সহীহ ইবনু হিব্বান
1141 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحْتَزُّ مِنْ كَتِفِ شَاةٍ [ص:422] فَيَأْكُلُ مِنْهَا، فَدُعِيَ إِلَى الصَّلَاةِ، فَقَامَ فَطَرَحَ السِّكِّينَ، فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ». [5: 20] قَالَ ابْنُ شِهَابٍ: وَحَدَّثَنِي عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، عَنْ أَبِيهِ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ ذَلِكَ
رقم طبعة با وزير = (1138)
আমর বিন উমাইয়্যাহ আয যমরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি, তিনি একটি মেষের কাঁধের গোশত কেটে নিয়ে খেয়েছেন। তারপর তাঁকে সালাতের জন্য আহবান করা হলে তিনি দাঁড়িয়ে যান এবং চাকুটা রেখে দেন। অতঃপর তিনি সালাত আদায় করেন কিন্তু তিনি ওযূ করেননি।”[1] ইবনু শিহাব রহিমাহুল্লাহ বলেন, “আমাকে আলী বিন আব্দুল্লাহ বিন আব্বাস, তিনি তার বাবার সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে অনুরুপ হাদীস করেছেন “
[1] সহীহ মুসলিম: ৩৫৫; সুনান বাইহাকী: ১/১৫৪; মুসনাদ ইমাম শাফেঈ: ১/৩৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৩৪; হুমাইদী: ৮৯৮; আত তায়ালিসী: ১/৫৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৪৮; সহীহ বুখারী: ২৫৮; তিরমিযী: ১৮৩৬; দারেমী: ১/১৮৫; ইবনুল জারুদ: ২৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৬৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১১৩৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
1142 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو مَرْوَانَ الْعُثْمَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، [ص:423] عَنِ ابْنِ عَبَّاسٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ كَتِفَ شَاةٍ، ثُمَّ قَامَ إِلَى الصَّلَاةِ فَصَلَّى، وَلَمْ يَتَوَضَّأْ وَلَمْ يَتَمَضْمَضْ». [5: 20]
رقم طبعة با وزير = (1139)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেষের কাঁধের গোশত খেয়েছেন তারপর সালাত আদায় করেছেন কিন্তু ওযূ করেননি এবং কুলিও করেননি।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৩৫; মুসনাদ আহমাদ: ১/৩৬৫; আত তায়ালিসী: ১/৫৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে ‘কুলি করা’ অংশ বাদে বাকী অংশকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩০২৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3028): ق دون ذكر المضمضة، وقد مضى قريبا (1126). تنبيه!! رقم (1126) = (1129) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، أبو مروان العثماني، تقدم أنه صدوق يخطئ، وباقي رجاله رجال الصحيح.
1143 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ كَتِفَ شَاةٍ، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ». [1: 100]
رقم طبعة با وزير = (1140)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেষের কাঁধের গোশত খেয়েছেন তারপর সালাত আদায় করেছেন কিন্তু তিনি ওযূ করেননি।”[1]
[1] মুয়া্ত্তা ইমাম মালিক: ১/২৫; মুসনাদ আহমাদ: ১/২৬৬; সহীহ বুখারী: ২০৭; সহীহ মুসলিম: ৩৫৪; আবূ দাঊদ: ১৮৭; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৬৪; সুনান বাইহাকী: ১/১৫৩; সহীহ ইবনু খুযাইমাহ: ৪১; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৬৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (1126). تنبيه!! رقم (1126) = (1129) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
1144 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي [ص:424] بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ كَتِفَ شَاةٍ، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ». [4: 19]
رقم طبعة با وزير = (1141)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেষের কাঁধের গোশত খেয়েছেন তারপর সালাত আদায় করেছেন কিন্তু তিনি ওযূ করেননি।”[1]
[1] মুয়া্ত্তা ইমাম মালিক: ১/২৫; মুসনাদ আহমাদ: ১/২৬৬; সহীহ বুখারী: ২০৭; সহীহ মুসলিম: ৩৫৪; আবূ দাঊদ: ১৮৭; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৬৪; সুনান বাইহাকী: ১/১৫৩; সহীহ ইবনু খুযাইমাহ: ৪১; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৬৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، وهو مكرر ما قبله.
1145 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، قَالَ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى امْرَأَةً مِنَ الْأَنْصَارِ، فَبَسَطَتْ لَهُ عِنْدَ صَوْرٍ، وَرَشَّتْ حَوْلَهُ، وَذَبَحَتْ شَاةً فَصَنَعَتْ لَهُ طَعَامًا، فَأَكَلَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَكَلْنَا مَعَهُ، ثُمَّ تَوَضَّأَ لِصَلَاةِ الظُّهْرِ فَصَلَّى، فَقَالَتِ الْمَرْأَةُ: يَا رَسُولَ اللَّهِ، قَدْ فَضَلَتْ عِنْدَنَا مِنْ شَاتِنَا فَضْلَةٌ، فَهَلْ لَكَ فِي الْعَشَاءِ؟، قَالَ: «نَعَمْ»، فَأَكَلَ وَأَكَلْنَا، ثُمَّ صَلَّى الْعَصْرَ وَلَمْ يَتَوَضَّأْ. [5: 20]
رقم طبعة با وزير = (1142)
জাবির জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনসারী এক নারীর বাড়িতে আসেন। রাবী বলেন, “অতঃপর সেই নারী জোটবদ্ধ কিছু খেজুর গাছের নিচে তাঁর জন্য বিছানা বিছিয়ে দেন, তার চতুষ্পার্শ্বে পানি ছিটিয়ে দেন এবং তাঁর জন্য একটি মেষ জবাই করেন। অতঃপর তিনি খান আমরাও তাঁর সাথে খাই। তারপর তিনি যোহরের সালাতের জন্য ওযূ করেন অতঃপর সালাত আদায় করেন। তখন সেই নারী বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদের কাছে মেষের আরো কিছু গোশত উদ্বৃত্ত আছে, আপনি কি রাতের খাবার খেয়ে নিবেন?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ, (নিয়ে আসুন)।” তারপর তিনি খান আমরাও তাঁর সাথে খাই। তারপর তিনি আসরের সালাত আদায় করেন কিন্তু (নতুন করে) ওযূ করেননি ।”[1]
[1] শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১১৩৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (1127). تنبيه!! رقم (1127) = (1130) من «طبعة المؤسسة».
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، شيبان بن أبي شيبة من رجال مسلم، وباقي رجاله ثقات من رجال الشيخين.
1146 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُمَرَ بْنِ [ص:425] عَبْدِ الْعَزِيزِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قَارِظٍ: أَنَّ أَبَا هُرَيْرَةَ أَكَلَ أَثْوَارَ أَقِطٍ فَتَوَضَّأَ، ثُمَّ قَالَ: أَتَدْرُونَ لِمَ تَوَضَّأْتُ؟ إِنِّي أَكَلْتُ أَثْوَارَ أَقِطٍ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «تَوَضَّأْ مِمَّا مَسَّتِ النَّارُ». [5: 20] وَكَانَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ يَتَوَضَّأُ مِنَ السُّكَّرِ.
رقم طبعة با وزير = (1143)
ইবরাহিম বিন আব্দুল্লাহ বিন কারিয থেকে বর্ণিত, তিনি বলেন, “আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু একবার কয়েক টুকরো পনির খেয়ে ওযূ করেছেন, অতঃপর তিনি বলেন, “তোমরা কি জানো আমি কেন ওযূ করেছি? আমি কয়েক টুকরো পনির খেয়েছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “তুমি আগুনে পাকানো জিনিস খেয়ে ওযূ করবে।”[1] উমার বিন আব্দুল আযীয রহিমাহুল্লাহ চিনি খেয়ে ওযূ করতেন।
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৫০; মুসনাদ আহমাদ: ২/৪২৭; নাসাঈ: ১/১০৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৬৭; আত তায়ালিসী: ১/৫৮; সহীহ মুসলিম: ৩৫২; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৬৩; সুনান বাইহাকী: ১/১৫৫; তিরমিযী: ৭৯; ইবনু মাজাহ: ৪৮৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (189): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
1147 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، وَعَمْرُو بْنُ الْحَارِثِ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ حَدَّثَهُ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ إِبْرَاهِيمَ بْنِ قَارِظٍ حَدَّثَهُ، أَنَّهُ وَجَدَ أَبَا هُرَيْرَةَ عَلَى ظَهْرِ الْمَسْجِدِ يَتَوَضَّأُ، فَسَأَلَهُ، قَالَ أَبُو هُرَيْرَةَ: إِنَّمَا أَتَوَضَّأُ مِنْ أَثْوَارِ أَقِطٍ أَكَلْتُهَا، إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «تَوَضَّأْ مِمَّا مَسَّتْهُ النَّارُ»
رقم طبعة با وزير = (1144) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: هَكَذَا أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ إِبْرَاهِيمَ بْنِ قَارِظٍ، وَإِنَّمَا هُوَ إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ قَارِظٍ.
ইবরাহিম বিন আব্দুল্লাহ বিন কারিয থেকে বর্ণিত, তিনি আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুকে একবার মাসজিদের ছাদের উপর ওযূ করতে দেখে তাঁকে জিজ্ঞেস করলে জবাবে তিনি বলেন, “আমি কয়েক টুকরো পনির খেয়েছি, এজন্য ওযূ করছি। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তুমি আগুনে পাকানো জিনিস খেয়ে ওযূ করবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আমাদেরকে হাদীসটি এভাবেই কুতাইবা বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, “ইবরাহিম বিন আব্দুল্লাহ বিন কারিয এবং হিবরাহিম বিন বিন আব্দুল্লাহ বিন কারিয একই ব্যক্তি।”
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৫০; মুসনাদ আহমাদ: ২/৪২৭; নাসাঈ: ১/১০৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৬৭; আত তায়ালিসী: ১/৫৮; সহীহ মুসলিম: ৩৫২; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৬৩; সুনান বাইহাকী: ১/১৫৫; তিরমিযী: ৭৯; ইবনু মাজাহ: ৪৮৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وهو مكرر ما قبله.
1148 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ [ص:427] بْنُ مُعَاذٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي بَكْرِ بْنِ حَفْصٍ، عَنِ الْأَغَرِّ أَبِي مُسْلِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «تَوَضَّأْ مِمَّا مَسَّتِ النَّارُ». [1: 100]
رقم طبعة با وزير = (1145)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তুমি আগুনে পাকানো জিনিস খেয়ে ওযূ করবে।”[1]
[1] আবূ দাঊদ: ১৯৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৫০; মুসনাদ আহমাদ: ২/৪৫৮; নাসাঈ: ১/১০৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৬৭; আত তায়ালিসী: ১/৫৮; সহীহ মুসলিম: ৩৫২; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৬৩; সুনান বাইহাকী: ১/১৫৫; তিরমিযী: ৭৯; ইবনু মাজাহ: ৪৮৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، على شرط مسلم. أبو بكر بن حفص: هو عبد الله بن حفص بن عمر بن سعد بن أبي وقاص الزهري المدني.
1149 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ *، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ شُرَحْبِيلَ بْنِ سَعْدٍ الْأَنْصَارِيِّ، عَنْ أَبِي رَافِعٍ، مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أُهْدِيَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةٌ، فَشُوِيَ لَهُ بَطْنُهَا، فَأَكَلَ مِنْهَا، ثُمَّ قَامَ يُصَلِّي وَلَمْ يَتَوَضَّأْ».
رقم طبعة با وزير = (1146)
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আজাদকৃত গোলাম আবূ রাফি‘ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে একটি মেষ হাদীয়া দেওয়া হয়। অতঃপর তাঁর জন্য সেটির পেটের গোশত ভুনা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা খান তারপর সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যান কিন্তু তিনি ওযূ করেননি।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/48; সহীহ মুসলিম: ৩৫৭; সুনান বাইহাকী: ১/১৫৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৬৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «المشكاة» (327 و 328)، «الضعيفة» تحت الحديث (6514)، وسيأتي الضعيف برقم (5221). * [أَبِي عَبْدِ الرَّحِيمِ] قال الشيخ: اسمه: خالد بن أبي يزيد. تنبيه!! رقم (5221) = (5244) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: شرحبيل بن سعد المدني مولى الأنصار، مختلف فيه، وقال الحافظ في «التقريب»: صدوق اختلط بأخرة، وباقي رجاله ثقات، محمد بن سلمة هو الباهلي الحراني، وأبو عبد الرحيم: هو خالد بن أبي يزيد بن سماك الأموي.
1150 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ بِبُسْتَ، وَمُحَمَّدُ بْنُ الْحَسَنِ الْخَلِيلُ بِنَسَا، قَالَا: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ الْفَضْلِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيِّ، عَنْ عَمْرِو بْنِ أُمَيَّةَ: «أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحْتَزُّ مِنْ عَرْقٍ يَأْكُلُ، فَأَتَى الْمُؤَذِّنُ بِالصَّلَاةِ، فَأَلْقَى الْعَرْقَ وَالسِّكِّينَ مِنْ يَدِهِ وَلَمْ يَتَوَضَّأْ». [4: 19] قَالَ إِسْحَاقُ، عَنِ الْفَضْلِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ، عَنْ أَبِيهِ، وَلَمْ يَذْكُرِ الضَّمْرِيَّ وَقَالَ: يَحْتَزُّ مِنْ عَرْقٍ فَأَتَاهُ الْإِذْنُ بِالصَّلَاةِ، وَقَالَ: مِنْ يَدِهِ وَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ
رقم طبعة با وزير = (1147)
আমর বিন উমাইয়্যাহ থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছেন, তিনি একটি মাংসল হাড় থেকে গোশত কেটে কেটে খাচ্ছিলেন। অতঃপর মুয়ায্যিন এসে তাঁকে সালাতের কথা জানালে তিনি হাত থেকে হাড্ডি ও চাকু রেখে দেন আর এসময় তিনি নতুন করে ওযূ করেননি।” ইসহাক রহিমাহুল্লাহ হাদীসটি ফাযল বিন আমর বিন উমাইয়্যাহ, তিনি তার বাবা থেকে বর্ণনা করেছেন তিনি এখানে যমরী শব্দ উল্লেখ করেননি। তিনি হাদীসে বলেন, “তিনি একটি মাংসল হাড় থেকে গোশত কেটে কেটে খাচ্ছিলেন। অতঃপর মুয়ায্যিন এসে তাঁকে সালাতের কথা জানান।” তিনি হাদীসে আরো বলেছেন, “হাত থেকে (হাড্ডি ও চাকু রেখে দেন) এবং সালাত আদায় করেন কিন্তু এসময় তিনি নতুন করে ওযূ করেননি।”[1]
[1] সহীহ মুসলিম: ৩৫৫; সুনান বাইহাকী: ১/১৫৪; মুসনাদ ইমাম শাফেঈ: ১/৩৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৩৪; হুমাইদী: ৮৯৮; আত তায়ালিসী: ১/৫৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৪৮; সহীহ বুখারী: ২৫৮; তিরমিযী: ১৮৩৬; দারেমী: ১/১৮৫; ইবনুল জারুদ : ২৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৬৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১১৩৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1138). تنبيه!! رقم (1138) = (1141) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: الفضل بن عمرو، روى عنه اثنان، وأورده المؤلف في الثقات، وذكره البخاري وابن أبي حاتم، ولم يذكرا فيه جرحاً، فالحديث صحيح.
1151 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، [ص:429] عَنْ أَبِي هُرَيْرَةَ: «أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ مِنْ ثَوْرِ أَقِطٍ ثُمَّ رَآهُ أَكَلَ كَتِفَ شَاةٍ فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ». [1: 100]
رقم طبعة با وزير = (1148)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছেন, তিনি এক টুকরো পনির খেয়ে ওযূ করেছেন পরবর্তীতে তিনি তাঁকে দেখেছেন তিনি একটি মেষের কাঁধের গোশত খেয়ে সালাত আদায় করেছেন কিন্তু ওযূ করেননি।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৪২; সুনান বাইহাকী: ১/১৫৬; বাযযার: ২৯৭; আত তায়ালিসী: ১/৫৮; ইবনু মাজাহ: ৪৯৩; তাহাবী: ১/৬৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুশ শামাইল: ১৪৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر الشمائل» (149).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
1152 - حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ بَشِيرِ بْنِ يَسَارٍ، عَنْ سُوَيْدِ بْنِ النُّعْمَانِ، قَالَ: «أَقْبَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى إِذَا كُنَّا عَلَى رَوْحَةٍ مِنْ خَيْبَرَ، دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِطَعَامٍ فَلَمْ يُوجَدْ إِلَّا سَوِيقٌ،، قَالَ: فَأَكَلْنَاهُ، ثُمَّ دَعَا بِمَاءٍ فَمَضْمَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ» [4: 19]
رقم طبعة با وزير = (1149)
সুয়াইদ বিন নু‘মান রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে আগমন করছিলাম, যখন আমরা খাইবার থেকে এক দিনের দূরত্বে পৌঁছলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাবার আনতে বললেন কিন্তু ছাতু ছাড়া আর কোন খাবার পাওয়া গেলো না।” রাবী বলেন, “অতঃপর আমরা সেগুলোই খেলাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পানি আনতে বললেন, অতঃপর তিনি কুলি করলেন এবং সালাত আদায় করলেন কিন্তু তিনি (নতুন করে) ওযূ করেননি।”[1]
[1] সহীহ বুখারী: ৫৩৯০; তাবারানী: ৬৪৫৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৯১; হুমাইদী: ৪৩৭; মুসনাদ আহমাদ: ৩/৪৬২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৪৮; ইবনু মাজাহ: ৪৯২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১১৪৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - يأتي قريبا أتَّم منه (1152). تنبيه!! رقم (1152) = (1155) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
1153 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ خَالِدِ بْنِ عَبْدِ الْمَلِكِ أَبُو بَدْرٍ بِحَرَّانَ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ إِسْحَاقَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ عَرْقًا [ص:431] مِنْ شَاةٍ، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَمَضْمَضْ، وَلَمْ يَمَسَّ مَاءً». [4: 1]
رقم طبعة با وزير = (1150)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি, তিনি মেষের মাংসল হাড়ের গোশত খেয়েছেন তারপর সালাত আদায় করেছেন কিন্তু ওযূ করেননি, কুলিও করেননি এবং পানিও স্পর্শ করেননি।”[1]
[1] মুসনাদ আহমাদ: ১/২২৭; ইবনু জারুদ: ২২; সহীহ ইবনু খুযাইমাহ: ৪০; তাহাবী: ১/৬৪; মুসনাদ আহমাদ: ১/২৫৪; সহীহ বুখারী: ৫৪০৫; তাবারানী: ১১৫০৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৪৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৩৭; আবূ দাউদ: ১৯০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩০২৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3028): ق دون ذكر المضمضة، وقد مضى (1126). تنبيه!! رقم (1126) = (1129) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: تقدم برقم (1133) من طريق يحيى القطان، عن هشام، به، واستوفي تخريجه هناك.
1154 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الْعَقَدِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ، عَنْ جَعْفَرِ بْنِ أَبِي ثَوْرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَتَوَضَّأُ مِنْ لُحُومِ الْغَنَمِ؟، قَالَ: «إِنْ شِئْتَ فَتَوَضَّأْ، وَإِنْ شِئْتَ فَلَا تَتَوَضَّأْ»، قَالَ: أَتَوَضَّأُ مِنْ لُحُومِ الْإِبِلِ؟، قَالَ: «نَعَمْ، تَوَضَّأْ مِنْ لُحُومِ الْإِبِلِ»، قَالَ: أُصَلِّي فِي مَرَابِضِ الْغَنَمِ؟، قَالَ: «نَعَمْ»، قَالَ: أُصَلِّي فِي مَبَارِكِ الْإِبِلِ؟، قَالَ: «لَا». [2: 20]
رقم طبعة با وزير = (1151)
জাবির বিন সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা কি মেষের গোশত খেয়ে ওযূ করবো?” তিনি জবাবে বলেন, “তুমি চাইলে ওযূ করো, আর চাইলে ওযূ করবে না।” সে আবারো প্রশ্ন করলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা কি উটের গোশত খেয়ে ওযূ করবো?” তিনি জবাবে বলেন, “হ্যাঁ।” সে বললো, “আমি কি উট বসার জায়গায় সালাত আদায় করতে পারবো?” জবাবে তিনি বলেন, “না।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৩১; মুসনাদ আহমাদ: ৫/৯৮; সহীহ মুসলিম: ৩৬০; সুনান বাইহাকী: ১/১৫৮; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৭০; তাবারানী: ১৮৬৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১১৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر رقم (1121). تنبيه!! رقم (1121) = (1124) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
1155 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ بَشِيرِ بْنِ يَسَارٍ، أَنَّ سُوَيْدَ بْنَ النُّعْمَانِ أَخْبَرَهُ: «أَنَّهُ خَرَجَ مَعَ رَسُولِ اللَّهِ [ص:432] صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ خَيْبَرَ، حَتَّى إِذَا كُنَّا بِالصَّهْبَاءِ وَهِيَ مِنْ أَدْنَى خَيْبَرَ نَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى الْعَصْرَ، ثُمَّ دَعَا بِالْأَزْوَادِ فَلَمْ يُؤْتَ إِلَّا بِالسَّوِيقِ، فَأَمَرَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَثُرِّيَ، فَأَكَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَكَلْنَا مَعَهُ، ثُمَّ قَامَ إِلَى الْمَغْرِبِ فَمَضْمَضَ وَمَضْمَضْنَا وَلَمْ يَتَوَضَّأْ» [5: 20]
رقم طبعة با وزير = (1152)
সুয়াইদ বিন নু‘মান রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই তিনি খায়বার যুদ্ধের বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে বের হন, এভাবে যখন আমরা সাহাবহ নামক জায়গায় পৌঁছলাম, এটি খায়বারের নিকটবর্তী একটি জায়গা- তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাত্রাবিরতি দিলেন অতঃপর আসরের সালাত আদায় করলেন তারপর তিনি খাদ্য-খোরাক আনতে বললেন কিন্তু ছাতু ছাড়া আর কোন খাবার আনা হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেগুলোকে পানিতে গুলার নির্দেশ দিলেন, অতঃপর সেগুলোকে গুলা হলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেগুলো খেলেন আমরাও তাঁর সাথে খেলাম। তারপর তিনি মাগরিবের সালাতের উদ্দেশ্যে দাঁড়ালেন, এবং কুলি করলেন আমরাও কুলি করলাম কিন্তু তিনি ওযূ করলেন না।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২৬; সহীহ বুখারী: ২০৯; নাসাঈ: ১/১০৮-১০৯; তাহাবী, শারুহ মা‘আনিল আসার: ১/৬৬; সুনান বাইহাকী: ১/১৬০; তাবারানী: ৬৪৫৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৭১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১১৫২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
1156 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الْعَقَدِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ، عَنْ جَعْفَرِ بْنِ أَبِي ثَوْرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَنَتَوَضَّأُ مِنْ لُحُومِ الْغَنَمِ؟، قَالَ: «إِنْ شِئْتَ فَتَوَضَّأْ، وَإِنْ شِئْتَ فَلَا تَتَوَضَّأْ»، قَالَ: أَتَوَضَّأُ مِنْ لُحُومِ الْإِبِلِ؟، قَالَ: «نَعَمْ، تَوَضَّأْ مِنْ لُحُومِ الْإِبِلِ»، قَالَ: أُصَلِّي فِي مَرَابِضِ [ص:433] الْغَنَمِ؟، قَالَ: «نَعَمْ»، قَالَ: أُصَلِّي فِي مَبَارِكِ الْإِبِلِ؟، قَالَ: «لَا». [1: 100]
رقم طبعة با وزير = (1153)
জাবির বিন সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা কি মেষের গোশত খেয়ে ওযূ করবো?” তিনি জবাবে বলেন, “তুমি চাইলে ওযূ করো, আর চাইলে ওযূ করবে না।” সে আবারো প্রশ্ন করলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা কি উটের গোশত খেয়ে ওযূ করবো?” তিনি জবাবে বলেন, “হ্যাঁ।” সে বললো, “আমি কি উট বসার জায়গায় সালাত আদায় করতে পারবো?” জবাবে তিনি বলেন, “না।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৩১; মুসনাদ আহমাদ: ৫/৯৮; সহীহ মুসলিম: ৩৬০; সুনান বাইহাকী: ১/১৫৮; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৭০; তাবারানী: ১৮৬৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১১৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر رقم (1121). تنبيه!! رقم (1121) = (1124) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح وهو مكرر (1124) و (1154).
1157 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا بُنْدَارٌ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالَ: حَدَّثَنَا زَائِدَةُ، وَإِسْرَائِيلُ، عَنْ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ، عَنْ جَعْفَرِ بْنِ أَبِي ثَوْرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْوُضُوءِ مِنْ لُحُومِ الْغَنَمِ، فَقَالَ: «تَوَضَّأْ إِنْ شِئْتَ». وَسُئِلَ عَنِ الصَّلَاةِ فِي مَرَابِضِ الْغَنَمِ، فَقَالَ: «صَلِّ إِنْ شِئْتَ». وَسُئِلَ عَنِ الْوُضُوءِ مِنْ لُحُومِ الْإِبِلِ، فَقَالَ: «تَوَضَّأْ». وَسُئِلَ عَنِ الصَّلَاةِ فِي مَبَاتِ الْإِبِلِ، فَقَالَ: «لَا تُصَلِّ». [1: 100]
رقم طبعة با وزير = (1154)
জাবির বিন সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মেষের গোশত খেয়ে ওযূ করা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জবাবে বলেন, “তুমি চাইলে ওযূ করতে পারো।” তাঁকে মেষ অবস্থান করার জায়গায় সালাত আদায় করা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জবাবে বলেন, “তুমি চাইলে সেখানে সালাত আদায় করতে পারো।” তাঁকে উটের গোশত খেয়ে ওযূ করা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জবাবে বলেন, “তুমি ওযূ করবে।” তাঁকে উট অবস্থান করার জায়গায় সালাত আদায় করা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জবাবে বলেন, “তুমি সেখানে সালাত আদায় করবে না।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৩১; মুসনাদ আহমাদ: ৫/৯৮; সহীহ মুসলিম: ৩৬০; সুনান বাইহাকী: ১/১৫৮; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৭০; তাবারানী: ১৮৬৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১১৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير جعفر بن أبي ثور، فقد احتج به مسلم، وروى عنه جمع، وذكره المؤلف في «الثقات» وقال أبو أحمد الحاكم: هو من مشايخ الكوفيين الذين اشتهرت روايتهم عن جابر، وصحح حديثه هذا مسلم وابن خزيمة والمؤلف وابن منده والبيهقي وغير واحد، فقول الحافظ فيه في «التقريب»: مقبول.
1158 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَرِبَ لَبَنًا، ثُمَّ دَعَا بِإِنَاءٍ فَمَضْمَضَ وَقَالَ: «إِنَّ لَهُ دَسَمًا». [4: 1]
رقم طبعة با وزير = (1155)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুধ পান করেছেন তারপর তিনি একটি (পানির) পাত্র আনতে বললেন অতঃপর তিনি কুলি করেন এবং বলেন, “নিশ্চয়ই এতে চর্বি রয়েছে।”[1]
[1] সহীহ মুসলিম: ৩৫৮; সুনান বাইহাকী: ১/১৬০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৫৭; মুসনাদ আহমাদ: ১/২২৩; সহীহ বুখারী: ৫৬০৯; ইবনু মাজাহ: ৪৯৮; সহীহ ইবনু খুযাইমাহ: ৪৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৭০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৭৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৯১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (191): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
1159 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ عَقِيلٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَرِبَ لَبَنًا، فَدَعَا بِمَاءٍ فَتَمَضْمَضَ وَقَالَ: «إِنَّ لَهُ دَسَمًا». [5: 8]
رقم طبعة با وزير = (1156)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুধ পান করেছেন তারপর তিনি পানি আনতে বললেন অতঃপর তিনি কুলি করেন এবং বলেন, “নিশ্চয়ই এতে চর্বি রয়েছে।”[1]
[1] সহীহ মুসলিম: ৩৫৮; সুনান বাইহাকী: ১/১৬০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৫৭; মুসনাদ আহমাদ: ১/২২৩; সহীহ বুখারী: ৫৬০৯; ইবনু মাজাহ: ৪৯৮; সহীহ ইবনু খুযাইমাহ: ৪৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৭০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৭৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৯১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
1160 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ حَفْصٍ خَالُ النُّفَيْلِيِّ *، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ أَعْيَنَ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ: «أَنَّهُمْ كَانُوا يَأْكُلُونَ تَمْرًا عَلَى تُرْسٍ، فَمَرَّ بِنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْنَا: هَلُمَّ، فَتَقَدَّمَ فَأَكَلَ مَعَنَا مِنَ التَّمْرِ، وَلَمْ يَمَسَّ مَاءً». [4: 1]
رقم طبعة با وزير = (1157)
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “সাহাবীগণ ঢালের উপর খেজুর রেখে খাচ্ছিলেন, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের পাশ দিয়ে যাচ্ছিলেন, আমরা তাঁকে বললাম, “আসুন।” অতঃপর তিনি আসেন এবং আমাদের সাথে খেজুর খান, কিন্তু তিনি এরপর পানি স্পর্শ করেননি।” [1]
[1] আবূ দাঊদ: ৩৭৬২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৯১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «ضعيف سنن أبي داود» (3762). * [سَعِيدُ بْنُ حَفْصٍ خَالُ النُّفَيْلِيِّ] قال الشيخ: وثَّقَة المُؤلِّف وغيرُه، لكنَّه كان تَغيَّر، فانظر «التهذيب»، و «التيسير». لكن قد تُوِبَع؛ فَرواهُ أبو داود (3762) بسندٍ آخر صحيح عن أبي الزُّبير ... به. وأحمد (3/ 397) من طريق ابن لهيعة عنه. فالعلَّةُ: عنعنة أبي الزُّبير.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، سعيد بن حفص هو ابن عمرو بن نفيل النفيلي، أبو عمرو الحراني، ذكره المؤلف في «الثقات» 8/ 269 - 270، ووثقه مسلمة بن قاسم، ونقل الحافظ في «التهذيب» عن أبي عروبة الحراني أنه كان قد كبر، ولزم البيت، وتغير في آخر عمره. وقد توبع عليه، وباقي رجاله على شرط الشيخين.