হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (212)


212 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي هِلَالُ بْنُ أَبِي مَيْمُونَةَ، قَالَ: حَدَّثَنِي عَطَاءُ بْنُ يَسَارٍ، قَالَ: حَدَّثَنِي رِفَاعَةُ بْنُ عَرَابَةَ الْجُهَنِيُّ، قَالَ: صَدَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مَكَّةَ، فَجَعَلَ نَاسٌ يَسْتَأْذِنُونَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَعَلَ يَأْذَنُ لَهُمْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَالُ شِقِّ الشَّجَرَةِ الَّتِي تَلِي رَسُولَ اللَّهِ أَبْغَضَ إِلَيْكُمْ مِنَ الشِّقِّ الْآخَرِ؟ » قَالَ: فَلَمْ نَرَ مِنَ الْقَوْمِ إِلَّا بَاكِيًا، قَالَ: يَقُولُ أَبُو بَكْرٍ: إِنَّ الَّذِي يَسْتَأْذِنُكَ بَعْدَ هَذَا لَسَفِيهٌ فِي نَفْسِي، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى [ص:445] اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَحَمِدَ اللَّهَ، وَأَثْنَى عَلَيْهِ، وَكَانَ إِذَا حَلَفَ قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، أَشْهَدُ عِنْدَ اللَّهِ مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يُؤْمِنُ بِاللَّهِ ثُمَّ يُسَدِّدُ إِلَّا سُلِكَ بِهِ فِي الْجَنَّةِ، وَلَقَدْ وَعَدَنِي رَبِّي أَنْ يُدْخِلَ مِنْ أُمَّتِي الْجَنَّةَ سَبْعِينَ أَلْفًا بِغَيْرِ حِسَابٍ وَلَا عَذَابٍ، وَإِنِّي لَأَرْجُو أَنْ لَا يَدْخُلُوهَا حَتَّى تَتَبَوَّءُوا أَنْتُمْ وَمَنْ صَلَحَ مِنْ أَزْوَاجِكُمْ وَذَرَارِيِّكُمْ مَسَاكِنَ فِي الْجَنَّةِ»، ثُمَّ قَالَ: «إِذَا مَضَى شَطْرُ اللَّيْلِ أَوْ ثُلُثَاهُ، يَنْزِلُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَقُولُ: لَا أَسْأَلُ عَنْ عِبَادِي غَيْرِي، مَنْ ذَا الَّذِي يَسْأَلُنِي فَأُعْطِيَهُ، مَنْ ذَا الَّذِي يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ، مَنْ ذَا الَّذِي يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ، حَتَّى يَنْفَجِرَ الصُّبْحُ». [66: 3]




২১২. রিফা’আহ বিন ’আরাবাহ আল জুহানী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের সাথে মক্কা থেকে বের হলাম। অতঃপর লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে অনুমতি চাইতে লাগলেন, তিনিও তাঁদের অনুমতি দিতে থাকলেন। তারপর বললেন: “কী ব্যাপার! গাছের যে অংশ আল্লাহর রাসূলের নিকটে সেই অংশটি তোমাদের কাছে গাছের অপর অংশের চেয়ে বেশি অপছন্দনীয়!”[1] রাবী বলেন, অতঃপর সবাইকে আমরা কাঁদতে দেখলাম। রাবী বলেন, তখন আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহু বলেন: “এরপর যে ব্যক্তি আপনার কাছে অনুমতি চাইবে, সে মতে সে একটা নির্বোধ।” তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দন্ডায়মান হলেন অতঃপর আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন করলেন। আর যখন তিনি শপথ করতেন, তখন বলতেন: “ঐ সত্তার কসম! যার হাতে আমার প্রাণ! আমি আল্লাহর কাছে সাক্ষী দিয়ে বলছি, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনোয়ন করবে তারপর তার উপর অটল-অবিচল থাকবে, সে ব্যক্তি জান্নাতের পথে পরিচালিত হবে।

আমার প্রতিপালক আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি আমার উম্মতের সত্তর হাজার লোককে বিনা হিসাব ও বিনা আযাবে জান্নাতে প্রবেশ করাবেন। আমি আশাবাদী যে, তাঁরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা এবং তোমাদের সৎকর্মশীল স্ত্রী ও সন্তান-সন্তুতিগণ তাতে প্রবেশ করে নিজের আবাসস্থল প্রস্তুত করে নিয়েছো।” তারপর তিনি বলেছেন: “যখন রাতের অর্ধাংশ চলে যায় অথবা (রাবীর সন্দেহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনটি বলেছেন) দুই-তৃতীয়াংশ চলে যায়, তখন আল্লাহ তাবারাকা ওয়া তা’আলা দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন: “আমার বান্দাকে আমি ছাড়া আর কেউ জিজ্ঞেস করবে না। কে আছে এমন যে আমার কাছে চাইবে, আমি তাকে দিবো, কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিবো, কে আছে যে আমার কাছে দু’আ করবে, আমি তার দু’আ কবুল করবো।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “এই অবস্থা সুবহে সাদিক ‍উদিত হওয়া পর্যন্ত চলতে থাকে।”[2]




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2405).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري.









সহীহ ইবনু হিব্বান (213)


213 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ مُكْرَمٍ الْبَزَّارُ بِالْبَصْرَةِ حَدَّثَنَا خَلَّادُ بْنُ أَسْلَمَ، حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، وَسُلَيْمَانَ، وَعَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، قَالُوا: سَمِعْنَا زَيْدَ بْنَ وَهْبٍ يُحَدِّثُ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَانِي جِبْرِيلُ، فَبَشَّرَنِي أَنَّهُ مَنْ مَاتَ مِنْ أُمَّتِي لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ، وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ» قَالَ سُلَيْمَانُ: فَقُلْتُ لِزَيْدٍ: إِنَّمَا يُرْوَى هَذَا عَنْ أَبِي الدَّرْدَاءِ. [42: 3] قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ مَاتَ مِنْ أُمَّتِي لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ» يُرِيدُ بِهِ: إِلَّا أَنْ يَرْتَكِبَ شَيْئًا أَوْعَدْتُهُ عَلَيْهِ دُخُولَ النَّارِ. وَلَهُ مَعْنًى آخَرُ: وَهُوَ أَنَّ مَنْ لَمْ يُشْرِكْ بِاللَّهِ شَيْئًا وَمَاتَ، دَخَلَ الْجَنَّةَ لَا مَحَالَةَ، وَإِنْ عُذِّبَ قَبْلَ دُخُولِهِ إِيَّاهَا مُدَّةً مَعْلُومَةً




২১৩. আবু যার আল গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “জিবরীল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন অতঃপর আমাকে শুভ-সুংবাদ দিয়েছেন যে, আমার উম্মাতের মাঝে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এমন অবস্থায় যে সে আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করেনি, সে জান্নাতে প্রবেশ করবে, যদিও সে ব্যভিচার করে, যদিও সে চুরি করে।”

অধঃস্তন রাবী সুলাইমান রহিমাহুল্লাহ বলেন, আমি যাইদকে বললাম: হাদীসটি তো আবু দারদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হয়।”[1]

আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য: “আমার উম্মাতের মাঝে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এমন অবস্থায় যে সে আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করেনি, সে জান্নাতে প্রবেশ করবে।” এর দ্বারা উদ্দেশ্য হলো যদি সে ব্যক্তি এমন কিছু না করে যাতে জাহান্নামে প্রবেশের হুমকি দেওয়া হয়েছে।

হাদীসটির আরো একটি অর্থ রয়েছে সেটি হলো: যে ব্যক্তি আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করবে না এমন অবস্থায় মৃত্যুবরণ করবে সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে, যদিও সে জান্নাতে প্রবেশের আগে নির্দিষ্ট কিছু দিন শাস্তি দেওয়া হয়।”




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة»، انظر (169).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، خلاد بن أسلم: ثقة، ومن فوقه من رجال الشيخين.









সহীহ ইবনু হিব্বান (214)


214 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ ثَوْبَانَ، عَنْ أَبِيهِ، عَنْ مَكْحُولٍ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، وَعَنْ عُمَيْرِ بْنِ هَانِئٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غَنْمٍ *، أَنَّهُ سَمِعَ مُعَاذَ بْنَ جَبَلٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: قُلْتُ: حَدِّثْنِي بِعَمَلٍ يُدْخِلُنِي الْجَنَّةَ، قَالَ: «بَخٍ بَخٍ سَأَلْتَ عَنْ أَمْرٍ عَظِيمٍ، وَهُوَ يَسِيرٌ لِمَنْ يَسَّرَهُ اللَّهُ بِهِ، تُقِيمُ الصَّلَاةَ الْمَكْتُوبَةَ، وَتُؤْتِي الزَّكَاةَ الْمَفْرُوضَةَ، وَلَا تُشْرِكُ بِاللَّهِ شَيْئًا». [11: 1] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُشْرِكْ بِاللَّهِ شَيْئًا» أَرَادَ بِهِ الْأَمْرَ بِتَرْكِ الشِّرْكِ.




২১৪. আব্দুর রহমান বিন গানাম রহিমাহুল্লাহ মুয়ায বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে হাদীস বর্ণনা করতে শুনেছেন। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললাম: “আমাকে এমন একটি আমলের কথা বলুন, যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: চমৎকার! চমৎকার! তুমি এক মহান বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেছো। এটা সহজ ঐ ব্যক্তির জন্য যাকে আল্লাহ সহজ করে দেন। তুমি ফরয সালাত প্রতিষ্ঠা করবে, ফরয যাকাত প্রদান করবে আর আল্লাহর সাথে কোন কিছুকেই শরীক করবে না।”[1]

আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ভাষ্য: “আল্লাহর সাথে কোন কিছুকেই শরীক করবে না।” এর দ্বারা উদ্দেশ্য হলো শিরক বর্জন করার নির্দেশ দান করা।”




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح. [وَعَنْ عُمَيْرِ بْنِ هَانِئٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غَنْمٍ] قال الشيخ: إسناده حسنٌ من طريقِ عُميرِ بنِ هانئٍ، للخلافِ المعروفِ في ابنِ ثَوبان - واسمُه: عبد الرحمن بن ثابت بن ثوبان -. وإسناده عن مكحول كذلك، لأن مكحولاً وصم بالتدليس، وقد عنعن. وللحديثِ طرقٌ، صحَّح بعضها الترمذي وغيرُه، كما في تعليقي على كتاب «الإيمان» لابن أبي شيبةَ (2/ 2 - 3).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن. ابن ثوبان: هو عبد الرحمن بن ثابت بن ثوبان، العنسي الدمشقي، قال الحافظ في "التقريب": صدوق يخطئ. وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (215)


215 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَضْحَكُ اللَّهُ إِلَى رَجُلَيْنِ يَقْتُلُ أَحَدُهُمَا الْآخَرَ، وَكِلَاهُمَا يَدْخُلُ الْجَنَّةَ: يُقَاتِلُ فِي سَبِيلِ اللَّهِ فَيُقْتَلُ، ثُمَّ يَتُوبُ اللَّهُ عَلَى الْقَاتِلِ، فَيُقَاتِلُ فِي سَبِيلِ اللَّهِ فَيُسْتَشْهَدُ». [67: 3]




২১৫. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “মহান আল্লাহ ঐ দুই ব্যক্তিকে দেখে হাসেন; যাদের একজন অপরজনকে হত্যা করেছে আর তারা উভয়েই জান্নাতে প্রবেশ করে। একজন আল্লাহর রাস্তায় জিহাদ করেন অতঃপর শাহাদাত বরণ করেন। তারপর তার হত্যাকারীর তাওবা কবুল করেন। অতঃপর তিনিও আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাত বরণ করেন।”[1]




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1074): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (216)


216 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ بِحِمْصَ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: لَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ بَعْدَهُ، وَكَفَرَ مَنْ كَفَرَ مِنَ الْعَرَبِ، قَالَ عُمَرُ: يَا أَبَا بَكْرٍ، كَيْفَ تُقَاتِلُ النَّاسَ وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَمَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، عَصَمَ مِنِّي مَالَهُ وَنَفْسَهُ إِلَّا بِحَقِّهِ، وَحِسَابُهُ عَلَى اللَّهِ»؟ قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: وَاللَّهِ لَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلَاةِ وَالزَّكَاةِ، فَإِنَّ الزَّكَاةَ مِنْ حَقِّ الْمَالِ، وَوَاللَّهِ لَوْ مَنَعُونِي عَنَاقًا كَانُوا يُؤَدُّونَهُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهَا «قَالَ عُمَرُ: فَوَاللَّهِ مَا هُوَ إِلَّا أَنْ رَأَيْتُ أَنَّ اللَّهَ قَدْ شَرَحَ صَدْرَ أَبِي بَكْرٍ لِلْقِتَالِ عَرَفْتُ أَنَّهُ الْحَقُّ. [7: 3]




২১৬. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যুবরণ করেন, তারপর আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহু খলীফা হন এবং আরবের যারা কাফের হওয়ার তারা কাফের হয়ে যায়, তখন উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন: “হে আবু বকর, আপনি মানুষের সাথে কিভাবে যুদ্ধ করবেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “’আমি আদিষ্ট হয়েছি মানুষের সাথে সংগ্রাম করতে, যতক্ষণ না তারা এই সাক্ষ্য দেয় যে, ’আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা’বুদ নেই। যে ব্যক্তি বলবে ’আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা’বুদ নেই’ সে ব্যক্তি আমার থেকে তার রক্ত ও সম্পদ নিরাপদ করে নিবে। তবে ইসলামের হক ব্যতীত। আর তার হিসাব আল্লাহর উপর বর্তাবে।” আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহু বলেন: “আল্লাহর কসম, অবশ্যই আমি যুদ্ধ করবো তাদের সাথে যারা সালাত ও যাকাতের মধ্যে পার্থক্য করবে। কেননা যাকাত হলো সম্পদের হক। আল্লাহর কসম, যদি তারা একটি ছাগলের বাচ্চাও যাকাত দিতে অস্বীকার করে, যে ছাগলের বাচ্চা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে যাকাত হিসেবে দিতো, তবে অবশ্যই আমি তা দিতে অস্বীকার করার কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবো। উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন: “আল্লাহর কসম, এটা এছাড়া আর কিছুই নয় যে, আল্লাহ তা’আলা আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহুর হৃদয়কে (হকের জন্য) উন্মুক্ত করে দিয়েছিলেন। আমি বুঝতে পারলাম যে, এটিই হক।”[1]




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (407)، «صحيح أبي داود» (1391): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح؛ عمرو بن عثمان بن سعيد: هو ابن كثير بن دينار القرشي، مولاهم، صدوق، وأبوه ثقة، وباقي السند على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (217)


217 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عَقِيلٍ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: لَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَاسْتُخْلِفَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، وَكَفَرَ مَنْ كَفَرَ مِنَ الْعَرَبِ، قَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ لِأَبِي بَكْرٍ: كَيْفَ تُقَاتِلُ النَّاسَ وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَمَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، عَصَمَ مِنِّي مَالَهُ وَنَفْسَهُ إِلَّا بِحَقِّهِ، [ص:451] وَحِسَابُهُ عَلَى اللَّهِ»؟ قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: وَاللَّهِ لَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلَاةِ وَالزَّكَاةِ، فَإِنَّ الزَّكَاةَ حَقُّ الْمَالِ، وَاللَّهِ لَوْ مَنَعُونِي عِقَالًا كَانُوا يُؤَدُّونَهُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهِ، قَالَ عُمَرُ: فَوَاللَّهِ مَا هُوَ إِلَّا أَنْ رَأَيْتُ اللَّهَ شَرَحَ صَدْرَ أَبِي بَكْرٍ لِلْقِتَالِ عَرَفْتُ أَنَّهُ الْحَقُّ. [7: 3]




২১৭. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যুবরণ করেন, এবং আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহু খলীফা হন এবং আরবের যারা কাফের হওয়ার তারা কাফের হয়ে যায়, তখন উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন: “হে আবু বকর, আপনি মানুষের সাথে কিভাবে যুদ্ধ করবেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আমি আদিষ্ট হয়েছি মানুষের সাথে সংগ্রাম করতে, যতক্ষণ না তারা এই সাক্ষ্য দেয় যে, ’আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা’বুদ নেই। যে ব্যক্তি বলবে ’আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা’বুদ নেই’ সে ব্যক্তি আমার থেকে তার রক্ত ও সম্পদ নিরাপদ করে নিবে। তবে ইসলামের হক ব্যতীত। আর তার হিসাব আল্লাহর উপর বর্তাবে।” আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহু বলেন: “আল্লাহর কসম, অবশ্যই আমি যুদ্ধ করবো তাদের সাথে যারা সালাত ও যাকাতের মধ্যে পার্থক্য করবে। কেননা যাকাত হলো সম্পদের হক। আল্লাহর কসম, যদি তারা (যাকাত বেঁধে নেওয়ার জন্য) রশি দিতেও অস্বীকার করে, যে রশি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে দিতো, তবে অবশ্যই আমি তা দিতে অস্বীকার করার কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবো। উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন: “আল্লাহর কসম, এটা এছাড়া আর কিছুই নয় যে, আল্লাহ তা’আলা আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহুর হৃদয়কে যুদ্ধের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। আমি বুঝতে পারলাম যে, এটিই হক।”[1]




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وهو مكرر ما قبله: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (218)


218 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ بِحِمْصَ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ، [ص:452] أَنَّ أَبَا هُرَيْرَةَ أَخْبَرَهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَمَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَقَدْ عَصَمَ مِنِّي نَفْسَهُ وَمَالَهُ إِلَّا بِحَقِّهِ، وَحِسَابُهُ عَلَى اللَّهِ، وَأَنْزَلَ اللَّهُ فِي كِتَابِهِ، فَذَكَرَ قَوْمًا اسْتَكْبَرُوا، فَقَالَ: {إِنَّهُمْ كَانُوا إِذَا قِيلَ لَهُمْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ يَسْتَكْبِرُونَ} [الصافات: 35]، وَقَالَ: {إِذْ جَعَلَ الَّذِينَ كَفَرُوا فِي قُلُوبِهِمُ الْحَمِيَّةَ حَمِيَّةَ الْجَاهِلِيَّةِ، فَأَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَى رَسُولِهِ وَعَلَى الْمُؤْمِنِينَ وَأَلْزَمَهُمْ كَلِمَةَ التَّقْوَى} [الفتح: 26]، وَهِيَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَمُحَمَّدٌ رَسُولُ اللَّهِ»، اسْتَكْبَرَ عَنْهَا الْمُشْرِكُونَ يَوْمَ الْحُدَيْبِيَةِ. [7: 3]




২১৮. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: ““আমি আদিষ্ট হয়েছি মানুষের সাথে সংগ্রাম করতে, যতক্ষণ না তারা এই সাক্ষ্য দেয় যে, ’আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা’বুদ নেই। যে ব্যক্তি বলবে ’আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা’বুদ নেই’ সে ব্যক্তি আমার থেকে তার রক্ত ও সম্পদ নিরাপদ করে নিবে। তবে ইসলামের হক ব্যতীত। আর তার হিসাব আল্লাহর উপর বর্তাবে।”

আল্লাহ তা’আলা স্বীয় কিতাবে আয়াত নাযিল করেছেন অতঃপর একদল লোকের কথা আলোচনা করেছেন যারা অহংকার করেছে। মহান আল্লাহ বলেন: “যখন তাদেরকে বলা হয় ’আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা’বুদ নেই’ তখন তারা ঔদ্ধত্য প্রকাশ করে।” তিনি আরো বলেছেন: “যখন কাফিররা তাদের অন্তরে জাহেলী যুগের গোত্রীয় অহমিকা পোষণ করেছিল, তখন আল্লাহ তাঁর রাসূল ও মু’মিনদের উপর স্বীয় প্রশান্তি নাযিল করেন এবং তাঁদেরকে তাকওয়ার কালেমায় সুদৃঢ় করেন।” (সূরা আল ফাতহ: ২৬)

আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন: এখানে তাকওয়ার কালেমা দ্বারা উদ্দেশ্য হলো لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা’বুদ নেই।) এবং مُحَمَّدٌ رَسُولُ الله (মহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল)। হুদাইবিয়ার দিন মুশরিকরা এই কালেমা স্বীকার করতে ঔদ্ধত্য প্রকাশ করেছিল।”[1]




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (407/ 2): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، عمرو بن عثمان: صدوق، وأبوه ثقة، وباقي السند على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (219)


219 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ عَرْعَرَةَ، حَدَّثَنَا حَرَمِيُّ بْنُ عُمَارَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ وَاقِدِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ، وَيُقِيمُوا الصَّلَاةَ، وَيُؤْتُوا الزَّكَاةَ، فَإِذَا فَعَلُوا ذَلِكَ عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ إِلَّا بِحَقِّ الْإِسْلَامِ، وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ». [7: 3]




২১৯. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আমি আদিষ্ট হয়েছি মানুষের সাথে সংগ্রাম করতে, যতক্ষণ না তারা এই সাক্ষ্য দেয় যে, ’আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা’বুদ নেই। এবং নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল এবং সালাত প্রতিষ্ঠা করে ও যাকাত প্রদান করে। যখন তারা এমনটা করবে, তখন তারা আমার থেকে তাদের রক্ত ও সম্পদ নিরাপদ করে নিবে। তবে ইসলামের হক ব্যতীত। আর তাদের হিসাব আল্লাহর উপর বর্তাবে।”[1]




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وهو مكرر (175): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وقد تقدم تخريجه برقم "175".









সহীহ ইবনু হিব্বান (220)


220 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، حَدَّثَنَا الدَّرَاوَرْدِيُّ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَآمَنُوا بِي وَبِمَا [ص:454] جِئْتُ بِهِ، فَإِذَا فَعَلُوا ذَلِكَ عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ إِلَّا بِحَقِّهَا، وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ». [7: 3]




২২০. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: ’আমি আদিষ্ট হয়েছি মানুষের সাথে সংগ্রাম করতে, যতক্ষণ না তারা এই সাক্ষ্য দেয় যে, ’আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা’বুদ নেই। এবং আমি ও আমার আনিত সমস্ত বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করবে, যখন তারা এমনটি করবে, তখন তারা আমার থেকে তাদের রক্ত ও সম্পদ নিরাপদ করে নিবে। তবে সম্পদের হক ব্যতীত। আর তাদের হিসাব আল্লাহর উপর বর্তাবে।’[1]




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وهو مكرر (174): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (221)


221 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا الْوَلِيدُ، وَمُحَمَّدُ بْنُ شُعَيْبٍ، عَنِ الْأَوْزَاعِيِّ، حَدَّثَنِي الْمُطَّلِبُ بْنُ حَنْطَبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ الْأَنْصَارِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةٍ، فَأَصَابَ النَّاسَ مَخْمَصَةٌ شَدِيدَةٌ، فَاسْتَأْذَنُوا رَسُولَ اللَّهِ فِي نَحْرِ بَعْضِ ظَهْرِهِمْ، فَقَالَ عُمَرُ: يَا رَسُولَ اللَّهِ، فَكَيْفَ بِنَا إِذَا لَقِينَا عَدُوَّنَا جِيَاعًا رَجَّالَةً؟ وَلَكِنْ إِنْ رَأَيْتَ يَا رَسُولَ اللَّهِ أَنْ تَدْعُوَ النَّاسَ بِبَقِيَّةِ أَزْوِدَتِهِمْ، فَجَاؤُوا بِهِ، يَجِيءُ الرَّجُلُ بِالْحِفْنَةِ مِنَ الطَّعَامِ وَفَوْقَ ذَلِكَ، وَكَانَ أَعْلَاهُمُ الَّذِي جَاءَ بِالصَّاعِ مِنَ التَّمْرِ، فَجَمَعَهُ عَلَى نِطَعٍ، ثُمَّ دَعَا اللَّهَ بِمَا شَاءَ اللَّهُ أَنْ يَدْعُوَ، ثُمَّ دَعَا النَّاسَ بِأَوْعِيَتِهِمْ، فَمَا بَقِيَ فِي الْجَيْشِ وِعَاءٌ إِلَّا مَمْلُوءٌ وَبَقِيَ مِثْلُهُ، فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ، ثُمَّ قَالَ: «أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنِّي رَسُولُ [ص:455] اللَّهِ، وَأَشْهَدُ عِنْدَ اللَّهِ لَا يَلْقَاهُ عَبْدٌ مُؤْمِنٌ بِهِمَا إِلَّا حَجَبَتَاهُ عَنِ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ» أَبُو عَمْرَةَ الْأَنْصَارِيُّ هَذَا: اسْمُهُ ثَعْلَبَةُ بْنُ عَمْرِو بْنِ مِحْصَنٍ. [41: 3]




২২১. আবু আমরাহ আল আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: আমরা একটি যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে ছিলাম। অতঃপর সাহাবীদের প্রচন্ড ক্ষুধা পেয়ে যায়। ফলে তাঁরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে কিছু বাহন জবেহ করার অনুমতি চান। এসময় উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদের কী অবস্থা হবে, যদি আমরা ক্ষুধার্ত ও পদব্রজ অবস্থায় শত্রুদের মুখোমুখি হই? হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যদি আপনি উপযু্ক্ত মনে করেন, তাহলে মানুষদেরকে তাদের অবশিষ্ট খাবার নিয়ে আনতে বলুন।” (অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেটাই করার নির্দেশ দিলে) সাহাবীগণ তাদের তাদের অবশিষ্ট খাবার নিয়ে আসতে লাগলেন। কোন ব্যক্তি এক পাত্র খেজুর, কেউ তার একটু বেশি এভাবে আনতে লাগলেন। তাদের মধ্যে সবচেয়ে যিনি বেশি নিয়ে এসেছিলেন তিনি যিনি এক সা’ (প্রায় আড়াই কেজি) খেজুর নিয়ে এসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেগুলো কয়েকটি বস্ত্র খন্ডের উপর রাখলেন, তারপর আল্লাহর ইচ্ছা মাফিক যা দু’আ করার তা দু’আ করলেন। তারপর লোকজনকে তাদের পাত্র আনতে বললেন। এসময় সেনাদলে এমন কোন পাত্র ছিল না, যা উক্ত খাবার দিয়ে ভর্তি করা হয়নি। তারপরেও তা আগের মতোই ছিল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাসলেন এমনকি তাঁর দাঁত প্রকাশ পেয়ে গেলো। তারপর তিনি বললেন: “আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা’বুদ নেই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল। আমি আল্লাহর কাছে সাক্ষ্যি দিয়ে বলছি যে, কোন ব্যক্তি যদি এই দুই সাক্ষ্য নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে, তবে এই সাক্ষ্যদ্বয় তাকে জাহান্নামে প্রবেশ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।”[1]

আবু আমরাহ আল আনসারী রাদ্বিয়াল্লাহু আনহুর নাম হলো সা’লাবাহ বিন আমর বিন মিহসান।




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - انظر التعليق. [الْمُطَّلِبُ بْنُ حَنْطَبٍ] قال الشيخ: ثقة مدلِّس، لكنّه صرَّح بالتحديث: عند أحمدَ (3/ 417 - 418)، وإسنادُه صحيحٌ. ثُمّ خرّجتُه في «الصحيحة» (3221).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: المطلب بن حنطب: هو المطلب بن عبد الله بن المطلب بن حنطب بن الحارث المخزومي، صدوق، وهو - وإن كان موصوفاً بالتدليس - قد صرح بالتحديث في رواية أحمد والطبراني والبيهقي، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (222)


222 - أَخْبَرَنَا وَصِيفُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَافِظُ بِأَنْطَاكِيَةَ، حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ الْمُرَادِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ مَالِكٍ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ، حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «يَدْخُلُ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ، وَيَدْخُلُ أَهْلُ النَّارِ النَّارَ، ثُمَّ يَقُولُ جَلَّ وَعَلَا: انْظُرُوا مَنْ وَجَدْتُمْ فِي قَلْبِهِ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنَ الْإِيمَانِ فَأَخْرِجُوهُ»، قَالَ: «فَيَخْرُجُونَ مِنْهَا حُمَمًا بَعْدَمَا امْتَحَشُوا، فَيُلْقَوْنَ فِي نَهْرِ الْحَيَاةِ، فَيَنْبُتُونَ فِيهِ كَمَا تَنْبُتُ الْحِبَّةُ إِلَى جَانِبِ السَّيْلِ»، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَمْ تَرَوْهَا كَيْفَ تَخْرُجُ صَفْرَاءَ مُلْتَوِيَةً؟ ». [41: 3]




২২২. আবু সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যখন জান্নাতবাসীরা জান্নাতে আর জাহান্নামবাসীরা জাহান্নামে প্রবেশ করবে, তখন মহান আল্লাহ বলবেন: “আপনারা লক্ষ্য করুন যার অন্তরে সরিষার দানা পরিমান ঈমান আছে, তাকে আপনারা জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন।” অতঃপর তাঁরা তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনবেন, এমন অবস্থায় যে, তারা পুড়ে কয়লায় পরিণত হয়ে গিয়েছে। তারপর তাদেরকে নাহরুল হায়াত বা জীবন সঞ্জীবনী নদীতে ফেলে দেওয়া হবে। ফলে তারা স্রোতধারার তীরে চারা গজিয়ে উঠার ন্যায় গজিয়ে উঠবে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমরা কি সেগুলোকে হলুদ বর্ণ ও মোচড় খাওয়া পেঁচানো দেখতে পাও না?”[1]




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الظلال» (842)، ومضى نحوه (182): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح. الربيع بن سليمان: ثقة، ومن فوقه رجال الشيخين.









সহীহ ইবনু হিব্বান (223)


223 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ مَحْمُودَ بْنَ الرَّبِيعِ الْأَنْصَارِيَّ أَخْبَرَهُ، أَنَّ عِتْبَانَ بْنَ مَالِكٍ وَهُوَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِمَّنْ شَهِدَ بَدْرًا مِنَ الْأَنْصَارِ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَنْكَرْتُ بَصَرِي، وَأَنَا أُصَلِّي لِقَوْمِي، وَإِذَا كَانَ الْأَمْطَارُ سَالَ الْوَادِي الَّذِي بَيْنِي وَبَيْنَهُمْ، وَلَمْ أَسْتَطِعْ أَنْ آتِيَ مَسْجِدَهُمْ، فَأُصَلِّيَ لَهُمْ، وَدِدْتُ أَنَّكَ يَا رَسُولَ اللَّهِ تَأْتِي فَتُصَلِّي فِي بَيْتِي أَتَّخِذُهُ مُصَلًّى، قَالَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَأَفْعَلُ»، قَالَ عِتْبَانُ فَغَدَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ الصِّدِّيقُ حِينَ ارْتَفَعَ النَّهَارُ، فَاسْتَأْذَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَذِنْتُ لَهُ، فَلَمْ يَجْلِسْ حَتَّى دَخَلَ الْبَيْتَ ثُمَّ قَالَ: «أَيْنَ تُحِبُّ أَنْ أُصَلِّيَ مِنْ بَيْتِكَ؟ » قَالَ: فَأَشَرْتُ إِلَى نَاحِيَةٍ مِنَ الْبَيْتِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَبَّرَ، وَقُمْنَا وَرَاءَهُ، فَصَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ، قَالَ: وَحَبَسْنَاهُ عَلَى خَزِيرَةٍ صَنَعْنَاهَا لَهُ، قَالَ فَثَابَ رِجَالٌ مِنْ أَهْلِ الدَّارِ حَوْلَهُ، حَتَّى اجْتَمَعَ فِي الْبَيْتِ رِجَالٌ [ص:458] ذَوُو عَدَدٍ، قَالَ قَائِلٌ مِنْهُمْ: أَيْنَ مَالِكُ بْنُ الدُّخْشُنِ؟ فَقَالَ بَعْضُهُمْ: ذَاكَ مُنَافِقٌ، وَلَا يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَقُلْ لَهُ ذَلِكَ، أَلَا تَرَاهُ قَدْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، يُرِيدُ بِذَلِكَ وَجْهَ اللَّهِ؟ » قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، إِنَّمَا نَرَى وَجْهَهُ وَنَصِيحَتَهُ لِلْمُنَافِقِينَ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ جَلَّ وَعَلَا حَرَّمَ عَلَى النَّارِ مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، يَبْتَغِي بِهِ وَجْهَ اللَّهِ» [ص:460] قَالَ ابْنُ شِهَابٍ: ثُمَّ سَأَلْتُ الْحُصَيْنَ بْنَ مُحَمَّدٍ الْأَنْصَارِيَّ وَهُوَ أَحَدُ بَنِي سَالِمٍ وَهُوَ مِنْ سَرَاتِهِمْ عَنْ حَدِيثِ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ فَصَدَّقَهُ بِذَلِكَ. [3: 9]




২২৩. মাহমূদ বিন রাবী‘ আল আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, ‘ইতবান বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একজন বাদরী, আনসারী সাহাবী ছিলেন। তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বললেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গেছে আর আমি আমার কওমের ইমামতি করি। যখন বৃষ্টি হয়, তখন আমার ও তাদের মাঝের উপত্যকা প্লাবিত হয়ে যায় ফলে আমি তাদের মাসজিদে এসে ইমামতি করতে পারি না। কাজেই হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার আশা যে, আপনি আমার বাড়িতে আসবেন এবং সেখানে সালাত আদায় করবেন, যাতে সেই জায়গা আমি সালাতের জন্য নির্ধারণ করে নিতে পারি।” রাবী বলেন, তখন তিনি বলেন: “অচিরেই আমি তা করবো।” ‘ইতবান বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, পরদিন সকালে যখন সূর্য উর্দ্ধ আকাশে সমুন্নত হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহু আমার বাড়িতে আসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাড়িতে প্রবেশের অনুমতি চান। আমি তাঁকে অনুমতি দেই। তারপর তিনি আর বসেন নি, এমনকি তিনি বাড়িতে প্রবেশ করেন। অতঃপর তিনি বলেন: “আপনি আপনার বাড়ির কোথায় সালাত আদায় করা পছন্দ করেন?” আমি বাড়িতে একটি জায়গার প্রতি ইঙ্গিত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেখানে দাঁড়ান এবং ‘আল্লাহু আকবার’ বলেন। আমরাও তাঁর পিছনে দাঁড়িয়ে যাই। অতঃপর তিনি দুই রাকা‘আত সালাত আদায় করে সালাম ফিরান। আমরা তাঁর জন্য খাযীরা[1] নামক খাবার প্রস্তুত করেছিলাম, সেই খাবার গ্রহণ করার জন্য অবস্থান করতে তাঁকে অনুরোধ করি। এসময় আমাদের পরিবারের অনেক সদস্য তাঁর পাশে জমায়েত হয়ে যায় এবং তাদের মধ্যে একজন বলেন: “মালিক বিন দুখশুন কোথায়?” তখন তাদের মধ্যে আরেকজন বললেন: “সে একজন মুনাফিক, সে আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালবাসে না।” এটি শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে বলেন: “তার ব্যাপারে তুমি এমন কথা বলো না। তুমি দেখনি যে, সে আল্লাহর সন্তুষ্টির জন্য সে বলেছে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বুদ নেই)?” তখন সাহাবীগণ বললেন: “আল্লাহ ও তাঁর রাসূলই ভাল জানেন। আমরা এটাই দেখতে পাই যে, মুনাফিকদের প্রতিই সে ঝোঁকপ্রবণ এবং ওদের জন্যই সে কল্যাণ কামনা করে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “মহান আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন ঐ ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বলে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বুদ নেই)।[2]

ইবনু শিহাব যুহরী রহিমাহুল্লাহ বলেন: “আমি পরবর্তীতে মাহমূদ বিন রাবী‘ আল আনসারী রাদ্বিয়াল্লাহু আনহুর এই হাদীস সম্পর্কে বানু সালীম গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তি হুসাইন বিন মুহাম্মাদ আনসারী রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলে, তিনি তা সত্যায়ন করেন।”




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق على ابن خزيمة» (1653 و 1654): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (224)


224 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْغَفَّارِ بْنُ عَبْدِ اللَّهِ الزُّبَيْرِيُّ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَدْخُلُ الْجَنَّةَ أَحَدٌ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةِ خَرْدَلٍ مِنْ كِبْرٍ، وَلَا يَدْخُلُ النَّارَ مَنْ كَانَ فِي قَلْبِهِ حَبَّةُ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ». [79: 3]




২২৪. আব্দুল্লাহ বিন মাসঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যার অন্তরে সরিষার দানা পরিমান অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না আর যার অন্তরে সরিষার দানা পরিমান ঈমান থাকবে, সে জাহান্নামে প্রবেশ করবে না।”[1]




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «غاية المرام» (89/ 114): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: عبد الغفار بن عبد الله: ذكره المؤلف في "الثقات" 8/ 421، وقال: حدثنا عنه الحسن بن إدريس، والمواصلة، وترجمه ابن أبي حاتم 6/ 54، فلم يذكر فيه جرحاً ولا تعديلاً، وباقي رجال الإسناد ثقات على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (225)


225 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عُبَيْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، قَالَ: حَدَّثَنِي عَامِرُ بْنُ يَحْيَى، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْمَعَافِرِيِّ الْحُبُلِيِّ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ سَيُخَلِّصُ رَجُلًا مِنْ أُمَّتِي عَلَى رُءُوسِ الْخَلَائِقِ يَوْمَ الْقِيَامَةِ، فَيَنْشُرُ عَلَيْهِ تِسْعَةً وَتِسْعِينَ سِجِلًا، كُلُّ سِجِلٍّ مَدُّ الْبَصَرِ، ثُمَّ يَقُولُ لَهُ: أَتُنْكِرُ شَيْئًا مِنْ هَذَا؟ أَظَلَمَكَ كَتَبَتِي الْحَافِظُونَ؟ فَيَقُولُ: لَا يَا رَبِّ، فَيَقُولُ: أَفَلَكَ عُذْرٌ أَوْ حَسَنَةٌ؟ فَيُبْهَتُ [ص:462] الرَّجُلُ وَيَقُولُ: لَا يَا رَبِّ، فَيَقُولُ: بَلَى، إِنَّ لَكَ عِنْدَنَا حَسَنَةً، وَإِنَّهُ لَا ظُلْمَ عَلَيْكَ الْيَوْمَ، فَيُخْرِجُ لَهُ بِطَاقَةً فِيهَا: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، فَيَقُولُ: احْضُرْ وَزْنَكَ، فَيَقُولُ: يَا رَبِّ، مَا هَذِهِ الْبِطَاقَةُ مَعَ هَذِهِ السِّجِلَّاتِ؟ فَيَقُولُ: إِنَّكَ لَا تُظْلَمُ. قَالَ: فَتُوضَعُ السِّجِلَّاتُ فِي كِفَّةٍ، وَالْبِطَاقَةُ فِي كِفَّةٍ، فَطَاشَتَ السِّجِلَّاتُ، وَثَقُلَتَ الْبِطَاقَةُ، قَالَ: فَلَا يَثْقُلُ اسْمَ اللَّهِ شَيْءٌ». [74: 3]




২২৫. আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই মহান আল্লাহ আমার উম্মতের মধ্যে এক ব্যক্তিকে সমস্ত মাখলুক হতে আলাদা করবেন। অতঃপর তার সামনে নিরানব্বইটি (আমলনামার) রেকর্ডবুক প্রকাশ করবেন, প্রতিটি রেকর্ডবুক দৃষ্টিসীমা পর্যন্ত বিস্তৃত হবে। তারপর মহান আল্লাহ তাকে বলবেন: “তুমি এর কোন কিছুকে অস্বীকার করো কি? আমল সংরক্ষণ ও লিপিবদ্ধকারী আমার ফেরেস্তারা তোমার উপর যুলম করেছে কি?” সে জবাবে বলবে: “না, হে আমার প্রতিপালক!” মহান আল্লাহ বলবেন: “তোমার কি কোন ওজর বা নেকী আছে কি?” তখন সে হতবাক হয়ে বলবে: “না, হে আমার প্রতিপালক!” তখন মহান আল্লাহ বলবেন: “হ্যাঁ, আমাদের কাছে তোমার একটি নেকী আছে। আজ তোমার উপর কোন যুলম করা হবে না।” অতঃপর তিনি তার সামনে একটি কার্ড বের করবেন, যাতে লেখা আছে: “আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বুদ নেই এবং নিশ্চয়ই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল।” মহান আল্লাহ তাকে বলবেন: “মীযানের কাছে আসো।” সে বলবে: “হে আমার প্রতিপালক, এতগুলি রেকর্ডবুকের মোকাবিলায় এই একটি কার্ড দিয়ে কী হবে?” মহান আল্লাহ তাকে বলবেন: “নিশ্চয়ই তোমার উপর যুলম করা হবে না।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “অতঃপর (আমলনামার) রেকর্ডবুকসমূহ এক পাল্লায় আর কার্ডটি এক পাল্লায় তুলে দেওয়া হবে। তো রেকর্ডবুকের পাল্লা হালকা হয়ে যাবে আর কার্ডের পাল্লা ভারী হয়ে যাবে। তিনি বলবেন: “আল্লাহর নামের চেয়ে ভারী আর কিছুই নেই।”[1]




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (240 - 241).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، عبد الوارث بن عبيد الله: صدوق، وباقي رجاله على شرط مسلم. عبد الله: هو ابن المبارك، وأبو عبد الرحمن المعافري: هو عبد الله بن يزيد المعافري.









সহীহ ইবনু হিব্বান (226)


226 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ الْمَكِّيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ شَرِيكٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، عَنِ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: يَا ابْنَ آدَمَ لَوْ لَقِيتَنِي بِمِثْلِ الْأَرْضِ خَطَايَا لَا تُشْرِكُ [ص:463] بِي شَيْئًا، لَقِيتُكَ بِمِلْءِ الْأَرْضِ مَغْفِرَةً». [68: 3]




২২৬. আবু যার আল গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, আল্লাহ তাবারাকা ওয়া তা‘আলা বলেছেন: “হে আদম সন্তান, যদি তুমি জমিন সমপরিমান পাপ নিয়ে আমার সাথে সাক্ষাৎ করো এমন অবস্থায় যে, তুমি আমার সাথে কোন কিছুকে শরীক করো নি, তবে আমি জমিন পরিপূর্ণ ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করবো।”[1]




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (581): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: شريك: هو ابنُ عبد الله النخعي الكوفي، سيّئ الحفظ، لكن تابعه أبو معاوية ووكيع وعلي بن مسهر كما سيرد، وباقي رجال الإسناد ثقات، فالحديث صحيح.









সহীহ ইবনু হিব্বান (227)


227 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ صَالِحِ بْنِ صَالِحٍ الْهَمْدَانِيِّ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ: رَأَيْتُ رَجُلًا مِنْ أَهْلِ خُرَاسَانَ أَتَاهُ، فَقَالَ: يَا أَبَا عَمْرٍو إِنَّ مَنْ قَبْلَنَا مِنْ أَهْلِ خُرَاسَانَ، يَقُولُونَ: إِذَا عَتَقَ الرَّجُلُ أَمَتَهُ ثُمَّ تَزَوَّجَهَا، فَهُوَ كَالرَّاكِبِ بَدَنَتَهُ، فَقَالَ الشَّعْبِيُّ، حَدَّثَنِي أَبُو بُرْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «ثَلَاثَةٌ يُؤْتَوْنَ أَجْرَهُمْ مَرَّتَيْنِ: رَجُلٌ مِنْ أَهْلِ الْكِتَابِ آمَنَ بِنَبِيِّهِ، ثُمَّ أَدْرَكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَآمَنَ بِهِ وَاتَّبَعَهُ، فَلَهُ أَجْرَانِ، وَعَبْدٌ مَمْلُوكٌ يُؤَدِّي حَقَّ اللَّهِ جَلَّ وَعَلَا عَلَيْهِ، وَحَقَّ الَّذِي عَلَيْهِ لِمَوْلَاهُ، فَلَهُ [ص:464] أَجْرَانِ، وَرَجُلٌ كَانَتْ لَهُ أَمَةٌ، فَغَذَّاهَا فَأَحْسَنَ غِذَاءَهَا، وَأَدَّبَهَا فَأَحْسَنَ أَدَبَهَا، ثُمَّ أَعْتَقَهَا وَتَزَوَّجَهَا، فَلَهُ أَجْرَانِ». [2: 1] [ص:465] قَالَ الشَّعْبِيُّ لِلْخُرَاسَانِيِّ: خُذْ هَذَا الْحَدِيثَ بِغَيْرِ شَيْءٍ، فَقَدْ كَانَ الرَّجُلُ يَرْحَلُ إِلَى الْمَدِينَةِ فِيمَا هُوَ دُونَهُ




২২৭. সালিহ বিন সালিহ আল হামদানী রহিমাহুল্লাহ ইমাম শা‘বী রহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন, সালিহ হামদানী বলেন: “আমি খুরাসানের এক ব্যক্তিকে ইমাম শা‘বীর নিকট আসতে দেখেছি, তিনি ইমাম শা‘বীকে বলেন: “হে আবু আমর, আমাদের দিকে খুরাসানবাসী বলে: “যখন কোন ব্যক্তি তার দাসীকে আযাদ করে দেয় তারপর তাকে বিবাহ করে, সে ব্যক্তি কুরবানীর পশুর উপর আরোহনকারীর মতো!” তখন ইমাম শা‘বী রহিমাহুল্লাহ বলেন: “ আমাকে হাদীস বর্ণনা করেছেন আবু বুরদাহ, তিনি তার বাবা থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: তিন শ্রেণির মানুষকে তাদের প্রতিদান দ্বিগুণ দেওয়া হয়। (১) আহলে কিতাবের ঐ ব্যক্তি যিনি তাঁর নাবীর প্রতি ঈমান আনোয়ন করেছেন। তারপর তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর যামানা পান, ফলে তিনি তাঁর প্রতিও ঈমান আনেন এবং তাঁকে অনুসরণ করেন। তার জন্য দ্বিগুণ সাওয়াব। (২) ঐ দাস যে তার উপর আল্লাহর হক আদায় করে এবং তার উপর তার মুনীবের হক আদায় করে। তার জন্য দ্বিগুণ সাওয়াব। (৩) ঐ ব্যক্তি যার একটি দাসী ছিল, অতঃপর তিনি তাকে উত্তমভাবে পানাহার করায়, উত্তমভাবে শিষ্টাচার শিক্ষা দেয়, তারপর তাকে আযাদ করে তাকে বিবাহ করে নেয়। তার জন্য দ্বিগুণ সাওয়াব।”[1]

ইমাম শা‘বী রহিমাহুল্লাহ ঐ খুরাসানী ব্যক্তিকে বলেন: “কোন কিছুর বিনিময় ছাড়াই তুমি হাদীসটি গ্রহণ করো, ইতিপূর্বে মানুষ এর চেয়েও ছোট হাদীস জানার জন্য মদীনায় সফর করতো।”




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1153): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، وهشيم قد صرح بالتحديث عند سعيد بن منصور والطحاوي. وصالح: هو صالح بن صالح بن حي، ويقال: ابن صالح بن مسلم بن حي، وأبو بردة: هو ابن موسى الأشعري، قيل: اسمه عامر، وقيل: الحارث.









সহীহ ইবনু হিব্বান (228)


228 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَحْسَنَ أَحَدُكُمْ إِسْلَامَهُ، فَكُلُّ حَسَنَةٍ يَعْمَلُهَا بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ، وَكُلُّ سَيِّئَةٍ يَعْمَلُهَا يُكْتَبُ لَهُ مِثْلُهَا حَتَّى يَلْقَى اللَّهَ جَلَّ وَعَلَا». [66: 3]




২২৮. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যখন তোমাদের কেউ তার ইসলামকে সুন্দর করবে, সে ব্যক্তি যে নেকীর কাজ করবে, তার সাওয়াব দশগুণ থেকে সাতশ গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। আর সে কোন মন্দ কাজ করলে, তার জন্য একটি গোনাহ লেখা হবে। মৃত্যু পর্যন্ত এমনটি করা হবে।”[1]




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3959): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، العباس بن عبد العظيم، هو العنبري، ثقة، حافظ، أخرج له مسلم، ومن فوقه على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (229)


229 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ الْقَطَّانُ بِالرَّقَّةِ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ قُرَّةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ». [88: 2]




২২৯. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “একজন ব্যক্তির ইসলামের সৌন্দয্যের অন্তর্ভূক্ত হলো অনর্থক জিনিস ছেড়ে দেওয়া।”[1]




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (4839)، «الروض النضير» (293 و 321).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث حسن لغيره، إسناده ضعيف لضعف قرة.









সহীহ ইবনু হিব্বান (230)


230 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ بِفَمِّ الصِّلْحِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ، عَنْ بَيَانِ بْنِ بِشْرٍ، عَنْ عَامِرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالْمُهَاجِرُ مَنْ هَاجَرَ مَا نَهَى اللَّهُ عَنْهُ». [49: 3]




২৩০. আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “মুসলিম ঐ ব্যক্তি যার হাত ও জবান থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকেন, আর মুহাজির ঐ ব্যক্তি যিনি আল্লাহর নিষিদ্ধকৃত জিনিস পরিত্যাগ করেন।”[1]




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض النضير» (591)، «صحيح أبي داود» (2243): خ.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، وعامر هو الشعبي. وتقدم برقم "196" من طريق داود بن أبي هند، عن الشعبي.









সহীহ ইবনু হিব্বান (231)


231 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، [ص:468] عَنْ أَبِي مُوسَى، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ الْمُؤْمِنَ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ يَشُدُّ بَعْضُهُ بَعْضًا»




২৩১. আবু মুসা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “একজন মু‘মিন আরেক মু‘মিনের জন্য প্রাসাদ সমতুল্য; যার একাংশ অপরাংশকে শক্তিশালী করে।”[1]




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تخريج مشكلة الفقر» (104): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين. أبو كريب: هو محمد بن العلاء، وأبو أسامة: هو حماد بن أسامة.