হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (2201)


2201 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زِيَادِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ عَمِّهِ عُبَيْدِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ أَبِيهِ زِيَادِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ وَابِصَةَ بْنِ مَعْبَدٍ، أَنَّ «رَجُلًا صَلَّى خَلْفَ الصَّفِّ وَحْدَهُ، فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُعِيدَ الصَّلَاةَ». [1: 33]
رقم طبعة با وزير = (2198)




ওয়াবিসাহ বিন মা‘বাদ বিন হারিস আল আসাদী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার এক ব্যক্তি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কারো সাথে যুক্ত না হয়ে একাকী সালাত আদায় করেন, তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাত পুনরায় আদায় করার নির্দেশ দিলেন।”[1]



[1] তাবারানী আল কাবীর: ২২/৩৮৩; মুসনাদ আহমাদ: ৪/২২৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৮৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات غير زياد بن أبي الجعد، فلم يوثقه غير المؤلف كما مر.









সহীহ ইবনু হিব্বান (2202)


2202 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ [ص:580] مُسَرْهَدٍ، قَالَ: حَدَّثَنَا مُلَازِمُ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَدْرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَلِيِّ بْنِ شَيْبَانَ، عَنْ أَبِيهِ، وَكَانَ أَحَدَ الْوَفْدِ قَالَ: قَدِمْنَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَلَّيْنَا خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ إِذَا رَجُلٌ فَرْدٌ فَوَقَفَ عَلَيْهِ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى قَضَى الرَّجُلُ صَلَاتَهُ، ثُمَّ قَالَ لَهُ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَقْبِلْ صَلَاتَكَ؛ فَإِنَّهُ لَا صَلَاةَ لِفَرْدٍ خَلْفَ الصَّفِّ». [1: 33]
رقم طبعة با وزير = (2199)




আলী বিন শাইবান, যিনি প্রতিনিধিদলের একজন ছিলেন, তিনি বলেন, “আমরা প্রতিনিধিদল হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসি, অতঃপর আমরা তাঁর পিছনে সালাত আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাঁর সালাত শেষ করেন, তখন তিনি একাকী সালাত আদায়কারী এক ব্যক্তিকে দেখে তার সালাত শেষ করা অবধি দাঁড়িয়ে থাকলেন, তারপর তিনি তাকে বললেন, “তুমি নতুন করে সালাত আদায় করো। কেননা কাতারের পিছনে একাকী কোন সালাত নেই।”[1]



[1] ইবনু সা‘দ: ৫/৫৫১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/১৯৩; মুসনাদ আহমাদ: ৪/২৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩৯৪; ইবনু মাজাহ: ১০০৩; সুনান বাইহাকী: ৩/১০৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৬৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/৩২৮-৩২৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (2/ 328 و 329).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات كما قال البوصيري في «مصباح الزجاجة» ورقة 19.









সহীহ ইবনু হিব্বান (2203)


2203 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا مُلَازِمُ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَدْرٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَلِيِّ بْنِ شَيْبَانَ الْحَنَفِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبِي عَلِيُّ بْنُ شَيْبَانَ وَكَانَ أَحَدَ الْوَفْدِ الَّذِينَ وَفَدُوا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ بَنِي حَنِيفَةَ، قَالَ: [ص:581] صَلَّيْتَ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ نَظَرَ إِلَى رَجُلٍ خَلْفَ الصَّفِّ وَحْدَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَكَذَا صَلَّيْتَ؟ » قَالَ: نَعَمْ، قَالَ: «فَأَعِدْ صَلَاتَكَ، فَإِنَّهُ لَا صَلَاةَ لِفَرْدٍ خَلْفَ الصَّفِّ وَحْدَهُ». [1: 33]
رقم طبعة با وزير = (2200)




আলী বিন শাইবান, যিনি প্রতিনিধিদলের একজন ছিলেন, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাঁর সালাত শেষ করেন, তখন তিনি কাতারের পিছনে এক ব্যক্তিকে একাকী দেখতে পেয়ে তাকে বললেন, “তুমি এভাবে সালাত আদায় করেছো?” জবাবে তিনি বলেন, “জ্বী, হ্যাঁ।” তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, “ তুমি পুনরায় সালাত আদায় করো। কেননা কাতারের পিছনে একাকী কোন সালাত নেই।”[1]



[1] ইবনু সা‘দ: ৫/৫৫১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/১৯৩; মুসনাদ আহমাদ: ৪/২৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩৯৪; ইবনু মাজাহ: ১০০৩; সুনান বাইহাকী: ৩/১০৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৬৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/৩২৮-৩২৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: هو مكرر ما قبله، وابن أبي السري متابع، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (2204)


2204 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّغُولِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرِ بْنِ الْحَكَمِ، قَالَ: حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: قَالَ ابْنُ جُرَيْجٍ: أَخْبَرَنِي زِيَادُ بْنُ سَعْدٍ، أَنَّ قَزَعَةَ، مَوْلًى لِعَبْدِ الْقَيْسِ، أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ عِكْرِمَةَ، يَقُولُ: قَالَ ابْنُ عَبَّاسٍ: «صَلَّيْتُ إِلَى جَنْبِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَائِشَةُ خَلْفَنَا تُصَلِّي مَعَنَا، وَأَنَا إِلَى جَنْبِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُصَلِّي مَعَهُ». [1: 33]
رقم طبعة با وزير = (2201)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সালাত আদায় করেছি, এসময় আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা আমাদের পিছনে ছিলেন আর আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সালাত আদায় করছিলাম।”[1]



[1] মুসনাদ আহমাদ: ১/৩০২; নাসাঈ: ২/৮৬; সুনান বাইহাকী: ৩/১০৭; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৩৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ১/৩৪৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (1/ 346 - التحقيق الثاني).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، قزعة مولى عبد القيس، وثقه أبو زرعة، والمؤلف 7/ 347، وباقي السند ثقات من رجال الشيخين.









সহীহ ইবনু হিব্বান (2205)


2205 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ جَدَّتَهُ مُلَيْكَةَ دَعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ صَنَعَتْهُ فَأَكَلَ مِنْهُ ثُمَّ قَالَ: «قُومُوا فَلِأُصَلِّيَ لَكُمْ» قَالَ أَنَسٌ: فَقُمْتُ إِلَى حَصِيرٍ لِي قَدِ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ فَنَضَحْتُهُ بِمَاءٍ، فَقَامَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَفَفْتُ أَنَا وَالْيَتِيمُ وَرَاءَهُ، وَالْعَجُوزُ مِنْ وَرَائِنَا «فَصَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ ثُمَّ انْصَرَفَ». [1: 33]
رقم طبعة با وزير = (2202)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, তার নানী মুলাইকাহ রাদ্বিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ার দা‘ওয়াত দেন, যে খাবার তিনি তাঁর প্রস্তুত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে কিছু খাবার খান। তারপর তিনি বলেন, “তোমরা দাঁড়াও, যাতে আমি তোমাদের জন্য সালাত আদায় করতে পারি।” আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি আমাদের একটি চাটাই আনতে গেলাম, যা দীর্ঘদিন ব্যবহার করার কারণে কালো হয়ে গিয়েছিল, আমি তাতে পানির ছিটা দেই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর দাঁড়ান, আমি এবং আরেকজন ইয়াতিম তাঁর পিছনে দাঁড়াই, আর বৃদ্ধা (আমার নানী) দাঁড়ান আমাদের পিছনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে দুই রাকা‘আত সালাত আদায় করেন, তারপর সালাম ফেরান।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১৫৩; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১৩৭; মুসনাদ আহমাদ: ৩/১৩১; সহীহ আল বুখারী: ৩৮০; সহীহ মুসলিম: ৬৫৮; আবূ দাঊদ: ৬১২; তিরমিযী: ২৩৪; নাসাঈ: ২/৮৫; দারেমী: ১/২৯৫; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩০৭; সুনান বাইহাকী: ৩/৯৬; হুমাইদী: ১১৯৪; আবূ আওয়ানা: ২/৭৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮২৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৩৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬২৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (625): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (2206)


2206 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ الْمُخْتَارِ، يُحَدِّثُ، عَنْ مُوسَى بْنِ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: «أَنَّهُ كَانَ هُوَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأُمُّهُ وَخَالَتُهُ فَصَلَّى بِهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلَ أَنَسًا عَنْ يَمِينِهِ وَأُمَّهُ وَخَالَتَهُ خَلْفَهُمَا». [1: 33]
رقم طبعة با وزير = (2203) [ص:584] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «قَدْ جَعَلَ بَعْضُ أَئِمَّتِنَا رَحْمَةُ اللَّهِ عَلَيْهِمْ خَبَرَ إِسْحَاقَ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسٍ خَبَرًا مُخْتَصَرًا، وَخَبَرَ مُوسَى بْنِ أَنَسٍ هَذَا مُتَقَصًّى لَهُ، وَزَعَمَ أَنَّ أُمَّ سُلَيْمٍ كَانَ مَعَهَا مِثْلُهَا خَالَةُ أَنَسِ بْنِ مَالِكٍ، وَلَيْسَ عِنْدَنَا كَذَلِكَ؛ لِأَنَّهُمَا صَلَاتَانِ فِي مَوْضِعَيْنِ مُتَبَايِنَيْنِ لَا صَلَاةً وَاحِدَةً»




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি তার মা ও তার খালাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেন। সে সময় তিনি আনাস রাদ্বিয়াল্লাহু আনহুকে তাঁর ডানে রাখেন আর তার মা ও খালাকে তাদের পিছনে রাখেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আমাদের কিছু ইমাম আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসকে সংক্ষিপ্ত আর মুসা বিন আনাসের এই হাদীসকে বিস্তারিত সাব্যস্ত করেছেন। তার ধারণায় সেই বৃদ্ধার সাথে আনাস রাদ্বিয়াল্লাহু আনহুর মা উম্মু সুলাইম, ও তার খালাও ছিলেন। কিন্তু আমাদের মতে, ব্যাপারটি এমন নয়। কেননা দুটো সালাত ভিন্ন ভিন্ন জায়গায় আদায় করা হয়েছে; এক সালাত নয়।”



[1] নাসাঈ: ২/৮৬; মুসনাদ আহমাদ: ৩/২৫৮; সহীহ মুসলিম: ৬৬০; আবূ দাঊদ: ৬০৯; নাসাঈ: ২/৮৬; ইবনু মাজাহ: ৯৭৫; আবূ আওয়ানা: ২/৭৫; বাইহাকী: ৩/১০৬-১০৭; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৩৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬২২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (622): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (2207)


2207 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ مُوسَى الْحَادِي، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، وَحَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ: «صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى بِسَاطٍ فَأَقَامَنِي، عَنْ يَمِينِهِ، وَقَامَتْ أُمُّ سُلَيْمٍ، وَأُمُّ حَرَامٍ خَلْفَنَا». [1: 33]
رقم طبعة با وزير = (2204) [ص:585] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «فِي هَذَا الْخَبَرِ بَيَانٌ وَاضِحٌ أَنَّ هَذِهِ الصَّلَاةَ خِلَافُ الصَّلَاةِ الَّتِي حَكَاهَا إِسْحَاقُ بْنُ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسٍ، لِأَنَّ فِي تِلْكَ الصَّلَاةِ قَامَ أَنَسٌ وَالْيَتِيمُ مَعَهُ خَلْفَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْعَجُوزُ وَحْدَهَا وَرَاءَهُمْ وَكَانَتْ صَلَاتُهُمْ تِلْكَ عَلَى حَصِيرٍ وَهَذِهِ الصَّلَاةُ قَامَ أَنَسٌ عَنْ يَمِينِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأُمُّ سُلَيْمٍ وَأُمُّ حَرَامٍ خَلْفَهُمَا وَكَانَتْ صَلَاتُهُمْ عَلَى بِسَاطٍ فَدَلَّ ذَلِكَ عَلَى أَنَّهُمَا صَلَاتَانِ لَا صَلَاةً وَاحِدَةً»




আনাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে একটি বিছানার উপর সালাত আদায় করেন। তিনি আমাকে তাঁর ডানে দাঁড় করান আর উম্মু সুলাইম ও উম্মু হারাম আমাদের পিছনে দাঁড়ান।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে স্পষ্ট বর্ণনা রয়েছে যে, ইসহাক বিন আবূ তালহা আনাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে যে সালাতের বিবরণ দিয়েছেন, এটি সেই সালাত নয়। কেননা সেই সালাতে আনাস রাদ্বিয়াল্লাহু আনহু ও তার সাথে আরেকজন ইয়াতিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়েছিলেন আর বৃদ্ধা দাঁড়িয়েছিলেন তাদের পিছনে একাকী, তাদের সালাতটি ছিল চাটাইয়ের উপর। আর এই সালাতে আনাস রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে দাঁড়িয়েছিলেন আর উম্মু সুলাইম ও ‍উম্মু হারাম তাদের দুইজনের পিছনে দাঁড়িয়েছিলেন। তাদের সালাত ছিল বিছানার উপর। কাজেই এটা প্রমাণ করে যে, দুটো আলাদা সালাত ছিল; এক সালাত ছিল না।”



[1] আবূ দাঊদ: ৬০৮; আত তায়ালিসী: ২০২৭; আবূ আওয়ানা: ২/৭৬; সহীহ মুসলিম: ৬৬০; নাসাঈ: ২/৮৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬২১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (621): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، إسناده ضعيف، عمر بن موسى الحادي: ذكره المؤلف في «ثقاته» 8/ 445 - 446، وقال: ربما أخطأ، وقال ابن عدي في «الكامل» 5/ 1710: ضعيف يسرق الحديث، ويخالف في الأسانيد، وقال ابن نقطة في «الاستدراك» 1/ 96/ 2: بصري يُعَدُّ في الضعفاء، ولم ينفرد به، فقد تابعه عليه موسى بن إسماعيل عند أبي داود (608) في الصلاة: باب الرجلين يؤم أحدهما صاحبه كيف يقومان، عن حماد، به، وهذا سند صحيح.









সহীহ ইবনু হিব্বান (2208)


2208 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا اسْتَأْذَنَكُمُ النِّسَاءُ إِلَى الْمَسَاجِدِ فَأْذَنُوا لَهُنَّ». [1: 62]
رقم طبعة با وزير = (2205)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন নারীরা তোমাদের কাছে মাসজিদে আসার অনুমতি চায়, তখন তোমরা তাদের অনুমতি দিবে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/১৫১; আবূ দাঊদ: ৫৬৬; আবূ আওয়ানা: ২/৫৯; তাবারানী আল কাবীর: ১৩৩৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬৭৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫১০৭; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১২৭; হুমাইদী: ৬১২; সহীহ আল বুখারী: ৮৭৩; সহীহ মুসলিম: ৪৪২; ইবনু মাজাহ: ১৬; দারেমী: ১/২৯৩; সুনান বাইহাকী: ৩/১৩২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২ /৩৮৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮৬৪; আত তায়ালিসী: ১৯০৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (গায়াতুল মারাম: ২০১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «غاية المرام» (201): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (2209)


2209 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ النَّرْسِيُّ، حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَمْنَعُوا إِمَاءَ اللَّهِ مَسَاجِدَ اللَّهِ». [1: 62]
رقم طبعة با وزير = (2206)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মাসজিদে আসতে বাধা দিয়ো না।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/১৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৮৩; সহীহ আল বুখারী: ৯০০; সুনান বাইহাকী: ৩/১৩৭; সহীহ মুসলিম: ৪৪২; আবূ দাঊদ: ৫৬৬; আবূ আওয়ানা: ২/৫৯; তাবারানী আল কাবীর: ১৩৩৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬৭৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫১০৭; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১২৭; হুমাইদী: ৬১২; সহীহ আল বুখারী: ৮৭৩; সহীহ মুসলিম: ৪৪২; ইবনু মাজাহ: ১৬; দারেমী: ১/২৯৩; সুনান বাইহাকী: ৩/১৩২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২ /৩৮৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮৬৪; আত তায়ালিসী: ১৯০৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৭৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (575): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (2210)


2210 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، وَعِيسَى بْنُ يُونُسَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ائْذَنُوا لِلنِّسَاءِ إِلَى الْمَسَاجِدِ بِاللَّيْلِ» فَقَالَ بَعْضُ بَنِيهِ: لَا تَأْذَنْ [ص:588] لَهُنَّ فَيَتَّخِذْنَهُ دَغَلًا، قَالَ: «فَعَلَ اللَّهُ بِكَ وَفَعَلَ أَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَقُولُ لَا تَأْذَنْ». [1: 62]
رقم طبعة با وزير = (2207)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা নারীদেরকে রাত্রে মাসজিদে আসার অনুমতি দিবে।” তখন উমার রাদ্বিয়াল্লাহু আনহুর কোন এক সন্তান তাকে বললেন, “আপনি তাদেরকে অনুমতি দিয়েন না, দিলে তারা এটাকে মন্দ কর্মের মাধ্যম হিসেবে গ্রহণ করবে!” উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আল্লাহ তোমার সাথে এমন করুন, আল্লাহ তোমার সাথে ওমন করুন। আমি তোমাকে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তুমি বলছো, “আপনি অনুমতি দিয়েন না!”[1]



[1] আবূ দাঊদ: ৫৬৮; আবূ আওয়ানা: ২/৫৮; তিরমিযী: ৫৭০; সহীহ মুসলিম: ৪৪২; তাবারানী আল কাবীর: ১৩৪৭১; মুসনাদ আহমাদ: ২/১৪৫; আত তায়ালিসী: ১৮৯৪; সুনান বাইহাকী: ৩/১৩২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫১০৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৭৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (577): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، جرير: هو ابن عبد الحميد.









সহীহ ইবনু হিব্বান (2211)


2211 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ بِشْرِ بْنِ الْمُفَضَّلِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ عُثْمَانَ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَمْنَعُوا إِمَاءَ اللَّهِ مَسَاجِدَ اللَّهِ وَلْيَخْرُجْنَ تَفِلَاتٍ». [1: 62]
رقم طبعة با وزير = (2208)




যাইদ বিন খালিদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মাসজিদে আসতে বাধা দিয়ো না। আর তারা যেন সুগন্ধি ব্যবহার না করে ও সুসজ্জিত না হয়ে বের হয়।”[1]



[1] তাবারানী: ৫২৩৯; মুসনাদ আহমাদ: ৫/১৯২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৭৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (515)، صحيح أبي داود (574).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن كما قال الهيثمي في «المجمع» 2/ 32 - 33، رجاله رجال الصحيح غير محمد بن عبد الله بن عمرو بن عثمان، وهو صدوق.









সহীহ ইবনু হিব্বান (2212)


2212 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا مَنْصُورُ بْنُ أَبِي مُزَاحِمٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ هِشَامٍ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ زَيْنَبَ الثَّقَفِيَّةِ، امْرَأَةِ ابْنِ مَسْعُودٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهَا: «إِذَا خَرَجْتِ إِلَى الْعِشَاءِ فَلَا تَمَسِّينَ طِيبًا». [1: 62] [ص:591] قَالَ أَبُو حَاتِمٍ: «الْإِسْنَادَانِ جَمِيعًا مَحْفُوظَانِ وَهُمَا طَرِيقَانِ اثْنَانِ مَتْنَاهُمَا مُخْتَلِفَانِ»
رقم طبعة با وزير = (2209)




আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহুর স্ত্রী যাইনাব আস সাকাফী রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, “যখন তুমি ইশার সালাতের জন্য বের হবে, তখন কোন সুগন্ধি স্পর্শ করবে না।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসটির দুটো সানাদই মাহফূয বা সহীহ। তাদের সানাদ দুটো, মতনও ভিন্ন ভিন্ন।”



[1] নাসাঈ: ৮/১৫৫; আত তায়ালিসী: ১৬৫২; তাবারানী: ২৪/৭২২; মুসনাদ আহমাদ: ৬/৩৬৩; মুসলিম: ৪৪৩; আবূ আওয়ানা: ২/৫৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১০৯৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1094): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، محمد بن عبد الله بن عمرو بن هشام: روى عنه جمع، وذكره ابن أبي حاتم 7/ 301 فلم يذكر فيه جرحا ولا تعديلا، وذكره المؤلف في «الثقات» 9/ 23، وقد توبع عليه، وباقي رجال السند ثقات رجال الشيخين غير منصور بن أبي مزاحم، فإنه من رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (2213)


2213 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ ابْنِ نُمَيْرٍ، قَالَ: سَمِعْتُ الزُّهْرِيَّ، قَالَ: أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ أَبَاهُ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا اسْتَأْذَنَتْ أَحَدَكُمُ امْرَأَتُهُ إِلَى الْمَسْجِدِ فَلَا يَمْنَعْهَا» قَالَ بِلَالُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: وَاللَّهِ لَنَمْنَعُهُنَّ، قَالَ: فَسَبَّهُ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَسْوَأَ مَا سَمِعْتُهُ سَبَّهُ قَطُّ، وَقَالَ: سَمِعْتَنِي قُلْتُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا اسْتَأْذَنَتْ أَحَدَكُمُ [ص:592] امْرَأَتُهُ إِلَى الْمَسْجِدِ فَلَا يَمْنَعْهَا» قُلْتَ: وَاللَّهِ لَنَمْنَعُهُنَّ؟!. [2: 5]
رقم طبعة با وزير = (2210)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কারো কাছে তার স্ত্রী মাসজিদে আসার অনুমতি চাইবে, তখন সে যেন তাকে বাধা না দেয়।” তখন আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমার ছেলে বিলাল রহিমাহুল্লাহ বলেন, “আল্লাহর কসম, অবশ্যই আমরা বাধা দিবো!” একথা শুনে আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা খুব মন্দ ভাষায় গালি দেন, এরকম আগে কখনো গালি দিতে দেখিনি। তিনি বলেন, “তুমি আমাকে বলতে শুনেছো যে, আমি বলেছি, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কারো কাছে তার স্ত্রী মাসজিদে আসার অনুমতি চাইবে, তখন সে যেন তাকে বাধা না দেয়।” আর তুমি বলছো, “আল্লাহর কসম, অবশ্যই আমরা বাধা দিবো!!”[1]



[1] আবূ দাঊদ: ৫৬৮; আবূ আওয়ানা: ২/৫৮; তিরমিযী: ৫৭০; সহীহ মুসলিম: ৪৪২; তাবারানী আল কাবীর: ১৩৪৭১; মুসনাদ আহমাদ: ২/১৪৫; আত তায়ালিসী: ১৮৯৪; সুনান বাইহাকী: ৩/১৩২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫১০৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২২১০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: ابن نمير -وقد تحرف في «الإحسان» إلى نمر: هو الوليد بن نمير بن أوس الأشعري الشامي، لا يعرف بجرح ولا تعديل، مترجم في «التاريخ الكبير» 8/ 156، و «الجرح والتعديل» 9/ 19، وذكره المؤلف في «الثقات» 7/ 555، وباقي رجاله ثقات رجال الشيخين غير عبد الرحمن بن إبراهيم -وهو الملقب بدحيم- فإنه من رجال البخاري وحده.









সহীহ ইবনু হিব্বান (2214)


2214 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيِّ بْنِ بَحْرٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا تَمْنَعُوا إِمَاءَ اللَّهِ مَسَاجِدَ اللَّهِ وَلْيَخْرُجْنَ تَفِلَاتٍ». [2: 5]
رقم طبعة با وزير = (2211)




যাইদ বিন খালিদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মাসজিদে আসতে বাধা দিয়ো না। আর তারা যেন সুগন্ধি ব্যবহার না করে ও সুসজ্জিত না হয়ে বের হয়।”[1]



[1] তাবারানী: ৫২৩৯; মুসনাদ আহমাদ: ৫/১৯২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৭৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - انظر (2208). تنبيه!! رقم (2208) = (2211) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، محمد بن عمرو بن علقمة: صدوق، روى له البخاري مقرونا، ومسلم متابعة، وباقي رجال السند ثقات رجال الشيخين.









সহীহ ইবনু হিব্বান (2215)


2215 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عَجْلَانَ، قَالَ: حَدَّثَنَا بُكَيْرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ زَيْنَبَ، امْرَأَةِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا شَهِدَتْ إِحْدَاكُنَّ الْعِشَاءَ فَلَا تَمَسَّ طِيبًا». [2: 5]
رقم طبعة با وزير = (2212)




আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহুর স্ত্রী যাইনাব আস সাকাফী রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন, “যখন তোমাদের কেউ ইশার সালাতের জন্য বের হবে, তখন সে যেন কোন সুগন্ধি স্পর্শ না করে।”[1]



[1] নাসাঈ: ৮/১৫৫; আত তায়ালিসী: ১৬৫২; তাবারানী: ২৪/৭২২; মুসনাদ আহমাদ: ৬/৩৬৩; মুসলিম: ৪৪৩; আবূ আওয়ানা: ২/৫৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১০৯৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الصحيحة» (1094): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، ابن عجلان -واسمه محمد-: صدوق روى له مسلم متابعة، وباقي رجاله رجال الشيخين غير يحيى بن حكيم، وهو ثقة حافظ.









সহীহ ইবনু হিব্বান (2216)


2216 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا الْقَوَارِيرِيُّ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: «كُنَّ النِّسَاءُ يُؤْمَرْنَ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّلَاةِ أَنْ لَا يَرْفَعْنَ رُءُوسَهُنَّ حَتَّى يَأْخُذَ الرِّجَالُ مَقَاعِدَهُمْ مِنَ الْأَرْضِ مِنْ ضِيقِ الثِّيَابِ». قَالَ بِشْرٌ: وَقَدْ سَمِعْتُهُ مِنْ أَبِي حَازِمٍ. [2: 7]
رقم طبعة با وزير = (2213)




সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নারীদেরকে নিষেধ করা হতো সালাতে পুরুষদের জমিন থেকে উঠে না বসা পর্যন্ত তারা যেন তাদের মাথা উত্তোলন না করে। পুরুষদের পোশাকের সংকীর্ণতার জন্যই এমনটা বলা হয়েছিল।”[1] বিশর বলেন, “আমি হাদীসটি আবূ হাযম থেকে শ্রবণ করেছি।”



[1] সহীহ েইবনু খুযাইমাহ: ১৬৯৫; তাবারানী: ৫৭৬৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৫৩; মুসনাদ আহমাদ: ৩/৪৩৩; সহীহ আল বুখারী: ৩৬২; সহীহ মুসলিম: ৪৪১; আবূ দাঊদ: ৬৩০; নাসাঈ: ২/৭০; আবূ আওয়ানা: ২/৬০; সুনান বাইহাকী: ২/২৪১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৪১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (641): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (2217)


2217 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ قَيْسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سُوَيْدٍ الْأَنْصَارِيِّ، [ص:596] عَنْ عَمَّتِهِ أُمِّ حُمَيْدٍ، امْرَأَةِ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ أَنَّهَا جَاءَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أُحِبُّ الصَّلَاةَ مَعَكَ قَالَ: «قَدْ عَلِمْتُ أَنَّكِ تُحِبِّينَ الصَّلَاةَ مَعِي، وَصَلَاتُكِ فِي بَيْتِكَ خَيْرٌ مِنْ صَلَاتِكِ فِي حُجْرَتِكِ، وَصَلَاتُكِ فِي حُجْرَتِكِ خَيْرٌ مِنْ صَلَاتِكِ فِي دَارِكِ، وَصَلَاتُكِ فِي دَارِكِ خَيْرٌ مِنْ صَلَاتِكِ فِي مَسْجِدِ قَوْمِكِ، وَصَلَاتُكِ فِي مَسْجِدِ قَوْمِكِ خَيْرٌ مِنْ صَلَاتِكِ فِي مَسْجِدِي» قَالَ: فَأَمَرَتْ فَبُنِيَ لَهَا مَسْجِدٌ فِي أَقْصَى شَيْءٍ مِنْ بَيْتِهَا وَأَظْلَمِهِ وَكَانَتْ تُصَلِّي فِيهِ حَتَّى لَقِيَتِ اللَّهَ جَلَّ وَعَلَا. [1: 2]
رقم طبعة با وزير = (2214)




আবূ হুমাইদ রাদ্বিয়াল্লাহু আনহুর স্ত্রী উম্মু হুমাইদ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাঁকে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সাথে সালাত আদায় করতে ভালবাসি।” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “আমি জানি যে, তুমি আমার সাথে সালাত আদায় করতে ভালবাসো। অথচ তোমার হুজরায় সালাত আদায় করার চেয়ে তোমার ঘরে সালাত করা উত্তম, আবার তোমার বাড়িতে সালাত আদায় করার চেয়ে তোমার হুজরায় সালাত আদায় করা উত্তম, তোমাদের কওমের মাসজিদে সালাত আদায় করার চেয়ে তোমার বাড়িতে সালাত আদায় করা উত্তম এবং আমার এই মাসজিদে সালাত আদায় করার চেয়ে তোমার কওমের মাসজিদে সালাত আদায় করা উত্তম।” অধঃস্তন রাবী বলেন, “তারপর সেই নির্দেশক্রমে তার জন্য তার ঘরের সবচেয়ে দূরবর্তী প্রান্তে, সবচেয়ে অন্ধকার জায়গায় তার সালাতের স্থান তৈরি করা হয়। আর তিনি মহান আল্লাহর সাথে সাক্ষাৎ অবধি সেখানেই সালাত আদায় করতেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৬/৩৭১; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬৮৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৮৪-৩৮৫; তাবারানী: ২৫/৩৫৬; সুনান বাইহাকী: ৩/১৩২-১৩৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/১৩৪-১৩৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «التعليق الرغيب» (1/ 134 - 135).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث قوي، عبد الله بن سويد الأنصاري ترجمة البخاري 5/ 109، فلم يذكر فيه جرحا ولا تعديلا، ذكره المؤلف في «الثقات» 5/ 95، وقد توبع، وباقي السند رجاله ثقات رجال الصحيح.









সহীহ ইবনু হিব্বান (2218)


2218 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا بُنْدَارٌ، قَالَ: [ص:597] حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، عَنْ يَحْيَى بْنِ هَانِئٍ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ مَحْمُودٍ، قَالَ: «صَلَّيْتُ إِلَى جَنْبِ أَنَسِ بْنِ مَالِكٍ بَيْنَ السَّوَارِي»، فَقَالَ: «كُنَّا نَتَّقِي هَذَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ». . [2: 96]
رقم طبعة با وزير = (2215)




আব্দুল হামীদ বিন মাহমূদ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুর পাশে খুটিসমূহের মাঝে সালাত আদায় করেছি। অতঃপর তিনি বলেছেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এ রকম করা হতে বেঁচে থাকতাম।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৬৮; মুসনাদ আহমাদ: ৬৭৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৬৯; তিরমিযী: ২২৯; নাসাঈ: ২/৯৪; সুনান বাইহাকী: ৩/১০৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৪৮৯; হাকিম: ১/২১০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৩৩৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - الصحيحة (335)، صحيح أبي داود (677).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، بندار: هو محمد بن بشار، ويحيى بن هانئ: هو ابن عروة المرادي، وعبد الحميد بن محمود: هو المعولي.









সহীহ ইবনু হিব্বান (2219)


2219 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو قُتَيْبَةَ، وَيَحْيَى بْنُ حَمَّادٍ، عَنْ هَارُونَ أَبِي مُسْلِمٍ، عَنْ قَتَادَةَ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، [ص:598] عَنْ أَبِيهِ، قَالَ: «كُنَّا نُنْهَى عَنِ الصَّلَاةِ بَيْنَ السَّوَارِي وَنُطْرَدُ عَنْهَا طَرْدًا». [2: 96]
رقم طبعة با وزير = (2216)




মু‘আবিয়া বিন কুর্রা তার বাবা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, “আমাদেরকে খুঁটিসমূহের মাঝে সালাত করতে নিষেধ করা হতো এবং আমাদেরকে খুঁটিসমূহ থেকে সরিয়ে দেওয়া হতো।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৬৮; মুসনাদ আহমাদ: ৬৭৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৬৯; তিরমিযী: ২২৯; নাসাঈ: ২/৯৪; সুনান বাইহাকী: ৩/১০৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৪৮৯; হাকিম: ১/২১০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৩৩৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - المصدر نفسه.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، هارون أبو مسلم: هو ابن مسلم، وأبو مسلم كنيته، روى عنه جمع، وذكره المؤلف في «ثقاته» 7/ 581، وباقي رجاله ثقات، أبو قتيبة: هو سلم بن قتيبة الشعيري الخراساني الفريابي









সহীহ ইবনু হিব্বান (2220)


2220 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: سَأَلْتُ بِلَالًا: أَيْنَ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ دَخَلَ الْكَعْبَةَ؟ قَالَ: «بَيْنَ الْعَمُودَيْنِ الْمُتَقَدِّمَيْنَ»، قَالَ: وَنَسِيتُ أَنْ أَسْأَلَهُ كَمْ صَلَّى. [1: 96]
رقم طبعة با وزير = (2217) [ص:599] قَالَ أَبُو حَاتِمٍ: «هَذَا الْفِعْلُ يُنْهَى عَنْهُ بَيْنَ السَّوَارِي جَمَاعَةً، وَأَمَّا اسْتِعْمَالُ الْمَرْءِ مِثْلَهُ مُنْفَرِدًا فَجَائِزٌ»




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা‘বায় প্রবেশ করার পর কোথায় সালাত আদায় করেছেন?” জবাবে তিনি বলেন, “সামনের দুই খুঁটির মাঝে।” রাবী বলেন, “আমি তাকে প্রশ্ন করতে ভুলে যাই যে, তিনি কত রাকা‘আত সালাত আদায় করেছেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এভাবে সালাত আদায় করা নিষেধ, যখন খুটির মাঝে জামা‘আতে আদায় করা হবে। কিন্তু খুঁটির মাঝে কোন ব্যক্তি একাকী সালাত আদায় করা জায়েয।”



[1] হুমাইদী: ৬৯২; সহীহ মুসলিম: ১৩২৯; মুয়াত্তা ইমাম মালিক: ১/৩৫৪; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৬৫; সহীহ আল ‍বুখারী: ৫০৫; আবূ দাঊদ: ২০২৩; নাসাঈ: ২/৬৩; সুনান বাইহাকী: ২/৩২৬; আত তায়ালিসী: ১৮৪৯; মুসনাদ আহমাদ: ২/৩৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭৬৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1764 و 1765)، «صفة الصلاة».




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات رجال الشيخين غير إبراهيم بن بشار، وهو الرمادي، وهو مع كونه حافظا له أوهام، لكنه توبع.