযাইমাহ: ১৪৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ২২২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৮; মুসনাদ আহমাদ: ১/১২২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (101). * [ثُمَّ غَسَلَ كَفَّيْهِ، ثُمَّ أَخَذَ بِيَدِهِ الْيُمْنَى الإِنَاءَ، فَأَفْرَغَ عَلَى يَدِهِ الْيُسْرَى] قال الشيخ: ما بين المعقوفين سقط من الأصل.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وتقدم برقم (1056)، وسبق تخريجه هناك.
1080 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَلْحَةَ بْنِ يَزِيدَ بْنِ رُكَانَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ الْخَوْلَانِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: دَخَلَ عَلِيٌّ بَيْتِي وَقَدْ بَالَ، فَدَعَا بِوَضُوءٍ، فَجِئْنَاهُ بِقَعْبٍ يَأْخُذُ الْمُدَّ حَتَّى وُضِعَ بَيْنَ يَدَيْهِ، فَقَالَ: أَلَا أَتَوَضَّأُ لَكَ وُضُوءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقُلْتُ: فِدَاكَ أَبِي وَأُمِّي، قَالَ: «فَغَسَلَ يَدَيْهِ، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَاسْتَنْثَرَ، ثُمَّ أَخَذَ بِيَمِينِهِ الْمَاءَ فَصَكَّ بِهِ وَجْهَهُ حَتَّى فَرَغَ مِنْ وَضُوئِهِ». [5: 2]
رقم طبعة با وزير = (1077)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আলী রাদ্বিয়াল্লাহু আনহু একবার আমার বাড়িতে আসেন, তিনি ইতিপূর্বে পেশাব করেছিলেন। ফলে তিনি ওযূর পানি আনতে বললেন। অতঃপর আমরা এক মুদ (প্রায় ৬২৫ মিলি) পানি ধরে এমন একটি পাত্রে তাঁর জন্য পানি নিয়ে আসলাম এবং তা তাঁর সামনে আনা হলো। তখন তিনি বলেন, “আমি কি তোমাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওযূ করে করে দেখাবো না?” আমি বললাম, “আপনার জন্য আমার বাবা-মা কুরবান হোক।” রাবী বলেন, “অতঃপর তিনি তার দুই হাত ধৌত করেন, তারপর কুলি করেন, নাকে পানি দেন এবং নাক ঝাড়েন। তারপর তাঁর ডান হাত দিয়ে পানি গ্রহণ করেন অতঃপর তা তাঁর মুখে ঝাপটা মারেন, এভাবে তিনি ওযূ সম্পন্ন করেন।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৩; মুসনাদ আহমাদ: ১/৮২; আবূ দাঊদ: ১১৭; সুনান বাইহাকী: ১/৫৩; তাহাবী, শারহুল মা‘আনিল আসার: ১/৩২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (106).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، وقد صرح ابن إسحاق بالتحديث، فانتفت شبهة تدليسه، وابن علية: هو إسماعيل بن إبراهيم بن مقسم الأسدي مولاهم أبو بشر البصري، ثقة حافظ، روى له الستة، وعبيد الله الخولاني: هو عبيد الله بن الأسود، ويقال: ابن الأسد الخولاني ربيب ميمونة زوج النبي صلى اللَّه عليه وسلم ثقة أخرج له الشيخان.