হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (1341)


1341 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ مَيْسَرَةَ، قَالَ: حَدَّثَنِي النَّزَّالُ بْنُ سَبْرَةَ، قَالَ: صَلَّيْنَا مَعَ عَلِيٍّ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ الظُّهْرَ، ثُمَّ خَرَجْنَا إِلَى الرَّحَبَةِ، فَدَعَا بِإِنَاءٍ فِيهِ شَرَابٌ، فَأَخَذَهُ فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ، وَمَسَحَ وَجْهَهُ وَذِرَاعَيْهِ وَرَأْسَهُ وَقَدَمَيْهِ، ثُمَّ شَرِبَ فَضْلَهُ وَهُوَ قَائِمٌ، ثُمَّ قَالَ: إِنَّ نَاسًا يَكْرَهُونَ أَنْ يَشْرَبُوا وَهُمْ قِيَامٌ، «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَنَعَ مِثْلَ مَا صَنَعْتُ، وَهَذَا وُضُوءُ مَنْ لَمْ يُحْدِثْ». [5: 43]
رقم طبعة با وزير = (1338)




নাযযাল বিন সাবরাহ বলেন, “আমি আলী রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে যোহরের সালাত আদায় করেছি। তারপর আমরা আঙ্গিনার দিকে বের হলাম অতঃপর তিনি পানিসহ একটি পাত্র আনতে বললেন। অতঃপর তিনি পাত্রটি নিলেন, তারপর কুলি করলেন, এবং মুখ, কনুই পর্যন্ত দুই হাত, মাথা ও দুইপা মাসেহ করলেন, তারপর তিনি পাত্রের অবশিষ্ট পানি পান করলেন অতঃপর বললেন, “কিছু লোক দাঁড়িয়ে পানি পান করা অপছন্দ করে অথচ নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই রকম করেছেন, যেরকম আমি এখন যে রকম করলাম । এ রকম ওযূ সেই ব্যক্তির জন্য, যার ওযূ নষ্ট হয়ে যায়নি।”[1]



[1] যিয়াদাতুল মুসনাদ আহমাদ: ১/১৫৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬; আত তায়ালিসী: ১/৫১; সহীহ আল বুখারী: ৫৬১৫; নাসাঈ: ১/৮৪; তাহাবী, শারহুস মা‘আনিল আসার: ১/৩৪; সুনান বাইহাকী: ১/৭৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩০৪৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح، وزائدة: هو ابن قدامة الثقفي.









সহীহ ইবনু হিব্বান (1342)


1342 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ، بِبُسْتَ، قَالَ: [ص:172] حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عُبَيْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا عَوْفٌ، وَهِشَامٌ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ: أَخْبَرَنَا عَمْرُو بْنُ وَهْبٍ الثَّقَفِيُّ، أَنَّ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ، حَدَّثَهُ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَسَحَ عَلَى نَاصِيَتِهِ وَعَلَى الْعِمَامَةِ، ثُمَّ مَسَحَ عَلَى خُفَّيْهِ». [4: 35]
رقم طبعة با وزير = (1339)




মুগীরা বিন শু‘বা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বীয় পাগড়ী ও কপালের উপর মাসেহ করেছেন তারপর তিনি তাঁর চামড়ার মোজার উপর মাসেহ করেছেন।”[1]



[1] মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৩০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৭৯; মুসনাদ আহমাদ: ৪/২৪৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৩২; আত তায়ালিসী: ১/৫৬; সুনান বাইহাকী: ১/৫৮; নাসাঈ: ১/৬৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (137 و 138): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، عبد الوارث بن عبيد الله: هو العتكي المروزي، روى عن جمع، ذكره المؤلف في «الثقات» 8/ 416، وباقي رجاله ثقات رجال الشيخين خلا عمرو بن وهب الثقفي فإنه من رجال النسائي، عبد الله: هو ابن المبارك، وعوف: هو ابن أبي جميلة.









সহীহ ইবনু হিব্বান (1343)


1343 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، بِبَيْتِ الْمَقْدِسِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ: حَدَّثَنِي جَعْفَرُ بْنُ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيُّ، عَنْ أَبِيهِ: «أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، تَوَضَّأَ، وَمَسَحَ عَلَى الْعِمَامَةِ وَالْخُفَّيْنِ». [4: 35]
رقم طبعة با وزير = (1340)




আমর বিন ‍উমাইয়্যাহ আয যমরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছেন, তিনি ওযূ করেছেন এবং পাগড়ী ও মোজার উপর মাসেহ করেছেন।”[1]



[1] ইবনু মাজাহ: ৫৬২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৩; মুসনাদ আহমাদ: ৪/১৩৯; দারেমী: ১/১৮০; সহীহ আল বুখারী: ২০৫; সুনান বাইহাকী: ১/১৮০; সহীহ ইবনু খুযাইমাহ: ১৮১; আত তায়ালিসী: ১/৫৫; নাসাঈ: ১/৮১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওযুন নাযীর: ৮৭২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض النضير» (872 و 1005): خ.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله رجال الصحيح، وقد صرح الوليد بن مسلم بالتحديث وكذا يحيى بن أبي كثير عند ابن ماجة، فانتفت شبهة تدليسهما.









সহীহ ইবনু হিব্বান (1344)


1344 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي الْفُرَاتِ، عَنْ مُحَمَّدِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي شُرَيْحٍ، عَنْ أَبِي مُسْلِمٍ مَوْلَى زَيْدِ بْنِ صُوحَانَ، قَالَ: كُنْتُ مَعَ سَلْمَانَ الْفَارِسِيِّ، فَرَأَى رَجُلًا قَدْ أَحْدَثَ، وَهُوَ يُرِيدُ أَنْ يَنْزِعَ خُفَّيْهِ لِلْوُضُوءِ، فَقَالَ لَهُ سَلْمَانُ: «امْسَحْ عَلَيْهِمَا وَعَلَى عِمَامَتِكَ، فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ عَلَى خِمَارِهِ وَعَلَى خُفَّيْهِ». [4: 35]
رقم طبعة با وزير = (1341)




যাইদ বিন সুহানের আজাদকৃত গোলাম আবূ ‍মুসলিম রহিমাহুল্লাহ বলেন, “আমি সালমান আল ফারেসী রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে ছিলাম, অতঃপর তিনি দেখলেন এক ব্যক্তিকে ওযূ ভেঙ্গে যাওয়ার পর তিনি তার মোজা খুলতে চাইছেন, তখন সালমান আল ফারেসী রাদ্বিয়াল্লাহু আনহু তাকে বললেন, “আপনি আপনার দুই মোজা ও পাগড়ীর উপর মাসেহ করুন। কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাঁর পাগড়ী ও চামড়ার মোজার উপর মাসেহ করতে দেখেছি।”[1]



[1] আবূ দাঊদ আত তায়ালিসী: ১/৫৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২২; মুসনাদ আহমাদ: ৫/৪৩৯; ইবনু মাজাহ: ৫৬৩; আত তাবারানী: ৬১৬৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সমার্থক হাদীস থাকার কারণে সহীহ বলেছেন। (আর রওযুন নাযীর: ৮৭২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح بما قبله وما بعده.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: أبو شريح وأبو مسلم مجهولان، لم يوثقهما غير المؤلف، وباقي رجاله ثقات، فهو حسن في الشواهد.









সহীহ ইবনু হিব্বান (1345)


1345 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى، بِعَسْكَرِ مُكْرَمٍ، قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحَرِيشِ الْأَهْوَازِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ بْنِ مَعْبَدٍ، [ص:176] قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ السَّخْتِيَانِيُّ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي الْفُرَاتِ، عَنْ مُحَمَّدِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي شُرَيْحٍ، عَنْ أَبِي مُسْلِمٍ، عَنْ سَلْمَانَ، قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ وَالْعِمَامَةِ». [4: 35]
رقم طبعة با وزير = (1342)




আবূ ‍মুসলিম রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, সালমান আল ফারেসী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাঁর পাগড়ী ও চামড়ার মোজার উপর মাসেহ করতে দেখেছি।”[1]



[1] আবূ দাঊদ আত তায়ালিসী: ১/৫৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২২; মুসনাদ আহমাদ: ৫/৪৩৯; ইবনু মাজাহ: ৫৬৩; আত তাবারানী: ৬১৬৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সমার্থক হাদীস থাকার কারণে সহীহ বলেছেন। (আর রওযুন নাযীর: ৮৭২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وهو مختصر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: هو مكرر ما قبله.









সহীহ ইবনু হিব্বান (1346)


1346 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، عَنِ التَّيْمِيِّ، قَالَ: حَدَّثَنَا بَكْرُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ الْحَسَنِ، عَنِ ابْنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ وَمَسَحَ بِنَاصِيَتِهِ وَفَوْقَ الْعِمَامَةِ» قَالَ بَكْرٌ: وَسَمِعْتُهُ مِنِ ابْنِ الْمُغِيرَةِ. [4: 35]
رقم طبعة با وزير = (1343) [ص:177] قَالَ أَبُو حَاتِمٍ: «وَهَذِهِ اللَّفْظَةُ وَمَسَحَ بِنَاصِيَتِهِ وَفَوْقَ الْعِمَامَةِ، قَدْ تُوهِمُ مَنْ لَمْ يُحْكِمْ صِنَاعَةِ الْعِلْمِ أَنَّ الْمَسْحَ عَلَى الْعِمَامَةِ دُونَ النَّاصِيَةِ غَيْرُ جَائِزٍ، وَيَجْعَلُ خَبَرَ عَمْرِو بْنِ أُمَيَّةَ مُجْمَلًا، وَخَبَرَ مُغِيرَةَ الَّذِي ذَكَرْنَاهُ مُفَسِّرًا لَهُ، أَنَّ مَسْحَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْعِمَامَةِ كَانَ ذَلِكَ مَعَ النَّاصِيَةِ فَوْقَ الْمَسْحِ عَلَى النَّاصِيَةِ دُونَ الْعِمَامَةِ، إِذِ النَّاصِيَةُ مِنَ الرَّأْسِ، وَلَيْسَ بِحَمْدِ اللَّهِ وَمَنِّهِ كَذَلِكَ، بَلْ مَسَحَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَأْسِهِ فِي وَضُوئِهِ، وَمَسَحَ عَلَى عِمَامَتِهِ دُونَ النَّاصِيَةِ، وَمَسَحَ عَلَى نَاصِيَتِهِ وَعِمَامَتِهِ ثَلَاثَ مِرَارٍ فِي ثَلَاثَةِ مَوَاضِعَ مُخْتَلِفَةٍ، فَكُلٌّ سُنَّةٌ يُسْتَعْمَلُ مِنْ غَيْرِ أَنْ يَكُونَ اسْتِعْمَالُ أَحَدِهِمَا حَتْمًا، وَاسْتِعْمَالُ الْآخَرِ مَكْرُوهًا»




মুগীরা বিন শু‘বাহ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযূ করেছেন এবং কপালসহ পাগড়ীর উপর মাসেহ করেছেন।” বকর রহিমাহুল্লাহ বলেন, “আমি হাদীসটি মুগীরা রাদ্বিয়াল্লাহু আনহুর ছেলের কাছ থেকেও শুনেছি।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের এই অংশ “কপালসহ পাগড়ীর উপর মাসেহ করেছেন” কোন কোন সময় অপরিপক্ক ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, কপাল মাসেহ না করে বোধ হয় শুধু পাগড়ীর উপর মাসেহ করা জায়েয নেই! তিনি আমর বিন উমাইয়্যাহর হাদীসকে ব্যাখ্যাহীন আর আমাদের পূর্বে উল্লেখিত মুগীরার হাদীসকে ব্যাখ্যামূলক নির্ধারণ করেন এভাবে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কপালসহ পাগড়ীর উপর মাসেহ করেছিলেন; শুধু পাগড়ীর উপর মাসেহ করেননি। কেননা কপাল মাথার অন্তর্গত। কিন্তু আল্লাহর প্রশংসা ও তাঁর দয়ায় আমি বলি যে, বিষয়টি মোটেও এরকম নয়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযূ করার সময় মাথার মাসেহ করেছেন, কপাল ছাড়া শুধু পাগড়ীর উপর মাসেহ করেছেন আবার কখনো কপালসহ পাগড়ীর উপর মাসেহ করেছেন; ভিন্ন ভিন্ন তিন জায়গায় তিনবার তিনভাবে মাসেহ করেছেন। সুতরাং সবগুলোই আমলযোগ্য সুন্নাহ। এমন নয় যে, এর একটি পালন করা অবধারিত আর অন্যগুলো মাকরুহ।”



[1] নাসাঈ: ১/৭৬; সুনান বাইহাকী: ১/৫৮; আবূ দাঊদ: ১৫০; মুসনাদ আহমাদ: ৪/২৫৫; সহীহ মুসলিম: ২৭৪; তিরমিযী: ১০০; আবূ আওয়ানা: ১/২৫৯; ইবনুল জারুদ, আল মুনতাকা: ৮৩; সুনান বাইহাকী: ১/৫৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৪৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সমার্থক হাদীস থাকার কারণে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৭, ১৩৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (137 - 138): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، التيمي: هو سليمان، وابن المغيرة في هذا الإسناد: حمزة، كما سيجيء مصرحاً به في (1374)، وقد بينه في رواية النسائي 1/ 76، والبيهقي 1/ 58 و 60، وللمغيرة ابنان: حمزة وعروة، وكلاهما ثقة.









সহীহ ইবনু হিব্বান (1347)


1347 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ حُمَيْدًا، قَالَ: حَدَّثَنِي بَكْرُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ حَمْزَةَ بْنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنْ أَبِيهِ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، تَخَلَّفَ، فَتَخَلَّفَ مَعَهُ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ، فَلَمَّا قَضَى حَاجَتَهُ، قَالَ: «هَلْ مَعَكَ مَاءٌ؟ » قُلْتُ: فَأَتَيْتُهُ بِالْمَطْهَرَةِ، «فَغَسَلَ كَفَّيْهِ وَوَجْهَهُ، ثُمَّ ذَهَبَ لِيَحْسِرَ عَنْ ذِرَاعَيْهِ، فَضَاقَتْ بِهَا الْجُبَّةُ، فَأَخْرَجَ يَدَهُ مِنْ تَحْتِ الْجُبَّةِ، فَأَلْقَاهَا عَلَى عَاتِقِهِ، فَغَسَلَ ذِرَاعَيْهِ، وَمَسَحَ عَلَى خُفَّيْهِ وَعِمَامَتِهِ، ثُمَّ رَكِبَ وَرَكِبْتُ مَعَهُ، فَانْتَهَى إِلَى النَّاسِ، وَقَدْ صَلَّى بِهِمْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ رَكْعَةً، فَلَمَّا أَحَسَّ بِجَيْئَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَهَبَ لِيَتَأَخَّرَ فَأَوْمَأَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ صَلِّ، فَلَمَّا قَضَى عَبْدُ الرَّحْمَنِ الصَّلَاةَ قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْمُغِيرَةُ فَأَكْمَلَا مَا سَبَقَهُمَا». [4: 35]
رقم طبعة با وزير = (1344)




মুগীরা বিন শু‘বাহ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আমাদের থেকে পিছে পড়েন, তাঁর সাথে মুগীরা বিন শু‘বাহ রাদ্বিয়াল্লাহু আনহুও পিছে থাকেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর হাজত পূরণ করেন এবং বলেন, “তোমার কাছে পানি আছে কি?” আমি বললাম, “জ্বী, হ্যাঁ।” অতঃপর আমি তাঁর কাছে পানির পাত্র নিয়ে আসি। তিনি তাঁর হাতের কব্জি ও মুখমন্ডল ধৌত করেন তারপর তিনি তাঁর হাতের কাপড় গুটিয়ে নিতে যান কিন্তু জুব্বাহ সংকীর্ণ হয় ফলে তিনি তাঁর হাত জুব্বার ভিতর দিয়ে বের করেন এবং জুব্বাটি তাঁর কাঁধের উপর রেখে দেন। অতঃপর তিনি দুই হাত ধৌত করেন এবং মোজা ও পাগড়ীর উপর মাসেহ করেন। তারপর তিনি বাহনে উঠেন, আমিও বাহনে উঠি এবং তিনি লোকদের কাছে আসেন এমন অবস্থায় যে লোকজন আব্দুর রহমান বিন আওফের ইমামতিতে এক রাকা‘আত সালাত আদায় করেছেন। যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আগমন বুঝতে পারেন, তখন তিনি পিছে আসতে উদ্যত হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে ইশারা করে সালাত সম্পন্ন করতে বলেন। অতঃপর যখন আব্দুর রহমান বিন আওফ রাদ্বিয়াল্লাহু আনহু সালাত শেষ করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও মুগীরা বিন শু‘বাহ রাদ্বিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ান এবং ছুটে যাওয়া সালাত আদায় করেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/২৪৮; নাসাঈ আল কুবরার বরাতে তুহফাতুল আশরাফ: ৮/৪৭৬; নাসাঈ: ১/৭৬; আবূ আওয়ানা: ১/২৫৯; সুনান বাইহাকী: ১/৬০; সুনান তিরমিযী: ১/১৭০; ইবনু মাজাহ: ১৩২৬; সহীহ মুসলিম: ২৭৪; আবূ দাঊদ: ১৫০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৩৪৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (138): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (1348)


1348 - أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ سِنَانٍ الْقَطَّانُ، وَعُمَرُ بْنُ مُحَمَّدٍ، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ فَاطِمَةَ بِنْتَ أَبِي حُبَيْشٍ كَانَتْ تُسْتَحَاضُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ دَمَ الْحَيْضِ دَمٌ أَسْوَدُ يُعْرَفُ، فَإِذَا كَانَ ذَلِكَ فَأَمْسِكِي عَنِ الصَّلَاةِ، فَإِذَا كَانَ الْآخَرُ فَتَوَضَّئِي وَصَلِّي». [3: 65]
رقم طبعة با وزير = (1345)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন,“ফাতেমা বিন হুবাইশ রাদ্বিয়াল্লাহু আনহার ইস্তিহাযাহ হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, “নিশ্চয়ই হায়েযের রক্ত কালো হিসেবে চেনা যায়। কাজেই যখন এরকম রক্ত আসবে, তখন তুমি সালাত আদায় করা থেকে বিরত থাকবে, আর যখন অন্য ধরণের আসবে, তখন তুমি ওযূ করে সালাত আদায় করবে।”[1]



[1] আবূ দাঊদ: ২৮৬; সুনান বাইহাকী: ১/৩২৫; নাসাঈ: ১/১৮৫; তাহাবী, মুশকিলুল আসার: ৩/৩০৬; দারাকুতনী: ১/২০৬; হাকিম: ১/১৭৪; মুসনাদ আহমাদ: ৬/৪২০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৬৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (286).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، رجاله رجال الشيخين غير محمد بن عمرو – وهو ابن علقمة بن وقاص الليثي – فقد روى له البخاري مقروناً، ومسلم متابعه، وهو صدوق حسن الحديث، وابن أي عدي: هو محمد بن إبراهيم بن أبي عدي.









সহীহ ইবনু হিব্বান (1349)


1349 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ مُعَاذَةَ، أَنَّ امْرَأَةً سَأَلْتَ عَائِشَةَ، قَالَتْ: أَتَقْضِي الْحَائِضُ الصَّلَاةَ؟ فَقَالَتْ: «أَحَرُورِيَّةٌ أَنْتِ، قَدْ كُنَّا نَحِيضُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى [ص:182] اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَا نَقْضِي وَلَا نُؤْمَرُ بِقَضَاءٍ». [4: 50]
رقم طبعة با وزير = (1346)




মু‘আযাহ (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, “এক নারী আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেন, “ঋতুবতী নারী কি সালাত কাযা করবে?” জবাবে আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “তুমি কি হারুরী (খারেজী) মহিলা? আমাদের তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়ে ঋতুস্রাব হতো, কিন্তু আমরা সালাত কাযা করতাম না এবং আমাদেরকে কাযা করার নির্দেশও দেওয়া হতো না।”[1]



[1] নাসাঈ: ১/১৯১; ইবনুল জারুদ, আল মুনতাকা: ১০১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১২৭৮; আবূ আওয়ানা: ১/৩২৪; সুনান বাইহকী: ১/৩০৮; সহীহ মুসলিম: ৩৩৫; আবূ আওয়ানা: ১/৩২৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৩৯; ইবনু মাজাহ: ৬৩১; মুসনাদ আহমাদ: ৬/৯৪; সহীহ আল বুখারী: ৩২১; আত তায়ালিসী: ১৫৭০; আবূ আওয়ানা: ১/৩২৪; সহীহ মুসলিম: ৩৩৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৫৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (255): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1350)


1350 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: قَالَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي لَا أَطْهُرُ، أَفَأَدَعُ الصَّلَاةَ؟ قَالَتْ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا ذَلِكَ عِرْقٌ وَلَيْسَ بِالْحَيْضَةِ، فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَاتْرُكِي الصَّلَاةَ، فَإِذَا ذَهَبَ عَنْكِ قَدْرُهَا فَاغْسِلِي عَنْكِ الدَّمَ وَصَلِّي». [3: 65]
رقم طبعة با وزير = (1347)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “ফাতেমা বিনতু হুবাইশ রাদ্বিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি পবিত্র হতে পারি না (সবসময় রক্ত আসে), আমি কি সালাত ছেড়ে দিব?” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, “এটা শিরাবাহিত রক্ত; হায়েযের রক্ত নয়। কাজেই যখন হায়েযের রক্ত আসবে, তখন সালাত ছেড়ে দিবে, আর যখন হায়েযের নির্ধারিত দিন চলে যাবে, তখন তোমার থেকে রক্ত ধুয়ে ফেলবে (গোসল করবে) এবং সালাত আদায় করবে।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৬১; মুসনাদুশ শাফে‘ঈ: ১/৩৯-৪০; সহীহ আল বুখারী: ৩০৬; নাসাঈ: ১/১৮৬; দারাকুতনী: ১/২০৬; দারেমী: ১/১৯৯; আবূ আওয়ানা: ১/৩১৯; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১০২; সুনান বাইহাকী: ১/৩২১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩২৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১১৬৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১২৫; সহীহ আল বুখারী: ২২৮; সহীহ মুসলিম: ৩৩৩; আবূ দাঊদ: ২৮২; তিরমিযী: ১২৫; নাসাঈ: ১/১৮১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৮১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (301)، «صحيح أبي داود» (281): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1351)


1351 - أَخْبَرَنَا يُوسُفُ بْنُ يَعْقُوبَ الْمُقْرِئُ، بِوَاسِطَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: جَاءَتْ أُمُّ حَبِيبَةَ بِنْتُ جَحْشٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَتِ اسْتُحِيضَتْ سَبْعَ سِنِينَ، فَاشْتَكَتْ ذَلِكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَاسْتَفْتَتْهُ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ هَذَا لَيْسَ بِحَيْضٍ، وَلَكِنْ هَذَا عِرْقٌ، فَاغْتَسِلِي، ثُمَّ صَلِّي» قَالَتْ عَائِشَةُ: «فَكَانَتْ أُمُّ حَبِيبَةَ تَغْتَسِلُ لِكُلِّ صَلَاةٍ، فَكَانَتْ تَجْلِسُ فِي الْمِرْكَنِ، فَيَعْلُو حُمْرَةُ الدَّمِ الْمَاءَ، ثُمَّ تُصَلِّي». [3: 65]
رقم طبعة با وزير = (1348)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “উম্মু হাবিবা বিনতু জাহশ রাদ্বিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসেন, তার সাত বছর যাবৎ ইস্তিহাযা হচ্ছিল, ফলে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে অভিযোগ করেন এবং তাঁর কাছে ফাতাওয়া জিজ্ঞেস করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে বলেন, “নিশ্চয়ই এটা হায়েয নয় বরং এটি শিরাবাহিত রক্ত। অতএব তুমি গোসল করবে এবং সালাত আদায় করবে।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “তারপর উম্মু হাবীবা রাদ্বিয়াল্লাহু আনহা প্রত্যেক সালাতের জন্য গোসল করতেন। এবং গামলার মাঝে বসতেন ফলে রক্তের লালিমা পানির উপর প্রাবল্যতা লাভ করতো। তারপর সালাত আদায় করতেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৬/১৮৭; সহীহ মুসলিম: ৩৩৪; দারেমী: ১/২০০; আবূ আওয়ানা: ১/৩২০; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৯৯; হুমাইদী: ১৬০; নাসাঈ: ১/১২১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১১৬৪; আবূ আওয়ানা: ১/৩২০; সুনান বাইহাকী: ১/৩৪৯; আবূ দাঊদ: ২৮৫; হাকিম: ১/১৭৩; সহীহ আল বুখারী: ৩২৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৮৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (283): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، محمد بن خالد بن عبد الله: هو الطحان الواسطي: ضعفه غير واحد، وقال المؤلف في «الثقات» 9/ 90: يخطئ ويخالف، ولكنه لم يتفرد به، فقد توبع عليه، وباقي رجاله ثقات، رجال الشيخين.









সহীহ ইবনু হিব্বান (1352)


1352 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، بِبَيْتِ الْمَقْدِسِ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، وَعُمْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ، كَانَتْ تَحْتَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، اسْتُحِيضَتْ سَبْعَ سِنِينَ، فَاسْتَفْتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ هَذِهِ لَيْسَتْ بِحَيْضَةٍ، وَلَكِنْ هَذَا عِرْقٌ، فَاغْتَسِلِي وَصَلِّي» قَالَتْ عَائِشَةُ: «فَكَانَتْ تَغْتَسِلُ عِنْدَ كُلِّ صَلَاةٍ فِي مِرْكَنِ حُجْرَةِ أُخْتِهَا زَيْنَبَ بِنْتِ جَحْشٍ حَتَّى يَعْلُوَ حُمْرَةُ الدَّمِ الْمَاءَ». [3: 65]
رقم طبعة با وزير = (1349)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “উম্মু হাবিবা বিনতু জাহশ রাদ্বিয়াল্লাহু আনহা আব্দুর রহমান বিন আওফের স্ত্রী ছিলেন। তার সাত বছর যাবৎ ইস্তিহাযা হচ্ছিল, ফলে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে ফাতাওয়া জিজ্ঞেস করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে বলেন, “নিশ্চয়ই এটা হায়েয নয় বরং এটি শিরাবাহিত রক্ত। অতএব তুমি গোসল করবে এবং সালাত আদায় করবে।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “তারপর উম্মু হাবীবা রাদ্বিয়াল্লাহু আনহা প্রত্যেক সালাতের জন্য তার বোন যায়নাব বিন জাহাশ রাদ্বিয়াল্লাহু আনহার গামলায় (বসে) গোসল করতেন ফলে রক্তের লালিমা পানির উপর প্রাবল্যতা লাভ করতো।”[1]



[1] সুনান বাইহাকী: ১/৩৪৮; সহীহ মুসলিম: ৩৩৪; আবূ দাঊদ: ২৮৫; হাকিম: ১/১৭৩; আবূ আওয়ানা: ১/৩২০; মুসনাদ আহমাদ: ৬/১৪১; সহীহ আল বুখারী: ৩২৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৮৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (1353)


1353 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ، وَالْأَوْزَاعِيُّ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، وَعُمْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتِ: اسْتُحِيضَتْ أُمُّ حَبِيبَةَ بِنْتُ [ص:187] جَحْشٍ وَهِيَ تَحْتَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، - أُخْتُهَا زَيْنَبُ بِنْتُ جَحْشٍ - سَبْعَ سِنِينَ، فَشَكَتْ ذَلِكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهَا: «لَيْسَتْ بِالْحَيْضَةِ، وَلَكِنَّهُ عِرْقٌ، فَاغْتَسِلِي وَصَلِّي» «فَكَانَتْ تَغْتَسِلُ لِكُلِّ صَلَاةٍ، وَكَانَتْ تَقْعُدُ فِي مِرْكَنِ أُخْتِهَا، فَكَانَتْ حُمْرَةُ الدَّمِ تَعْلُو الْمَاءَ». [3: 65]
رقم طبعة با وزير = (1350)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “যাইনাব বিনতু জাহশের বোন উম্মু হাবিবা বিনতু জাহশ রাদ্বিয়াল্লাহু আনহা আব্দুর রহমান বিন আওফের স্ত্রী ছিলেন। তার সাত বছর যাবৎ ইস্তিহাযা হচ্ছিল, ফলে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে অভিযোগ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে বলেন, “এটা হায়েয নয় বরং এটি শিরাবাহিত রক্ত। অতএব তুমি গোসল করবে এবং সালাত আদায় করবে।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “তারপর উম্মু হাবীবা রাদ্বিয়াল্লাহু আনহা প্রত্যেক সালাতের জন্য তার বোন যায়নাব বিন জাহাশ রাদ্বিয়াল্লাহু আনহার গামলায় (বসে) গোসল করতেন ফলে রক্তের লালিমা পানির উপর প্রাবল্যতা লাভ করতো।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৬/৮২; সহীহ মুসলিম: ৩৩৪; আবূ দাঊদ: ২৯০; নাসাঈ: ১/১১৯; সুনান বাইহাকী: ১/৩৩১; মুসনাদুশ শাফি‘ঈ: ১/৪০; হাকিম: ১/১৭৩; দারেমী: ১/১৯৬; আবূ আওয়ানা: ১/৩২০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৮৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (1348). تنبيه!! رقم (1348) = (1351) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، رجاله رجال الصحيح.









সহীহ ইবনু হিব্বান (1354)


1354 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ النَّضْرِ الْخُلْقَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ الْحَسَنِ بْنِ شَقِيقٍ، قَالَ: سَمِعْتُ أَبِي، قَالَ: أَخْبَرَنَا أَبُو حَمْزَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ فَاطِمَةَ بِنْتَ أَبِي حُبَيْشٍ، أَتَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أُسْتَحَاضُ الشَّهْرَ وَالشَّهْرَيْنِ؟ قَالَ: «لَيْسَ ذَاكَ بِحَيْضٍ، وَلَكِنَّهُ عِرْقٌ، فَإِذَا أَقْبَلَ الْحَيْضُ، فَدَعِي الصَّلَاةَ عَدَدَ أَيَّامِكِ الَّتِي كُنْتِ تَحِيضِينَ فِيهِ، فَإِذَا أَدْبَرَتْ، فَاغْتَسِلِي، وَتَوَضَّئِي لِكُلِّ صَلَاةٍ». [1: 82]
رقم طبعة با وزير = (1351)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “ফাতিমা বিনতু আবূ হুবাইশ রাদ্বিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার একমাস, দুই মাসও ইস্তিহাযা হয় (এই অবস্থায় আমি কী করবো)?” জবাবে তিনি বলেন, “এটা হায়েয নয় বরং এটি শিরাবাহিত রক্ত। অতএব যখন হায়েয শুরু হবে, তখন তুমি তোমার হায়েযের নির্ধারিত ‍দিন, যা তুমি হিসেবে গণ্য করো, সে সময়গুলোতে সালাত ছেড়ে দিবে আর যখন হায়েয শেষ হয়ে যাবে, তখন গোসল করবে এবং প্রত্যেক সালাতের জন্য ওযূ করবে।”[1]



[1] সহীহ আল ‍বুখারী: ২২৮; নাসাঈ: ১/১৮৫; দারেমী: ১/১৯৯; তাহাবী: ১/১০২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৮১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (281 و 313).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الشيخين خلا محمد بن علي بن الحسن، وهو ثقة، أبو حمزة: هو محمد بن ميمون السكري، وقد تابعه على هذا الحرف: «توضئي لكل صلاة» أبو معاوية عند البخاري ...









সহীহ ইবনু হিব্বান (1355)


1355 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ النَّضْرِ، فِي عَقِبِ خَبَرِ أَبِي حَمْزَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ الْحَسَنِ بْنِ شَقِيقٍ، قَالَ: سَمِعْتُ أَبِي، يَقُولُ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ الْمُسْتَحَاضَةِ فَقَالَ: «تَدَعُ الصَّلَاةَ أَيَّامَهَا، ثُمَّ تَغْتَسِلُ غُسْلًا وَاحِدًا، ثُمَّ تَتَوَضَّأُ عِنْدَ كُلِّ صَلَاةٍ». [1: 82]
رقم طبعة با وزير = (1352)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ইস্তিহাযাগ্রস্থ নারী সম্পর্কে জিজ্ঞেস করা হয়, জবাবে তিনি বলেন, “সে হায়েযের দিনগুলোতে সালাত ছেড়ে দিবে তারপর সে একবার গোসল করবে অতঃপর প্রত্যেক সালাতের জন্য ওযূ করবে।”[1]



[1] সহীহ আল ‍বুখারী: ২২৮; নাসাঈ: ১/১৮৫; দারেমী: ১/১৯৯; তাহাবী: ১/১০২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৮১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وهو مكرر ما قبله.









সহীহ ইবনু হিব্বান (1356)


1356 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ إِسْمَاعِيلَ السُّدِّيِّ، عَنْ عَبْدِ اللَّهِ الْبَهِيِّ، قَالَ: حَدَّثَتْنِي عَائِشَةُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِلْجَارِيَةِ: «نَاوِلِينِي الْخُمْرَةَ»، أَرَادَ أَنْ يَبْسُطَهَا، فَيُصَلِّي عَلَيْهَا، فَقُلْتُ: إِنَّهَا حَائِضٌ، فَقَالَ: «إِنَّ حَيْضَتَهَا لَيْسَتْ فِي يَدِهَا». [3: 65]
رقم طبعة با وزير = (1353)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক দাসীকে বলেন, “আমাকে জায়নামাযটি দাও।” তিনি সেটি বিছিয়ে তার উপর সালাত আদায় করতে চেয়েছিলেন। আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম, “সে ঋতুবতী।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই তার হায়েয তার হাতে লেগে নেই।”[1]



[1] দারেমী: ১/২৪৭; মুসনাদ আহমাদ: ৬/১০৬; আবূ নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৯/২৩; ইবনু মাজাহ: ৬৩২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে দাসীর অংশ বাদে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৫৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - دون ذكر الجارية، وبلفظ الخطاب لعائشة، والآتي عقبه.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، إسماعيل السدي، وعبد الله البهي وإن خرج لهما مسلم في "صحيحه" لا يرقى حديثهما إلى الصحة. وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (1357)


1357 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنِ الْأَعْمَشِ، عَنْ ثَابِتِ بْنِ عُبَيْدٍ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَاوِلِينِي الْخُمْرَةَ مِنَ الْمَسْجِدِ»، قُلْتُ: إِنِّي حَائِضٌ، قَالَ «إِنَّ حَيْضَتَكِ لَيْسَتْ فِي يَدِكِ». [4: 5]
رقم طبعة با وزير = (1354)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “মসজিদ থেকে আমাকে জায়নামাযটি দাও।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম, “আমি তো ঋতুবতী।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই তোমার হায়েয তোমার হাতে লেগে নেই।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ১২৫৮; মুসনাদ আহমাদ: ৬/১৭৩; ইবনুল জারুদ: ১০২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩২০; সহীহ মুসলিম: ২৯৮; আবূ দাঊদ: ২৬১; নাসাঈ: ১/১৯২; আবূ আওয়ানা: ১/৩১৪; সুনান বাইহাকী: ২/৪০৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৫৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (254): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم إلا أن معاوية بن هشام له أوهام، لكنه قد توبع عليه. وأبو كريب: هو محمد بن العلاء.









সহীহ ইবনু হিব্বান (1358)


1358 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، عَنْ ثَابِتِ بْنِ عُبَيْدٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ [ص:193] عَلَيْهِ وَسَلَّمَ: «نَاوِلِينِي الْخُمْرَةَ»، قَالَتْ: فَقُلْتُ: إِنِّي حَائِضٌ، قَالَ: «إِنَّهَا لَيْسَتْ فِي يَدِكِ» فَنَاوَلْتُهُ. [4: 5]
رقم طبعة با وزير = (1355) قَالَ أَبُو حَاتِمٍ: سَمِعَ هَذَا الْخَبَرَ الْأَعْمَشَ، عَنْ ثَابِتِ بْنِ عُبَيْدٍ، عَنِ الْبَهِيِّ، وَالْقَاسِمِ جَمِيعًا، عَنْ عَائِشَةَ




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেন, “আমাকে জায়নামাযটি দাও।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম, “আমি তো ঋতুবতী।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই তোমার হায়েয তোমার হাতে লেগে নেই।” অতঃপর আমি তাঁকে জায়নামায দেই।[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি আ‘মাশ রহিমাহুল্লাহ সাবিত বিন উবাইদ, তিনি বাহী ও কাসিম থেকে, তারা দুইজনই আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেছেন।”



[1] মুসনাদ আহমাদ: ৬/১৭৩; আত তায়ালিসী: ১/৬২; আবূ আওয়ানা: ১/৩১৩; সুনান বাইহাকী: ১/১৮৬; দারেমী: ১/১৯৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৫৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1359)


1359 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: «كُنْتُ أُرَجِّلُ رَأْسَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا حَائِضٌ». [4: 50]
رقم طبعة با وزير = (1356)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি ঋতুবতী অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাথার চুল আচড়িয়ে দিতাম।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৬০; সহীহ আল বুখারী: ২৯৫; নাসাঈ: ১/১৯৩; দারেমী: ১/২৪৬; আবূ আওয়ানা: ১/৩১২; সুনান বাইহাকী: ১/১৮৬; মুসনাদ আহমাদ: ৬/৯৯; সহীহ মুসলিম: ২৯৭; ইবনুল জারুদ: ১০৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৩২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض النضير» (806)، «صحيح أبي داود» (2131 و 2132): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1360)


1360 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ، بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا مِسْعَرٌ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «إِنْ كُنْتُ لَأُوتَى بِالْإِنَاءِ وَأَنَا حَائِضٌ، فَأَشْرَبُ مِنْهُ، ثُمَّ يَأْخُذُهُ فَيَضَعُ فَمَهُ عَلَى مَوْضِعِ فِيَّ، فَيَشْرَبُ، وَأَتَعَرَّقُ الْعَرْقَ وَأَنَا حَائِضٌ، فَيَأْخُذُهُ فَيَضَعُ فَمَهُ مَوْضِعَ فِيَّ». [4: 1]
رقم طبعة با وزير = (1357)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “ঋতুবতী অবস্থায় আমাকে পানপাত্র দেওয়া হতো, অতঃপর আমি সেখান পান করতাম, তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা গ্রহণ করতেন অতঃপর তিনি আমার মুখ লাগানো জায়গায় মুখ লাগিয়ে পান করতেন। আমি ঋতুবতী অবস্থায় মাংসল হাড় নিয়ে খেতাম অতঃপর তিনি তা গ্রহণ করতেন তারপর আমার মুখ লাগানো জায়গায় মুখ লাগিয়ে খাইতেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৬/১৯২; সহীহ মুসলিম: ৩০০; নাসাঈ: ১/১৪৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩২১; সহীহ ইবনু খুযাইমাহ: ১১০; আবূ আওয়ানা: ১/৩১১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১২৫৩; আত তায়ালিসী: ১৫১৪; আবূ দাঊদ: ২৫৯; ইবনু মাজাহ: ৬৪৩; দারেমী: ১/২৪৬; হুমাইদী: ১৬৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ২৫২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (252): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.