সহীহ ইবনু হিব্বান
1792 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، ويَزِيدُ بْنُ هَارُونَ، عَنِ ابْنِ إِسْحَاقَ، عَنْ مَكْحُولٍ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْفَجْرَ، فَثَقُلَتْ عَلَيْهِ الْقِرَاءَةُ، فَلَمَّا سَلَّمَ قَالَ: «تَقْرَءُونَ خَلْفِي؟ » قُلْنَا: نَعَمْ، قَالَ: «فَلَا تَفْعَلُوا إِلَّا بِأُمِّ الْكِتَابِ، فَإِنَّهُ لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِهَا». [3: 10]
رقم طبعة با وزير = (1789)
উবাদা বিন সামিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আমাদের নিয়ে ফজরের সালাত আদায় করেন, অতঃপর তাঁর উপর কিরা‘আত পাঠ করা কঠিন হয়ে যায়, যখন তিনি সালাম ফেরান, তখন বলেন, “তোমরা ইমামের পিছনে কিরা‘আত পাঠ করো?” রাবী বলেন, “আমরা বললাম, “জ্বী, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন বলেন, “তোমরা কিরা‘আত পাঠ করবে না, তবে সূরা ফাতিহা পাঠ ব্যতীত। কেননা ঐ ব্যক্তির সালাত হয় না, যে সালাতে সূরা ফাতিহা পাঠ করে না।”[1]
[1] দারাকুতনী: ১/৩১৮; মুস্তাতাদরাকে হাকিম: ১/২৩৮; ইমাম বাইহাকী, আল কিরা‘আত খলফাল ইমাম: ৩৭ পৃষ্ঠা; আবূ দাঊদ: ৮২৩; তিরমিযী: ৩১১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬০৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফ আবূ দাঊদ: ১৪৬, ১৪৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - انظر (1782). تنبيه!! رقم (1782) = (1785) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، فقد صرح ابن إسحاق بالتحديث من مكحول عند المصنف (1785).
1793 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: [ص:96] حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِأُمِّ الْقُرْآنِ فَصَاعِدًا». [2: 81]
رقم طبعة با وزير = (1790)
উবাদা বিন সামিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ঐ ব্যক্তির সালাত নেই, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা সাথে আরো কিছু পাঠ করে নাই।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৬০; সহীহ মুসলিম: ৩৯৪; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৭৫; হুমাইদী: ৩৮৬; মসুনাদ আহমাদ: ৫/৩১৪; আবূ দাঊদ: ৮২২; নাসাঈ: ২/১৩৭; ইবনু মাজাহ: ৮৩৭; দারাকুতনী: ১/৩২১; ইবনুল জারূদ: ১৮৫; আবূ আওয়ানা: ২/১২৪; সুনান বাইহাকী: ২/৩৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫৭৬; সহীহ ইবনু খুযাইমাহ: ৪৮৮; দারেমী: ১/২৮৩; তাবারানী আস সাগীর: ১/৭৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৮০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر (1783). تنبيه!! رقم (1783) = (1786) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: هو مكرر (1786).
1794 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُجْزِئُ صَلَاةٌ لَا يُقْرَأُ فِيهَا بِفَاتِحَةِ الْكِتَابِ» قُلْتُ: فَإِنْ كُنْتُ خَلْفَ الْإِمَامِ؟ قَالَ: فَأَخَذَ بِيَدِي، وَقَالَ: «اقْرَأْ فِي نَفْسِكَ». [2: 92]
رقم طبعة با وزير = (1791)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ঐ সালাত শুদ্ধ হয় না, যাতে সূরা ফাতিহা পাঠ করা হয় না।” অধঃস্তন রাবী বলেন, “আমি বললাম, “আর যদি আমি ইমামের পেছনে থাকি?” তখন তিনি আমার হাত ধরলেন এবং বললেন, “তুমি মনে মনে পড়বে।”[1]
[1] বাগাবী; ৫৭৮; মুয়াত্তা ইমাম মালিক: ১/৮৪-৮৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৭৬৮; মুসনাদ আহমাদ: ২/৪৬০; সহীহ মুসলিম: ৩৯৫; আবূ দাঊদ: ৮২১; নাসাঈ: ২/২১৫-২১৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২১৫; তাহাবী, মুশকিলুল আসার: ২/২৩; আবূ আওয়ানা: ২/১২৬; সুনান বাইহাকী: ২/৩৯; সহীহ ইবনু খুযাইমাহ: ৫০২; আত তায়ালিসী: ২৫৬১; ইবনু মাজাহ: ৮৩৮; তিরমিযী: ২৯৫৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৭৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م انظر (1781). تنبيه!! رقم (1781) = (1784) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: هو مكرر (1789).
1795 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، [ص:97] عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ صَلَّى صَلَاةً لَمْ يَقْرَأْ بِأُمِّ الْقُرْآنِ، فَهِيَ خِدَاجٌ» قُلْتُ: يَا أَبَا هُرَيْرَةَ، إِنِّي أَحْيَانًا أَكُونُ وَرَاءَ الْإِمَامِ، قَالَ: «يَا ابْنَ الْفَارِسِيِّ، اقْرَأْ بِهَا فِي نَفْسِكَ» فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: «قَسَمْتُ الصَّلَاةَ بَيْنِي وَبَيْنَ عَبْدِي نِصْفَيْنِ، فَنِصْفُهَا لِي، وَنِصْفُهَا لِعَبْدِي، وَلِعَبْدِي مَا شَاءَ، يَقُومُ عَبْدِي فَيَقُولُ {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} [الفاتحة: 2]، يَقُولُ اللَّهُ: حَمِدَنِي عَبْدِي، فَيَقُولُ {الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1]، فَيَقُولُ اللَّهُ: أَثْنَى عَلَيَّ عَبْدِي، فَيَقُولُ {مَالِكِ يَوْمِ الدِّينِ}، فَيَقُولُ: مَجَّدَنِي عَبْدِي، فَهَذَا بَيْنِي وَبَيْنَ عَبْدِي، {إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ} [الفاتحة: 5]، إِلَى آخِرِ السُّورَةِ، فَهَؤُلَاءِ لِعَبْدِي، وَلِعَبْدِي مَا سَأَلَ». [3: 23]
رقم طبعة با وزير = (1792)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি এমন সালাত আদায় করে, যাতে সূরা ফাতিহা পাঠ করা হয় না, সেটি অসম্পন্ন, সেটি অসম্পন্ন; অসম্পন্ন।“ অধঃস্তন রাবী বলেন, “আমি বললাম, “হে আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু, আমি কোন কোন সময় ইমামের পেছনে থাকি (তখন আমি কিভাবে সূরা ফাতিহা পড়বো)?” তখন তিনি আমার বাহুতে খোঁচা দিয়ে বললেন, হে পারস্যের অধিবাসী ব্যক্তি, তুমি তা মনে মনে পড়বে। কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মহান আল্লাহ বলেছেন, “আমি সালাতকে (সূরা ফাতিহাকে) আমার ও আমার বান্দার মাঝে অর্ধেক করে ভাগ করে নিয়েছি। কাজেই অর্ধেক আমার জন্য আর অর্ধেক আমার বান্দার জন্য। আর আমার বান্দার জন্য তা-ই রয়েছে, যা সে চেয়েছে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা কিরা‘আত পাঠ করো। বান্দা যখন বলে, الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগতসমূহের প্রভু), তখন আল্লাহ বলেন, حَمِدَنِي عَبْدِي (আমার বান্দা আমার প্রশংসা করলো।বান্দা যখন বলে, (সর্বদয়ালূ, সবিশেষ করুণাময়), তখন আল্লাহ বলেন, (আমার বান্দা আমার গুণকীর্তন করলো), বান্দা যখন বলে, (প্রতিফল দিবসের মালিক), তখন আল্লাহ বলেন, (আমার বান্দা আমার মর্যাদা প্রকাশ করেছে), এই আয়াত আমার ও আমার বান্দার মাঝে। বান্দা বলে, إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ (আমরা কেবল আপনারই উপাসনা করি এবং কেবল আপনার কাছেই সাহায্য চাই), (তখন আল্লাহ বলেন,) এই আয়াত আমার ও আমার বান্দার মাঝে। আর আমার বান্দার জন্য চাই রয়েছে, যা সে চেয়েছে।” বান্দা বলে, اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ * صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ (আপনি আমাদেরকে সোজা-সঠিক পথ প্রদর্শন করুন; তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন; তাদের পথ নয় যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট), (তখন আল্লাহ বলেন,) এসব আমার বান্দার জন্য, আর আমার বান্দার জন্য চাই রয়েছে, যা সে চেয়েছে।”[1]
[1] বাগাবী; ৫৭৮; মুয়াত্তা ইমাম মালিক: ১/৮৪-৮৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৭৬৮; মুসনাদ আহমাদ: ২/৪৬০; সহীহ মুসলিম: ৩৯৫; আবূ দাঊদ: ৮২১; নাসাঈ: ২/২১৫-২১৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২১৫; তাহাবী, মুশকিলুল আসার: ২/২৩; আবূ আওয়ানা: ২/১২৬; সুনান বাইহাকী: ২/৩৯; সহীহ ইবনু খুযাইমাহ: ৫০২; আত তায়ালিসী: ২৫৬১; ইবনু মাজাহ: ৮৩৮; তিরমিযী: ২৯৫৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৭৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر (1781). تنبيه!! رقم (1781) = (1784) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، عبد العزيز بن محمد هو الدراوردي.
1796 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، حَدَّثَنَا يَعْقُوبُ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، [ص:98] عَنِ ابْنِ عَبَّاسٍ، فِي قَوْلِهِ: {وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا} [الإسراء: 110]، قَالَ: «نَزَلَتْ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُخْتَفِي، بِمَكَّةَ، فَكَانَ إِذَا صَلَّى بِأَصْحَابِهِ، رَفَعَ صَوْتَهُ بِالْقُرْآنِ، وَكَانَ الْمُشْرِكُونَ إِذَا سَمِعُوا، سَبُّوا الْقُرْآنَ، وَمَنْ أَنْزَلَهُ، وَمَنْ جَاءَ بِهِ»، فَقَالَ اللَّهُ لِنَبِيِّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: {وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ} [الإسراء: 110]، «أَيْ: بِقِرَاءَتِكَ، فَيَسْمَعَ الْمُشْرِكُونَ، فَيَسُبُّوا الْقُرْآنَ»، {وَلَا تُخَافِتْ بِهَا} [الإسراء: 110] عَنْ أَصْحَابِكَ فَلَا تُسْمِعُهُمْ {وَابْتَغِ بَيْنَ ذَلِكَ سَبِيلًا} [الإسراء: 110]. [3: 23]
رقم طبعة با وزير = (1793)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর বাণী, وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا (আপনার সালাতে আওয়াজ উঁচু করবে না, আবার ক্ষীণও করবে করবে না।– সূরা ইসরা: ১১০), আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, আয়াতটি নাযিল হয় এমন অবস্থায় যে সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কায় আত্নগোপনে ছিলেন। অতঃপর যখন তিনি তাঁর সাহাবীদের নিয়ে সালাত আদায় করতেন, তখন সালাতে কুরআন পাঠ উচ্চ আওয়াজে করতেন। আর মুশরিকরা যখন কুরআন পাঠ শুনতো, তখন তারা কুরআন, কুরআন অবতীর্ণকারী এবং কুরআন আনয়নকারী ফেরেস্তাকে গালমন্দ করতো, তখন আল্লাহ তা‘আলা তাঁর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন, وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ (আপনার সালাতে আওয়াজ উঁচু করবে না।– সূরা ইসরা: ১১০) অর্থাৎ কিরা‘আতে আওয়াজ এতো উঁচু করবেন না যে, মুশরিকরা শুনে গালমন্দ করতে পারে। وَلَا تُخَافِتْ بِهَا (আবার আওয়াজ ক্ষীণও করবে না।– সূরা ইসরা: ১১০) অর্থাৎ আপনার কিরা‘আতের আওয়াজ এতোটা ক্ষীণ করবেন না যে, আপনার সাথীরা তা শুনতে পাবে না। وَابْتَغِ بين ذلك سبيلاً (বরং আপনি উভয়ের মধ্যবর্তী পন্থা অবলম্বন করবেন। -সূরা ইসরা: ১১০)।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৮৭; সহীহ আল বুখারী: ৪৭২২; নাসাঈ: ২/১৭-১৭৮; সহীহ মুসলিম: ৪৪৬; তিরমিযী: ৩১৪৫; আবূ আওয়ানা: ২/১২৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৭৯৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، وقد صرح ابن هشيم بالتحديث، يعقوب الدورقي: هو يعقوب بن إبراهيم بن كثير، وأبو بشر: هو جعفر بن إياس.
1797 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي حَيْوَةُ، قَالَ: أَخْبَرَنِي خَالِدُ بْنُ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ، عَنْ نُعَيْمٍ الْمُجْمِرِ، قَالَ: «صَلَّيْتُ وَرَاءَ أَبِي هُرَيْرَةَ، فَقَالَ: بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، ثُمَّ قَرَأَ بِأُمِّ الْكِتَابِ، حَتَّى إِذَا بَلَغَ {غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ} [الفاتحة: 7] قَالَ: آمِينَ، وَقَالَ النَّاسُ: آمِينَ، فَلَمَّا رَكَعَ، قَالَ: اللَّهُ أَكْبَرُ، فَلَمَّا رَفَعَ رَأْسَهُ، قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، ثُمَّ قَالَ: اللَّهُ أَكْبَرُ، ثُمَّ سَجَدَ، فَلَمَّا رَفَعَ، قَالَ: اللَّهُ أَكْبَرُ، فَلَمَّا سَجَدَ، قَالَ: اللَّهُ أَكْبَرُ، فَلَمَّا رَفَعَ، قَالَ: اللَّهُ أَكْبَرُ، ثُمَّ اسْتَقْبَلَ قَائِمًا مَعَ التَّكْبِيرِ، فَلَمَّا قَامَ مِنَ الثِّنْتَيْنِ، قَالَ: اللَّهُ أَكْبَرُ، فَلَمَّا سَلَّمَ، قَالَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنِّي لَأَشْبَهُكُمْ صَلَاةً بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ». [5: 4]
رقم طبعة با وزير = (1794)
নু‘আইম আল মুজমির রহিমাহুল্লাহ বলেন, আমি আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর পিছনে সালাত আদায় করেছি, অতঃপর তিনি পড়লেন, بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ (সর্বদয়ালূ, সবিশেষ করুণাময় আল্লাহর নামে শুরু করছি।) তারপর তিনি সূরা ফাতিহা পড়েন, অতঃপর যখন তিনি غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ (তাদের পথ নয় যারা অভিশপ্ত আর যারা পথভ্রষ্ট। -সূরা ফাতিহা: ৭), তখন তিনি বলেন, آمِينَ “(আপনি কবূল করুন), আর লোকজনও বলেন, آمِينَ “(আপনি কবূল করুন), অতঃপর যখন তিনি রুকূ‘ করেন, তখন বলেন اللَّهُ أَكْبَرُ (আল্লাহ সবচেয়ে বড়), অতঃপর যখন তিনি রুকূ‘ থেকে মাথা উত্তলন করেন, তখন বলেন, سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ (আল্লাহ শ্রবণ করেন, যে ব্যক্তি তাঁর প্রশংসা করে), তারপর ‘আল্লাহু আকবার’ বলেন অতঃপর সাজদায় যান, তারপর যখন সাজদা থেকে মাথা উত্তলন করেন, তখন ‘আল্লাহু আকবার’ বলেন। তারপর তাকবীর বলে সোজা দাঁড়িয়ে যান। যখন তিনি দ্বিতীয় রাকা‘আত থেকে দাঁড়াতেন, তখন ‘আল্লাহু আকবা ‘ বলেন। অতঃপর যখন সালাম ফেরান, তখন বলেন, “ঐ সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই আমি তোমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাতের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ সালাত আদায়কারী।”[1]
[1] নাসাঈ: ২/১৩৪; সুনান বাইহাকী: ২/৫৮; ইবনুল জারূদ, আল মুনতাকা: ১৮৪; হাকিম: ১/২৩২; সহীহ ইবনু খুযাইমাহ: ৪৯৯; মুসনাদ আহমাদ: ২/৪৯৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আত তা‘লীক আলা ইবনু খুযাইমাহ : ৪৯৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «التعليق على ابن خزيمة» (499).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، خالد بن يزيد: هو الجمحي، أبو عبد الرحمن المصري، ونُعيم المُجمر: هو نعيم بن عبد الله المدني.
1798 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُعَافَى، بِصَيْدَا، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ هِشَامِ بْنِ أَبِي خَيْرَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ، وَسَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبَا بَكْرٍ، وَعُمَرَ، وَعُثْمَانَ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِمْ كَانُوا يَفْتَتِحُونَ الْقِرَاءَةَ بِـ {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} [الفاتحة: 2]». [5: 34]
رقم طبعة با وزير = (1795)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আবূ বকর, উমার, উসমান রাদ্বিয়াল্লাহু আনহুম কিরা‘আত শুরু করতেন الحمد لله رب العالمين (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগতসমূহের প্রভু) এই আয়াতের মাধ্যমে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/১০১; নাসাঈ: ২/১৩৫; আবূ আওয়ানা: ১/১২২; ইবনুল জারূদ, আল মুনতাকা: ১৮১; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২০২; সহীহ ইবনু খুযাইমাহ: ৪৯৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৫৯৮; আবূ দাঊদ: ৭৮২; দারেমী: ১/২৮৩; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৭৫; হুমাইদী: ১১৯৯; ইবনু মাজাহ: ৪৯১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫৮১; সুনান বাইহাকী: ২/৫০; মুয়াত্তা ইমাম মালিক: ১/৮১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৫৯৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ : ৭৫১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (751): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، محمد بن هشام بن خيرة: ثقة أخرج له أبو داود، والنسائي، ومن فوقه على شرطهما.
1799 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ أَبِي غَيْلَانَ الثَّقَفِيُّ، وَالصُّوفِيُّ، وَغَيْرُهُمَا، قَالُوا: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، وَشَيْبَانُ، عَنْ قَتَادَةَ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ: «صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبِي بَكْرٍ، وَعُمَرَ، وَعُثْمَانَ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِمْ، فَلَمْ أَسْمَعْ أَحَدًا يَجْهَرْ بِبِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ». [5: 34]
رقم طبعة با وزير = (1796)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আবূ বকর, উমার, উসমান রাদ্বিয়াল্লাহু আনহুম, তাঁদের পিছনে সালাত আদায় করেছি, আমি তাঁদের কাউকে ‘বিসমিল্লাহ’ জোরে বলতে শুনিনি।”[1]
[1]দারাকুতনী: ১/৩১৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২০২; আত তায়ালিসী: ১৯৭৫; সহীহ আল বুখারী: ৭৪৩; সহীহ মুসলিম: ৩৯৯; সহীহ ইবনু খুযাইমাহ: ৪৯২; নাসাঈ: ২/১৩৫; ইবনুল জারূদ, আল মুনতাকা: ১৮৩; আবূ আওয়ানা: ১/১২২; সুনান বাইহাকী: ২/৫১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান : ১৭৯৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م نحوه دون لفظ «الجهر» - انظر ما قبله
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، علي بن الجعد: ثقة ثبت من رجال البخاري، ومن فوقه على شرطهما، شيبان: هو سيبان بن عبد الرحمن التميمي مولاهم النحوي، أبو معاوية البصري، والنحوي: نسبة إلى نحو بن الشمس من الأزد، وهو في «الجعديات» (953) و (2071).
1800 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ شَبِيبٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ قَتَادَةَ، وَثَابِتٍ، وَحُمَيْدٍ، عَنْ أَنَسٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ، وَعُمَرَ، وَعُثْمَانَ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِمْ، كَانُوا يَفْتَتِحُونَ الْقِرَاءَةَ بِـ {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} [الفاتحة: 2]». [5: 34]
رقم طبعة با وزير = (1797)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আবূ বকর, উমার, উসমান রাদ্বিয়াল্লাহু আনহুম কিরা‘আত শুরু করতেন الحمد لله رب العالمين (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগতসমূহের প্রভু) এই আয়াতের মাধ্যমে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/১০১; নাসাঈ: ২/১৩৫; আবূ আওয়ানা: ১/১২২; ইবনুল জারূদ, আল মুনতাকা: ১৮১; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২০২; সহীহ ইবনু খুযাইমাহ: ৪৯৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৫৯৮; আবূ দাঊদ: ৭৮২; দারেমী: ১/২৮৩; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৭৫; হুমাইদী: ১১৯৯; ইবনু মাজাহ: ৪৯১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫৮১; সুনান বাইহাকী: ২/৫০; মুয়াত্তা ইমাম মালিক: ১/৮১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৫৯৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ : ৭৫১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (1795). تنبيه!! رقم (1795) = (1798) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، ورجاله رجال الصحيح.
1801 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، قَالَ: حَدَّثَنَا أَبِي، وَشُعَيْبُ بْنُ اللَّيْثِ، قَالَا: [أَخْبَرَنَا اللَّيْثُ]، حَدَّثَنَا خَالِدُ بْنُ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ، عَنْ نُعَيْمٍ الْمُجْمِرِ، قَالَ: «صَلَّيْتُ وَرَاءَ أَبِي هُرَيْرَةَ، فَقَرَأَ: بِـ {بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1]، ثُمَّ قَرَأَ بِأُمِّ الْقُرْآنِ حَتَّى بَلَغَ {وَلَا الضَّالِّينَ} [الفاتحة: 7]، قَالَ: [ص:105] آمِينَ، وَقَالَ النَّاسُ: آمِينَ، وَيَقُولُ كُلَّمَا سَجَدَ: اللَّهُ أَكْبَرُ، وَإِذَا قَامَ مِنَ الْجُلُوسِ، قَالَ: اللَّهُ أَكْبَرُ، وَيَقُولُ إِذَا سَلَّمَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنِّي لَأَشْبَهُكُمْ صَلَاةً بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ». [5: 34]
رقم طبعة با وزير = (1798)
নু‘আইম আল মুজমির রহিমাহুল্লাহ বলেন, আমি আবূ হুরাইরা আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুর পিছনে সালাত আদায় করেছি, অতঃপর তিনি পড়লেন, بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ (সর্বদয়ালূ, সবিশেষ করুণাময় আল্লাহর নামে শুরু করছি) তারপর তিনি সূরা ফাতিহা পড়েন, অতঃপর যখন তিনি غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ (তাদের পথ নয় যারা অভিশপ্ত আর যারা পথভ্রষ্ট। -সূরা ফাতিহা: ৭), তখন তিনি বলেন, آمِينَ “(আপনি কবূল করুন), আর লোকজনও বলেন, آمِينَ “(আপনি কবূল করুন), অতঃপর যখনই তিনি সাজদা করেন, তখন বলেন اللَّهُ أَكْبَرُ (আল্লাহ সবচেয়ে বড়), যখন তিনি দ্বিতীয় রাকা‘আত থেকে দাঁড়াতেন, তখন ‘আল্লাহু আকবার‘ বলেন। অতঃপর যখন সালাম ফেরান, তখন বলেন, “ঐ সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই আমি তোমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাতের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ সালাত আদায়কারী।”[1]
[1] নাসাঈ: ২/১৩৪; সুনান বাইহাকী: ২/৫৮; ইবনুল জারূদ, আল মুনতাকা: ১৮৪; হাকিম: ১/২৩২; সহীহ ইবনু খুযাইমাহ: ৪৯৯; মুসনাদ আহমাদ: ২/৪৯৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আত তা‘লীক আলা ইবনু খুযাইমাহ : ৪৯৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - وهو مختصر (1794). تنبيه!! رقم (1794) = (1797) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، خالد بن يزيد: هو الجمحي، ويقال: السَّكسَكي، أبو عبد الرحمن المصري.
1802 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَمَّالُ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلَابَةِ، عَنْ أَنَسٍ، قَالَ: «وَكَانَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ، وَعُمَرُ، رِضْوَانُ اللَّهِ عَلَيْهِمَا، لَا يَجْهَرُونَ بِـ {بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1]». [34: 5]
رقم طبعة با وزير = (1799)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আবূ বকর, উমার, উসমান রাদ্বিয়াল্লাহু আনহুম বিসমিল্লাহ জোরে পড়তেন না।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/১০১; নাসাঈ: ২/১৩৫; আবূ আওয়ানা: ১/১২২; ইবনুল জারূদ, আল মুনতাকা: ১৮১; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২০২; সহীহ ইবনু খুযাইমাহ: ৪৯৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৫৯৮; আবূ দাঊদ: ৭৮২; দারেমী: ১/২৮৩; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৭৫; হুমাইদী: ১১৯৯; ইবনু মাজাহ: ৪৯১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫৮১; সুনান বাইহাকী: ২/৫০; মুয়াত্তা ইমাম মালিক: ১/৮১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৫৯৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ : ৭৫১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م نحوه - انظر (1795). تنبيه!! رقم (1795) = (1798) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، خالد الحذاء: هو خالد بن مهران، أبو المنازل المصري، وأبو قلابة: هو عبد الله بن زيد الجرمي، وانظر الأحاديث الأربعة قبله.
1803 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ، بِفَمِ الصِّلْحِ، قَالَ: حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ اللَّهِ التَّرَقُّفِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبَا بَكْرٍ، وَعُمَرَ، رِضْوَانُ اللَّهِ عَلَيْهِمَا لَمْ يَكُونُوا يَجْهَرُونَ بِـ {بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1]، وَكَانُوا يَجْهَرُونَ بِـ {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ}». [5: 34]
رقم طبعة با وزير = (1800)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আবূ বকর, উমার, উসমান রাদ্বিয়াল্লাহু আনহুম বিসমিল্লাহ জোরে পড়তেন না; তাঁরা الحمد لله رب العالمين (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগতসমূহের প্রভু) এই আয়াত জোরে পড়তেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/১০১; নাসাঈ: ২/১৩৫; আবূ আওয়ানা: ১/১২২; ইবনুল জারূদ, আল মুনতাকা: ১৮১; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২০২; সহীহ ইবনু খুযাইমাহ: ৪৯৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৫৯৮; আবূ দাঊদ: ৭৮২; দারেমী: ১/২৮৩; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৭৫; হুমাইদী: ১১৯৯; ইবনু মাজাহ: ৪৯১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫৮১; সুনান বাইহাকী: ২/৫০; মুয়াত্তা ইমাম মালিক: ১/৮১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৫৯৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ : ৭৫১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، العباس بن عبد الله التَّرْقُفي: ثقة عابد، روى له ابن ماجه، ومن فوقه رجال الشيخين، وهو مكرر (1798) وما بعده.
1804 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: «إِذَا قَالَ الْإِمَامُ {غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ} [الفاتحة: 7]، فَقُولُوا: آمِينَ، فَإِنَّ الْمَلَائِكَةَ تَقُولُ: آمِينَ، وَالْإِمَامَ يَقُولُ: آمِينَ، فَمَنْ [ص:107] وَافَقَ تَأْمِينُهُ تَأْمِينَ الْمَلَائِكَةِ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ». [1: 2]
رقم طبعة با وزير = (1801) [ص:108] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: مَعْنَى قَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَمَنْ وَافَقَ تَأْمِينُهُ تَأْمِينَ الْمَلَائِكَةِ»، أَنَّ الْمَلَائِكَةَ تَقُولُ: آمِينَ، مِنْ غَيْرِ عِلَّةٍ: مِنْ رِيَاءٍ، وَسُمْعَةٍ، أَوْ إِعْجَابٍ، بَلْ تَأْمِينُهَا يَكُونُ خَالِصًا لِلَّهِ، فَإِذَا أَمَّنَ الْقَارِئُ لِلَّهِ مِنْ غَيْرِ أَنْ يَكُونَ فِيهِ عِلَّةٌ: مِنْ إِعْجَابٍ، أَوْ رِيَاءٍ، أَوْ سُمْعَةٍ، كَانَ مُوَافِقًا تَأْمِينُهُ فِي الْإِخْلَاصِ تَأْمِينَ الْمَلَائِكَةِ، غُفِرَ لَهُ حِينَئِذٍ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ইমাম যখন বলেন, غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ (তাদের পথ নয় যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট), তখন তোমরা ‘আমীন’ বলবে, কেননা ফেরেস্তাগণ ‘আমীন’ বলেন, ইমামও ‘আমীন’ বলেন। কাজেই যার ‘আমীন’ বলা ফেরেস্তাদের ‘আমীন’ বলার সাথে মিলে যাবে, তার পূর্বের সমস্ত গোনাহ ক্ষমা করে দেওয়া হবে।” [1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীস “যার ‘আমীন’ বলা ফেরেস্তাদের ‘আমীন’ বলার সাথে মিলে যাবে” এর মর্মার্থ হলো ফেরেস্তাগণ আমীন বলেন, তাঁদের আমীন বলায় আত্নগরিমা, লৌকিকতা প্রদর্শন, খ্যাতি লাভের মতো কোন রকম ত্রুটি থাকে না, বরং তাঁদের আমীন বলা সম্পূর্ণরুপে আল্লাহর জন্য খালেস হয়ে থাকে। কাজেই কোন পাঠক যখন আত্নগরিমা, লৌকিকতা প্রদর্শন, খ্যাতি লাভের মতো কোন রকম ত্রুটি ছাড়া তাঁদের মতো আমীন বলবে, তার আমীন বলাটা ইখলাসের ক্ষেত্রে তাঁদের মতই হবে, তখন তার পূর্বের সমস্ত গোনাহ ক্ষমা করা হবে।”
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৬৪৪; মুসনাদ আহমাদ: ২/২৭০; সহীহ মুসলিম: ৪১০; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫৯৮; ইবনু মাজাহ: ৮৫২; সহীহ ইবনু খুযাইমাহ: ৫৭৫; মুয়াত্তা ইমাম মালিক: ১/৮৭; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৭৬; সহীহ আল বুখারী: ৭৮০; আবূ দাঊদ: ৯৩৬; তিরমিযী: ২৫০; নাসাঈ: ২/১৪৪; সুনান বাইহাকী: ২/৫৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫৮৭; হুমাইদী: ৯২৩; ইবনুল জারূদ, আল মুনতাকা: ১৯০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ : ৮৬৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (865): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، ابن أبي السَّري: قد توبع، ومن فوقه من رجال الشيخين.
1805 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، وَعَبْدُ الصَّمَدِ، قَالَا: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، قَالَ: سَمِعْتُ حُجْرًا أَبَا الْعَنْبَسِ، يَقُولُ: حَدَّثَنِي عَلْقَمَةُ بْنُ وَائِلٍ، عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ، أَنَّهُ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «فَوَضَعَ الْيَدَ الْيُمْنَى عَلَى الْيَدِ الْيُسْرَى فَلَمَّا قَالَ {وَلَا الضَّالِّينَ} [الفاتحة: 7]، قَالَ: آمِينَ، وَسَلَّمَ عَنْ يَمِينِهِ وَعَنْ يَسَارِهِ». [5: 4]
رقم طبعة با وزير = (1802)
ওয়াইল বিন হুজর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সালাত আদায় করেছেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতে ডান হাত বাম হাতের উপর রেখেছেন, অতঃপর যখন وَلَا الضَّالِّينَ বলেন, তখন তিনি ‘আমীন’ বলেন। আর তিনি ডানে ও বামে সালাম ফিরিয়েছেন।”[1]
[1] আত তায়ালিসী: ১০২৪; সুনান বাইহাকী: ২/৫৭; মুসনাদ আহমাদ: ৪/৩১৬; তাবারানী: ২২/১১২; হাকিম: ২/২৩২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ : ৮৬৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (845)، «الصحيحة» (464) «صحيح أبي داود» (863).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، رجاله رجال الصحيح غير حُجر أبي العَنْبَسِ- واسم أبيه: العنبس، وثقه ابن معين، وذكره المؤلف في «الثقات»، وقال الخطيب: كان ثقة، احتج به غير واحد من الأئمة.
1806 - أَخْبَرَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، بِالْفُسْطَاطِ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ الْعَلَاءِ الزُّبَيْدِيُّ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَالِمٍ، عَنِ الزُّبَيْدِيِّ، قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، وَأَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ [ص:112] وَسَلَّمَ إِذَا فَرَغَ مِنْ قِرَاءَةِ أُمِّ الْقُرْآنِ، رَفَعَ صَوْتَهُ وَقَالَ: آمِينَ». [5: 4]
رقم طبعة با وزير = (1803)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সূরা ফাতিহা পাঠ শেষ করতেন, তখন তিনি তাঁর আওয়াজ উচ্চ করতেন এবং আমীন বলতেন।”[1]
[1] দারাকুতনী: ১/৩৩৫; হাকিম: ১/২২৩; সুনান বাইহাকী: ২/৫৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ : ৮৬৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (866).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسحاق بن إبراهيم بن العلاء: وصفه الحافظ في «التقريب» بقوله: صدوث يهم كثيرا، وقال النسائي: إذا رَوَى عن عمرو بن الحارث فليس بثقة، وعمرو بن الحارث- وهو الحمصي- لم يوثقه غير المؤلف، وقال الإمام الذهبي: لا تعرف عدالته، والزبيدي: هو محمد بن الوليد.
1807 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، قَالَ: «سَكْتَتَانِ حَفِظْتُهُمَا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»، فَذَكَرْتُ ذَلِكَ لِعِمْرَانَ بْنِ حُصَيْنٍ، فَقَالَ: حَفِظْنَا سَكْتَةً، فَكَتَبْنَا إِلَى أُبَيِّ بْنِ كَعْبٍ، بِالْمَدِينَةِ، فَكَتَبَ إِلَيَّ: أَنَّ سَمُرَةَ قَدْ حَفِظَ، قَالَ سَعِيدٌ: فَقُلْنَا لِقَتَادَةَ: وَمَا هَاتَانِ السَّكْتَتَانِ؟ قَالَ: «إِذَا دَخَلَ فِي صَلَاتِهِ، وَإِذَا فَرَغَ مِنَ الْقِرَاءَةِ». [5: 4]
رقم طبعة با وزير = (1804) [ص:113] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: الْحَسَنُ لَمْ يَسْمَعْ مِنْ سَمُرَةَ شَيْئًا، وَسَمِعَ مِنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ هَذَا الْخَبَرَ، وَاعْتِمَادُنَا فِيهِ [ص:114] عَلَى عِمْرَانَ دُونَ سَمُرَةَ.
সামুরা বিন জুনদুব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে আমি দুটি বিরতি আয়ত্ব করেছি।” অধঃস্তন রাবী বলেন, “অতঃপর আমি হাদীসটি ইমরান বিন হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহুকে বললে, তিনি বলেন, “আমরা একটি বিরতি আয়ত্ব করেছি।” অধঃস্তন রাবী বলেন, “অতঃপর আমরা মদীনায় উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখলাম। তিনি জবাবে লিখেন, “সামুরা ঠিকই আয়ত্ব করেছেন।” সাঈদ রহিমাহুল্লাহ বলেন, “আমরা কাতাদাকে বললাম, “দুটি বিরতি কি কি?” জবাবে তিনি বলেন, “একটি হলো যখন কোন ব্যক্তি সালাতে প্রবেশ করে আর আরেকটি হলো যখন কিরা‘আত শেষ করে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লা বলেন, “সামুরা বিন জুনদুব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে হাসান কোন হাদীস শ্রবণ করেননি। তিনি এই হাদীসটি ইমরান বিন হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু থেকে শ্রবণ করেছেন। কাজেই এই হাদীসে আমাদের নির্ভরতার জায়গা হলেন ইমরান বিন হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু; সামূরা বিন জুনদুব রাদ্বিয়াল্লাহু আনহু নন।”
[1] আবূ দাঊদ: ৭৮০; তিরমিযী: ২৫১; সুনান বাইহাকী: ২/১৯৬; ইবনু মাজাহ: ৮৪৪; ইমাম বুখারী, জুযউল কিরাআত: ২৩ পৃষ্ঠা; তাবারানী: ৬৮৭৫; মুসনাদ আহমাদ: ৫/১১; দারাকুতনী: ১/৩৩৬; দারেমী: ১/২১৩; হাকিম: ১//২১৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফ আবূ দাঊদ : ১৩৫, ১৩৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «المشكاة» (818)، «ضعيف أبي داود» (135 - 138).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الشيخين، واعتماد المؤلف في تصحيحه على سماع الحسن له من عمران بن حصين، لا على سمرة بن جندب كما سيذكر، عبد الأعلى: هو ابن عبد الأعلى، وسعيد: هو ابن أبي عروبة.
1808 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مِسْعَرِ بْنِ كِدَامٍ، وَيَزِيدَ أَبِي خَالِدٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ السَّكْسَكِيِّ، [ص:115] عَنِ ابْنِ أَبِي أَوْفَى، أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ، عَلِّمْنِي شَيْئًا يُجْزِئُنِي عَنِ الْقُرْآنِ؟ قَالَ: «قُلْ: سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ - قَالَ سُفْيَانُ: أُرَاهُ قَالَ: - وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ». [3: 65]
رقم طبعة با وزير = (1805) [ص:116] قَالَ أَبُو حَاتِمٍ: «يَزِيدُ أَبُو خَالِدٍ: هُوَ يَزِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّالَانِيُّ أَبُو خَالِدٍ»
ইবনু আবী আওফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে এমন কিছু শিক্ষা দিন, যা আমার জন্য কুরআন পাঠ করার ক্ষেত্রে যথেষ্ট হবে।” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি বলো, سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ (আমি আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আল্লাহ সবচেয়ে বড়)।” সুফিয়ান সাওরী রহিমাহুল্লাহ বলেন, আমার ধারণা তিনি আরো বলেছেন, وَلَا حَوْلَ ولا قوة إلا بالله (পাপ কাজ থেকে বিরত থাকার কোন ক্ষমতা নেই আল্লাহ ছাড়া এবং ভালো কাজ করার ক্ষমতা নেই আল্লাহ ছাড়া)।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লা বলেন, “ইয়াযিদ আবূ খালিদ হলেন ইয়াযিদ বিন আব্দুর রহমান আদ দুলাবী, আবূ খালিদ।”
[1] হুমািইদী: ৭১৭; সহীহ ইবনু খুযাইমাহ: ৫৪৪; দারাকুতনী: ১/৩১৩; হাকিম: ১/২৪১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৭৪৭; মুসনাদ আহমাদ: ৪/৩৫৩; আবূ দাঊদ: ৮৩২; দারাকুতনী: ১/৩১৪; সুনান বাইহাকী: ২/৩৮১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬১০; নাসাঈ: ২/১৪৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ : ৭৮৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صفة الصلاة»، «المشكاة» (858) «الإرواء» (303)، «صحيح أبي داود» (785).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، وإبراهيم السكسكي قد توبع عليه كما يأتي.
1809 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ، عَنْ مِسْعَرٍ، عَنْ إِبْرَاهِيمَ السَّكْسَكِيِّ، عَنِ ابْنِ أَبِي أَوْفَى، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنِّي لَا أُحْسِنُ مِنَ الْقُرْآنِ شَيْئًا، فَعَلِّمْنِي شَيْئًا يُجْزِئُنِي مِنْهُ، فَقَالَ: «قُلْ: سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ»، قَالَ: هَذَا لِرَبِّي، فَمَا لِي؟ قَالَ: «قُلِ اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَارْزُقْنِي، وَعَافِنِي». [1: 104]
رقم طبعة با وزير = (1806)
ইবনু আবী আওফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি ভালভাবে কুরআন পড়তে জানি না। কাজেই আপনি আমাকে এমন কিছু শিক্ষা দিন, যা আমার জন্য কুরআন পাঠ করার ক্ষেত্রে যথেষ্ট হবে।” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি বলো, سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ (আমি আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আল্লাহ সবচেয়ে বড়)।” তখন সে ব্যক্তি বলেন, “এসব তো আমার প্রভুর জন্য, তাহলে আমার জন্য কী আছে?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি বলো, اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وارزقني وعافني (হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার প্রতি দয়া করুন, আমাকে রিযিক দিন এবং আমাকে নিরাপত্তা দান করুন।”[1]
[1] হুমািইদী: ৭১৭; সহীহ ইবনু খুযাইমাহ: ৫৪৪; দারাকুতনী: ১/৩১৩; হাকিম: ১/২৪১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৭৪৭; মুসনাদ আহমাদ: ৪/৩৫৩; আবূ দাঊদ: ৮৩২; দারাকুতনী: ১/৩১৪; সুনান বাইহাকী: ২/৩৮১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬১০; নাসাঈ: ২/১৪৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ : ৭৮৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن من أجل إبراهيم السكسكي، وهو مكرر ما قبله.
1810 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِسْحَاقَ الأَصْفَهَانِيُّ بِالْكَرَخِ، قَالَ: [ص:117] حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ، قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوَفَّقٍ، قَالَ: حَدَّثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ، عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ، عَنِ ابْنِ أَبِي أَوْفَى، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ: يَا رَسُولَ اللهِ، إِنِّي لَا أَسْتَطِيعُ أَنْ أَتَعَلَّمَ الْقُرْآنَ، فَعَلِّمْنِي مَا يُجْزِئُنِي مِنَ الْقُرْآنِ، قَالَ: قُلْ: سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ» قَالَ: هَذَا لِلَّهِ، فَمَا لِي؟ قَالَ: «قُلْ: رَبِّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاهْدِنِي، وَعَافِنِي، وَارْزُقْنِي»، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «لَقَدْ مَلأَ يَدَيْهِ خَيْرًا». [1: 104]
رقم طبعة با وزير = (1807)
ইবনু আবী আওফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি কুরআন পড়তে পারি না। কাজেই আপনি আমাকে এমন কিছু শিক্ষা দিন, যা আমার জন্য কুরআন পাঠ করার ক্ষেত্রে যথেষ্ট হবে।” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি বলো, سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ , وَلَا حَوْلَ ولا قوة إلا بالله (আমি আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আল্লাহ সবচেয়ে বড়, পাপ কাজ থেকে বিরত থাকার কোন ক্ষমতা নেই আল্লাহ ছাড়া এবং ভালো কাজ করার ক্ষমতা নেই আল্লাহ ছাড়া)।” তখন সে ব্যক্তি বলেন, “এসব তো আমার প্রভুর জন্য, তাহলে আমার জন্য কী আছে?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি বলো, رَبِّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاهْدِنِي وَعَافِنِي وَارْزُقْنِي (হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার প্রতি দয়া করুন, হেদায়েত দান করুন, আমাকে নিরাপত্তা দান করুন এবং আমাকে রিযিক দিন।” তারপর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “সে তার দুই হাত কল্যাণ দ্বারা পরিপূর্ণ করে নিল!” [1]
[1] হুমািইদী: ৭১৭; সহীহ ইবনু খুযাইমাহ: ৫৪৪; দারাকুতনী: ১/৩১৩; হাকিম: ১/২৪১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৭৪৭; মুসনাদ আহমাদ: ৪/৩৫৩; আবূ দাঊদ: ৮৩২; দারাকুতনী: ১/৩১৪; সুনান বাইহাকী: ২/৩৮১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬১০; নাসাঈ: ২/১৪৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ : ৭৮৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث حسن، الفضل بن الموفق: قال أبو حاتم: كان شيخا صالحا ضعيف الحديث، وكان قرابة لابن عيينة، ومن فوقه من رجال الشيخين، وقد تقدم برقم (1799) من طريق آخر، فهو حسن، به. أبو أمية: هو محمد بن إبراهيم الطرسوسي.
1811 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ، عَنِ الرَّبِيعِ بْنِ عُمَيْلَةَ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ [ص:118] عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَحَبَّ الْكَلَامِ إِلَى اللَّهِ أَرْبَعٌ: سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ».
رقم طبعة با وزير = (1808)
সামুরা বিন জুনদুব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সামুরা বিন জুনদুব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় বাক্য হলো চারটি। সেগুলি হলো “سُبْحَانَ اللَّهِ (আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি), الْحَمْدُ لِلَّه (সমস্ত প্রশংস আল্লাহর জন্য), لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই), اللَّهُ أَكْبَرُ (আল্লাহ সবচেয়ে বড়)।”[1]
[1] নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৮৪৬; মুসনাদ্ আহমাদ: ৫/১০; সহীহ মুসলিম: ২১৩৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৭৬; তাবারানী: ৬৭৯১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩/৪৮৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3/ 485).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، جرير: هو ابن عبد الحميد، ومنصور: هو ابن المعتمر.