হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (2301)


2301 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو قُدَامَةَ عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، عَنْ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: كَانَ رِجَالٌ يُصَلُّونَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَاقِدِي أُزُرِهِمْ عَلَى أَعْنَاقِهِمْ كَهَيْئَةِ الصِّبْيَانِ، فَيُقَالُ لِلنِّسَاءِ: «لَا تَرْفَعْنَ رُءُوسَكُنَّ حَتَّى يَسْتَوِيَ الرِّجَالُ». [4: 50]
رقم طبعة با وزير = (2298)




সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “সাহাবীগণ তাদের লূঙ্গি শিশুদের মতো কাঁধের উপর গিরা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছেন। তখন নারীদের বলা হতো, “তোমরা সাজদা থেকে মাথা উত্তোলন করবে না, যতক্ষন না পুরুষরা সোজাভাবে বসে।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৭৬৩; নাসাঈ: ২/৭০; সহীহ আল বুখারী: ৩৬২; মুসনাদ আহমাদ: ৫/৩৩১; সহীহ মুসলিম: ৪৪১; আবূ দাঊদ: ৬৩০; তাবারানী: ৫৯৬৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৪১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (641): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، سفيان: هو الثوري، وأبو حازم: هو سلمة بن دينار الأعرج.









সহীহ ইবনু হিব্বান (2302)


2302 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ، قَالَ: حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، أَنَّهُ قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ مُشْتَمِلًا بِهِ». [5: 8]
رقم طبعة با وزير = (2299)




উমার বিন আবূ সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি এক কাপড় জড়িয়ে সালাত আদায় করেছেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/২৬; সহীহ মুসলিম: ৫১৭; ইবনু মাজাহ: ১০৪৯; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৪০; সহীহ আল বুখারী: ৩৫৫; নাসাঈ: ২/৭০; বাগাবী: ৫১২-৫১৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৩৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (639): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، وقد تقدم برقم (2291) و (2292) و (2293).









সহীহ ইবনু হিব্বান (2303)


2303 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، أَيُصَلِّي الرَّجُلُ فِي الثَّوْبِ الْوَاحِدِ؟ فَقَالَ: «لِيَتَوَشَّحْ بِهِ، ثُمَّ لِيُصَلِّ فِيهِ». [1: 78]
رقم طبعة با وزير = (2300)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি কি এক কাপড়ে সালাত আদায় করতে পারবে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, “সে কাপড় তাওয়াশ্শুহ[1] করে নিবে তারপর তাতে সালাত আদায় করবে।”[2]



[1] ‘‘তাওয়াশশুহ হলো কাপড়ের এক প্রান্ত বাম হাতের নিচ দিয়ে ডান কাঁধের উপর রাখবে আর আরেক প্রান্ত ডান হাতের নিচ দিয়ে নিয়ে বাম কাঁধের উপর রাখবে অতঃপর দুই প্রান্ত বুকের উপর নিয়ে বাধবে।” –অনুবাদক।



[2] মুয়াত্তা ইমাম মালিক: ১/১৪০; সহীহ আল বুখারী: ৩৫৮; সহীহ মুসলিম: ৫১৫; আবূ দাঊদ: ৬২৫; নাসাঈ: ২/৬৯-৭০; সুনান বাইহাকী: ২/২৩৬-২৩৭; বাগাবী: ৫১১; মুসনাদ আহমাদ: ২/২৮৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৩৬৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩৭৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৩৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - انظر الحديث (2292). تنبيه!! رقم (2292) = (2295) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، عبد الرحمن بن إبراهيم: هو الملقب بدُحيم، وهو ثقة من رجال البخاري، ومن فوقه ثقات من رجال الشيخين.









সহীহ ইবনু হিব্বান (2304)


2304 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ فِي الثَّوْبِ الْوَاحِدِ فَلْيُخَالِفْ بَيْنَ طَرَفَيْهِ عَلَى عَاتِقِهِ». [1: 78]
رقم طبعة با وزير = (2301)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ এক কাপড়ে সালাত আদায় করবে, তখন সে যেন কাপড়ের দুই প্রান্তকে বিপরীতভাবে দুই কাঁধের উপর (অর্থাৎ ডান প্রান্তকে বাম কাঁধের উপর আর বাম প্রান্তকে ডান কাঁধের উপর) রাখে।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৩৭৪; মুসনাদ আহমাদ: ২/২৬৬; আবূ দাঊদ: ৬২৭; তাহাবী: ১/৩৮১; সহীহ আল বুখারী: ৩৬০; বাগাবী: ৫১৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৩৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (638): خ.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (2305)


2305 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا سُرَيْجُ بْنُ النُّعْمَانِ، حَدَّثَنَا فُلَيْحٌ، عَنْ سَعِيدِ بْنِ الْحَارِثِ، أَنَّهُ أَتَى جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، فَقَالَ جَابِرٌ: خَرَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ، فَجِئْتُ لَيْلَةً لِبَعْضِ أَمْرِي فَوَجَدْتُهُ يُصَلِّي وَعَلَيَّ ثَوْبٌ وَاحِدٌ [ص:80] اشْتَمَلْتُ بِهِ، وَصَلَّيْتُ إِلَى جَنْبِهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ: «مَا السُّرَى يَا جَابِرُ؟ » فَأَخْبَرْتُهُ، فَقَالَ: «يَا جَابِرُ، مَا هَذَا الِاشْتِمَالُ الَّذِي رَأَيْتُ؟ » فَقُلْتُ: كَانَ ثَوْبًا وَاحِدًا ضَيِّقًا، فَقَالَ: «إِذَا صَلَّيْتَ وَعَلَيْكَ ثَوْبٌ وَاحِدٌ، فَإِنْ كَانَ وَاسِعًا فَالْتَحِفْ بِهِ، وَإِنْ كَانَ ضَيِّقًا فَاتَّزِرْ بِهِ». [1: 78]
رقم طبعة با وزير = (2302)




সা‘ঈদ বিন হারিস থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি একবার জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা কাছে আসেন, তখন জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “আমি একবার এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হয়েছিলাম। অতঃপর একরাতে আমি আমার কোন এক প্রয়োজনে তাঁর কাছে আসি এবং তাঁকে আমি সালাত আদায়রত অবস্থায় দেখতে পাই। এসময় আমার পরিধানে একটি কাপড় ছিল, অতঃপর আমি তা কাঁধে জড়িয়ে নেই এবং তাঁর পাশে সালাত আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফেরান, তখন তিনি বলেন, “হে জাবির, কী খবর?” অতঃপর আমি আমি আমার বৃত্তান্ত তাঁকে জানাই।” তারপর তিনি বলেন, “হে জাবির, এটা কেমন ইশতেমাল, যাতে আমি তোমাকে (সালাত আদায় করতে) দেখলাম?” আমি বললাম, “আমার একটাই অপ্রশস্ত কাপড় ছিল!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যখন তুমি এক কাপড়ে সালাত আদায় করবে, যদি কাপড়টি প্রশস্ত হয়, তাহলে তা ঘাড়সহ শরীরে জড়িয়ে নিবে আর যদি কাপড়টি অপ্রশস্ত হয়, তাহলে তা লূঙ্গি হিসেবে পরিধান করে নিবে।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৭৬৭; সহীহ আল বুখারী: ৩৬১; সহীহ মুসলিম: ৩০১০; আবূ দাঊদ: ৬৩৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৪৪)






تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (644): م، خ مختصرا.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، فليح- وهو ابن سليمان الخزاعي- فيه كلام، مع أنه من رجال الشيخين، وباقي رجال السند ثقات على شرط الصحيح.









সহীহ ইবনু হিব্বান (2306)


2306 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ شَبِيبٍ، قَالَ: [ص:81] حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا عَاصِمُ بْنُ سُلَيْمَانَ الْأَحْوَلُ، وَأَيُّوبُ، وَحَبِيبُ بْنُ الشَّهِيدِ، وَهِشَامٌ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنِ الصَّلَاةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ، فَقَالَ: «أَوَكُلُّكُمْ يَجِدُ ثَوْبَيْنِ» فَلَمَّا كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ، قَالَ: «إِذَا وَسَّعَ اللَّهُ فَوَسِّعُوا، جَمَعَ رَجُلٌ عَلَيْهِ ثِيَابَهُ فَصَلَّى الرَّجُلُ فِي إِزَارٍ وَرِدَاءٍ، فِي إِزَارٍ وَقَمِيصٍ، فِي إِزَارٍ وَقَبَاءٍ، فِي سَرَاوِيلَ وَرِدَاءٍ، فِي سَرَاوِيلَ وَقَمِيصٍ، فِي سَرَاوِيلَ وَقَبَاءٍ» *. قَالَ هِشَامٌ نَحْسَبُهُ قَالَ: «وَتُبَّانٍ». [3: 65]
رقم طبعة با وزير = (2302/م)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক কাপড়ে সালাত আদায় করা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জবাবে বলেন, “তোমাদের প্রত্যেকেই দুটো কাপড় পায় কি?” অতঃপর উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহুর খিলাফতকালে তিনি বলেন, “যখন আল্লাহ প্রশস্ততা দান করেছেন, তখন তোমরাও প্রশস্ততা অবলম্বন করো। একজন ব্যক্তি তার কাপড়ের মাঝে সমন্নয় করবে। সে সালাত আদায় করবে একটি লুঙ্গি ও একটি চাদরে, একটি লুঙ্গি ও একটি জামায়, একটি লুঙ্গি ও একটি আলখিল্লায়, একটি পাজামায় ও একটি চাদরে, একটি পাজামা ও একটি চাদরে, একটি পাজামা ও জামায়, একটি পাজামা ও একটি আলখিল্লায়।” হিশাম রহিমাহুল্লাহ বলেন, “আমার ধারণা তিনি জাঙ্গিয়ার কথাও বলেছেন।”[1]



[1] সহীহ আল বুখারী: ৩৬৫; দারাকুতনী: ১/২৮২; মুসনাদ আহমাদ: ২/২৩০; সহীহ মুসলিম: ৫১৫; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩৭৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আয য‘ঈফাহ: ৫৭৪৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الضعيفة» (5746): خ. *قال الناشر: سقط هذا الحديث من «الأصل»، وهو مُكرّر سندا ومتنا برقم (2295)، إِلاَّ أَنَّ الباب ورقم «التقاسيم والأنواع» مختلفان. تنبيه!! رقم (2295) = (2298) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وهو مكرر (2298).









সহীহ ইবনু হিব্বান (2307)


2307 - أَخْبَرَنَا بَكْرُ بْنُ أَحْمَدَ بْنِ سَعِيدٍ الْعَابِدُ، قَالَ: حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ، «أَنَّهُ دَخَلَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَآهُ يُصَلِّي عَلَى حَصِيرٍ يَسْجُدُ عَلَيْهِ». [4: 1]
رقم طبعة با وزير = (2303)




আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গমন করেন অতঃপর তিনি তাঁকে চাটাইয়ের উপর সালাত আদায়রত অবস্থায় দেখতে পান, তখন তিনি চাটাইয়ের উপর সাজদাবনত ছিলেন।”[1]



[1] তিরমিযী: ৩৩২; সহীহ মুসলিম: ৫১৯; মুসনাদ আহমাদ: ৩/৫৯; ইবনু মাজাহ: ১০২৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১০০৪; সুনান বাইহাকী: ২/৪২১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৩০৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم رجاله ثقات رجال الشيخين غير أبي سفيان وهوطلحة بن نافع- فقد قرنه البخاري بآخر واحتج به مسلم، نصر بن عليْ هوالجهضمي، عيسى بن يونس: هو ابن أبي إسحاق السبيعي.









সহীহ ইবনু হিব্বান (2308)


2308 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي التَّيَّاحِ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُخَالِطُنَا حَتَّى يَقُولَ لِأَخٍ لِي صَغِيرٍ: «يَا أَبَا عُمَيْرٍ، مَا فَعَلَ النُّغَيْرُ؟ » وَنُضِحَ بِسَاطٌ لَنَا، فَصَلَّى عَلَيْهِ. [4: 1]
رقم طبعة با وزير = (2304)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে মিশতেন, এমনকি তিনি আমার এক ছোট ভাইকে বলেন, “হে আবূ উমাইর, তোমার পাপিয়া পাখি কী করে?” আমাদের একটি কার্পেট ছিল, তাতে পানি ছিটা দেওয়া হয় এবং তিনি তার উপর সালাত আদায় করেন।”[1]



[1] নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৩৩৫; মুসনাদ আহমাদ: ৩/১১৯; তিরমিযী: ৩৩৩; সহীহ আল বুখারী: ৬২০৩; সহীহ মুসলিম: ৬৫৯; সুনান বাইহাকী: ৫/২০৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুশ শামাইল: ২০১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر الشمائل» (201): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو التياح: هو يزيد بن حميد الضّبعي.









সহীহ ইবনু হিব্বান (2309)


2309 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا سَوَّارُ بْنُ عَبْدِ اللهِ الْعَنْبَرِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم زَارَ أَهْلَ بَيْتٍ مِنَ الأَنْصَارِ فَطَعِمَ عِنْدَهُمْ طَعَامًا فَلَمَّا أَرَادَ أَنْ يَخْرُجَ أَمَرَ بِمَكَانٍ مِنَ الْبَيْتِ فَنُضِحَ لَهُ عَلَى بِسَاطٍ فَصَلَّى عَلَيْهِ وَدَعَا لَهُمْ. [4: 1]
رقم طبعة با وزير = (2305)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আনসারী এক ব্যক্তির বাড়িতে বেড়াতে যান অতঃপর তিনি তাদের কাছে খাবার গ্রহণ করেন। অতঃপর যখন তিনি বের হওয়ার জন্য উদ্যত হন, তখন তাঁর নির্দেশক্রমে ঘরের এক কোণে তাঁর জন্য চাটাইয়ে পানি ছিটা দেওয়া হয়। তারপর তিনি তার ‍উপর সালাত আদায় করেন এবং তাদের জন্য দু‘আ করেন।”[1]



[1] সহীহ আল বুখারী, আল আদাব: ৬০৮০; বাগাবী: ৩০০৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আল বুখারী: ৬০৮০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ (6080).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما غير سوار العنبري وهو ثقة.









সহীহ ইবনু হিব্বান (2310)


2310 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ، حَدَّثَنَا مَنْصُورُ بْنُ أَبِي مُزَاحِمٍ، حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، [ص:85] عَنِ ابْنِ عَبَّاسٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي عَلَى الْخُمْرَةِ». [5: 10]
رقم طبعة با وزير = (2306)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট চাটাইর (যার উপর শুধু মুখ ও হাত রাখা যায়) উপর সালাত আদায় করতেন।”[1]



[1] আবূ ইয়ালা: ২৩৫৭; মুসনাদ আহমাদ: ১/২৬৭; সুনান বাইহাকী: ২/৪২১; তিরমিযী: ৩৩১; মুসনাদ আহমাদ: ১/২৩২;; সহীহ ইবনু খুযাইমাহ: ১০০৫; সুনান বাইহাকী: ২/৪৩৬-৪৩৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৮৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض» (87).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن في الشواهد، أبو الأحوص: هو سلام بن سليم، وسماك: وهو ابنُ حرب، حسن الحديث إلا أن في روايته عن عكرمة اضطراباً، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (2311)


2311 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي عَلَى الْخُمْرَةِ». [4: 1]
رقم طبعة با وزير = (2307)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট চাটাইর (যার উপর শুধু মুখ ও হাত রাখা যায়) উপর সালাত আদায় করতেন।”[1]



[1] আবূ ইয়ালা: ২৩৫৭; মুসনাদ আহমাদ: ১/২৬৭; সুনান বাইহাকী: ২/৪২১; তিরমিযী: ৩৩১; মুসনাদ আহমাদ: ১/২৩২;; সহীহ ইবনু খুযাইমাহ: ১০০৫; সুনান বাইহাকী: ২/৪৩৬-৪৩৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৮৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وهو مكرر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: هو مكرر ما قبله.









সহীহ ইবনু হিব্বান (2312)


2312 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عِيسَى بْنِ السَّكَنِ الْبَلَدِيُّ بِوَاسِطَ، قَالَ: حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ الْحَكَمِ الرَّسْعَنِيُّ، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ يَحْيَى بْنِ وَثَّابٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ أُمِّ حَبِيبَةَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي عَلَى الْخُمْرَةِ». [4: 1]
رقم طبعة با وزير = (2308)




উম্মু হাবীবাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট চাটাইর (যার উপর শুধু মুখ ও হাত রাখা যায়) উপর সালাত আদায় করতেন।”[1]



[1] তাবারানী আল কাবীর: ২৩/৪৮২; আবূ ইয়ালা: ১/১৩১; সহীহ্ আল বুখারী: ৩৩৩; সহীহ মুসলিম: ৫১৩; আবূ দাঊদ: ৬৫৬; নাসাঈ: ২/৫৭; ইবনু মাজাহ: ১০২৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৮৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض» (87).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، زكريا بن الحكم الرسعني، ذكره ابن حبان في «الثقات» وقال: هو من أهل رأس عين، يروي عن يزيد بن هارون وعبد الله بن بكر السهمي وأهل العراق، حدث عنه أبو عروبة، مات برأس عين سنة ثلاث وخمسين ومئتين، وكان يخضب رأسه ولحيته، وذكره السمعاني في «الأنساب» 6/ 119، ومن فوقه ثقات رجال الشيخين، أبو حصين: هو عثمان بن عاصم الأسدي، وأبو عبد الرحمن السلمي: هو عبد الله بن حبيب بن ربيعة.









সহীহ ইবনু হিব্বান (2313)


2313 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «فُضِّلْتُ عَلَى الْأَنْبِيَاءِ بِسِتٍّ: أُعْطِيتُ جَوَامِعَ الْكَلِمِ، وَنُصِرْتُ بِالرُّعْبِ، وَأُحِلَّتْ لِيَ الْغَنَائِمُ، وَجُعِلَتْ لِيَ الْأَرْضُ طَهُورًا وَمَسْجِدًا، وَأُرْسِلْتُ إِلَى الْخَلْقِ كَافَّةً، وَخُتِمَ بِيَ النَّبِيُّونَ». [4: 39]
رقم طبعة با وزير = (2309)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমাকে অন্যান্য নাবীদের উপর ছয়টি জিনিসের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। (১) আমাকে ব্যাপক অর্থবোধক উচ্চাঙ্গের ভাব ও ভাষাময় বাক্য প্রদান করা হয়েছে, (২) ভীতি দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে, (৩) আমার জন্য গনীমতের মাল হালাল করা হয়েছে, (৪) জমিনকে আমার জন্য পবিত্র ও সালাত আদায়ের স্থান করে দেওয়া হয়েছে, (৫) আমাকে সমস্ত সৃষ্টিজীবের জন্য রাসূল করে পাঠানো হয়েছে এবং (৬) আমার মাধ্যমে নবীদের ধারার পরিসমাপ্তি করা হয়েছে।”[1]



[1] সহীহ মুসলিম: ৫২৩; তিরমিযী: ৪/১২৩; বাগাবী: ৩৬১৭; মুসনাদ আহমাদ: ২/৪১১-৪১২; ইবনু মাজাহ: ৫৬৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আল ইরওয়াউল গালীল: ২৮৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (285).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، موسى بن إسماعيل: هو أبو سلمة التبوذكي، والعلاء: هو العلاء بن عبد الرحمن بن يعقوب الحُرَقي.









সহীহ ইবনু হিব্বান (2314)


2314 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا الْمُقَدَّمِيُّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا لَمْ تَجِدُوا إِلَّا مَرَابِضَ الْغَنَمِ وَمَعَاطِنَ الْإِبِلِ فَصَلُّوا فِي مَرَابِضِ الْغَنَمِ، وَلَا تُصَلُّوا فِي أَعْطَانِ الْإِبِلِ». [4: 39]
رقم طبعة با وزير = (2310)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমরা সালাত আদায় করার জন্য মেষের খোয়াড় ও উট বাধার স্থান ছাড়া আর কোন কোন জায়গা না পাবে, তখন তোমরা মেষের খোয়াড়ে সালাত আদায় করবে, তবে উট বাধার স্থানে সালাত আদায় করবে না।”[1]



[1] সুনান বাইহাকী: ২/৪৪৯; ইবনু মাজাহ: ৭৬৮; দারেমী: ১/৩২৩; সহীহ ইবনু খুযাইমাহ: ৭৯৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৭৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (3/ 103 / 1698). تنبيه!! رقم (1698) = (1700) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، هشام بن حسان، ومحمد: هو ابن سيرين.









সহীহ ইবনু হিব্বান (2315)


2315 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى عَبْدَانُ، حَدَّثَنَا سَهْلُ بْنُ عُثْمَانَ الْعَسْكَرِيُّ، وَأَبُو مُوسَى الزَّمِنُ، قَالَا: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ أَشْعَثَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يُصَلَّى بَيْنَ الْقُبُورِ». [3: 29]
رقم طبعة با وزير = (2311)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরসমূহের মাঝে সালাত আদায় করতে নিষেধ করেছেন।”[1]



[1] বাযযার: ৪৪২; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ২/২৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২৭০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (3/ 102 / 1696). تنبيه!! رقم (1696) = (1698) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الصحيح إلا أن فيه عنعنة الحسن.









সহীহ ইবনু হিব্বান (2316)


2316 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى الْأَنْصَارِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْأَرْضُ كُلُّهَا مَسْجِدٌ إِلَّا الْحَمَّامَ وَالْمَقْبَرَةَ». [3: 29]
رقم طبعة با وزير = (2312)




আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “পৃথিবীর পুরোটাই সালাত আদায়ের জায়গা, তবে গোরস্থান ও গোসলখানা ব্যতীত।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৭৯১; মুসনাদ আহমাদ: ৩/৯৬; আবূ দাঊদ: ৪৯২; সুনান বাইহাকী: ২/৪৩৫; হাকিম: ১/২৫১; তিরমিযী: ৩১৭; দারেমী: ১/৩২৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫০৬; ইবনু মাজাহ: ৭৪৫; সহীহ ইবনু খুযাইমাহ: ৭৯২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২৭০)






تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (3/ 104 / 1697). تنبيه!! رقم (1697) = (1699) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.









সহীহ ইবনু হিব্বান (2317)


2317 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا مُحَمَّدٌ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا لَمْ تَجِدُوا إِلَّا مَرَابِضَ الْغَنَمِ، وَمَعَاطِنَ الْإِبِلِ، فَصَلُّوا فِي مَرَابِضِ الْغَنَمِ، وَلَا تُصَلُّوا فِي أَعْطَانِ الْإِبِلِ». [3: 29]
رقم طبعة با وزير = (2312/*)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমরা সালাত আদায় করার জন্য মেষের খোয়াড় ও উট বাধার স্থান ছাড়া আর কোন কোন জায়গা না পাবে, তখন তোমরা মেষের খোয়াড়ে সালাত আদায় করবে, তবে উট বাধার স্থানে সালাত আদায় করবে না।”[1]



[1] সুনান বাইহাকী: ২/৪৪৯; ইবনু মাজাহ: ৭৬৮; দারেমী: ১/৩২৩; সহীহ ইবনু খুযাইমাহ: ৭৯৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৭৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (3/ 103 / 1698). تنبيه!! رقم (1698) = (1700) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، وهو مكرر (1700) و (2314).









সহীহ ইবনু হিব্বান (2318)


2318 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ الرَّيَّانِيُّ، قَالَ: [ص:90] حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ أَشْعَثَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّلَاةِ بَيْنَ الْقُبُورِ». [4: 39]
رقم طبعة با وزير = (2313)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরসমূহের মাঝে সালাত আদায় করতে নিষেধ করেছেন।”[1]



[1] বাযযার: ৪৪২; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ২/২৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আহকামুল জানাইয: ২৭০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (3/ 102 / 1696). تنبيه!! رقم (1696) = (1698) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غيرهناد بن السري، وهو ثقة من رجال مسلم، وقد تقدم برقم (2315).









সহীহ ইবনু হিব্বান (2319)


2319 - أَخْبَرَنَا الْمُفَضَّلُ بْنُ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ الْجَنَدِيُّ أَبُو سَعِيدٍ الشَّيْخُ الصَّالِحُ بِمَكَّةَ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ زِيَادٍ اللَّحْجِيُّ *، قَالَ: حَدَّثَنَا أَبُو قُرَّةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ خَيْثَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الصَّلَاةِ فِي الْمَقْبَرَةِ». [4: 39]
رقم طبعة با وزير = (2314)




আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোরস্থানে সালাত আদায় করতে নিষেধ করেছেন।” [1]



[1] তিরমিযী: ৩৪৬; ইবনু মাজাহ: ৭৪৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১০১৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - أنظر التعليق. * [عَلِيُّ بْنُ زِيَادٍ اللَّحْجِيُّ] قال الشيخ: في الأصل: «اللخمي»، والتصحيح من «ثقات المؤلف» (8/ 470)، و «أنساب السمعاني»، و «الموارد»، وقال المؤلف: «مستقيم الحديث، حدثنا عنه المفضل بن محمد الجندي»، زاد السمعاني عن المؤلف: «وعلي بن الحسن القافلاني، ومحمد بن صالح الطبري وغيرهم». وبقية الرجال ثقات؛ لولا عنعنة ابن جريج، لكن الحديث قوي بما قبله وبعده. انظر: «تحذير الساجد» (ص 31)، والصحيحة (3/ 13 / 1016).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات إلا أن فيه عنعنة الأعمش وابن جريج، علي بن زياد اللحجي نسبه إلى لحج من بلاد اليمن، روى عن جمع وروى عنه جمع، وهو مستقيم الحديث. انظر «اللباب» 3/ 129، وأبو قرة: هو موسى بن طارق الزبيدي ثقة روى له النسائي، ومن فوقه على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (2320)


2320 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، [ص:91] قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ، قَالَ: حَدَّثَنِي بُسْرُ بْنُ عُبَيْدِ اللَّهِ، قَالَ: سَمِعْتُ أَبَا إِدْرِيسَ الْخَوْلَانِيَّ، يَقُولُ: سَمِعْتُ وَاثِلَةَ بْنَ الْأَسْقَعِ، يَقُولُ: سَمِعْتُ أَبَا مَرْثَدٍ الْغَنَوِيَّ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تَجْلِسُوا عَلَى الْقُبُورِ، وَلَا تُصَلُّوا إِلَيْهَا». [4: 39]
رقم طبعة با وزير = (2315)




আবূ মারসাদ আল গানাবী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “তোমরা কবরসমূহের উপর বসবে না এবং সেগুলো সামনে রেখে সালাতও আদায় করবে না।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/১৩৫; সহীহ মুসলিম: ৯৭২; তিরমিযী: ১০৫০; সহীহ ইবনু খুযাইমাহ: ৭৯৪; হাকিম: ৩/২২০; সুনান বাইহাকী: ২/৪৩৫; আবূ দাঊদ: ৩২২৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৪৬৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تحذير الساجد» (33)، «أحكام الجنائز» (468 - 469): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات على شرطهما غير صحابي الحديث فقد خرج له مسلم، واسم أبي مرثد، كنّاز بن حمين بن يربوع بن طريف بن خرشة بن عبيد بن سعد بن عوف بن كعب بن جلان بن غنم بن غني بن أعصر بن سعد بن قيس عيلان، وهو حليف حمزة بن عبد المطلب، وكان تربه، شهد هو وابنه مرثد بدراً، توفي في خلافة أبي بكر الصديق رضي اللْه عنه سنة إحدى عشرة. وأبو إدريس الخولاني: هو عائذ الله بن عبد الله، وذكره في السند وهم من ابن المبارك؟ فقد قال أبو عيسى الترمذي 3/ 368: قال محمد- هو ابن إسماعيل البخاري- وحديث ابن المبارك خطأ، أخطأ فيه ابن المبارك وزاد فيه " عن أبي إدريس الخولاني " وإنما هو بسر بن عبيد الله عن واثلة، هكذا روى غير واحد عن عبد الرحمن بن يزيد بن جابر، وليس فيه " عن أبي إدريس "، وبُسر بن عبيد الله قد سمع من واثلة بن الأسقع. وقال ابن أبي حاتم في " العلل " 1/ 80: سألت أبي عن حديث رواه المبارك- فذكره- ثم قال: قال أبي: يرون أن ابن المبارك وهم في هذا الحديث أدخل أبا إدريس الخولاني بين بسر بن عبيد الله وبين واثلة. ثم قال: قال أبيْ بسر قد سمع من واثلة وكثيراً ما يحدث بسر عن أبي إدريس، فغلط ابن المبارك فظن أن هذا مما روي عن أبي إدريس، عن واثلة، وقد سمع هذا الحديث بسر من واثلة نفسه، لأن أهل الشام أعرف بحديثهم.