হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (2261)


2261 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ الْبَزَّارُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: كَانَ قِتَالٌ بَيْنَ بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ، فَأَتَاهُمُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُصْلِحَ بَيْنَهُمْ، وَقَدْ صَلَّى الظُّهْرَ، فَقَالَ لِبِلَالٍ: «إِنْ حَضَرَتِ صَلَاةُ الْعَصْرِ وَلَمْ آتِ، فَمُرْ أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ»، فَلَمَّا حَضَرَتْ صَلَاةُ الْعَصْرِ، أَذَّنَ بِلَالٌ وَأَقَامَ، وَقَالَ: يَا أَبَا بَكْرٍ تَقَدَّمْ، فَتَقَدَّمَ أَبُو بَكْرٍ، فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَشُقُّ الصُّفُوفَ، فَلَمَّا رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّاسُ صَفَّحُوا، قَالَ: وَكَانَ أَبُو بَكْرٍ إِذَا دَخَلَ فِي الصَّلَاةِ لَمْ يَلْتَفِتْ، فَلَمَّا رَأَى التَّصْفِيحَ لَا يُمْسَكُ عَنْهُ الْتَفَتَ، فَرَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَلْفَهُ، فَأَوْمَأَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنِ امْضِ»، فَلَبِثَ أَبُو بَكْرٍ هُنَيَّةً، فَحَمِدَ اللَّهَ عَلَى قَوْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنِ امْضِ»، ثُمَّ مَشَى أَبُو بَكْرٍ الْقَهْقَرَى عَلَى عَقِبِهِ، فَلَمَّا رَأَى ذَلِكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَقَدَّمَ فَصَلَّى بِالْقَوْمِ صَلَاتَهُمْ، فَلَمَّا قَضَى صَلَاتَهُ، قَالَ: «يَا أَبَا بَكْرٍ، مَا مَنَعَكَ إِذْ أَوْمَأْتُ إِلَيْكَ أَنْ لَا تَكُونَ مَضَيْتَ؟ » قَالَ أَبُو بَكْرٍ: لَمْ يَكُنْ لِابْنِ [ص:40] أَبِي قُحَافَةَ أَنْ يَؤُمَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ لِلنَّاسِ: «إِذَا نَابَكُمْ فِي صَلَاتِكُمْ شَيْءٌ، فَلْيُسَبِّحِ الرِّجَالُ، وَلْتُصَفِّقِ النِّسَاءُ». [1: 78]
رقم طبعة با وزير = (2258)




সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “বানী আমর বিন আওফ গোত্রের মাঝে বিবাদ ছিল, আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যান, তাদের সেই বিবাদের মীমাংসা করার জন্য। এসময় তিনি যোহরের সালাত আদায় করেছেন। অতঃপর তিনি বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুকে বলেন, “যদি আসরের সালাতের সময় হয়, আর আমি না আসি, তবে তুমি আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুকে আদেশ করবে, তিনি যেন লোকদের নিয়ে সালাত আদায় করেন।” অতঃপর আসরের সালাতের সময় হলে বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু আযান ও ইকামত দেন এবং বলেন, “হে আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু, সামনে অগ্রসর হোন।” অতঃপর আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু সামনে অগ্রসর হন। এসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার ফাঁড়ি দিয়ে (প্রথম কাতারে) আসেন। যখন লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, তখন তারা করতালি দেওয়া শুরু করেন। আর আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু সালাতে শুরু করলে, এদিক-ওদিক তাকাতেন না। কিন্তু যখন দেখলেন যে করতালি দেওয়া থামছে না, তখন তিনি পিছনে তাকান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে দেখতে পান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইশারায় বলেন, “আপনি আপনার সালাত অব্যাহত রাখুন।” অতঃপর তিনি কিছুক্ষন অবস্থান করেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ করেছেন, “আপনি আপনার সালাত অব্যাহত রাখুন” এজন্য তিনি আল্লাহর প্রশংসা করেন। অতঃপর তিনি পিছনে ফিরে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেটা দেখলেন, তখন সামনে অগ্রসর হন এবং লোকদের নিয়ে সালাত আদায় করেন। অতঃপর যখন সালাত শেষ করেন, তখন বলেন, “হে আবূ বকর, যখন আমি আপনাকে ইশারা করলাম, তখন আপনাকে সালাত অব্যাহত রাখতে কীসে বারণ করলো?” আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আবূ কুহাফার বেটার এই অধিকার নেই যে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতি করবে!” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের বলেন, “তোমাদের কারো সালাতে কোন কিছু আরোপিত হবে, তখন পুরুষরা যেন ‘সুবহানাল্লাহ’ বলে আর নারীরা যেন করতালি দেয়।”[1]



[1] তাবারানী: ৫৯৩২; মুসনাদ আহমাদ: ৫/৩৩২; সহীহ আল বুখারী: ৭১৯০; আবূ দাঊদ: ৯৪১; নাসাঈ: ২/৮২-৮৩; সহীহ ইবনু খুযাইমাহ: ৮৫৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২২৫৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيح» -أيضا- (869): خ، دون قوله لبلال: «وإِنْ حَضَرَتِ صَلَاةُ الْعَصْرِ ... فَلْيُصَلِّ بِالنَّاسِ».




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، خلف بن هشام ثقة من رجال مسلم، ومن فوقه ثقات من رجال الشيخين.









সহীহ ইবনু হিব্বান (2262)


2262 - أَخْبَرَنَا الْقَطَّانُ بِالرَّقَّةِ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الْوَزَّانُ، قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا عَوْفٌ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «التَّسْبِيحُ لِلرِّجَالِ، وَالتَّصْفِيقُ لِلنِّسَاءِ». [1: 92]
رقم طبعة با وزير = (2259)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “(সালাতে ইমামের দৃষ্টি আকর্শনের প্রয়োজন হলে) পুরুষের জন্য ‘সুবনাল্লাহ’ দ্বারা বলা, নারীদের জন্য করতালি দেওয়া (বিধেয়)।” [1]



[1] মুসনাদ আহমাদ: ২/৪৩২; নাসাঈ: ৩/১২; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৪৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৬৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (867)، «الصحيحة» (497): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات رجال الشيخين غير أيوب الوزان وهو ثقة، عوف: هو ابن أبي جميلة الأعرابي، وشيخه القطان: هو الحسين بن عبد الله بن يزيد القطان.









সহীহ ইবনু হিব্বান (2263)


2263 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «التَّسْبِيحُ لِلرِّجَالِ، وَالتَّصْفِيقُ لِلنِّسَاءِ». [4: 10]
رقم طبعة با وزير = (2260)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “(সালাতে ইমামের দৃষ্টি আকর্শনের প্রয়োজন হলে) পুরুষের জন্য ‘সুবনাল্লাহ’ দ্বারা বলা, নারীদের জন্য করতালি দেওয়া (বিধেয়)।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/৪৩২; নাসাঈ: ৩/১২; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৪৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৬৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، وابن أبي السري: هو محمد بن المتوكل العسقلاني، قد توبع، ومن فوقه ثقات من رجال الشيخين.









সহীহ ইবনু হিব্বান (2264)


2264 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُشِيرُ فِي الصَّلَاةِ». [4: 1]
رقم طبعة با وزير = (2261)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে ইশারা করতেন।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩২৭৬; মুসনাদ আবী ইয়ালা: ১৭২; মুসনাদ আহমাদ: ৩/১৩৮; আবূ দাঊদ: ৯৪৩; সুনান বাইহাকী: ২/২৬২; সহীহ ইবনু খুযাইমাহ: ৮৮৫; তাবারানী আস সাগীর: ৬৯৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৭১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (871).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (2265)


2265 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ الْكِلَابِيُّ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ مُجَاهِدٍ أَبُو حَزْرَةَ، عَنْ عُبَادَةَ بْنِ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ: أَتَيْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ فِي مَسْجِدِهِ، وَهُوَ يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ مُشْتَمِلًا بِهِ، فَتَخَطَّيْتُ الْقَوْمَ حَتَّى جَلَسْتُ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ، فَقُلْتُ: يَرْحَمُكَ اللَّهُ، تُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ، وَهَذَا رِدَاؤُكَ إِلَى [ص:43] جَنْبِكَ؟! فَقَالَ بِيَدِهِ فِي صَدْرِي: أَرَدْتُ أَنْ يَدْخُلَ عَلَيَّ أَحْمَقُ مِثْلُكَ فَيَرَانِي كَيْفَ أَصْنَعُ، فَيَصْنَعُ بِمِثْلِهِ، أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَسْجِدِنَا هَذَا، وَفِي يَدِهِ عُرْجُونُ ابْنِ طَابٍ، فَرَأَى نُخَامَةً فِي قِبْلَةِ الْمَسْجِدِ، فَأَقْبَلَ عَلَيْهَا فَحَكَّهَا بِالْعُرْجُونِ، ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا، فَقَالَ: «أَيُّكُمْ يُحِبُّ أَنْ يُعْرِضَ اللَّهُ عَنْهُ؟ » قَالَ: فَخَشَعْنَا، ثُمَّ قَالَ: «أَيُّكُمْ يُحِبُّ أَنْ يُعْرِضَ اللَّهُ عَنْهُ؟ » فَقُلْنَا: لَا أَيُّنَا يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ يُصَلِّي فَإِنَّ اللَّهَ قِبَلَ وَجْهِهِ، فَلَا يَبْصُقْ قِبَلَ وَجْهِهِ، وَلَا عَنْ يَمِينِهِ، وَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ تَحْتَ رِجْلِهِ الْيُسْرَى، فَإِنْ عَجِلَتْ بِهِ بَادِرَةٌ فَلْيَقُلْ بِثَوْبِهِ هَكَذَا - وَرَدَّ بَعْضَهُ عَلَى بَعْضٍ - أَرُونِي عَبِيرًا»، فَقَامَ فَتًى مِنَ الْحَيِّ يَشْتَدُّ إِلَى أَهْلِهِ، فَجَاءَ بِخَلُوقٍ فِي رَاحَتَيْهِ، فَأَخَذَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلَهُ عَلَى رَأْسِ الْعُرْجُونِ، وَلَطَخَ بِهِ عَلَى أَثَرِ النُّخَامَةِ قَالَ جَابِرٌ: «فَمِنْ هُنَاكَ جَعَلْتُمُ الْخَلُوقَ فِي مَسَاجِدِكُمْ». [1: 78]
رقم طبعة با وزير = (2262)




উবাদা বিন সামিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমার কাছে তাঁর সালাত আদায়ের স্থানে আসি, এমন অবস্থায় যে তিনি এক কাপড় জড়িয়ে সালাত আদায় করছিলেন। আমি লোকদের মধ্য দিয়ে তাঁর ও তাঁর কিবলার মাঝে গিয়ে বসলাম। অতঃপর তাকে বললাম, “আল্লাহ আপনার প্রতি রহম করুন। আপনি এক কাপড়ে সালাত আদায় করছেন, আপনার চাদর আপনার পাশেই আছে?” তখন তিনি তার হাত আমার বুকে মেরে বললেন, “আমি চেয়েছি যে, আপনার কাছে তোমার মতো আহম্মক প্রবেশ করে দেখুক যে, আমি কিভাবে সালাত আদায় করি। অতঃপর সে-ও অনুরুপ করুক। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসজিদে আমাদের কাছে আসেন, এসময় তাঁর হাতে উরজুন বিন তাবা গাছের ডাল ছিল। এসময় তিনি মাসজিদের কিবলার দিকে শ্লেষ্মা দেখতে পান, অতঃপর তিনি সেদিকে এগিয়ে যান এবং উরজুনের ডাল দিয়ে তা খুঁচিয়ে তুলে ফেলেন। তারপর তিনি আমাদের মুখোমুখি হন এবং বলেন, “তোমাদের মধ্যে কে চায় যে, তার থেকে আল্লাহ মুখ ফিরিয়ে নিক?” রাবী বলেন, “ফলে আমরা ভীত-সন্ত্রস্ত্র হয়ে গেলাম! তারপর তিনি আবার বলেন, “তোমাদের মধ্যে কে চায় যে, তার থেকে আল্লাহ মুখ ফিরিয়ে নিক?” তখন আমরা বললাম, “না, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমাদের কেউ এমনটা চায় না!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যখন তোমাদের কেউ সালাতে দাঁড়ায়, তখন আল্লাহ তার সামনের দিকে থাকেন। কাজেই সে যেন সামনের দিকে থুথু না ফেলে। আর ডান দিকেও ফেলবে না বরং বাম দিকে, বাম পায়ের নিচে ফেলবে। আর যদি খুব দ্রত ফেলতে হয়, তাহলে সে যেন তা তার কাপড়ে ফেলে -এবং কাপড়ের একাংশকে আরেক অংশ দিয়ে ঘষা দেয়- তোমরা আমাকে একটু খোশবু দাও।” অতঃপর এক যুবক উঠে দ্রুত তার পরিবারের কাছে যায় এবং দুই হাতের তালূতে সুগন্ধি নিয়ে আসেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিয়ে উরজুনের মাথায় দেন এবং তা শ্লেষ্মার চিহ্নের জায়গায় তা বুলিয়ে দেন।” জাবির রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “সেখান থেকেই তোমরা তোমাদের মাসজিদগুলোতে সুগন্ধি দিয়ে থাকো।”[1]



[1] সহীহ মুসলিম: ৩০০৮; আবূ দাঊদ: ৪৮৫; সুনান বাইহাকী: ২/২৯৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৭১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (500): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير يعقوب بن مجاهد فمن رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (2266)


2266 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الْقُطَعِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو الزُّبَيْرِ*، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ، فَلَا يَبْصُقْ بَيْنَ يَدَيْهِ، وَلَا عَنْ يَمِينِهِ، وَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى». [4: 4]
رقم طبعة با وزير = (2263)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ সালাত আদায় করবে, তখন সে যেন তার সামনে ও তার ডানে থুথু নিক্ষেপ না করে, বরং সে যেন তার বাম দিকে অথবা তার বাম পায়ের নিচে থুথু ফেলে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/৩২৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি।শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৯৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (497). * [الزُّبَيْرِ] قال الشيخ: في مطبوعة دار الكتب العلمية: «الوزير».




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الصحيح، إلا أن فيه عنعنة أبي الزبير محمد بن مسلم بن تدرس.









সহীহ ইবনু হিব্বান (2267)


2267 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا عَبَّاسُ بْنُ الْوَلِيدِ النَّرْسِيُّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا كَانَ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ، فَلَا يَتْفُلْ عَنْ يَمِينِهِ، وَلَا بَيْنَ يَدَيْهِ، فَإِنَّهُ يُنَاجِي رَبَّهُ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ، أَوْ تَحْتَ قَدَمِهِ». [2: 43]
رقم طبعة با وزير = (2264)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ স্বীয় সালাতে থাকে, তখন সে যেন তার ডানে ও তার সামনে থুথু না ফেলে। কেননা (সালাতে) সে তার প্রভুর সাথে একান্ত আলাপে লিপ্ত থাকে। বরং সে যেন তার বামে অথবা পায়ের নিচে তা ফেলে।” [1]



[1] মুসনাদ আহমাদ: ৩/১৭৬; সহীহ আল বুখারী: ৪১২; সহীহ ‍মুসলিম: ৫৫১; বাগাবী: ৪৯২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৬৯২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩২৪; হুমাইদী: ১২১৯; বাইহাকী: ১/২৫৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৩৯৭৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3974): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (2268)


2268 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ اللَّخْمِيُّ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، وَأَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولَانِ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى فِي الْقِبْلَةِ نُخَامَةً، فَتَنَاوَلَ حَصَاةً فَحَكَّهَا، ثُمَّ قَالَ: «لَا يَتَنَخَّمَنَّ أَحَدُكُمْ فِي الْقِبْلَةِ، وَلَا عَنْ يَمِينِهِ، وَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ، أَوْ تَحْتَ رِجْلِهِ الْيُسْرَى». [2: 43]
رقم طبعة با وزير = (2265)




আবূ হুরাইরা ও আবূ সা‘ঈদ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মাসজিদের কিবলার দিকে শ্লেষ্মা দেখতে পিয়ে একটি কঙ্কর নেন এবং তা খুঁচিয়ে তুলে ফেলেন। তারপর তিনি বলেন, “তোমাদের কেউ যেন অবশ্যই কিবলার দিকে ও ডান দিকে থুথু না ফেলে বরং সে যেন তার বাম দিকে অথবা বাম পায়ের নিচে ফেলে।”[1]



[1] সহীহ ‍মুসলিম: ৫৪৮; সুনান বাইহাকী: ২/২৯৩; মুসনাদ আহমাদ: ৩/৫৮; দারেমী: ১/৩২৫; সহীহ আল বুখারী: ৪০৮; ইবনু মাজাহ: ৭৬১; আত তায়ালিসী: ২২২৭; হুমাইদী: ৭২৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৬৪; নাসাঈ: ২/৫১-৫২; আবূ ইয়ালা: ৯২৭; বাগাবী: ৪৯৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৬৮১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১২৭৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1274)، «الإرواء» (184): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وحرملة قد توبع، حميد بن عبد الرحمن: هو ابن عوف الزهري المدني.









সহীহ ইবনু হিব্বান (2269)


2269 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا قَامَ أَحَدُكُمْ إِلَى الصَّلَاةِ، فَلَا يَبْصُقْ أَمَامَهُ، فَإِنَّهُ يُنَاجِي رَبَّهُ مَا دَامَ فِي مُصَلَّاهُ، وَلَا عَنْ يَمِينِهِ، فَإِنَّ عَنْ يَمِينِهِ مَلَكًا، وَلْيَبْصُقْ عَنْ شِمَالِهِ، أَوْ تَحْتَ [ص:47] رِجْلِهِ، فَيَدْفِنَهُ». [2: 43]
رقم طبعة با وزير = (2266)




আবূ হুরাইরা ও আবূ সা‘ঈদ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ সালাতে দাঁড়ায়, তখন সে যেন তার সামনে থুথু না ফেলে কেননা সে যতক্ষন সালাতে থাকে, ততক্ষন সে তার প্রভুর সাথে একান্ত আলাপে নিয়োজিত থাকে। আর ডান দিকেও থুথু ফেলবে না। কেননা তার ডান দিকে একজন ফেরেস্তা রয়েছেন। বরং সে যেন বাম দিকে অথবা তার পায়ের নিচে ফেলে তা মাটিতে পুতে দেয়।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৬৮৬; সহীহ আল বুখারী: ৪১৬; বাগাবী: ৪৯০; সুনান বাইহাকী: ২/২৯৩-২৯৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৩৯৭৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3973): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، إسحاق بن إبراهيم: هو ابن راهويه.









সহীহ ইবনু হিব্বান (2270)


2270 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، عَنِ ابْنِ عَجْلَانَ، قَالَ: حَدَّثَنَا عِيَاضُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُعْجِبُهُ الْعَرَاجِينُ يُمْسِكُهَا بِيَدِهِ، فَدَخَلَ يَوْمًا الْمَسْجِدَ وَفِي يَدِهِ مِنْهَا وَاحِدَةٌ، فَرَأَى نُخَامَةً فِي قِبْلَةِ الْمَسْجِدِ، فَحَتَّهَا بِهِ حَتَّى أَنْقَاهَا، ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ مُغْضَبًا، فَقَالَ: «أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَسْتَقْبِلَهُ الرَّجُلُ فَيَبْصُقَ فِي وَجْهِهِ، إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ فَإِنَّمَا يَسْتَقْبِلُ بِهِ رَبَّهُ، وَالْمَلَكُ عَنْ يَمِينِهِ، فَلَا يَبْصُقْ بَيْنَ يَدَيْهِ، وَلَا عَنْ يَمِينِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى، فَإِنْ عَجِلَتْ بِهِ بَادِرَةٌ فَلْيَقُلْ هَكَذَا»، وَتَفَلَ فِي ثَوْبِهِ وَرَدَّ بَعْضَهُ بِبَعْضٍ. [2: 43]
رقم طبعة با وزير = (2267)




আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরজুন গাছের ডাল হাতে গ্রহণ করা পছন্দ করতেন। একদিন তিনি মাসজিদে প্রবেশ করেন, এসময় তাঁর হাতে ঐ গাছের একটি ডাল ছিল। অতঃপর তিনি মাসজিদের কিবলার দিকে কফ দেখতে পান ফলে তিনি তা ঐ ডাল দিয়ে খুঁচিয়ে তুলে পরিস্কার করেন। তারপর তিনি রাগান্বিত অবস্থায় লোকদের মুখোমুখী হন এবং বলেন, “তোমাদের কেউ কি পছন্দ করবে যে, কোন ব্যক্তি তার মুখোমুখি হোক অতঃপর তার মুখে সে থুথু নিক্ষেপ করুক? যখন তোমাদের কেউ সালাতে দাঁড়ায়, তখন সে এর মাধ্যমে আল্লাহর মুখোমুখি হয়। তার ডানে থাকে ফেরেস্তা। কাজেই সে যেন সামনে ও ডান দিকে থুথু নিক্ষেপ না করে। বরং সে যেন থুথু বাম দিকে তার বাম পায়ের নিচে রাখে। কিন্তু যদি তাৎক্ষনিকভাবে কফ আসে, তাহলে সে যেন এরকম করে, তারপর তিনি তাঁর কাপড়ে থুথু ফেলে কাপড়ের একাংশ দ্বারা আরেক অংশ ঘষা দেন।”[1]



[1] আবূ ইয়ালা: ৯৯৩; মুসনাদ আহমাদ: ৩/৯; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২/৩৬৩; আবূ দাঊদ: ৪৮০; সহীহ ইবনু খুযাইমাহ: ৮০; হাকিম: ১/২৫১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৯৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صحيح أبي داود» (499).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، ابن عجلان: هو محمد، صدوق أخرجه له مسلم متابعة والبخاري تعليقاً، وباقي رجال السند ثقات على شرطهما، عياض بن عبد الله: هو ابن سعد بن أبي سرح القرشي المكي.









সহীহ ইবনু হিব্বান (2271)


2271 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ الرَّمَادِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عَجْلَانَ، سَمِعَ عِيَاضَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدِ بْنِ أَبِي السَّرْحِ، سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُعْجِبُهُ هَذِهِ الْعَرَاجِينُ، وَيُمْسِكُهَا فِي يَدِهِ، فَدَخَلَ الْمَسْجِدَ وَفِي يَدِهِ مِنْهَا قَضِيبٌ، فَحَكَّهَا بِهِ - يُرِيدُ: بَزْقَةً فِي قِبْلَةِ الْمَسْجِدِ - وَنَهَى أَنْ يَبْزُقَ الرَّجُلُ بَيْنَ يَدَيْهِ، أَوْ عَنْ يَمِينِهِ، وَقَالَ: «لِيَبْزُقْ عَنْ يَسَارِهِ، أَوْ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى، فَإِنْ عَجِلَتْ بِهِ بَادِرَةٌ فَلْيَجْعَلْهَا فِي ثَوْبِهِ، وَلْيَقُلْ بِهَا هَكَذَا»، وَأَشَارَ سُفْيَانُ يَدْلُكُ طَرَفَ كُمِّهِ بِإِصْبَعِهِ. [4: 6]
رقم طبعة با وزير = (2268)




আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরজুন গাছের ডাল পছন্দ করতেন এবং তা হাতে গ্রহণ করতেন। একদিন তিনি মাসজিদে প্রবেশ করেন, এসময় তাঁর হাতে ঐ গাছের একটি ডাল ছিল। অতঃপর তিনি তা ঐ ডাল দিয়ে খুঁচিয়ে তুলেন। -অর্থাৎ মাসজিদের দেয়ালে যে কফ ছিল, সেটা – এবং তিনি কোন ব্যক্তিকে তার সামনে বা ডানে থুথু ফেলতে নিষেধ করেন। তিনি আরো বলেন, “বরং সে যেন থুথু বাম দিকে অথবা তার বাম পায়ের নিচে রাখে। কিন্তু যদি তাৎক্ষনিকভাবে কফ আসে, তাহলে সে যেন তা তার কাপড়ে রাখে এবং এরকম করে।” অতঃপর হাদীসের রাবী সুফিয়ান তার কাপড়ের কপের এক প্রান্ত আঙ্গুল দিয়ে ধরে ঘষা দিয়ে সেদিকে ইঙ্গিত করেন।”[1]



[1] আবূ ইয়ালা: ৯৯৩; মুসনাদ আহমাদ: ৩/৯; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২/৩৬৩; আবূ দাঊদ: ৪৮০; সহীহ ইবনু খুযাইমাহ: ৮০; হাকিম: ১/২৫১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৯৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن.









সহীহ ইবনু হিব্বান (2272)


2272 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي الْعَلَاءِ بْنِ الشِّخِّيرِ، [ص:49] عَنْ أَبِيهِ، «أَنَّهُ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَنَخَّعَ، فَدَلَكَهَا بِنَعْلِهِ الْيُسْرَى». [4: 1]
رقم طبعة با وزير = (2269)




আবুল আ‘লা বিন শিক্ষীর রহঃ তার বাবা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, “তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেন অতঃপর তিনি কফ ফেলে তা স্বীয় জুতা দিয়ে মাটিতে ঘষে দেন।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৬৮৭; সহীহ মুসলিম: ৫৫৪; আবূ দাঊদ: ৪৮৩; সুনান বাইহাকী: ২/২৯৩; মুসনাদ আহমাদ: ৪/২৫-২৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫০৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (503): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، غير صحابي الحديث فلم يخرج له البخاري، وإسماعيل بن عُلَيَّة سمع من الجريري –وهو سعيد بن إياس- قبل الاختلاط، أبو العلاء بن الشخير: هو يزيد بن عبد الله بن الشخير.









সহীহ ইবনু হিব্বান (2273)


2273 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ طَاهِرِ بْنِ أَبِي الدُّمَيْكِ بِبَغْدَادَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ زِيَادٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ أَبِي ذَرٍّ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا قَامَ أَحَدُكُمْ فِي [ص:50] الصَّلَاةِ فَلَا يَمْسَحِ الْحَصَى، فَإِنَّ الرَّحْمَةَ تُوَاجِهُهُ». [2: 43]
رقم طبعة با وزير = (2270)




আবূ যার আল গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ সালাতে দাঁড়াবে, তখন সে যেন কঙ্কর স্পর্শ না করে। কেননা তার সামনে আল্লাহর রহমত রয়েছে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৫/১৫০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪১০-৪১১; হুমাইদী: ১২৮; তিরমিযী: ৩৭৯; আবূ দাঊদ: ৯৪৫; নাসাঈ: ৩/৬; ইবনু মাজাহ: ১০২৭; ইবনুল জারূদ, আল মুনতাকা: ২১৯; বাগাবী: ৬৬২; সুনান বাইহাকী: ২/২৮৪; সহীহ ইবনু খুযাইমাহ: ৯১৩; আত তায়ালিসী: ৪৭৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (য‘ঈফ আবূ দাঊদ: ১৭০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «ضعيف أبي داود» (170).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث حسن أبو الأحوص: هو مولى بني ليث، وقيل: مولى بني غفار لم يرو عنه غير الزهري، ذكره المؤلف في "الثقات" ولم يذكر فيه ابن أبي حاتم 9/ 335 جرحاً ولا تعديلاً، وأخرج ابن خزيمة حديثه هذا في "صحيحه"، وذكره الذهبي في جزء "من تكلم فيه وهو موثق" وقال ابن معين: ليس بشيء، وقال أبو أحمد الحاكم: ليس بالمتين عندهم، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (2274)


2274 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ أَبَا الْأَحْوَصِ مَوْلَى بَنِي لَيْثٍ حَدَّثَهُ، فِي مَجْلِسِ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ - وَابْنُ الْمُسَيَّبِ جَالِسٌ - أَنَّهُ سَمِعَ أَبَا ذَرٍّ يَقُولُ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا قَامَ أَحَدُكُمْ فِي الصَّلَاةِ فَإِنَّ الرَّحْمَةَ تُوَاجِهُهُ، فَلَا يُحَرِّكِ الْحَصَى، [ص:51] أَوْ لَا يَمَسَّ الْحَصَى». [2: 43]
رقم طبعة با وزير = (2271)




আবূ যার আল গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ সালাতে দাঁড়ায়, তখন সে সামনে রহমতের মুখোমুখি হয়। কাজেই সে যেন কঙ্কর নড়াচড়া না করে অথবা (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন) সে যেন কঙ্কর স্পর্শ না করে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৫/১৫০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪১০-৪১১; হুমাইদী: ১২৮; তিরমিযী: ৩৭৯; আবূ দাঊদ: ৯৪৫; নাসাঈ: ৩/৬; ইবনু মাজাহ: ১০২৭; ইবনুল জারূদ, আল মুনতাকা: ২১৯; বাগাবী: ৬৬২; সুনান বাইহাকী: ২/২৮৪; সহীহ ইবনু খুযাইমাহ: ৯১৩; আত তায়ালিসী: ৪৭৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (য‘ঈফ আবূ দাঊদ: ১৭০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: هو مكرر ما قبله.









সহীহ ইবনু হিব্বান (2275)


2275 - حَدَّثَنَا أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، عَنِ الْأَوْزَاعِيِّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنِي مُعَيْقِيبٌ، قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ مَسِّ [ص:52] الْحَصَى فِي الصَّلَاةِ، فَقَالَ: «إِنْ كُنْتَ لَا بُدَّ فَاعِلًا فَمَرَّةً». [2: 43]
رقم طبعة با وزير = (2272)




মুআইকিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতে কঙ্কর স্পর্শ করা সম্পর্কে জিজ্ঞেস করলে, তিনি জবাবে বলেন, “যদি একান্ত করতেই হয়, তবে একবার করবে।”[1]



[1] তিরমিযী: ৩৮০; ইবনু মাজাহ: ১০২৬; নাসাঈ: ৩/৭; মুসনাদ আহমাদ: ৩/৪২৬; আত তায়ালিসী: ১১৮৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪১১; সহীহ আল বুখারী: ১২০৭; সহীহ মুসলিম: ৫৪৬; আবূ দাঊদ: ৯৪৬; সহীহ ইবনু খুযাইমাহ: ৮৯৫; ইবনুল জারূদ, আল মুনতাকা: ২১৮; বাগাবী: ৬৬৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (872).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، رجاله رجال الشيخين غير عبد الرحمن بن إبراهيم، فمن رجال البخاري، وقد صرح الوليد وهو ابن مسلم بالتحديث عند ابن ماجه، فانتفت مشبهة تدليسه.









সহীহ ইবনু হিব্বান (2276)


2276 - أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ سِنَانٍ الْقَطَّانُ بِوَاسِطَ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ الْفَلَّاسُ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ سَعِيدِ بْنِ الْحَارِثِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: «كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي [ص:53] شِدَّةِ الْحَرِّ، فَيَعْمِدُ أَحَدُنَا إِلَى قَبْضَةٍ مِنَ الْحَصَى، فَيَجْعَلُهَا فِي كَفِّهُ هَذِهِ، ثُمَّ فِي كَفِّهِ هَذِهِ، فَإِذَا بَرَدَتْ سَجَدَ عَلَيْهَا». [3: 50]
رقم طبعة با وزير = (2273)




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রচন্ড উত্তাপের সময সালাত আদায় করতাম। তখন আমরা এক মুষ্টি কঙ্কর নিয়ে এই হাতে রাখতাম তারপর আরেক মুষ্টি কঙ্কর নিয়ে এই হাতে রাখতাম, অতঃপর যখন তা ঠান্ডা হতো, তখন আমরা তার উপর সাজদা করতাম।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/৩২৭; আবূ দাঊদ: ৩৯৯; নাসাঈ: ২/২০৪; আবূ ইয়ালা: ১০৪; সুনান বাইহাকী: ১/৪৩৯; বাগাবী: ৩৫৯; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৮৪-১৮৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪২৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (428).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن من أجل محمد بن عمرو -وهو ابن علقمة الليثي-.









সহীহ ইবনু হিব্বান (2277)


2277 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ، عَنْ أَبِيهِ، عَنْ تَمِيمِ بْنِ مَحْمُودٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شِبْلٍ الْأَنْصَارِيِّ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَنْهَى عَنْ ثَلَاثِ خِصَالٍ فِي الصَّلَاةِ: عَنْ نَقْرَةِ الْغُرَابِ، وَعَنِ افْتِرَاشِ السَّبُعِ، وَأَنْ يُوطِنَ الرَّجُلُ الْمَكَانَ كَمَا يُوطِنُ الْبَعِيرَ». [2: 39]
رقم طبعة با وزير = (2274)




আব্দুর রহমান বিন শিবল আল আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি সালাতে তিনটি কাজ করতে নিষেধ করেছেন: (১) কাকের ন্যায় ঠোকর দিতে (২) হিংস্র প্রাণীর ন্যায় হাত বিছিয়ে দিতে (৩) মাসজিদে কোন স্থান নির্দিষ্ট করে নেওয়া, যেভাবে উট নিজের স্থান নির্দিষ্ট করে নেয়।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/৪২৮; দারেমী: ১/৩০৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৯১; ইবনু মাজাহ: ১৪২৯; হাকিম: ১/২২৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১৩১৯; সুনান বাইহাকী: ২/১১৮; বাগাবী: ৬৬৬; আবূ দাঊদ: ৮৬২; নাসাঈ: ২/২১৪-২১৫; আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে সহীহ আল বুখারী: ৮২২; সহীহ মুসলিম: ৪৩৯; আবূ দাঊদ: ৮৯৭; তিরমিযী: ২৭৬ প্রভৃতি কিতাবে। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/১৮১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن لغيره - «المشكاة» (902)، «الصحيحة» (1168)، «صحيح أبي داود» (808)، «التعليق الرغيب» (1/ 181)، «التعليق على ابن خزيمة» (1/ 331).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، تميم بن محمود لين الحديث، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (2278)


2278 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، قَالَ: أَخْبَرَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يُوطِنُ الرَّجُلُ الْمَسْجِدَ لِلصَّلَاةِ أَوْ لِذِكْرِ اللَّهِ إِلَّا تَبَشْبَشَ اللَّهُ بِهِ كَمَا يَتَبَشْبَشُ أَهْلُ الْغَائِبِ إِذَا قَدِمَ عَلَيْهِمْ غَائِبُهُمْ». [2: 39]
رقم طبعة با وزير = (2275)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন কোন ব্যক্তি সালাত আদায় করার জন্য অথবা আল্লাহর যিকর করার জন্য মাসজিদ (এর কোন জায়গা) নির্দিষ্ট করে নেয়, তখন আল্লাহ তেমনি খুশি হন, যেমন কোন প্রবাসী ব্যক্তির আগমনে তার পরিবারের লোকজন খুশি হন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/৩২৮; আত তায়ালিসী: ২৩৩৪; বাগাবী, মুসনাদু ইবনিল জা‘দ: ২৯৩৯; ইবনু মাজাহ: ৮০০; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫০৩; হাকিম: ১/২১৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/২২৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 126).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، عثمان بن عمر: هو ابن فارس العبيدي، وابن أبي ذئب: هو محمد بن عبد الرحمن بن المغيرة بن أبي ذئب، وسعيد بن أبي سعيد: هو المقبري.









সহীহ ইবনু হিব্বান (2279)


2279 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرِ بْنِ الْحَكَمِ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي عِمْرَانُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِيهِ، أَنَّهُ رَأَى أَبَا رَافِعٍ مَوْلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَحَسَنُ بْنُ عَلِيٍّ يُصَلِّي غَرَزَ ضَفِيرَتَهُ فِي قَفَاهُ، فَحَلَّهَا أَبُو رَافِعٍ، فَالْتَفَتَ الْحَسَنُ إِلَيْهِ مُغْضَبًا، فَقَالَ أَبُو رَافِعٍ: أَقْبِلْ عَلَى صَلَاتِكَ وَلَا تَغْضَبْ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ [يَقُولُ: «ذَلِكَ كِفْلُ الشَّيْطَانِ] *»، يَقُولُ: مَقْعَدُ الشَّيْطَانِ، يَعْنِي مَغْرَزَ ضَفْرَتِهِ.
رقم طبعة با وزير = (2276) [ص:57] قَالَ أَبُو حَاتِمٍ: «عِمْرَانُ بْنُ مُوسَى هُوَ عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ عَمْرِو بْنِ سَعِيدِ بْنِ الْعَاصِ، أَخُو أَيُّوبَ بْنِ مُوسَى». [2: 43]




আবূ সা‘ঈদ আল মাকবূরী থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম আবূ রাফে‘রাদ্বিয়াল্লাহু আনহুকে দেখেছেন এমন অবস্থায় ‍যখন হাসান বিন আলী রাদ্বিয়াল্লাহু আনহু মাথার পশ্চাৎভাগে ঝুটি বেঁধে সালাত আদায় করছিলেন। তখন আবূ রাফে‘রাদ্বিয়াল্লাহু আনহু তাঁর ঝুটি খুলে দেন ফলে হাসান বিন আলী রাদ্বিয়াল্লাহু আনহু তার দিকে রাগান্বিত হয়ে তাকান। তখন আবূ রাফে‘রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আপনি আপনার সালাত চালিয়ে যান আর রাগ করবেন না। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “এটা শয়তানের অংশ”। তিনি বলেন, “শয়তান বসার স্থান।” অর্থাৎ ঝুটি বাঁধার স্থান।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ইমরান বিন মূসা হলেন ইমরান বিন মূসা বিন আমর বিন সাঈদ বিন আস, তিনি আইয়ূব বিন মূসার ভাই।”



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৯১১; ‍সুনান বাইহাকী: ২/১০৯; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৯৯১; তিরমিযী: ৩৮৪; আবূ দাঊদ: ৬৪৬; ইবনু মাজাহ: ১০৪২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৫৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (653). * [يَقُولُ: ذَلِكَ كِفْلُ الشَّيْطَانِ] قال الشيخ: سقطت من الأصل، واستدركتها من «الموارد»، وابن خزيمة؛ فإنه من طريقه أخرجه المؤلف.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، عمران بن موسى ذكره المؤلف في «ثقاته»، ولم يذكر فيه ابن أبي حاتم جرحاً ولا تعديلاً، وروى عنه اثنان، وأخرج حديثه أبو داود والترمذي وابن خزيمة في "صحيحه"، وباقي رجال السند ثقات رجال الشيخين، حجاج: هو ابن محمد المصيصي الأعور









সহীহ ইবনু হিব্বান (2280)


2280 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، حَدَّثَنَا حَرْمَلَةُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، [أَنَّ بُكَيْرًا حَدَّثَهُ]، أَنَّ كُرَيْبًا مَوْلَى ابْنِ عَبَّاسٍ حَدَّثَهُ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ رَأَى عَبْدَ اللَّهِ بْنَ الْحَارِثِ وَشَعَرُهُ مَعْقُوصٌ مِنْ وَرَائِهِ، فَقَامَ مِنْ وَرَائِهِ فَجَعَلَ يَحُلُّهُ، وَأَقَرَّ لَهُ الْآخَرُ، فَلَمَّا انْصَرَفَ أَقْبَلَ إِلَى ابْنِ عَبَّاسٍ، فَقَالَ: مَا لَكَ وَرَأْسِي؟ فَقَالَ: [ص:58] إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّمَا مَثَلُ هَذَا كَمَثَلِ الَّذِي يُصَلِّي وَهُوَ مَكْتُوفٌ».
رقم طبعة با وزير = (2277)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমার আজাদকৃত দাস কুরাইব থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা আব্দুল্লাহ বিন হারিসকে দেখলেন যে, তিনি তার মাথার পিছনে চুল ঝুটি বেঁধে নিয়েছেন। তখন তিনি তার পিছনে দাঁড়ান এবং তার ঝুটি খুলতে শুরু করেন, আর অপর ব্যক্তি নিজ অবস্থায় বহাল থাকেন। অতঃপর যখন তিনি সালাত শেষ করেন, তখন তিনি আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমার মুখোমুখি হন এবং বলেন, “আমার চুলের সাথে আপনার কী হলো?” জবাবে তিনি বলেন, “নিশ্চয়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “নিশ্চয়ই এর দৃষ্টান্ত হলো ঐ ব্যক্তির মতো, যে হাত বাঁধা অবস্থায় সালাত আদায় করে।”[1]



[1] সহীহ মুসলিম: ৪৯২; আবূ দাঊদ: ৬৪৬; নাসাঈ: ২/২১৫-২১৬; সহীহ ইবনু খুযাইমাহ: ৯১০; সুনান বাইহাকী: ২/১০৮-১০৯; দারেমী: ১/৩২০-৩২১; মুসানাদ আহমাদ: ১/৩০৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৫৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (654): م*. * [م] قال الشيخ: وأورده الهيثمي في «موارد الظمآن» (475)؛ فَخَاَلفَ شرطه، فلعله عن سهو.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات، رجال الشيخين غير حرملة فإنه من رجال مسلم، عمرو بن الحارث: هو المصري، وقد سقطت جملة «أن بكيراً حدثه» من الأصل و «التقاسيم» 3/لوحة 92، واستدركت من موارد الحديث.