হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (1501)


1501 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «إِنْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُصَلِّي الصُّبْحَ، فَيَنْصَرِفُ النِّسَاءُ مُتَلَفِّعَاتٍ بِمُرُوطِهِنَّ، مَا يُعْرَفْنَ مِنَ الْغَلَسِ». [5: 7]
رقم طبعة با وزير = (1499)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের সালাত আদায় করতেন, অতঃপর নারীরা তাদের চাদর গায়ে জড়িয়ে চলে যেতেন। অন্ধকারের কারণে তাদের চেনা যেতো না।”[1]



[1] বাগাবী: ৩৫৩; মুয়াত্তা ইমাম মালিক: ১/৫; মুসনাদুশ শাফে‘ঈ: ১/৫০; সহীহ আল বুখারী: ৮৬৭; সহীহ মুসলিম: ৬৪৫; আবূ দাঊদ: ৪২৩; তিরমিযী: ১৫৩; নাসাঈ: ১/২৭১; তাহাবী: ১/১৭৬; সুনান বাইহাকী: ১/৪৫৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৫০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1502)


1502 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ فَصَلَّى الظُّهْرَ حِينَ زَاغَتِ الشَّمْسُ». [5: 7]
رقم طبعة با وزير = (1500)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার হুজরা থেকে বের হন অতঃপর যোহরের সালাত আদায় করেন, যখন সূর্য পশ্চিমাকাশে ঢলে পড়েছিল।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৪৬; মুসনাদ আহমাদ: ৩/১৬১; সহীহ আল বুখারী: ৭২৯৪; সহীহ মুসলিম: ২৩৫৯; তিরমিযী: ১৫৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৫০০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ (540) أتم منه.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، ابن أبي السري –وهو محمد بن المتوكل- وإن كان صاحب أوهام، قد توبع عليه، وباقي رجال السند على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1503)


1503 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ عَوْفٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو الْمِنْهَالِ، قَالَ: انْطَلَقَ أَبِي وَانْطَلَقْتُ مَعَهُ، فَدَخَلْنَا عَلَى أَبِي بَرْزَةَ، فَقَالَ لَهُ أَبِي: حَدِّثْنَا كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الْمَكْتُوبَةَ؟ قَالَ: «كَانَ [ص:370] يُصَلِّي الْهَجِيرَ الَّتِي تَدْعُونَهَا الْأُولَى حِينَ تَدْحَضُ الشَّمْسُ، وَيُصَلِّي الْعَصْرَ، ثُمَّ يَرْجِعُ أَحَدُنَا إِلَى رَحْلِهِ فِي أَقْصَى الْمَدِينَةِ»، قَالَ: وَنَسِيتُ مَا قَالَ فِي الْمَغْرِبِ، قَالَ: «وَكَانَ يَسْتَحِبُّ أَنْ يُؤَخِّرَ الْعِشَاءَ الَّتِي تَدْعُونَهَا الْعَتَمَةَ، وَكَانَ يَكْرَهُ النَّوْمَ قَبْلَهَا وَالْحَدِيثَ بَعْدَهَا، وَكَانَ يَنْفَتِلُ مِنْ صَلَاةِ الْغَدَاةِ حِينَ يَعْرِفُ الرَّجُلُ جَلِيسَهُ، وَكَانَ يَقْرَأُ بِالسِّتِّينَ إِلَى الْمِائَةِ». [1: 27]
رقم طبعة با وزير = (1501)




আবূ মিনহাল রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি এবং আমার বাবা আবূ বারযাহ (রাদ্বিয়াল্লাহু আনহু)'র কাছে যাই। তখন আমার বাবা তাকে জিজ্ঞেস করেন, “আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে ফরয সালাত আদায় করতেন?” জবাবে তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যোহর সালাত আদায় করেন, যখন সূর্য পশ্চিমাকাশে ঢলে যায়। তিনি আসরের সালাত আদায় করেন, এরপর আমাদের কেউ কেউ মদীনার শেষ প্রান্তে ফিরে যেতেন। রাবী বলেন, “তিনি মাগরিবের ব্যাপারে কী বলেছেন, তা আমি ভুলে গেছি।” তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইশার সালাত বিলম্বে আদায় করতে ভালবাসতেন। যেই সালাতকে আতামাহ হিসেবে অভিহিত করে থাকো। তিনি ইশার আগে ঘুমানো আর ইশার পর গল্প-গুজব করা অপছন্দ করতেন। তিনি ফজরের সালাত শেষ করতেন, যখন ব্যক্তি তার পাশের সঙ্গীকে চিনতে পারতেন। তিনি এই সালাতে ষাট থেকে একশত আয়াত পড়তেন।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩১৮; তিরমিযী: ১৬৮; মুসনাদ আহমাদ: ৪/৪২০; সহীহ আল বুখারী: ৫৪৭; নাসাঈ: ১/২৬২; দারেমী: ১/২৯৮; ইবনু মাজাহ: ৬৭৪; শারহু মা‘আনিল আসার: ১/১৭৮; সুনান বাইহাকী: ১/৪৫০; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৫০; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৪৬; আত তায়ালিসী: ৯২০; সহীহ মুসলিম: ৬৪৭; আবূ দাঊদ: ৩৯৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪২৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (427): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، عوف: هو ابن أبي جميلة الأعرابي العبدي البصري، وقد تصحف في «الإحسان» إلى «عون»، وأبو المنهال: هو سيار بن سلمة الرياحي، وقد تحرف في «الإحسان» إلى «ابن المنهال»، وأبو برزة – وقد تحرف في المطبوع من ابن أبي شيبة إلى بردة -: هو نضلة بن عبيد الأسلمي، صحابي مشهور بكنيته، أسلم قبل الفتح، وغزا سبع غزوات، ثم نزل البصرة، وغزا خراسان، ومات بها سنة خمس وستين على الصحيح «تقريب التهذيب» 2/ 303.









সহীহ ইবনু হিব্বান (1504)


1504 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، [ص:372] عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ الْحَرَّ مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَأَبْرِدُوا بِالصَّلَاةِ». [4: 8]
رقم طبعة با وزير = (1502)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই এই উত্তাপ জাহান্নামের শ্বাস থেকে আসে। কাজেই তোমরা (এই সময়ে যোহরের) সালাতকে শীতল করে (বিলম্বে) আদায় করবে।”[1]



[1] সহীহ মুসলিম: ৬১৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৪৯; মুসনাদ আহমাদ: ২/২৬৬; মুসনাদুশ শাফে‘ঈ: ১/৪৮; হুমাইদী: ৯৪২; সহীহ বুখারী: ৫৩৬; ইবনুল জারূদ: ১৫৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৬১; সহীহ ইবনু খুযাইমাহ: ৩২৯; ইবনু মাজাহ: ৬৭৭; তাহাবী: ১/১৮৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩২৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৩১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (431)، «الروض» (1049): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، عبد العزيز: هو الدراوردي، والعلاء: هو ابن عبد الرحمن بن يعقوب الحُرَقي.









সহীহ ইবনু হিব্বান (1505)


1505 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا [ص:373] أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ الْأَزْرَقُ، عَنْ شَرِيكٍ، عَنْ بَيَانَ بْنِ بِشْرٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ: كُنَّا نُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الظُّهْرِ بِالْهَاجِرَةِ، وَقَالَ لَنَا: «أَبْرِدُوا بِالصَّلَاةِ، فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ». [4: 8]
رقم طبعة با وزير = (1503)




মুগীরা বিন শু‘বা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে যোহরের সালাত দ্বিপ্রহরের সময় আদায় করেছি। তিনি আমাদের বলেছেন, “তোমরা (যোহরের) সালাতকে শীতল করে (বিলম্বে) আদায় করবে। কেননা নিশ্চয়ই এই উত্তাপ জাহান্নামের শ্বাস থেকে আসে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/২৫০; ‍সুনান বাইহাকী: ১/৪৩৯; ইবনু মাজাহ: ৬৮০; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৮৭; তাবারানী: ২০/৯৪৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ১০৪৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض» (1049).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، شريك: هو ابن عبد الله بن أبي شريك النخعي القاضي، سيىء الحفظ، وحديثه قوي في الشواهد، وهذا منها، وباقي رجال السند على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1506)


1506 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، [ص:374] عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا بِالصَّلَاةِ، فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ». [4: 8]
رقم طبعة با وزير = (1504)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন প্রচন্ড উত্তাপ হবে, তখন তোমরা (এই সময়ে যোহরের) সালাতকে শীতল করে (বিলম্বে) আদায় করবে। কেননা নিশ্চই এই উত্তাপ জাহান্নামের শ্বাস থেকে আসে।”[1]



[1] সহীহ মুসলিম: ৬১৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৪৯; মুসনাদ আহমাদ: ২/২৬৬; মুসনাদুশ শাফে‘ঈ: ১/৪৮; হুমাইদী: ৯৪২; সহীহ বুখারী: ৫৩৬; ইবনুল জারূদ: ১৫৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৬১; সহীহ ইবনু খুযাইমাহ: ৩২৯; ইবনু মাজাহ: ৬৭৭; তাহাবী: ১/১৮৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩২৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৩১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق، انظر (1502). تنبيه!! رقم (1502) = (1504) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1507)


1507 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، وَأَبِي سَلَمَةَ، [ص:375] عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا عَنِ الصَّلَاةِ، فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ». [1: 95]
رقم طبعة با وزير = (1505)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন প্রচন্ড উত্তাপ হবে, তখন তোমরা (এই সময়ে যোহরের) সালাতকে শীতল করে (বিলম্বে) আদায় করবে। কেননা নিশ্চয়ই এই উত্তাপ জাহান্নামের শ্বাস থেকে আসে।”[1]



[1] সহীহ মুসলিম: ৬১৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৪৯; মুসনাদ আহমাদ: ২/২৬৬; মুসনাদুশ শাফে‘ঈ: ১/৪৮; হুমাইদী: ৯৪২; সহীহ বুখারী: ৫৩৬; ইবনুল জারূদ: ১৫৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৬১; সহীহ ইবনু খুযাইমাহ: ৩২৯; ইবনু মাজাহ: ৬৭৭; তাহাবী: ১/১৮৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩২৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৩১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، يزيد بن موهب: هو يزيد بن خالد بن يزيد بن عبد الله بن موهب، ثقة، وباقي السند على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1508)


1508 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ بَيَانَ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، [ص:376] عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِالْهَاجِرَةِ، فَقَالَ: «أَبْرِدُوا بِالصَّلَاةِ، فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ». [1: 95]
رقم طبعة با وزير = (1506) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «تَفَرَّدَ بِهِ إِسْحَاقُ الْأَزْرَقُ»




মুগীরা বিন শু‘বা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে যোহরের সালাত দ্বিপ্রহরের সময় আদায় করেছি। তিনি আমাদের বলেছেন, “তোমরা (যোহরের) সালাতকে শীতল করে (বিলম্বে) আদায় করবে। কেননা নিশ্চয়ই এই উত্তাপ জাহান্নামের শ্বাস থেকে আসে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসটি ইসহাক আল আযরাক এককভাবে বর্ণনা করেছেন।”



[1] মুসনাদ আহমাদ: ৪/২৫০; ‍সুনান বাইহাকী: ১/৪৩৯; ইবনু মাজাহ: ৬৮০; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৮৭; তাবারানী: ২০/৯৪৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ১০৪৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وهو مكرر (1503). تنبيه!! رقم (1503) = (1505) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: هو مكرر (1505).









সহীহ ইবনু হিব্বান (1509)


1509 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنِي أَبُو الْحَسَنِ، قَالَ: سَمِعْتُ زَيْدَ بْنَ وَهْبٍ، يَقُولُ: إِنَّهُ سَمِعَ أَبَا ذَرٍّ، يَقُولُ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَأَرَادَ الْمُؤَذِّنُ أَنْ يُؤَذِّنَ بِالظُّهْرِ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَبْرِدْ»، ثُمَّ أَرَادَ أَنْ يُؤَذِّنَ، فَقَالَ لَهُ: «أَبْرِدْ» مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا، حَتَّى رَأَيْنَا فَيْءَ التُّلُولِ، وَقَالَ: «إِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَإِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا بِالصَّلَاةِ». [1: 95]
رقم طبعة با وزير = (1507) [ص:377] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَبُو الْحَسَنِ عُبَيْدُ بْنُ الْحَسَنِ مُهَاجِرٌ كُوفِيٌّ»




আবূ যার আল গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আমরা এক সফরে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ছিলাম, তখন মুয়ায্যিন আযান দিতে উদ্যত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “শীতল করো (বিলম্ব করো)।” (কিছুক্ষন পর) মুয়ায্যিন আবার আযান দিতে উদ্যত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “শীতল করো (বিলম্ব করো)।” রাবী বলেন, “এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুইবার/তিনবার বলেন। এমনকি আমরা টিলার ছায়া দেখতে পেলাম। তারপর তিনি বলেন, “নিশ্চয়ই এই উত্তাপ জাহান্নামের শ্বাস থেকে আসে। কাজেই যখন প্রচন্ড উত্তাপ হবে তখন তোমরা (এই সময়ে যোহরের) সালাতকে শীতল করে (বিলম্বে) আদায় করবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবুল হাসান উবাইদ বিন হাসান মুহাজির ও কুফার অধিবাসী ছিলেন।”



[1] সহীহ আল বুখারী: ৩২৫৮; আবূ দাঊদ: ৪০১; সুনান বাইহাকী: ১/৪৩৮; আত তায়ালিসী: ৪৪৫; তিরমিযী: ১৫৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩২৪; মুসনাদ আহমাদ: ৫/১৫৫; সহীহ মুসলিম: ৬১৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১৮৬; বাগাবী: ৩৬৩; সহীহ ইবনু খুযাইমাহ: ৩২৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৩০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (430): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو الحسن: هو مهاجر التيمي الكوفي الصائغ مولى بني تيم الله، وقد وهم المصنف في اسمه كما سيأتي بإثر حديثه هذا.









সহীহ ইবনু হিব্বান (1510)


1510 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ [ص:378] أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، مَوْلَى أَسْوَدَ بْنِ سُفْيَانَ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، وَمُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ ثَوْبَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا كَانَ الْحَرُّ فَأَبْرِدُوا بِالصَّلَاةِ، فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ»، وَذُكِرَ: «أَنَّ النَّارَ اشْتَكَتْ إِلَى رَبِّهَا، فَأَذِنَ لَهَا بِنَفَسَيْنِ: نَفْسٍ فِي الشِّتَاءِ، وَنَفَسٍ فِي الصَّيْفِ». [1: 95]
رقم طبعة با وزير = (1508)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন প্রচন্ড উত্তাপ হবে তখন তোমরা (এই সময়ে যোহরের) সালাতকে শীতল করে (বিলম্বে) আদায় করবে। কেননা নিশ্চয়ই এই উত্তাপ জাহান্নামের শ্বাস থেকে আসে।” এবং বলা হয় যে, “জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলে, মহান আল্লাহ তাকে দুটি নিঃশ্বাস ছাড়ার অনুমতি দেন। আর তা হলো শীতকালে একটি নিঃশ্বাস, গ্রীষ্মকালে একটি নিঃশ্বাস।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১৬; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৪৮; সহীহ মুসলিম: ৬১৭; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৮৭; সুনান বাইহাকী: ১/৪৩৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৩১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1511)


1511 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا يَعْلَى بْنُ الْحَارِثِ الْمُحَارِبِيُّ، قَالَ: حَدَّثَنِي إِيَاسُ بْنُ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ، عَنْ أَبِيهِ، قَالَ: «كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْجُمُعَةِ وَلَيْسَ لِلْحِيطَانِ فَيْءٌ يُسْتَظَلُّ بِهِ». [5: 7]
رقم طبعة با وزير = (1509)




সালামা বিন আকওয়া রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে জুমু‘আর সালাত আদায় করতাম, এমন অবস্থায় যে, আশ্রয় গ্রহণ করার মতো দেয়ালের কোন ছায়া থাকতো না।“[1]



[1] তাবারানী: ৬২৫৭; সুনান বাইহাকী: ৩/১৯১; সহীহ মুসলিম: ৮৬০; সহীহ আল বুখারী: ৪১৬৮; আবূ দাঊদ: ১০৮৫; নাসাঈ: ৩/১০০; ইবনু মাজাহ: ১১০০; দারেমী: ১/৩৬৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১৮৩৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৯৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (996).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1512)


1512 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا يَعْلَى بْنُ الْحَارِثِ الْمُحَارِبِيُّ، قَالَ: سَمِعْتُ إِيَاسَ بْنَ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، قَالَ: «كُنَّا نُجَمِّعُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا زَالَتِ الشَّمْسُ، ثُمَّ نَرْجِعُ نَتَتَبَّعُ الْفَيْءَ». [5: 7]
رقم طبعة با وزير = (1510)




সালামা বিন আকওয়া রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে জুমু‘আর সালাত আদায় করতাম, যখন সূর্য পশ্চিমাকাশে ঢলে যেতো। তারপর আমরা ছায়া অনুসন্ধান করে করে বাসায় ফিরে যেতাম।“[1]



[1] তাবারানী: ৬২৫৭; সুনান বাইহাকী: ৩/১৯১; সহীহ মুসলিম: ৮৬০; সহীহ আল বুখারী: ৪১৬৮; আবূ দাঊদ: ১০৮৫; নাসাঈ: ৩/১০০; ইবনু মাজাহ: ১১০০; দারেমী: ১/৩৬৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১৮৩৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৯৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1513)


1513 - أَخْبَرَنَا الْمُفَضَّلُ بْنُ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ الْجَنَدِيُّ بِمَكَّةَ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، قَالَ: «كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْجُمُعَةَ ثُمَّ نَرْجِعُ فَنُرِيحُ نَوَاضِحَنَا» فَقُلْتُ: أَيَّةُ سَاعَةٍ تِلْكَ؟ قَالَ: «زَوَالُ الشَّمْسِ». [5: 7]
رقم طبعة با وزير = (1511)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে জুমু‘আর সালাত আদায় করতাম, তারপর আমরা বাসায় ফিরে যেতাম এবং আমাদের পানিবাহী উটগুলোকে বিশ্রামে রাখতাম।” অধঃস্তন রাবী বলেন, আমি বললাম, “সেটা কোন সময় ছিল?” জবাবে তিনি বলেন, “সূর্য পশ্চিমাকাশে ঢলে যাওয়ার সময়।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/১০৮; সহীহ মুসলিম: ৮৫৮; সুনান বাইহাকী: ৩/১৯০; মুসনাদ আহমাদ: ৩/৩৩১; নাসাঈ: ৩/১০০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৫৯৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (597)، «الأجوبة النافعة»: م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (1514)


1514 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْبُخَارِيُّ، حَدَّثَنَا أَيُّوبُ بْنُ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ أَبِي أُوَيْسٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ، عَنْ خَلَّادِ بْنِ خَلَّادٍ الْأَنْصَارِيِّ، قَالَ: صَلَّيْنَا مَعَ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ يَوْمًا ثُمَّ دَخَلْنَا عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ فَوَجَدْنَاهُ قَائِمًا يُصَلِّي، فَلَمَّا انْصَرَفَ قُلْنَا: يَا أَبَا حَمْزَةَ، أَيُّ صَلَاةٍ صَلَّيْتَ؟ قَالَ: الْعَصْرَ، فَقُلْنَا: [ص:381] إِنَّمَا انْصَرَفْنَا الْآنَ مِنَ الظُّهْرِ، صَلَّيْنَاهَا مَعَ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، فَقَالَ أَنَسٌ: «إِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي هَكَذَا، فَلَا أَتْرُكُهَا أَبَدًا». [4: 50]
رقم طبعة با وزير = (1512)




খাল্লাদ বিন খাল্লাদ আল আনসারী রহিমাহুল্লাহ বলেন, “আমরা উমার বিন আব্দুল আযীয রহিমাহুল্লাহর সাথে একদিন সালাত আদায় করলাম, তারপর আমরা আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে দেখতে পেলাম যে তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছেন। অতঃপর যখন তিনি সালাম ফেরালেন, আমরা বললাম, “হে আবূ হামযা রাদ্বিয়াল্লাহু আনহু, আপনি কোন সালাত আদায় করলেন?” জবাবে তিনি বলেন, “আসরের সালাত।” তখন আমরা বললাম, “আমরা এক্ষুনি উমার বিন আব্দুল আযীয রহিমাহুল্লাহর সাথে যোহরের সালাত আদায় করে আসলাম!” জবাবে আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু বলেছেন, “নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এভাবেই সালাত আদায় করতে দেখেছি। কাজেই এমনটি আমি কখনই ছাড়বো না।”[1]



[1] নাসাঈ: ১/২৫৩-২৫৪; মুসনাদ আহমাদ: ৩/২১৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আন নাসাঈ: ৪৯৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن النسائي» (496).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: خلاد بن خلاد، ترجمه البخاري في «التاريخ الكبير» 3/ 187، ولم يذكر فيه جرحاً ولا تعديلاً، وأورد له هذا الحديث من طريق أيوب بن سليمان، بهذا الإسناد، وذكره المؤلف في «الثقات» 4/ 208، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (1515)


1515 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، حَدَّثَنِي أَبُو النَّجَاشِيِّ، قَالَ: سَمِعْتُ رَافِعَ بْنَ خَدِيجٍ، يَقُولُ: «كُنَّا نُصَلِّي الْعَصْرَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ تُنْحَرُ الْجَزُورُ، فَتُقْسَمُ عَشْرَ قِسَمٍ، ثُمَّ تُطْبَخُ فَنَأْكُلُ لَحْمًا نَضِيجًا، قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ، وَكُنَّا نُصَلِّي [ص:382] الْمَغْرِبَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَنْصَرِفُ أَحَدُنَا وَإِنَّهُ لَيَنْظُرُ إِلَى مَوْقِعِ نَبْلِهِ». [4: 50]
رقم طبعة با وزير = (1513)




রাফি‘ বিন খাদীজ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আসরের সালাত আদায় করতাম, তারপর উট জবাই করা হতো অতঃপর তা দশভাগে ভাগ করা হতো তারপর আমরা সূর্য অস্ত যাওয়ার আগেই তা রান্না করে পাকানো গোশত খেতাম। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে মাগরিবের সালাত আদায় করতাম, অতঃপর আমাদের কেউ চলে যেতেন, তারপর তিনি (নিক্ষিপ্ত) তীর পতিত হওয়ার স্থান দেখতে পেতেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/১৪১-১৪২; সহীহ মুসলিম: ৬২৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩২৭; সহীহ আল ‍বুখারী: ২৪৮৫; দারাকুতনী: ১/২৫২; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৯৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৬৭; ইবনু মাজাহ: ৬৮৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৪২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (442).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، عبد الرحمن بن إبراهيم: ثقة، حافظ، من رجال البخاري، وباقي السند على شرطهما، أبو النجاشي: هو عطاء بن صهيب الأنصاري، وهو مولى رافع بن خديج









সহীহ ইবনু হিব্বান (1516)


1516 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ يَزِيدَ بْنِ [ص:383] أَبِي حَبِيبٍ، أَنَّ مُوسَى بْنِ سَعْدٍ الْأَنْصَارِيَّ، حَدَّثَهُ، عَنْ حَفْصِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَصْرَ، فَلَمَّا انْصَرَفَ أَتَاهُ رَجُلٌ مِنْ بَنِي سَلِمَةَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا نُرِيدُ أَنْ نَنْحَرَ جَزُورًا لَنَا، وَنَحْنُ نُحِبُّ أَنْ تَحْضُرَهُ، قَالَ: «نَعَمْ»، فَانْطَلَقَ وَانْطَلَقْنَا مَعَهُ، فَوَجَدْنَا الْجَزُورَ لَمْ يُنْحَرْ، فَنُحِرَتْ، ثُمَّ قُطِعَتْ، ثُمَّ طُبِخَ مِنْهَا، ثُمَّ أَكَلْنَا قَبْلَ أَنْ تَغِيبَ الشَّمْسُ. [4: 50]
رقم طبعة با وزير = (1514)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন আমাদের নিয়ে আসরের সালাত আদায় করলেন, যখন তিনি সালাত শেষ করলেন, তখন বানূ সালামা গোত্রের এক ব্যক্তি এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা আমাদের একটি উট জবেহ করতে চাই। আর আমরা চাই যে, আপনি সেখানে ‍উপস্থিত থাকেন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবাবে বলেন, “আচ্ছা, ঠিক আছে।” তারপর তিনি রওয়ানা দিলেন, আমরাও তাঁর সাথে রওয়ানা দিলাম। অতঃপর আমরা গিয়ে দেখতে পেলাম যে, উটটি তখনও জবাই করা হয়নি। তারপর উটটি জবাই করা হলো। গোশত টুকরো করা হলো। তারপর তা রান্না করা হলো। তারপর আমরা সূর্য অস্ত যাওয়ার আগেই তা খেয়ে নেই।”[1]



[1] সহীহ মুসলিম: ৬২৪; দারাকুতনী: ১/২৫৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৫১৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - تقدم برقم (624). تنبيه!! رقم (624) = (625) من «طبعة المؤسسة». لكن الحديث ليس موجود بالرقم المشار إليه ولكن أنظر للذي قبله. - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، ابن يحيى: هو يحيى بن يحيى بن بكير النيسابوري، وموسى بن سعد الأنصاري: روى عن جمع، وروى عنه جمع، ولم يجرحه أحد وذكره المؤلف في «الثقات»، وأخرج حديث مسلم في «صحيحه»، وقد أخطأ الحافظ في «التقريب»، فلينه بقوله: «مقبول». مع أنه رحمه الله قد ذكر في "مقدمة الفتح" ص484 أن تخريج صاحب الصحيح لأي راوٍ في الأصول مقتض لعدالته عنده وصحة ضبطه، وعدم غفلته.









সহীহ ইবনু হিব্বান (1517)


1517 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عُثْمَانَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، قَالَ: [ص:384] سَمِعْتُ أَبَا أُمَامَةَ بْنَ سَهْلِ بْنِ حُنَيْفٍ، يَقُولُ: صَلَّيْنَا مَعَ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ الظُّهْرَ، ثُمَّ خَرَجْنَا حَتَّى دَخَلْنَا عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ، فَوَجَدْنَاهُ يُصَلِّي الْعَصْرَ، فَقُلْتُ: يَا عَمُّ، مَا هَذِهِ الصَّلَاةُ الَّتِي صَلَّيْتَ؟ قَالَ: الْعَصْرُ، قُلْتُ: وَهَذِهِ صَلَاةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «هَذِهِ صَلَاةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّتِي كُنَّا نُصَلِّي مَعَهُ». [5: 7]
رقم طبعة با وزير = (1515)




আবূ উমামা সাহল বিন হুনাইফ রহিমাহুল্লাহ বলেন, “আমরা উমার বিন আব্দুল আযীয রহিমাহুল্লাহর সাথে একদিন যোহরের সালাত আদায় করলাম, তারপর আমরা আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে দেখতে পেলাম যে তিনি আসরের সালাত আদায় করছেন। তখন আমি বললাম, “হে চাচা, আপনি কোন সালাত আদায় করলেন?” জবাবে তিনি বলেন, “আসরের সালাত।” তখন আমি বললাম, “এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাত?” জবাবে তিনি বলেন, “এটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাত, যা আমরা তাঁর সাথে আদায় করেছি।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আমর বিন ইয়াহইয়া আল মাযেনী বানু নাজ্জার গোত্রের খালিদ বিন খাল্লাদ থেকে বর্ণনা করে, তিনি বলেন,“ “আমরা উমার বিন আব্দুল আযীয রহিমাহুল্লাহর সাথে একদিন যোহরের সালাত আদায় করলাম, তারপর আমরা আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে দেখতে পেলাম যে তিনি সালাত আদায় করছেন। অতঃপর যখন তিনি সালাম ফেরালেন, আমি বললাম, “এটা কোন সালাত?” জবাবে তিনি বলেন, “আসরের সালাত।” তখন আমরা বললাম, “আমরা এক্ষুনি উমার বিন আব্দুল আযীয রহিমাহুল্লাহর সাথে যোহরের সালাত আদায় করে আসলাম!” জবাবে আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এভাবেই সালাত আদায় করতে দেখেছি। কাজেই এমনটি আমি কখনই ছাড়বো না।”



[1] সহীহ আল বুখারী: ৫৪৯; সহীহ মুসলিম: ৬২৩; নাসাঈ: ১/২৫৩; সুনান বাইহাকী: ১/৪৪৩; মুসনাদ আহমাদ: ৩/২১৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আন নাসাঈ: ৪৯৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ (549)، م (2/ 110).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، عبد الله: هو ابن المبارك، وأبو أمامة: هو أسعد بن سهل بن حنيف الأنصاري، معدود في الصحابة، له رؤية، لكنه لم يسمع من النبي صلى الله عليه وسلم، مات سنة مئة، وله اثنتان وتسعون سنة، وهو عم الراوي عنه في هذا الحديث.









সহীহ ইবনু হিব্বান (1518)


1518 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْمَجِيدِ الْحَنَفِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ بَيْضَاءُ حَيَّةٌ، ثُمَّ يَذْهَبُ الذَّاهِبُ إِلَى الْعَوَالِي فَيَأْتِيهَا وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ». [5: 7]
رقم طبعة با وزير = (1516)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসরের সালাত আদায় করতেন, এমন অবস্থায় যে, সূর্য তখনও শুভ্র-প্রাণবন্ত থাকতো। তারপর কোন গমনকারী মদীনার পার্শবর্তী এলাকায় যেতেন, তখনও সূর্য উঁচুতে থাকতো।”[1]



[1] আত তায়ালিসী: ২০৯৩; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৪৯; মুসনাদ আহমাদ: ৩/২১৪; দারেমী: ১/২৭৪; মুয়াত্তা ইমাম মালিক: ১/৯; সহীহ আল বুখারী: ৫৫১; সহীহ মুসলিম: ৬২১; নাসাঈ: ১/২৫২; দারাকুতনী: ১/২৫৩; বাগাবী: ৩৬৫; তাহাবী: ১/১৯০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৯৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩২৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৩৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (433): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1519)


1519 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، حَدَّثَنِي اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الْعَصْرَ، وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ حَيَّةٌ، فَيَذْهَبُ الذَّاهِبُ إِلَى الْعَوَالِي، فَيَأْتِي [ص:387] الْعَوَالِي وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ». [5: 7]
رقم طبعة با وزير = (1517)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসরের সালাত আদায় করতেন, এমন অবস্থায় যে, সূর্য তখনও উঁচুতে ও প্রাণবন্ত থাকতো। তারপর তিনি মদীনার পার্শবর্তী এলাকায় যেতেন, তখনও সূর্য উঁচুতে থাকতো।”[1]



[1] আত তায়ালিসী: ২০৯৩; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৪৯; মুসনাদ আহমাদ: ৩/২১৪; দারেমী: ১/২৭৪; মুয়াত্তা ইমাম মালিক: ১/৯; সহীহ আল বুখারী: ৫৫১; সহীহ মুসলিম: ৬২১; নাসাঈ: ১/২৫২; দারাকুতনী: ১/২৫৩; বাগাবী: ৩৬৫; তাহাবী: ১/১৯০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৯৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩২৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৩৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.









সহীহ ইবনু হিব্বান (1520)


1520 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرِو بْنُ الْحَارِثِ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي صَلَاةَ الْعَصْرِ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ حَيَّةٌ، فَيَذْهَبُ الذَّاهِبُ إِلَى الْعَوَالِي فَيَأْتِي الْعَوَالِي وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ». [5: 7]
رقم طبعة با وزير = (1518)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসরের সালাত আদায় করতেন, এমন অবস্থায় যে, সূর্য তখনও শুভ্র-প্রাণবন্ত থাকতো। তারপর কোন গমনকারী মদীনার পার্শবর্তী এলাকায় যেতেন, তখনও সূর্য উঁচুতে থাকতো।”[1]



[1] আত তায়ালিসী: ২০৯৩; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৪৯; মুসনাদ আহমাদ: ৩/২১৪; দারেমী: ১/২৭৪; মুয়াত্তা ইমাম মালিক: ১/৯; সহীহ আল বুখারী: ৫৫১; সহীহ মুসলিম: ৬২১; নাসাঈ: ১/২৫২; দারাকুতনী: ১/২৫৩; বাগাবী: ৩৬৫; তাহাবী: ১/১৯০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৯৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩২৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৩৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.