সহীহ ইবনু হিব্বান
1201 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَغْتَسِلُ مِنْ إِنَاءٍ، وَهُوَ الْفَرَقُ مِنَ الْجَنَابَةِ». [5: 8]
رقم طبعة با وزير = (1198)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক পাত্র –যা এক ফারাক বা তিন সা‘ পরিমাণ পানি ধরে- পানি থেকে নাপাকীর গোসল করতেন।”[1]
[1] আবূ দাঊদ: ২৩৮; মুয়াত্তা ইমাম মালিক: ১/৪৪; সহীহ মুসলিম: ৩১৯; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/২০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৬৫; আত তায়ালিসী: ১/৪২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (238): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، على شرطهما.
1202 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، أَنَّ حَفْصَةَ بِنْتَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ كَانَتْ تَحْتَ الْمُنْذِرِ بْنِ الزُّبَيْرِ: «وَأَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهَا أَنَّهَا كَانَتْ تَغْتَسِلُ هِيَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ يَسَعُ ثَلَاثَةَ أَمْدَادٍ، أَوْ قَرِيبًا مِنْ ذَلِكَ». [4: 1]
رقم طبعة با وزير = (1199)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক পাত্র, যা তিন মুদ (এক মুদ সমান ৬৫০ মিলি) বা তার কাছাকাছি পরিমাণ পানি ধরে এমন পাত্র থেকে গোসল করতাম।”[1]
[1] আবূ দাঊদ: ২৩৮; মুয়াত্তা ইমাম মালিক: ১/৪৪; সহীহ মুসলিম: ৩১৯; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/২০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৬৫; আত তায়ালিসী: ১/৪২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১১৯৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م (1/ 175 - 176).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
1203 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرِ بْنِ عَتِيكٍ، قَالَ: سَمِعْتُ أَنَسًا، يَقُولُ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ بِمَكُّوكٍ، [ص:477] وَيَغْتَسِلُ بِخَمْسِ مَكَاكِيٍّ». [5: 8]
رقم طبعة با وزير = (1200) قَالَ أَبُو خَيْثَمَةَ: الْمَكُّوكُ: الْمُدُّ
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক মাক্কুক (এক মুদ বা ৬৫০ মিলি) পানি দিয়ে ওযূ করতেন আর পাঁচ মাক্কুক পরিমাণ পানি দিয়ে গোসল করতেন।”[1] আবূ খাইসামাহ রহিমাহুল্লাহ বলেন, “মাক্কুক হলো এক মুদ বা ৬৫০ গ্রাম সমপরিমাণ।”
[1] সহীহ মুসলিম: ৩২৫; মুসনাদ আহমাদ: ২/১১৩; নাসাঈ: ১/৫৭; দারেমী: ১/১৭৫; আবূ দাঊদ: ৯৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৬৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ৮৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (85): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
1204 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا بُنْدَارٌ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرِ بْنِ عَتِيكٍ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ بِمَكُّوكٍ، وَيَغْتَسِلُ بِخَمْسِ مَكَاكِيٍّ». [4: 1]
رقم طبعة با وزير = (1201)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক মাক্কুক (এক মুদ বা ৬৫০ মিলি) পানি দিয়ে ওযূ করতেন আর পাঁচ মাক্কুক পরিমাণ পানি দিয়ে গোসল করতেন।”[1]
[1] সহীহ মুসলিম: ৩২৫; মুসনাদ আহমাদ: ২/১১৩; নাসাঈ: ১/৫৭; দারেমী: ১/১৭৫; আবূ দাঊদ: ৯৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৬৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ৮৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.
1205 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَلِيِّ بْنِ مُدْرِكٍ، قَالَ: سَمِعْتُ أَبَا زُرْعَةَ بْنِ عَمْرٍو، يُحَدِّثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ نُجَيٍّ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ عَلِيًّا، يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ صُورَةٌ، وَلَا كَلْبٌ، وَلَا جُنُبٌ» [3: 41]
رقم طبعة با وزير = (1202)
নুজাই থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আলী রাদ্বিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ফেরেস্তা ঐ বাড়িতে প্রবেশ করেনা, যাতে কোন প্রাণির ছবি অথবা কোন কুকুর ও নাপাক ব্যক্তি থাকে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ১/৮৩; আবূ দাঊদ: ১২৭; নাসাঈ: ১/১৪১; ইবনু মাজাহ: ৩৬৫০; হাকিম: ১/১৭১; দারেমী: ২/২৮৪; শারহুস সুন্নাহ: ৩২১২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্টভাবে কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (য‘ঈফ আবূ দাউদ: ৩০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «ضعيف أبي داود» (30).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: عبد الله بن نجي، صدوق، ووالده نجي ذكره المؤلف في «الثقات» 5/ 480 وقال: لا يعجبني الاحتجاج بِخَبَرِهِ إذا انفرد، وقال العجلي في «الثقات» ص448: تابعي ثقة، وذكره ابن أبي حاتم 8/ 503 ولم يذكر فيه جرحاً ولا تعديلاً، وقال ابن ماكولا: كان على مطهرة علي، وكان له عشرة أولاد قتل منهم سبعة مع علي رضي الله عنه، وفي «التقريب»: مقبول، أي: حيث يتابع وإلا فهو لين، وباقي رجاله ثقات على شرط الشيخين.
1206 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَافَ عَلَى نِسَائِهِ فِي لَيْلَةٍ بِغُسْلٍ وَاحِدٍ». [4: 1]
رقم طبعة با وزير = (1203)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক রাতে তাঁর স্ত্রীদের কাছে গমন করেন এবং শেষে শুধু একবার গোসল করেন।”[1]
[1] আবূ দাঊদ: ২১৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৪৭; নাসাঈ: ১/১৪৩; সুনান বাইহাকী: ১/২০৪; আবূ আওয়ানা: ১/২৮০; মুসনাদ আহমাদ: ৩/১৬০; তাহাবী: ১/১২৯; দারেমী: ১/১৯২; সহীহ ইবনু খুযাইমাহ: ২২৯; তাবারানী আস সাগীর: ১/২৪৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ২১২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (212).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، إسماعيل: هو ابن إبراهيم بن مِقسَم الأسدي المعروف بابن عُليَّة وهو أمه.
1207 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يَطُوفُ عَلَى جَمِيعِ نِسَائِهِ فِي لَيْلَةٍ، ثُمَّ يَغْتَسِلُ غُسْلًا وَاحِدًا». [4: 1]
رقم طبعة با وزير = (1204)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক রাতে তাঁর সমস্ত স্ত্রীদের কাছে গমন করতেন তারপর শেষে শুধু একবার গোসল করতেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৯৯; আবূ দাঊদ: ২১৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৪৭; নাসাঈ: ১/১৪৩; সুনান বাইহাকী: ১/২০৪; আবূ আওয়ানা: ১/২৮০; মুসনাদ আহমাদ: ৩/১৬০; তাহাবী: ১/১২৯; দারেমী: ১/১৯২; সহীহ ইবনু খুযাইমাহ: ২২৯; তাবারানী আস সাগীর: ১/২৪৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্টভাবে কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ২১২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الشيخين، إلا أن هشيماً مدلس وقد عنعن.
1208 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ: «كَانَ يَدُورُ عَلَى نِسَائِهِ فِي سَاعَةٍ مِنَ اللَّيْلِ أَوِ النَّهَارِ وَهُنَّ إِحْدَى عَشْرَةَ» [ص:9] فَقُلْتُ لِأَنَسِ بْنِ مَالِكٍ: أَكَانَ يُطِيقُ ذَلِكَ؟ قَالَ: «كُنَّا نَتَحَدَّثُ أَنَّهُ أُعْطِيَ قُوَّةَ ثَلَاثِينَ». . [4: 1]
رقم طبعة با وزير = (1205)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাত বা দিনের একটি সময়ে তাঁর স্ত্রীদের নিকট গমন করতেন, সে সময় তাঁরা সংখ্যায় এগারো জন ছিলেন।” অধঃস্তন রাবী বলেন, “আমি আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুকে বললাম, “তিনি কি এমনটি করতে পারতেন?” জবাবে আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমরা বলাবলি করতাম যে, তাঁকে ত্রিশজন ব্যক্তির সক্ষমতা দেওয়া হয়েছে।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২৩১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১০৬১; মুসনাদ আহমাদ: ৩/১৮৫; তিরমিযী: ১৪০; নাসাঈ: ১/১৪৩; ইবনু মাজাহ: ৫৮৮; শারহু মা‘আনিল আসার: ১/১২৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্টভাবে কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ বুখারী: ২৬৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ (268).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
1209 - أَخْبَرَنَا أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا عَبَّاسُ بْنُ الْوَلِيدِ النَّرْسِيُّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، [ص:10] عَنْ أَنَسٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَطُوفُ عَلَى نِسَائِهِ فِي اللَّيْلَةِ الْوَاحِدَةِ وَلَهُ يَوْمَئِذٍ تِسْعُ نِسْوَةٍ». [4: 1]
رقم طبعة با وزير = (1206) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «فِي خَبَرِ هِشَامٍ الدَّسْتُوَائِيِّ، عَنْ قَتَادَةَ، وَهُنَّ إِحْدَى عَشْرَةَ نِسْوَةٍ، وَفِي خَبَرِ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، وَلَهُ يَوْمَئِذٍ تِسْعُ نِسْوَةٍ، أَمَا خَبَرُ هِشَامٍ، فَإِنَّ أَنَسًا حَكَى ذَلِكَ الْفِعْلَ مِنْهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَوَّلِ قُدُومِهِ الْمَدِينَةَ حَيْثُ كَانَتْ تَحْتَهُ إِحْدَى عَشْرَةَ امْرَأَةً، وَخَبَرُ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ إِنَّمَا حَكَاهُ أَنَسٌ، فِي آخِرِ قُدُومِهِ الْمَدِينَةَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَيْثُ كَانَ تَحْتَهُ تِسْعُ [ص:11] نِسْوَةٍ، لِأَنَّ هَذَا الْفِعْلَ كَانَ مِنْهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِرَارًا كَثِيرَةً لَا مَرَّةً وَاحِدَةً» *
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে তাঁর স্ত্রীদের নিকট গমন করতেন, সেসময় তাঁর নয় জন স্ত্রী ছিলো।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “কাতাদার সূত্রে হিশাস আদ দাসতুয়াইর বর্ণনায় রয়েছে “তাঁরা সংখ্যায় ছিলেন এগারো জন” আর কাতাদার সূত্রে সা‘ঈদের হাদীসে রয়েছে “সেসময় তাঁর নয়জন স্ত্রী ছিল”। হিশামের হাদীসের ব্যাপার হলো আনাস রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মদীনায় আগমনের শুরুর দিকের কর্ম বর্ণনা করেছেন, যেসময় তাঁর এগারো জন স্ত্রী ছিলো আর কাতাদার সূত্রে সা‘ঈদের হাদীসে আনাস রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মদীনায় আগমনের শেষের দিকের অবস্থা বর্ণনা করেছেন, যেসময় তাঁর নয় জন স্ত্রী ছিলো। কেননা এরকম কর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু একবার করেননি বরং অনেক বার করেছেন।”
[1] বুখারী: ২৮৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৭০; সহীহ ইবনু খুযাইমাহ: ২৩১; মুসনাদ আহমাদ: ২৩০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১০৬১; তিরমিযী: ১৪০; নাসাঈ: ১/১৪৩; ইবনু মাজাহ: ৫৮৮; তাহাবী, শারহু মাআনিল আসার: ১/১২৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ বুখারী: ২৮৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ (284). * [قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «فِي خَبَرِ ... إلخ] قال الشيخ: وخطَّأُه الحافظ (1/ 378).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، سعيد هو ابن أبي عروبة.
1210 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ، قَالَ: حَدَّثَنَا مَنْصُورُ بْنُ أَبِي مُزَاحِمٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ عَاصِمِ بْنِ سُلَيْمَانَ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ [ص:12] عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا مَسَّ أَحَدُكُمُ الْمَرْأَةَ، فَأَرَادَ أَنْ يَعُودَ فَلْيَتَوَضَّأْ». [1: 95]
رقم طبعة با وزير = (1207)
আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ তার স্ত্রীকে স্পর্শ করে (মিলন করে), অতঃপর পুনরায় গমন করতে চায়, সে যেন ওযূ করে নেয়।”[1]
[1] আত তায়ালিসী: ১/৬১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৭৯; মুসনাদ আহমাদ: ৩/২৮; সহীহ মুসলিম: ৩০৮; আবূ দাঊদ: ২২০; তিরমিযী: ১৪১; নাসাঈ: ১/১৪২; ইবনু মাজাহ: ৫৮৭; আবূ আওয়ানা: ১/২৮০; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১২৯; সুনান বাইহাকী: ১/২০৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৭১; সহীহ ইবনু খুযাইমাহ: ২১৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৭।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (217): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، أبو الأحوص: هو سلام بن سليم، وأبو المتوكل: هو علي بن داود الناجي.
1211 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدٍ السِّنْجِيُّ، بِمَرْوَ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ هَاشِمٍ الْعَسْكَرِيُّ، قَالَ: حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا أَتَى أَحَدُكُمْ أَهْلَهُ، ثُمَّ أَرَادَ أَنْ يَعُودَ فَلْيَتَوَضَّأْ، فَإِنَّهُ أَنْشَطُ لِلْعَوْدِ» [14: 95]
رقم طبعة با وزير = (1208) [ص:13] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «تَفَرَّدَ بِهَذَهِ اللَّفْظَةِ الْأَخِيرَةِ مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ».
আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ তার স্ত্রীর কাছে গমন করে, অতঃপর পুনরায় গমন করতে চায়, সে যেন ওযূ করে নেয়। কেননা এটি পুনরায় গমনের জন্য বেশি উদ্যমী করে তুলে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের শেষাংশ সহ হাদীসটি মুসলিম বিন ইবরাহিম এককভাবে বর্ণনা করেছেন।”
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২২১; হাকিম: ১/১৫২; সুনান বাইহাকী: ১/২০৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৭১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে “কেননা এটি পুনরায় গমনের জন্য বেশি উদ্যমী করে তুলে” অংশটুকু বাদে বাকী অংশ সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৭।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (217): م دون قوله: «فإنه أنشط للعود».
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح؛ جعفر بن هاشم العسكري، حدث عنه جماعة، ووثقه الخطيب في "تاريخه" 7/ 183، وباقي رجال الإسناد على شرطهما.
1212 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، وَالْحَوْضِيُّ، قَالَا: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ: إِنَّ عُمَرَ، أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: تُصِيبُنِي الْجَنَابَةُ مِنَ اللَّيْلِ، فَكَيْفَ أَصْنَعُ؟ قَالَ: «اغْسِلْ ذَكَرَكَ، ثُمَّ تَوَضَّأْ، ثُمَّ ارْقُدْ». [3: 65]
رقم طبعة با وزير = (1209)
আব্দুল্লাহ বিন দীনার রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন, “একবার উমার রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলেন, “রাতে যখন আমি নাপাক হয়ে যাই, তখন আমি কী করবো?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আপনি লজ্জাস্থান ধুয়ে নিবেন, তারপর ওযূ করবেন তারপর শুয়ে পড়বেন।”[1]
[1] আবূ দাঊদ আত তায়ালিসী: ১/৬২; আবূ আওয়ানা: ১/২৭৮; মুসনাদ আহমাদ: ২/৪৬; সহীহ ইবনু খুযাইমাহ: ২১৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১২৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (218): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو الوليد: هو هشام بن عبد الملك الطيالسي، والحوضي: هو محفص بن عمر بن الحارث.
1213 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ: ذَكَرَ عُمَرُ بْنُ الْخَطَّابِ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ تُصِيبُهُ الْجَنَابَةُ مِنَ اللَّيْلِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ، ثُمَّ نَمْ». [1: 49]
رقم طبعة با وزير = (1210) [ص:15] قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَوَضَّأْ، وَاغْسِلْ ذَكَرَكَ» أَمْرَ نَدْبٍ، وَقَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ثُمَّ نَمْ»، أَمَرُ إِبَاحَةٍ، وَلَيْسَ فِي قَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَاغْسِلْ ذَكَرَكَ» دَلِيلٌ عَلَى أَنَّ الْمَنِيَّ نَجِسٌ، لِأَنَّ الْأَمْرَ بِغَسْلِ الذِّكْرِ إِنَّمَا أَمْرٌ لِأَنَّ الْمَرْءَ قَلَّمَا يَطَأُ إِلَّا وَيُلَاقِي ذَكَرُهُ شَيْئًا نَجِسًا، فَإِنْ تَعَرَّى عَنْ هَذَا، فَلَا يَكَادُ يَخْلُو مِنَ الْبَوْلِ قَبْلَ الِاغْتِسَالِ، فَمِنْ أَجْلِ مُلَاقَاةِ النَّجَاسَةِ [ص:16] لِلذَّكَرِ أَمَرَ بِغَسْلِهِ، لَا أَنَّ الْمَنِيَّ نَجِسٌ، لِأَنَّ عَائِشَةَ كَانَتْ تَفْرُكُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ يُصَلِّي فِيهِ»
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার উমার রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলেন যে, রাতে তিনি নাপাক হয়ে যান, (তখন তিনি কী করবেন?)” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আপনি ওযূ করবেন, লজ্জাস্থান ধুয়ে নিবেন, তারপর তারপর ঘুমিয়ে যাবেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “আপনি ওযূ করবেন, লজ্জাস্থান ধুয়ে নিবেন” এটি এমন নির্দেশ যা পালন করা বাঞ্চনীয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “তারপর তারপর ঘুমিয়ে যাবেন” এটি বৈধতা নির্দেশক নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “লজ্জাস্থান ধুয়ে নিবেন” এর মাঝে এই দলীল নেই যে, বীর্য নাপাক। কেননা লজ্জাস্থান ধৌত করার নির্দেশ দেওয়া হয়েছে কারণ এমন খুব কমই হয় যে, কোন মানুষ মানুষ স্ত্রী মিলন করে অথচ তার পুরুষাঙ্গে নাপাক লাগে না। যদি সে এমন অবস্থা থেকে মুক্ত থাকে, তবুও গোসলের আগে সে প্রায় পেশাব করা থেকে মু্ক্ত থাকে না। এসব কারণে লজ্জাস্থানে নাপাক লাগার কারণে তা ধৌত করার নির্দেশ দেওয়া হয়েছে; এজন্য গোসল করার নির্দেশ দেওয়া হয়নি যে, বীর্য নাপাক। কেননা আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাপড় থেকে বীর্য খুঁচিয়ে খুঁচিয়ে তুলতেন, তারপর তিনি সেই কাপড়ে সালাত আদায় করতেন।”
[1] মুয়াত্তা ইমাম মালিক: ৫৮ পৃষ্ঠা; আবূ দাঊদ: ২২১; মুসনাদ আহমাদ: ২/৬৪; সহীহ বুখারী: ২৯০; সহীহ মুসলিম: ৩০৬; নাসাঈ: ১/১৪০; তাহাবী: ১/১২৭; সুনান বাইহাকী: ১/১৯৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৬৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، القعنبي: هو عبد الله بن مسلمة القعنبي الحارثي، ثقة عابد، أخرج حديثه الشيخان، وكان ابن معين وابن المديني لا يقدمان عليه في «الموطأ» أحداً.
1214 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ، يَقُولُ: ذَكَرَ عُمَرُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ تُصِيبُهُ الْجَنَابَةُ مِنَ اللَّيْلِ: «فَأَمَرَهُ أَنْ يَتَوَضَّأَ وَيَغْسِلَ ذَكَرَهُ، ثُمَّ يَنَامَ». [4: 2]
رقم طبعة با وزير = (1211)
আব্দুল্লাহ বিন দীনার রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন, “একবার উমার রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলেন যে, রাতে তিনি নাপাক হয়ে যান, (তখন তিনি কী করবেন?)” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে ওযূ করতে এবং লজ্জাস্থান ধুয়ে নিতে ও তারপর ঘুমাতে বলেন।”[1]
[1] আবূ দাঊদ আত তায়ালিসী: ১/৬২; আবূ আওয়ানা: ১/২৭৮; মুসনাদ আহমাদ: ২/৪৬; সহীহ ইবনু খুযাইমাহ: ২১৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১২৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ماقبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
1215 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، قَالَ: حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى [ص:17] اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيَرْقُدُ أَحَدُنَا وَهُوَ جُنُبٌ؟ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَعَمْ إِذَا تَوَضَّأَ». [4: 36]
رقم طبعة با وزير = (1212)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার উমার রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলেন, “আমাদের কেউ কি নাপাক অবস্থায় ঘুমাতে পারবে?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ, যখন সে ওযূ করবে।”[1]
[1] সহীহ বুখারী: ২৮৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৬৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১০৭৪; আবূ আওয়ানা: ১/২৭৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৬১; মুসনাদ আহমাদ: ২/১৭; সহীহ মুসলিম: ৩০৬; তিরমিযী: ১২০; নাসাঈ: ১/১৩৯; ইবনু মাজাহ: ৫৮৫; সুনান বাইহাকী: ১/২০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আদাবুয যিফাফ: ১১৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «آداب الزفاف» (ص 114 - الطبعة الجديدة): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
1216 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ أَنَّهُ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَيَنَامُ أَحَدُنَا وَهُوَ جُنُبٌ؟ فَقَالَ: «نَعَمْ، وَيَتَوَضَّأُ إِنْ شَاءَ». [4: 36]
رقم طبعة با وزير = (1213)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার উমার রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলেন, “আমাদের কেউ কি নাপাক অবস্থায় ঘুমাতে পারবে?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ। আর সে যদি চায়, তবে ওযূ করে নিবে।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২১১; মুসনাদ আহমাদ: ১/২৪-২৫; হুমাইদী: ৬৫৭; দারেমী: ১/১৯৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১২৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আদাবুয যিফাফ: ১১৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر السابق: م نحوه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
1217 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ إِذَا [ص:19] أَرَادَ أَنْ يَنَامَ وَهُوَ جُنُبٌ، تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ قَبْلَ أَنْ يَنَامَ». [4: 1]
رقم طبعة با وزير = (1214)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাপাক অবস্থায় যখন ঘুমাতে চাইতেন, তখন তিনি ঘুমানোর আগে সালাতের ন্যায় ওযূ করে নিতেন।”[1]
[1] সুনান বাইহাকী: ১/২০৩; সহীহ মুসলিম: ৩০৫; নাসাঈ: ১/১৩৯; ইবনু মাজাহ: ৫৮৪; আবূ আওয়ানা: ১/২৭৭; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১২৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৬৫; মুসন্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৬০; আবূ দাঊদ: ২২২; সহীহ ইবনু খুযাইমাহ: ২১৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১০৭৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (219): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، ابن قتيبة: هو محمد بن الحسن، ويزيد بن موهب: هو يزيد بن خالد بن يزيد بن عبد الله بن موهب الرملي، ثقة عابد، أخرج له أبو داود والنسائي وابن ماجة، وباقي رجال الإسناد رجال الشيخين.
1218 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ الدُّولَابِيُّ، مُنْذُ ثَمَانِينَ سَنَةً، قَالَ: حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَنَامَ وَهُوَ جُنُبٌ، لَمْ يَنَمْ حَتَّى يَتَوَضَّأَ، وَإِذَا أَرَادَ أَنْ يَأْكُلَ * غَسَلَ يَدَيْهِ وَأَكَلَ». [5: 8]
رقم طبعة با وزير = (1215)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাপাক অবস্থায় যখন ঘুমাতে চাইতেন, তখন তিনি ওযূ না করা পর্যন্ত ঘুমাতেন না। আর যখন তিনি খাবার খেতে চাইতেন, তখন তিনি তাঁর দুই হাত ধুয়ে নিতেন তারপর খেতেন।”[1]
[1] মুসনাদ আবী ইয়ালা: ৪৫৯৫; আবূ দাঊদ: ২২৩; সুনান বাইহাকী: ১/২০৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১০৭৩; মুসান্নাফইবনু আবী শায়বাহ: ১/৬০; নাসাঈ: ১/৬০; দারাকুতনী: ১/১২৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৬৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (390)، «صحيح أبي داود» (219 - 220). * [وَإِذَا أَرَادَ أَنْ يَأْكُلَ] قال الشيخ: زاد أبو داود: (وهو جنب)، وهذه الزيادة مُهِمَّةٌ؛ لأنَّ دِلالةَ الحديثِ تَختلفُ بوجودِها؛ كما كنتُ بَيَّنتُه في «الصحيحة».
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
1219 - أَخْبَرَنَا الْقَطَّانُ، بِالرَّقَّةِ، قَالَ: حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَى كُلِّ مُسْلِمٍ فِي كُلِّ سَبْعَةِ أَيَّامٍ غُسْلٌ، وَهُوَ يَوْمُ الْجُمُعَةِ». [1: 35]
رقم طبعة با وزير = (1216)
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক হলো প্রত্যেক সপ্তাহে একবার গোসল করা, সেটা হলো জুমু‘আর দিন।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৯৩; তাহাবী: ১/১১৬; মুসনাদ আহমাদ: ৩/৩০৪; নাসাঈ: ৩/৯৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫২৯৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/১৭৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الإرواء» (1/ 173).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات إلا أن أبا الزبير مدلس وقد عنعنه.
1220 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ اللَّخْمِيُّ، حَدَّثَنَا [ص:22] يَزِيدُ بْنُ مَوْهَبٍ، حَدَّثَنَا الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ، عَنْ عَيَّاشِ بْنِ عَبَّاسٍ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «عَلَى كُلِّ مُحْتَلِمٍ رَوَاحُ الْجُمُعَةِ، وَعَلَى مَنْ رَاحَ الْغُسْلُ». [1: 18]
رقم طبعة با وزير = (1217) قَالَ أَبُو حَاتِمٍ: «فِي هَذَا الْخَبَرِ إِتْيَانُ الْجُمُعَةِ فَرْضٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ، وَالْعِلَّةُ فِيهِ أَنَّ الِاحْتِلَامَ بُلُوغٌ، فَمَتَى بَلَغَ الصَّبِيُّ وَأَدْرَكَ، بِأَنْ يَأْتِيَ عَلَيْهِ خَمْسَ عَشْرَةَ سَنَةً كَانَ بَالِغًا، وَإِنْ لَمْ يَكُنْ مُحْتَلِمًا، وَنَظِيرُ هَذَا قَوْلُ اللَّهِ جَلَّ وَعَلَا: {وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنْكُمُ الْحُلُمَ، فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ} [النور: 59] فَأَمَرَ اللَّهُ جَلَّ [ص:23] وَعَلَا فِي هَذِهِ الْآيَةِ بِالِاسْتِئْذَانِ مَنْ بَلَغَ الْحُلُمَ، إِذِ الْحُلُمُ بُلُوغٌ، وَقَدْ يَبْلُغُ الطِّفْلُ دُونَ أَنْ يَحْتَلِمَ، وَيَكُونُ مُخَاطَبًا بِالِاسْتِئْذَانِ كَمَا يَكُونُ مُخَاطَبًا عِنْدَ الِاحْتِلَامِ بِهِ»
হাফসা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রত্যেক বালেগ ব্যক্তির উপর জুমু‘আর সালাতে যাওয়া আবশ্যক আর যে ব্যক্তি জুমু‘আয় যাবে, তার জন্য আবশ্যক হলো গোসল করা।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে এই দলীল রয়েছে যে, এমন ব্যক্তি, যার স্বপ্নদোষ হয়, তার উপর জুমু‘আয় আসা ফরয। কারণ স্বপ্নদোষ হলে ব্যক্তি বালেগ হয়ে যায়। কাজেই যখন কোন ব্যক্তি বালেগ হয়ে যাবে এবং পনেরো বছর বয়সে উপনীত হবে, তখন সে বালেগ হয়ে যাবে, যদিও তার স্বপ্নদোষ না হয়। অনুরুপভাবে আল্লাহর বাণী, “আর যখন সন্তানগণ বয়ঃসন্ধিকালে পৌঁছবে, তখন তারা যেন অনুমতি নেয়, যেভাবে তাদের বড়রা অনুমতি নেয়।” (সূরা নূর: ৫৯।) মহান আল্লাহ এই আয়াতে যারা স্বপ্নদোষ হওয়ার বয়সে উপনীত হয়, তাদেরকে অনুমতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। কেননা স্বপ্নদোষ হওয়ার মাধ্যমে ব্যক্তি বালেগ হয়ে যায়। কোন কোন সময় শিশু স্বপ্নদোষ হওয়া ছাড়াই বালেগ হয়ে যায় এবং অনুমতি নেওয়ার আদেশের আওতাভূক্ত হয়ে যায়, যেভাবে স্বপ্নদোষ হলে অনুমতি নেওয়ার আদেশের আওতাভূক্ত হয়ে থাকে।”
[1] আবূ দাঊদ: ৩৪২; সহীহ ইবনু খুযাইমাহ: ৭২১; তাহাবী: ১/১১৬; নাসাঈ: ৩/৮৯; ইবনুল জারুদ, আল মুনতাকা: ২৮৭; তাবারানী আল কাবীর: ২৩/১৯৫; সুনান বাইহাকী: ৩/১৭২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৭০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (370).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، يزيد بن موهب ثقة، وباقي رجال الإسناد على شرط الصحيح.