সহীহ ইবনু হিব্বান
1932 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ مِنَ الْفِرَاشِ، فَالْتَمَسْتُهُ، فَوَقَعَتْ يَدِي عَلَى بَطْنِ قَدَمَيْهِ وَهُوَ فِي الْمَسْجِدِ، وَهُمَا مَنْصُوبَتَانِ، وَهُوَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ، وَأَعُوذُ بِكَ [ص:259] مِنْكَ، لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ». [5: 12]
رقم طبعة با وزير = (1929)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “একরাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিছানায় খুঁজে পেলাম না, ফলে আমি তাঁকে খুঁজতে থাকি অতঃপর আমার হাত তাঁর দুই পায়ের তালূতে গিয়ে পড়ে এসময় তিনি মাসজিদে সাজদাবনত ছিলেন, তাঁর পা দুটি স্থাপন করা ছিল আর তিনি বলছিলেন اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ وَأَعُوذُ بِكَ مِنْكَ لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كما أثنيت على نفسك (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার সন্তুষ্টির মাধ্যমে আপনার অসন্তুষ্টি থেকে, আপনার ক্ষমার মাধ্যমে আপনার শাস্তি থেকে আশ্রয় চাই। আমি আপনার মাধ্যমে আপনার (শাস্তি) থেকে আশ্রয় চাই। আমি আপনার গুণকীর্তন গণনা করে শেষ করতে পারবো না। আপনি তেমনি, যেমনটি আপনি নিজের গুণ বর্ণনা করেছেন)।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/২০১; নাসাঈ: ১/১০২-১০৩; সুনান বাইহাকী: ১/১২৭; সহীহ ইবনু খুযাইমাহ: ৬৫৫; আবূ দাঊদ: ৮৭৯; তাহাবী: ১/২৩৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৮৮৩; মুয়াত্তা ইমাম মালিক: ১/২১৪; তিরমিযী: ৩৪৯৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৩৬৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮২৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (823): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو أسامة: هو حماد بن أسامة، والأعرج: هو عبد الرحمن بن هرمز.
1933 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا [أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحِيمِ الْبَرْقِيُّ، وَإِسْمَاعِيلُ بْنُ إِسْحَاقَ الْكُوفِيُّ - سَكَنَ الْفُسْطَاطَ - قَالَا: حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا] يَحْيَى بْنُ أَيُّوبَ، قَالَ: حَدَّثَنِي عُمَارَةُ بْنُ غَزِيَّةَ، قَالَ: سَمِعْتُ أَبَا النَّضْرِ، يَقُولُ: سَمِعْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، يَقُولُ: قَالَتْ عَائِشَةُ: فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ مَعِي عَلَى فِرَاشِي، فَوَجَدْتُهُ سَاجِدًا، رَاصًّا عَقِبَيْهِ، مُسْتَقْبِلًا بِأَطْرَافِ أَصَابِعِهِ لِلْقِبْلَةِ، فَسَمِعْتُهُ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَبِعَفْوِكَ مِنْ عُقُوبَتِكَ، وَبِكَ مِنْكَ أُثْنِي عَلَيْكَ، لَا أَبْلُغُ كُلَّ مَا فِيكَ» فَلَمَّا انْصَرَفَ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عَائِشَةُ، أَحَرَّبَكِ شَيْطَانُكِ؟ » فَقُلْتُ: مَالِيَ* شَيْطَانٍ، فَقَالَ: «مَا مِنْ آدَمِيٍّ إِلَّا لَهُ شَيْطَانٌ»، فَقُلْتُ: وَأَنْتَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «وَأَنَا، وَلَكِنِّي دَعَوْتُ اللَّهَ عَلَيْهِ فَأَسْلَمَ». [5: 12]
رقم طبعة با وزير = (1930)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “একরাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিছানায় খুঁজে পেলাম না, সে রাতে তিনি আমার কাছে ছিলেন। অতঃপর আমি তাঁকে সাজদাবনত পাই। তিনি তাঁর দুই পায়ের গোড়ালী একত্রিত করে পায়ের আঙ্গুলগুলিকে কিবলামুখি রেখেছিলেন। আমি শুনতে পেলাম, এসময় তিনি বলছিলেন اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ وَبِعَفْوِكَ مِنْ عُقُوبَتِكَ وَبِكَ مِنْكَ أُثني عَلَيْكَ لَا أَبْلُغُ كُلَّ مَا فِيكَ (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার সন্তুষ্টির মাধ্যমে আপনার অসন্তুষ্টি থেকে, আপনার ক্ষমার মাধ্যমে আপনার শাস্তি থেকে আশ্রয় চাই। আমি আপনার মাধ্যমে আপনার (শাস্তি) থেকে আশ্রয় চাই। আমি আপনার গুণকীর্তন করছি। আপনার মাঝে যা কিছু (গুণ) রয়েছে, আমি (প্রশংসা করে) সে পর্যন্ত পৌঁছতে পারবো না। অতঃপর যখন সালাম ফেরালেন, তখন বললেন, “হে আয়িশা, তোমার শয়তান কি তোমাকে প্ররোচিত করেছে?” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “আমি বললাম, “আমার সাথে কি শয়তান আছে?” তখন তিনি জবাবে বলেন, “প্রতিটি মানুষের কাছেই শয়তান রয়েছে।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “আমি তখন বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার সাথেও?” জবাবে তিনি বলেন, “আমার সাথেও। তবে আমি আল্লাহর কাছে দু‘আ করেছি। ফলে আমি তার থেকে নিরাপদ হয়ে গেছি (অথবা মহান আল্লাহ আমাকে তার থেকে নিরাপদ করেছেন অথবা সে আত্নসমর্পন করেছে)।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৬৫৪; মুসনাদ আহমাদ: ৬/২০১; নাসাঈ: ১/১০২-১০৩; সুনান বাইহাকী: ২/১১৬; সহীহ ইবনু খুযাইমাহ: ৬৫৫; আবূ দাঊদ: ৮৭৯; তাহাবী: ১/২৩৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৮৮৩; মুয়াত্তা ইমাম মালিক: ১/২১৪; তিরমিযী: ৩৪৯৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৩৬৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮২৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (823)، «الروض النضير» (758): م - ببعض اختصار -. [تنبيه!! ] في «طبعة باوزير»: «أَوَمَعِي شَيْطَان» بدلا من «مَالِيَ شَيْطَانٍ» وكتب الألباني تعليقا على هذه اللفظه فقال: في الأصل: «من». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشيخين غير عمارة بن غزيَّة، فإنه من رجال مسلم، أبو النضر: هو سالم بن أبي امية المدني.
1934 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ الرَّيَّانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ: «أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُصَلِّي فَإِذَا كَانَ فِي وِتْرٍ مِنْ صَلَاتِهِ، لَمْ يَنْهَضْ حَتَّى يَسْتَوِي جَالِسًا». [5: 4]
رقم طبعة با وزير = (1931)
মালিক বিন হুয়াইরিস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সালাত আদায় করতে দেখেছেন। তিনি যখন তাঁর সালাতের বেজোড় রাকা‘আতে থাকতেন, তখন তিনি সোজাভাবে না বসে দাঁড়াতেন না।”[1]
[1] তিরমিযী: ২৮৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৬৮; নাসাঈ: ২/২৩৪; সহীহ ইবনু খুযাইমাহ: ৬৮৬; সহীহ আল বুখারী: ৮২৩; আবূ দাঊদ: ৮৪৪; সুনান বাইহাকী: ২/১২৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৯০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (790): خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، وقد صَرَّح هشيم بالتحديث في رواية البخاري.
1935 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ السَّخْتِيَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلَابَةَ أَنَّهُ حَدَّثَ عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ، قَالَ: دَخَلَ عَلَيْنَا مَسْجِدَنَا قَالَ: إِنِّي لَأُصَلِّي وَمَا أُرِيدُ الصَّلَاةَ، وَلَكِنِّي أُرِيدُ أَنْ أُعَلِّمَكُمْ كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي، قَالَ: «فَذَكَرَ اللَّهَ حَيْثُ رَفَعَ رَأْسَهُ مِنَ السُّجُودِ فِي الرَّكْعَةِ الْأُولَى، اسْتَوَى قَاعِدًا، ثُمَّ قَامَ فَاعْتَمَدَ عَلَى الْأَرْضِ». [5: 4]
رقم طبعة با وزير = (1932)
আবূ কিলাবাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার মালিক বিন হুয়াইরিস রাদ্বিয়াল্লাহু আনহু আমাদের মাসজিদে এসে বলেন, “নিশ্চয়ই আমি এখন সালাত আদায় করবো। আমার অবশ্য এখন সালাত আদায় করার ইচ্ছা ছিল না। কিন্তু আমি আপনাকে শিক্ষা দিতে চাই যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন।” আবূ কিলাবাহ বলেন, “অতঃপর তিনি বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন প্রথম রাকা‘আতের দ্বিতীয় সাজদা থেকে মাথা উত্তোলন করতেন, তখন তিনি প্রথমে সোজাভাবে বসতেন, তারপর জমিনে ভর দিয়ে দাঁড়াতেন।”[1]
[1] তিরমিযী: ২৮৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৬৮; নাসাঈ: ২/২৩৪; সহীহ ইবনু খুযাইমাহ: ৬৮৬; সহীহ আল বুখারী: ৮২৩; আবূ দাঊদ: ৮৪৪; সুনান বাইহাকী: ২/১২৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৯০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
1936 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَسْلَمَ الطُّوسِيُّ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ الْوَاحِدِ بْنِ زِيَادٍ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا نَهَضَ مِنَ الرَّكْعَةِ الثَّانِيَةِ، اسْتَفْتَحَ الْقِرَاءَةَ وَلَمْ يَسْكُتْ»
رقم طبعة با وزير = (1933)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন দ্বিতীয় রাকা‘আত থেকে দাঁড়াতেন, তখন তিনি নতুন করে কিরা‘আত পাঠ করতেন; চুপ থাকতেন না।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৬০৩; সহীহ মুসলিম: ৫৯৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীক আলা সহীহ ইবনু খুযাইমাহ: ১৬০৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق على صحيح ابن خزيمة» (1603): م (599) تعليقا.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، محمد بن أسلم: وثقه أبو حاتم، وأبو زرعة، والمؤلف، ومن فوقه من رجال الشيخين.
1937 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَبِي عَوْنٍ الثَّقَفِيِّ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: قَالَ عُمَرُ لِسَعْدٍ: قَدْ شَكَاكَ أَهْلُ الْكُوفَةِ فِي كُلِّ شَيْءٍ حَتَّى فِي الصَّلَاةِ، فَقَالَ: «أُطِيلُ الْأُولَيَيْنِ، وَأَحْذِفُ فِي الْأُخْرَيَيْنِ، وَمَا آلُو مِنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» فَقَالَ: ذَاكَ الظَّنُّ بِكَ. [5: 27]
رقم طبعة با وزير = (1934)
জাবির বিন সামুরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “উমার রাদ্বিয়াল্লাহু আনহু সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহুকে বলেন, “কুফাবাসীরা আপনার সব বিষয়ে অভিযোগ করেছে এমনকি সালাতের ব্যাপারেও!” জবাবে সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি সালাতের প্রথম দুই রাকা‘আত দীর্ঘ করি এবং শেষ দুই রাকা‘আত হালকা করি। আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মতো আদায় করতে মোটেও ত্রুটি করি না।” তখন উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আপনার ব্যাপারে ধারণাও তো এমনি।”[1]
[1] সহীহ মুসলিম: ৪৫৩; মুসনাদ আহমাদ: ১/১৮০; আত তায়ালিসী: ২১৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৭০৬; সহীহ আল বুখারী: ৭৫৫; নাসাঈ: ২/১৭৪; আবূ আওয়ানা: ২/১৪৯; তাবারানী আল কাবীর: ৩০৮; সুনান বাইহাকী: ২/৬৫; সহীহ ইবনু খুযাইমাহ: ৫০৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৬৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (765): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو عون الثقفي: هو محمد بن عبيد الله بن سعيد.
1938 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهِبٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ الْأَعْرَجِ، [ص:265] عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُحَيْنَةَ الْأَسَدِيِّ، حَلِيفِ بَنِي عَبْدِ الْمُطَّلِبِ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَامَ مِنْ صَلَاةِ الظُّهْرِ وَعَلَيْهِ جُلُوسٌ، فَلَمَّا أَتَمَّ صَلَاتَهُ، سَجَدَ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ قَبْلَ أَنْ يُسَلِّمَ، وَسَجَدَهُمَا النَّاسُ مَعَهُ مَكَانَ مَا نَسِيَ مِنَ الْجُلُوسِ». [1: 2]
رقم طبعة با وزير = (1935) [ص:266] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «فِي قِيَامِ النَّاسِ خَلْفَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، عِنْدَ قِيَامِهِ مِنْ مَوْضِعِ جَلْسَتِهِ الْأُولَى، وَتَرْكِهِ الْإِنْكَارَ عَلَيْهِمْ، ذَلِكَ أَبْيَنُ الْبَيَانِ عَلَى أَنَّ الْقَعْدَةَ الْأُولَى فِي الصَّلَاةِ غَيْرُ فَرْضٍ»
বানু আব্দুল মুত্তালিব গোত্রের মিত্র আসাদী গোত্রের আব্দুল্লাহ বিন বুহাইনা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার সালাতের যে জায়গায় তার জন্য জরুরী ছিল বসা, সেখানে তিনি না বসে দাঁড়িয়ে যান। অতঃপর যখন তিনি সালাত শেষ করলেন, তখন তিনি বসা অবস্থায় সালাম ফেরানোর আগে দুটি সাজদা দেন এবং তাঁর সাথে লোকজনও সাজদা করেন। তিনি যে বসতে ভুলে গিয়েছিলেন, সেজন্য তিনি এই দুটি সাজদা প্রদান করেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে প্রথম বৈঠকের জায়গায় লোকদের দাঁড়ানো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক তাদের অস্বীকার না করা স্পষ্টভাবে প্রমাণ করে যে, সালাতে প্রথম বৈঠক ফরয নয়।”
[1] সহীহ আল বুখারী: ১২৩০; সহীহ মুসলিম: ৫৭০; তিরমিযী: ৩৯১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৫৮; নাসাঈ: ৩/৩৪; তাহাবী: ১/৪৩৮; আবূ আওয়ানা: ২/১৯৩; মুয়াত্তা েইমাম মালিক: ১/৯৬; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৯৯; মুসনাদ আহমাদ: ৫/৩৪৫; আবূ দাঊদ: ১০৩৪; দারেমী: ১/৩৫২; সুনান বাইহাকী: ২/৩৩৩-৩৩৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৪৪৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩০; ইবনু মাজাহ: ১২০৬; সহীহ ইবনু খুযাইমাহ: ১০২৯; ইবনুল জারূদ: ২৪২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৪৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (946): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، يزيد بن موهب – وهو يزيد بن خالد بن عبد الله بن موهب: ثقة، ومن فوقه من رجال الشيخين.
1939 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهِبٍ، قَالَ: [ص:267] أَخْبَرَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ الْأَعْرَجِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُحَيْنَةَ الْأَسَدِيِّ، حَلِيفِ بَنِي عَبْدِ الْمُطَّلِبِ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ مِنْ صَلَاةِ الظُّهْرِ وَعَلَيْهِ جُلُوسٌ، فَلَمَّا أَتَمَّ صَلَاتَهُ سَجَدَ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ قَبْلَ أَنْ يُسَلِّمَ، وَسَجَدَهُمَا النَّاسُ مَكَانَ مَا نَسِيَ مِنَ الْجُلُوسِ» [1: 34]
رقم طبعة با وزير = (1936)
বানু আব্দুল মুত্তালিব গোত্রের মিত্র আসাদী গোত্রের আব্দুল্লাহ বিন বুহাইনা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার সালাতের যে জায়গায় তার জন্য জরুরী ছিল বসা, সেখানে তিনি না বসে দাঁড়িয়ে যান। অতঃপর যখন তিনি সালাত সম্পন্ন করেন, তখন তিনি বসা অবস্থায় সালাম ফেরানোর আগে দুটি সাজদা দেন এবং তাঁর সাথে লোকজনও সাজদা করেন। তিনি যে বসতে ভুলে গিয়েছিলেন, সেজন্য তিনি এই দুটি সাজদা প্রদান করেন।”[1]
[1] সহীহ আল বুখারী: ১২৩০; সহীহ মুসলিম: ৫৭০; তিরমিযী: ৩৯১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৫৮; নাসাঈ: ৩/৩৪; তাহাবী: ১/৪৩৮; আবূ আওয়ানা: ২/১৯৩; মুয়াত্তা েইমাম মালিক: ১/৯৬; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৯৯; মুসনাদ আহমাদ: ৫/৩৪৫; আবূ দাঊদ: ১০৩৪; দারেমী: ১/৩৫২; সুনান বাইহাকী: ২/৩৩৩-৩৩৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৪৪৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩০; ইবনু মাজাহ: ১২০৬; সহীহ ইবনু খুযাইমাহ: ১০২৯; ইবনুল জারূদ: ২৪২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৪৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وهو مكرر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وهو مكرر ما قبله.
1940 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شِمَاسَةَ، قَالَ: صَلَّى بِنَا عُقْبَةُ بْنُ عَامِرٍ، فَقَامَ وَعَلَيْهِ جُلُوسٌ، فَقَالَ النَّاسُ وَرَاءَهُ: سُبْحَانَ اللَّهِ، فَلَمْ يَجْلِسْ فَلَمَّا فَرَغَ مِنْ صَلَاتِهِ، سَجَدَ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ، فَقَالَ: «إِنِّي سِمِعْتُكُمْ تَقُولُونَ: سُبْحَانَ اللَّهِ كَيْمَا أَجْلِسَ، وَلَيْسَ تِلْكَ سُنَّةً، إِنَّمَا السُّنَّةُ الَّتِي صَنَعْتُهُ». [5: 18]
رقم طبعة با وزير = (1937)
আব্দুর রহমান বিন শিমাসাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “উকবাহ বিন আমির রাদ্বিয়াল্লাহু আনহু আমাদের নিয়ে সালাত আদায় করেন অতঃপর তিনি দাঁড়িয়ে যান অথচ তার জন্য বসা জরুরী ছিল। তখন তার পিছনের লোকজন ‘সুবহানাল্লাহ’ বললেন। কিন্তু তিনি বসলেন না। এভাবে যখন তিনি সালাত সম্পন্ন করলেন, তখন তিনি বসা অবস্থায় দুটি সাজদা করলেন অতঃপর বললেন, “আমি আপনাদেরকে শুনেছি যে, আপনারা ‘সুবহানাল্লাহ’ বলেছেন যাতে আমি বসে যাই। কিন্তু এটা সুন্নাত নয়; সুন্নাত সেটাই যা আমি করেছি।”[1]
[1] তাবারানী: ১৭/৮৬৮; হাকিম: ১/৩২৫; সুনান বাইহাকী: ২/৩৪৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৫১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» تحت الحديث (951).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير عبد الرحمن بن شماسة، فإنه من رجال مسلم.
1941 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهِبٍ، قَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ الْأَعْرَجِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُحَيْنَةَ الْأَسَدِيِّ، حَلِيفِ بَنِي عَبْدِ الْمُطَّلِبِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، «قَامَ مِنْ صَلَاةِ الظُّهْرِ وَعَلَيْهِ جُلُوسٌ، فَلَمَّا أَتَمَّ صَلَاتَهُ، سَجَدَ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ قَبْلَ أَنْ يُسَلِّمَ، وَسَجَدَهُمَا النَّاسُ مَعَهُ، مَكَانَ مَا نَسِيَ مِنَ الْجُلُوسِ»
رقم طبعة با وزير = (1938)
বানু আব্দুল মুত্তালিব গোত্রের মিত্র আসাদী গোত্রের আব্দুল্লাহ বিন বুহাইনা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার সালাতের যে জায়গায় তার জন্য জরুরী ছিল বসা, সেখানে তিনি না বসে দাঁড়িয়ে যান। অতঃপর যখন তিনি সালাত সম্পন্ন করেন, তখন তিনি বসা অবস্থায় সালাম ফেরানোর আগে দুটি সাজদা দেন এবং তাঁর সাথে লোকজনও সাজদা করেন। তিনি যে বসতে ভুলে গিয়েছিলেন, সেজন্য তিনি এই দুটি সাজদা প্রদান করেন।”[1]
[1] সহীহ আল বুখারী: ১২৩০; সহীহ মুসলিম: ৫৭০; তিরমিযী: ৩৯১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৫৮; নাসাঈ: ৩/৩৪; তাহাবী: ১/৪৩৮; আবূ আওয়ানা: ২/১৯৩; মুয়াত্তা ইমাম মালিক: ১/৯৬; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৯৯; মুসনাদ আহমাদ: ৫/৩৪৫; আবূ দাঊদ: ১০৩৪; দারেমী: ১/৩৫২; সুনান বাইহাকী: ২/৩৩৩-৩৩৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৪৪৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩০; ইবনু মাজাহ: ১২০৬; সহীহ ইবনু খুযাইমাহ: ১০২৯; ইবনুল জারূদ: ২৪২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৪৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1935 و 1936). تنبيه!! رقم (1935) = (1938) من «طبعة المؤسسة». رقم (1936) = (1939) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وقد تقدم برقم (1938) و (1939).
1942 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ مُسْلِمِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْمُعَاوِيِّ، أَنَّهُ قَالَ: [ص:269] رَآنِي ابْنُ عُمَرَ وَأَنَا أَعْبَثُ بِالْحَصَى فِي الصَّلَاةِ فَلَمَّا انْصَرَفَ نَهَانِي وَقَالَ: اصْنَعْ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ، قَالَ: «كَانَ إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ وَضَعَ كَفَّهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى، وَقَبَضَ أَصَابِعَهُ كُلَّهَا، وَأَشَارَ بِأُصْبُعِهِ الَّتِي تَلِي الْإِبْهَامَ، وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى». [5: 4]
رقم طبعة با وزير = (1939)
আলী বিন আব্দুর রহমান আল মুআবী থেকে বর্ণিত, তিনি বলেন, “আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু আমাকে দেখলেন যে, আমি নুড়ি পাথর নিয়ে সালাতে অনর্থক নাড়ানাড়ি করছি। অতঃপর যখন তিনি সালাত শেষ করলেন, তখন তিনি আমাকে এরকম করতে নিষেধ করলেন এবং বললেন, “তুমি সালাতে তেমনি করবে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতেন।” তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সালাতে বসতেন, তখন ডান হাতের তালূ ডান উরুর উপর রাখতেন আর অন্যান্য আঙ্গুলগুলিকে মুষ্টিবদ্ধ করতেন এবং বৃদ্ধাঙ্গুলির পরের আঙ্গুল অর্থাৎ তর্জনীর সাহায্যে ইশারা করতেন। আর বাম হাতকে বাম উরুর উপর রাখতেন।”[1]
[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৭৫; মুয়াত্তা ইমাম মালিক: ১/৮৮-৮৯; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৮৭-৮৮; সহীহ মুসলিম: ৫৮০; আবূ দাঊদ: ৯৮৭; নাসাঈ: ৩/৩৬; আবূ আওয়ানা: ২/২২৩; সুনান বাইহাকী: ২/১৩০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯০৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (907): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشيخين غير علي بن عبد الرحمن المعاوي، فإنه من رجال مسلم
1943 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِيهِ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَلَسَ فِي الرَّكْعَتَيْنِ، افْتَرَشَ الْيُسْرَى، وَنَصَبَ الْيُمْنَى، وَوَضَعَ إِبْهَامَهُ عَلَى الْوُسْطَى، وَأَشَارَ بِالسَّبَّابَةِ، وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى، وَأَلْقَمَ كَفَّهُ الْيُسْرَى رُكْبَتَهُ». [5: 4]
رقم طبعة با وزير = (1940)
আব্দুল্লাহ বিন যুবাইর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন দ্বিতীয় রাকা‘আতে বসতেন, তখন তিনি বাম পা বিছিয়ে দিতেন, ডান পা খাড়া করে রাখতেন আর বৃদ্ধাঙ্গুলীকে মধ্যমার উপর রাখতেন এবং তর্জনীর সাহায্যে ইশারা করতেন। এসময় তিনি বাম হাতের তালূকে বাম উপর রাখতেন এবং বাম হাতের তালূ দিয়ে হাঁটুর উপর রাখতেন।”[1]
[1] সহীহ মুসলিম: ৫৭৯; সুনান বাইহাকী: ২/১৩১; দারাকুতনী: ১/৩৪৯-৩৫০; দারেমী: ১/৩০৮; আবূ দাঊদ: ৯৮৯; নাসাঈ: ৩/৩৭; আবূ আওয়ানা: ২/২২৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সিফাতুস সালাহ)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صفة الصلاة»: م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، رجاله رجال الصحيح، وأبو خالد الأحمر – واسمه سليمان بن حيان الأزدي – قد توبع عليه.
1944 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمَذَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عَجْلَانَ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِيهِ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا تَشَهَّدَ وَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى، وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى، وَأَشَارَ بِأُصْبُعِهِ السَّبَّابَةِ لَا يُجَاوِزُ بَصَرُهُ إِشَارَتَهُ». [5: 4]
رقم طبعة با وزير = (1941)
আব্দুল্লাহ বিন যুবাইর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তাশাহহুদ পাঠ করতেন, তখন তিনি বাম হাত বাম উরুর উপর রাখতেন, ডান হাত ডান উরুর রাখতেন এবং তর্জনীর সাহায্যে ইশারা করতেন। এসময় তাঁর দৃষ্টি (তর্জনীর সাহায্যে) ইশারার স্থানকে অতিক্রম করতো না।”[1]
[1] সহীহ মুসলিম: ৫৭৯; সুনান বাইহাকী: ২/১৩১; দারাকুতনী: ১/৩৪৯-৩৫০; দারেমী: ১/৩০৮; আবূ দাঊদ: ৯৮৯; নাসাঈ: ৩/৩৭; আবূ আওয়ানা: ২/২২৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯১০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صحيح أبي داود» (910).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي على شرط مسلم.
1945 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا سَلْمُ بْنُ جُنَادَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ أَبِيهِ، [ص:272] عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ، قَالَ: قَدِمْنَا الْمَدِينَةَ، وَهُمْ يَنْفُضُونَ أَيْدِيَهُمْ مِنْ تَحْتِ الثِّيَابِ، فَقُلْتُ: لَأَنْظُرَنَّ إِلَى صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «فَكَبَّرَ حَتَّى افْتَتَحَ الصَّلَاةَ، وَرَفَعَ يَدَيْهِ حَتَّى رَأَيْتُ إِبْهَامَيْهِ قَرِيبًا مِنْ أُذُنَيْهِ، قَالَ: ثُمَّ أَخَذَ شِمَالَهُ بِيَمِينِهِ، فَلَمَّا رَكَعَ رَفَعَ يَدَيْهِ، فَلَمَّا رَفَعَ رَأْسَهُ قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، ثُمَّ كَبَّرَ، وَرَفَعَ يَدَيْهِ، ثُمَّ سَجَدَ، فَوَضَعَ رَأْسَهُ بَيْنَ يَدَيْهِ فِي الْمَوْضِعِ مِنْ وَجْهِهِ، فَلَمَّا جَلَسَ افْتَرَشَ قَدَمَيْهِ، وَوَضَعَ مِرْفَقَهُ الْأَيْمَنَ عَلَى فَخِذِهِ الْيُمْنَى، وَقَبَضَ خِنْصَرَهُ وَالَّتِي تَلِيهَا، وَجَمَعَ بَيْنَ إِبْهَامِهِ وَالْوُسْطَى، وَرَفَعَ الَّتِي تَلِيهَا يَدْعُو بِهَا». [5: 4]
رقم طبعة با وزير = (1942)
ওয়াইল বিন হুজর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা মদীনায় এসে দেখতে পেলাম যে, লোকজন কাপড়ের নিচ থেকে তাদের হাত নাড়ছিলেন। আমি (মনে মনে) বললাম, “অবশ্যই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাত লক্ষ্য করবো।” তিনি বলেন, “অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকবীর দিয়ে সালাত শুরু করলেন এবং রফ‘উল ইয়াদাইন বা দুই হাত উত্তোলন করলেন এমনকি তাঁর দুই বৃদ্ধাঙ্গুলি কান বরাবর করলেন। তারপর তিনি ডান হাত দ্বারা বাম হাত ধারণ করলেন। তারপর যখন রুকূ‘ করলেন, তখনও অনুরুপভাবে রফ‘উল ইয়াদাইন বা দুই হাত উত্তোলন করলেন। তারপর যখন তিনি রুকূ‘ থেকে মাথা উত্তোলন করলেন তখন বলেন, سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ (আল্লাহ শ্রবণ করেন যে তাঁর প্রশংসা করে) তারপর তাকবীর দেন এবং অনুরুপভাবে রফ‘উল ইয়াদাইন করলেন। তারপর সাজদা করলেন। তিনি তাঁর সামনে দুই হাতের মাঝে মাথা রাখলেন। তারপর যখন বসলেন, তখন দুই পা বিছিয়ে দিলেন এবং ডান হাত ডান উরুর উপর রাখলেন। কনিষ্ঠা ও পরের আঙ্গুলকে গুটিয়ে নেন এবং বৃদ্ধাঙ্গুলি ও মধ্যমাকে একত্রিত করেন তারপর তার পরের আঙ্গুল তথা তর্জনীর মাধ্যমে ইশারা করে দু‘আ করেন।”[1]
[1] তাবারানী আল কাবীর: ২২/৮২; আবূ দাঊদ: ৭২৭; মুসনাদ আহমাদ: ৪/৩১৮; ইমাম বুখারী, কুররাতুল আইনাইন ফী রফইল ইয়াদাইন: ১১ পৃষ্ঠা; নাসাঈ: ২/১২৬; দারেমী: ১/৩১৪; ইবনুল জারূদ: ২০৮; হুমাইদী: ৮৮৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৫২২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৩৪; ইবনু মাজাহ: ৮৬৭; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২২৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫৬৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭১৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (717).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.
1946 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا مُجَاهِدُ بْنُ مُوسَى الْمُخَرِّمِيُّ، [ص:273] حَدَّثَنَا شُعَيْبُ بْنُ حَرْبٍ الْمَدَائِنِيُّ، حَدَّثَنَا عِصَامُ بْنُ قُدَامَةَ الْجَدَلِيُّ، أَخْبَرَنَا مَالِكُ بْنُ نُمَيْرٍ الْخُزَاعِيُّ، أَنَّ أَبَاهُ حَدَّثَهُ أَنَّهُ «رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّلَاةِ وَاضِعًا الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى، رَافِعًا أُصْبُعَهُ السَّبَّابَةَ قَدْ حَنَاهَا شَيْئًا وَهُوَ يَدْعُو». [5: 4]
رقم طبعة با وزير = (1943)
নুমাইর আল খুযা‘ঈ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছেন তিনি ডান হাতকে ডান উরুর উপর রেখেছেন এমন অবস্থায় যে, তিনি তাঁর তর্জনী আঙ্গুলকে কিছুটা হেলিয়ে উঠিয়ে রেখেছিলেন এবং দু‘আ করছিলেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৪৭১; আবূ দাঊদ: ৯৯১; নাসাঈ: ৩/৩৯; সহীহ ইবনু খুযাইমাহ: ৭১৫; ইবনু মাজাহ: ৯১১; সুনান বাইহাকী: ২/১৩১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ দুর্বল বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে দুর্বল বলেছেন। (যঈফ আবূ দাঊদ: ১৭৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «ضعيف أبي داود» (176).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: مالك بن نمير الخزاعي: ذكره المؤلف في «ثقاته» 5/ 386، وقال الدارقطني: يعتبر به، وقال ابن القطان: لا يعرف حال مالك، ولا روى عن أبيه غيره، وقال الذهبي: لا يعرف، وباقي رجاله ثقات.
1947 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: [ص:274] حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا مُسْلِمُ بْنُ أَبِي مَرْيَمَ، عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْمُعَاوِيِّ * عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ رَأَى رَجُلًا يُحَرِّكُ الْحَصَى بِيَدِهِ وَهُوَ فِي الصَّلَاةِ فَلَمَّا انْصَرَفَ، قَالَ لَهُ عَبْدُ اللَّهِ: لَا تُحَرِّكِ الْحَصَى وَأَنْتَ فِي الصَّلَاةِ، فَإِنَّ ذَلِكَ مِنَ الشَّيْطَانِ، وَلَكِنِ اصْنَعْ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ، قَالَ: «فَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ، وَأَشَارَ بِأُصْبُعِهِ الَّتِي تَلِي الْإِبْهَامَ إِلَى الْقِبْلَةِ، وَرَمَى بِبَصَرِهِ إِلَيْهَا أَوْ نَحْوَهَا»، ثُمَّ قَالَ: هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ. [5: 4]
رقم طبعة با وزير = (1944)
আলী বিন আব্দুর রহমান আল মুআবী থেকে বর্ণিত, তিনি বলেন, “আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা আমাকে দেখলেন যে, আমি নুড়ি পাথর নিয়ে সালাতে অনর্থক নাড়াচাড়া করছি। অতঃপর যখন তিনি সালাত শেষ করলেন, তখন তিনি আমাকে বলেন, “সালাতে এভাবে কঙ্কর নাড়াচাড়া করো না। কেননা এমন করা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। তারপর তিনি বললেন, “তুমি সালাতে তেমনি করবে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতেন।” রাবী বলেন, “তারপর আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু ডান হাত ডান উরুর উপর রাখেন এবং বৃদ্ধাঙ্গুলির পরের আঙ্গুল অর্থাৎ তর্জনীর সাহায্যে ইশারা করেন। আর তার দৃষ্টি আঙ্গুলের ইশারার দিকে নিবন্ধ রাখেন। অতঃপর বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এরকম করতে দেখেছি।”[1]
[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৭৫; মুয়াত্তা ইমাম মালিক: ১/৮৮-৮৯; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৮৭-৮৮; সহীহ মুসলিম: ৫৮০; আবূ দাঊদ: ৯৮৭; নাসাঈ: ৩/৩৬; আবূ আওয়ানা: ২/২২৩; সুনান বাইহাকী: ২/১৩০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯০৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (907): م دون قوله: «إِلَى الْقِبْلَةِ وَرَمَى بِبَصَرِهِ إِلَيْهَا». * [الْمُعَاوِيِّ] قال الشيخ: في الأصل: «العادي».
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
1948 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: أَخْبَرَنَا حُصَيْنُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، وَالْمُغِيرَةُ، وَالْأَعْمَشُ، عَنْ أَبِي وَائِلٍ، [ص:275] عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: كُنَّا إِذَا جَلَسْنَا خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّلَاةِ، نَقُولُ: السَّلَامُ عَلَى اللَّهِ، السَّلَامُ عَلَى جِبْرِيلَ، السَّلَامُ عَلَى مِيكَائِيلَ السَّلَامُ عَلَى فُلَانٍ، السَّلَامُ عَلَى فُلَانٍ، فَالْتَفَتَ إِلَيْنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «إِنَّ اللَّهَ هُوَ السَّلَامُ، فَقُولُوا: التَّحِيَّاتُ لِلَّهِ، وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، [ص:276] السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، فَإِنَّكُمْ إِذَا فَعَلْتُمْ ذَلِكَ فَقَدْ سَلَّمْتُمْ عَلَى كُلِّ عَبْدٍ صَالِحٍ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ». [5: 12]
رقم طبعة با وزير = (1945)
আব্দুল্লাহ বিন মাস‘উদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে সালাতের বৈঠকে বসতাম, তখন আমরা বলতাম “আল্লাহর উপর শান্তি বর্ষিত হোক, জিবরীল আলাইহিস সালামের প্রতি শান্তি বর্ষিত হোক, মীকাঈল আলাইহিস সালামের প্রতি শান্তি বর্ষিত হোক, ওমুকের উপর শান্তি বর্ষিত হোক।” তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের দিকে তাকান এবং বলেন, “নিশ্চয়ই আল্লাহ নিজেই শান্তিদাতা। কাজেই তোমরা বলো, التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ (সমস্ত অভিবাদন, সালাত ও পবিত্র জিনিস আল্লাহর জন্য। হে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার প্রতি বর্ষিত হোক আল্লাহর রহমত, বরকত ও সালাত। শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লাহর সৎবান্দাদের উপর। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা ও রাসূল)। যখন তোমরা এমনটা করবে, তখন তোমরা মূলত আসমান-জমিনের সমস্ত সৎ বান্দাদেরদের উপর সালাম পেশ করলে।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২১৯; সহীহ আল বুখারী: ১২২০; সহীহ ইবনু খুযাইমাহ: ৭০৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৬৩; তাবারানী আল কাবীর: ৯৯০২; আবূ আওয়ানা: ২/২২৯; সুনান বাইহাকী: ২/১৩৮; মুসনাদ আহমাদ: ১/৪৩১; আবূ দাঊদ: ৯৬৮; ইবনু মাজাহ: ৮৯৯; সহীহ মুসলিম: ৪০২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৭৮; নাসাঈ: ৩/৪১; দারেমী: ১/৩০৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৮৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (889): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، المغيرة: هو ابن مقسم الضبي، وأبو وائل: هو شقيق بن سلمة الأسدي الكوفي
1949 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ حَمَّادٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: كُنَّا نَقُولُ: السَّلَامُ عَلَى اللَّهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَقُولُوا: السَّلَامُ عَلَى اللَّهِ؛ فَإِنَّ اللَّهَ هُوَ السَّلَامُ وَأَمَرَهُمْ بِالتَّشَهُّدِ: التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ». [1: 94]
رقم طبعة با وزير = (1946)
আব্দুল্লাহ বিন মাস‘উদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা বলতাম “আল্লাহর উপর শান্তি বর্ষিত হোক।” তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের বলেন, “তোমরা এরকম বলো না যে, আল্লাহর উপর শান্তি বর্ষিত হোক। অতঃপর তিনি আমাদের এই তাশাহহুদ পাঠ করার আদেশ করেন, التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ (সমস্ত অভিবাদন, সালাত ও পবিত্র জিনিস আল্লাহর জন্য। হে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার প্রতি বর্ষিত হোক আল্লাহর রহমত, বরকত ও সালাত। শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লাহর সৎবান্দাদের উপর। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা ও রাসূল)। ”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২১৯; সহীহ আল বুখারী: ১২২০; সহীহ ইবনু খুযাইমাহ: ৭০৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৬৩; তাবারানী আল কাবীর: ৯৯০২; আবূ আওয়ানা: ২/২২৯; সুনান বাইহাকী: ২/১৩৮; মুসনাদ আহমাদ: ১/৪৩১; আবূ দাঊদ: ৯৬৮; ইবনু মাজাহ: ৮৯৯; সহীহ মুসলিম: ৪০২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৭৮; নাসাঈ: ৩/৪১; দারেমী: ১/৩০৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৮৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيح» -أيضا-.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح رجاله رجال الصحيح، حماد هو ابن أبي سليمان الأشعري مولاهم، ابو إسماعيل الكوفي.
1950 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَمَّدٍ الدَّغُولِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا الثَّوْرِيُّ، عَنْ مَنْصُورٍ، وَالْأَعْمَشِ، وَأَبِي هَاشِمٍ، عَنْ أَبِي وَائِلٍ، وَعَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْأَسْوَدِ، وَأَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: كُنَّا لَا نَدْرِي مَا نَقُولُ فِي الصَّلَاةِ، نَقُولُ: السَّلَامُ عَلَى جِبْرِيلَ، السَّلَامُ عَلَى مِيكَائِيلَ، فَعَلَّمَنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ: «إِنَّ اللَّهَ هُوَ السَّلَامُ، فَإِذَا جَلَسْتُمْ فِي الرَّكْعَتَيْنِ فَقُولُوا: التَّحِيَّاتُ لِلَّهِ، وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ، وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ - قَالَ أَبُو وَائِلٍ فِي حَدِيثِهِ عَنْ عَبْدِ اللَّهِ: - إِذَا قُلْتُهَا أَصَابَتْ كُلَّ مَلَكٍ مُقَرَّبٍ، وَنَبِيٍّ مُرْسَلٍ، وَعَبْدٍ صَالِحٍ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ». [5: 34]
رقم طبعة با وزير = (1947)
আব্দুল্লাহ বিন মাস‘উদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা জানতাম না যে, আমরা সালাতে কী বলবো, তখন আমরা বলতাম “আল্লাহর উপর শান্তি বর্ষিত হোক, জিবরীল আলাইহিস সালামের প্রতি শান্তি বর্ষিত হোক, মীকাঈল আলাইহিস সালামের প্রতি শান্তি বর্ষিত হোক।” তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের তাশাহহুদ শিক্ষা দেন এবং বলেন, “নিশ্চয়ই আল্লাহ নিজেই শান্তিদাতা। কাজেই তোমরা যখন দ্বিতীয় রাকা‘আতে বসবে, তখন বলবে, التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ محمداً عبده ورسوله (সমস্ত অভিবাদন, সালাত ও পবিত্র জিনিস আল্লাহর জন্য। হে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার প্রতি বর্ষিত হোক আল্লাহর রহমত, বরকত ও সালাত। শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লাহর সৎবান্দাদের উপর। -আবূ ওয়াইল আব্দুল্লাহ বিন মাস‘উদ রাদ্বিয়াল্লাহু আনহু মারফত বর্ণিত হাদীসে বলেন, যখন তুমি এরকম বলবে, তখন আল্লাহর প্রত্যেক নৈকট্যশীল ফেরেস্তা, প্রেরিত নাবী এবং সৎ বান্দাদের কাছে পৌঁছে যাবে- আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা ও রাসূল)।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২১৯; সহীহ আল বুখারী: ১২২০; সহীহ ইবনু খুযাইমাহ: ৭০৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৬৩; তাবারানী আল কাবীর: ৯৯০২; আবূ আওয়ানা: ২/২২৯; সুনান বাইহাকী: ২/১৩৮; মুসনাদ আহমাদ: ১/৪৩১; আবূ দাঊদ: ৯৬৮; ইবনু মাজাহ: ৮৯৯; সহীহ মুসলিম: ৪০২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৭৮; নাসাঈ: ৩/৪১; দারেমী: ১/৩০৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৮৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (890).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، أبو الأحوص: هو عوف بن مالك الجشمي.
1951 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، وَمُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَا: أَخْبَرَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنَا أَبُو إِسْحَاقَ، قَالَ: أَخْبَرَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: كُنَّا لَا نَدْرِي مَا نَقُولُ فِي كُلِّ رَكْعَتَيْنِ، إِلَّا أَنْ نُسَبِّحَ وَنُكَبِّرَ وَنُحَمِّدَ رَبَّنَا، وَإِنَّ مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُلِّمَ فَوَاتِحَ الْخَيْرِ وَخَوَاتِمَهُ، أَوْ قَالَ جَوَامِعَهُ، وَإِنَّهُ قَالَ لَنَا: «إِذَا قَعَدْتُمْ فِي كُلِّ رَكْعَتَيْنِ فَقُولُوا: التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، ثُمَّ لِيَتَخَيَّرْ مِنَ الدُّعَاءِ مَا أَعْجَبَهُ، فَلْيَدْعُ بِهِ رَبَّهُ». [1: 20]
رقم طبعة با وزير = (1948) [ص:282] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «الْأَمْرُ بِالْجُلُوسِ فِي كُلِّ رَكْعَتَيْنِ أَمْرُ فَرْضٍ دَلَّ فِعْلُهُ مَعَ تَرْكِ الْإِنْكَارِ عَلَى مَنْ خَلْفَهُ عَلَى أَنَّ الْجُلُوسَ الْأَوَّلَ نَدْبٌ، وَبَقِيَ الْآخَرُ عَلَى حَالَتِهِ فَرْضًا»
আব্দুল্লাহ বিন মাস‘উদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা জানতাম না যে, আমরা প্রত্যেক দুই রাকা‘আতের বৈঠকে কী বলবো, তবে আমরা আল্লাহর বড়ত্ব, পবিত্রতা ঘোষনা ও তাঁর প্রশংসা করতাম। আর নাবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কল্যাণের সমস্ত চাবিকাঠি ও কল্যাণের সন্নিবেশকারী বিষয় শিক্ষা দেওয়া হয়েছিল। তিনি আমাদের বলেন, “যখন তোমরা প্রত্যেক দ্বিতীয় রাকা‘আতে বসবে, তখন বলবে, التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ محمداً عبده ورسوله (সমস্ত অভিবাদন, সালাত ও পবিত্র জিনিস আল্লাহর জন্য। হে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার প্রতি বর্ষিত হোক আল্লাহর রহমত, বরকত ও সালাত। শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লাহর সৎবান্দাদের উপর। -আবূ ওয়াইল আব্দুল্লাহ বিন মাস‘উদ রাদ্বিয়াল্লাহু আনহু মারফত বর্ণিত হাদীসে বলেন, যখন তুমি এরকম বলবে, তখন আল্লাহর প্রত্যেক নৈকট্যশীল ফেরেস্তা, প্রেরিত নাবী এবং সৎ বান্দাদের কাছে পৌঁছে যাবে- আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা ও রাসূল)। তারপর তোমরা তোমাদের যে দু‘আ ভালো লাগে, তার মাধ্যমে দু‘আ করবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, প্রত্যেক দ্বিতীয় রাকা‘আতে বসার যে নির্দেশ, তা ফরয নির্দেশক আদেশ। আর তাঁর পিছনের মুসল্লীদের প্রথম বৈঠক তরক করার কাজটি তাঁর কর্তৃক অস্বীকার না করা প্রমাণ করে যে, প্রথম বৈঠকটি মানদূব (যা পালন করা বাঞ্ছনীয়, তবে না পালন করলে গোনাহ হয় না) আর শেষ বৈঠক ফরয হওয়ার বৈশিষ্ট্যের উপর বহাল থাকলো।”
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২১৯; সহীহ আল বুখারী: ১২২০; সহীহ ইবনু খুযাইমাহ: ৭০৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৬৩; তাবারানী আল কাবীর: ৯৯০২; আবূ আওয়ানা: ২/২২৯; সুনান বাইহাকী: ২/১৩৮; মুসনাদ আহমাদ: ১/৪৩১; আবূ দাঊদ: ৯৬৮; ইবনু মাজাহ: ৮৯৯; সহীহ মুসলিম: ৪০২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৭৮; নাসাঈ: ৩/৪১; দারেমী: ১/৩০৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৮৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة»، «الإرواء» (2/ 43).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.