সহীহ ইবনু হিব্বান
2332 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ، قَالَ: حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، قَالَ: حَدَّثَنَا وَاصِلٌ الْأَحْدَبُ، عَنْ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ، عَنِ الْأَسْوَدِ بْنِ يَزِيدَ، قَالَ: رَأَتْنِي عَائِشَةُ أَغْسِلُ أَثَرَ الْجَنَابَةِ أَصَابَ ثَوْبِي، فَقَالَتْ: مَا هَذَا؟ فَقُلْتُ: أَثَرُ جَنَابَةٍ أَصَابَ ثَوْبِي، فَقَالَتْ: «لَقَدْ رَأَيْتُنِي وَإِنَّهُ لَيُصِيبُ ثَوْبَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَا يَزِيدُ عَلَى أَنْ يَقُولَ: هَكَذَا نَفْرُكُهُ». [4: 1]
رقم طبعة با وزير = (2326)
আসওয়াদ বিন ইয়াযিদ থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা আমাকে দেখেন যে, আমি আমার কাপড় থেকে নাপাকির চিহ্ন ধৌত করছি, যা আমার কাপড়ে লেগেছিল, তখন তিনি আমাকে বলেন, “এটা কী?” আমি বললাম, “নাপাকির চিহ্ন, যা আমার কাপড়ে লেগেছিল।” তখন তিনি বলেন, “আমি তো দেখেছি যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ে নাপাকি লাগলে, তিনি হাত দিয়ে তা খুঁচিয়ে তোলা ছাড়া আর বেশি কিছু করতেন না।”[1]
[1] সহীহ মুসলিম: ২৮৮; সহীহ ইবনু খুযাইমাহ: ২৮৮ নাসাঈ: ১/১৫৭; ইবনু মাজাহ: ৫৩৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান ইবনু মাজাহ: ৫৩৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن ابن ماجه» (537): م (1/ 164).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، واصل الأحدب: هو واصل بن حيان الأحدب.
2333 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مَخْلَدُ بْنُ أَبِي زُمَيْلٍ، وَعَبْدُ الْجَبَّارِ بْنُ عَاصِمٍ، قَالَا: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: سَأَلَ رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أُصَلِّي فِي [ص:103] الثَّوْبِ الَّذِي آتِي فِيهِ أَهْلِي؟ قَالَ: «نَعَمْ، إِلَّا أَنْ تَرَى فِيهِ شَيْئًا فَتَغْسِلَهُ». [4: 3]
رقم طبعة با وزير = (2327)
জাবির বিন সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, “আমি কি সেই কাপড়ে সালাত আদায় করতে পারবো, যা পরিধান করে আমি আমার স্ত্রীর কাছে গমন করি?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “হ্যাঁ, তবে যদি তুমি তাতে কিছু দেখতে পাও, তবে তা ধুয়ে নিবে।”[1]
[1] যাওয়াইদুল মুসনাদ: ৫/৯৭; তাবারানী: ১৮৮১; মুসনাদ আহমাদ: ৫/৮৯; ইবনু মাজাহ: ৫৪২; মিসবাহুয যুজাজাহ: ২/৪১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৯০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (390).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، عبد الجبار بن عاصم، وثقه ابن معين والدارقطني ومخلد بن أبي زميل قال النسائي: لا بأس به، ومن فوقهما ثقات من رجال الشيخين.
2334 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ فِي حُلَّةٍ حَمْرَاءَ، فَرُكِزَتْ [ص:104] عَنَزَةٌ، فَصَلَّى إِلَيْهَا يَمُرُّ مِنْ وَرَائِهَا الْكَلْبُ وَالْمَرْأَةُ وَالْحِمَارُ». [4: 1]
رقم طبعة با وزير = (2328)
আবূ জুহাইফা সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জোড়া লাল বর্ণের কাপড় পরিধান করে বের হলেন। অতঃপর তাঁর জন্য লৌহ ফলক যুক্ত লাঠি গাড়া হলে, তিনি সেটাকে সামনে রেখে সালাত আদায় করেন। অতঃপর সেটার পশ্চাৎ দিয়ে কুকুর, নারী ও গাধা যাতায়াত করতো।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/৩০৮; সহীহ আল বুখারী: ৩৭৬; সহীহ মুসলিম: ৫০৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫৩৫; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৬৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৩১৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৭৭; আত তায়ালিসী: ১/৮৮; আবূ দাঊদ: ৬৮৮; নাসাঈ: ২/৭৩; সুনান বাইহাকী: ২/২৭০ দারেমী: ১/৩১৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৮৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1265). تنبيه!! رقم (1265) = (1268) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، عبد الرحمن: هو ابن مهدي، وسفيان: هو الثوري، وأبو جحيفة: هو وهب بن عبد الله السُّوائي.
2335 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ شَبِيبٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ حُمَيْدٍ، عَنِ الْحَسَنِ، وَأَنَسِ بْنِ مَالِكٍ، وَحَبِيبِ بْنِ الشَّهِيدِ، عَنِ الْحَسَنِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ وَهُوَ مُتَوَكِّئٌ عَلَى أُسَامَةَ بْنِ زَيْدٍ وَعَلَيْهِ بُرْدٌ قِطْرِيٌّ قَدْ تَوَشَّحَ بِهِ [ص:105] فَصَلَّى بِهِمْ». [4: 1]
رقم طبعة با وزير = (2329)
আনাস বিন মালিক সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামাহ বিন যাইদের উপর ভর দিয়ে হুজরা থেকে বের হন, এসময় তাঁর পরিধানে কাতারী চাদর ছিল, যা তিনি তাওয়াশ্শুহ করে পরিধান করেছিলেন। অতঃপর তিনি তাদের নিয়ে সালাত আদায় করেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/২৩৯; শামাইলে তিরমিযী: ১২৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (শামাইলে তিরমিযী: ৪৭/৪৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر الشمائل» (47/ 49).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الصحيح، حميد: هو ابن أبي حميد الطويل.
2336 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ الْبَلْخِيُّ بِبَغْدَادَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَشْعَثُ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ[ص:106]، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُصَلِّي فِي شُعُرِنَا وَلَا لُحُفِنَا». [5: 30]
رقم طبعة با وزير = (2330)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাপড় ও কম্বলে সালাত আদায় করতেন না।”[1]
[1] আবূ দাঊদ: ৩৬৭; সুনান বাইহাকী: ২/৪০৯-৪১০; নাসাঈ: ৮/২১৭; তিরমিযী: ৬০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৯৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (2324). تنبيه!! رقم (2324) = (2330) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح. وانظر تخريجه في التعليق على الحديث (2330).
2337 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ، [ص:106] عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي وَعَلَيْهِ خَمِيصَةٌ ذَاتُ أَعْلَامٍ كَأَنِّي أَنْظُرُ إِلَى عَلَمِهَا، فَلَمَّا قَضَى صَلَاتَهُ قَالَ: «اذْهَبُوا بِهَذِهِ الْخَمِيصَةِ إِلَى أَبِي جَهْمِ بْنِ حُذَيْفَةَ، وَائْتُونِي بِأَنْبِجَانِيَّتِهِ، فَإِنَّهَا أَلْهَتْنِي فِي صَلَاتِي». [5: 8]
رقم طبعة با وزير = (2331)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চিত্রকর্মযুক্ত একটি চাদর পরিধান করে সালাত আদায় করেন আর আমি এখনও যেন তার চিত্রকর্ম দেখতে পাচ্ছি। অতঃপর যখন তিনি সালাত শেষ করেন, তখন বলেন, “তোমরা এটাকে আবূ জাহম বিন হুযাইফার কাছে নিয়ে যাও। আর আমার কাছে তার আম্বাজানিয়্যার চাদরটি নিয়ে আসো। কেননা এটা আমাকে আমার সালাতে অমনোযোগিতার সৃষ্টি করেছে।”[1]
[1] সহীহ মুসলিম: ৫৫৬; মুসনাদ আহমাদ: ৬/৩৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৩৮৯; হুমাইদী: ১৭২; সহীহ আল বুখারী: ৩৭৩; আবূ দাঊদ: ৯১৪; নাসাঈ: ২/৭২; ইবনু মাজাহ: ৩৫৫০; সুনান বাইহাকী: ২/৪৩৩; বাগাবী: ৫২৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৪৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (848): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشيخين غير حرملة بن يحيى، فإنه من رجال مسلم.
2338 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ أَبِي عَلْقَمَةَ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: أَهْدَى أَبُو جَهْمِ بْنُ حُذَيْفَةَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَمِيصَةً شَامِيَّةً لَهَا عَلَمٌ، فَشَهِدَ فِيهَا الصَّلَاةَ، فَلَمَّا انْصَرَفَ قَالَ: «رُدِّي هَذِهِ الْخَمِيصَةَ إِلَى أَبِي جَهْمٍ، فَإِنِّي نَظَرْتُ إِلَى عَلَمِهَا فِي الصَّلَاةِ فَكَادَتْ تَفْتِنُنِي». [5: 8]
رقم طبعة با وزير = (2332)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আবূ জাহম বিন হুযাইফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শামের তৈরি চিত্রকর্মযুক্ত একটি চাদর উপর দেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পরিধান করে সালাতে উপস্থিত হন। যখন তিনি সালাত শেষ করেন, তখন বলেন, “তোমরা এই চাদরটি আবূ জাহম বিন হুযাইফার কাছে নিয়ে যাও, কেননা সালাতে আমি এর চিত্রকর্মের দিকে তাকিয়েছিলাম, এটি প্রায় আমাকে ফেতনায় ফেলে দিয়েছিল!” [1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৯৭-৯৮। হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৪৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: أم علقمة: اسمها مرجانة، ذكرها المؤلف في «ثقاته»، وقال العجلي في «تاريخ الثقات» ص 525: مدنية تابعية ثقة، وقال الذهبي في «الميزان» 4/ 613: لا تعرف، قال الحافظ في «التقريب»: - مقبولة- وهو في «الموطأ» 1/ 97 - 98.
2339 - أَخْبَرَنَا خَالِدُ بْنُ حَنْظَلَةَ الصَّيْفِيُّ بِسَرَخْسَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُشْكَانَ، قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عُمَيْسٍ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحْمِلُ أُمَامَةَ وَهُوَ يُصَلِّي، فَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ وَضَعَهَا، ثُمَّ سَجَدَ، فَإِذَا قَامَ حَمَلَهَا، وَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ وَضَعَهَا». [4: 1]
رقم طبعة با وزير = (2333)
আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতরত অবস্থায় উমামাহকে কাঁধে নিতেন। অতঃপর যখন তিনি রুকূ‘ করতে চাইতেন, তখন তাকে রেখে দিতেন তারপর সাজদা করতেন অতঃপর যখন তিনি দাঁড়াতেন, তখন তাকে আবার কাঁধে তুলে নিতেন তারপর আবার যখন রুকূ‘ করার ইচ্ছা করতেন, তখন তাকে রেখে দিতেন।”[1]
[1] সহীহ বুখারী: ৫৯৯৬; মুসনাদ আহমাদ: ৫/৩০৩; সহীহ মুসলিম: ৫৪৩; আবূ দাঊদ: ৯১৮; নাসাঈ: ১/১২৭; দারেমী: ১/৩১৬; তাবারানী: ২২/১০৭৩; সুনান বাইহাকী: ১/১২৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৫১, ৮৫৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (851): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح محمد بن مشكان ذكره المؤلف فى "ثقاته" 9/ 127 روى عنه جميع، وكان الإمام أحمد يكاتبه وباقي رجال السند ثقات على شرطهما، أبو عميس: هو عتبة بن عبد الله بن عتبة بن عبد الله بن مسعود الهُذلي، وقد تقدم حديث أبي قتادة برقم (1110) و (1111).
2340 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُعَافَى الْعَابِدُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ صَدَقَةَ الْجُبْلَانِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، عَنِ الزُّبَيْدِيِّ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ، عَنْ أَبِي قَتَادَةَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ إِلَى الصَّلَاةِ وَهُوَ حَامِلٌ عَلَى عَاتِقِهِ أُمَامَةَ بِنْتَ أَبِي الْعَاصِ، فَكَانَ إِذَا رَكَعَ وَضَعَهَا عَنْ عَاتِقِهِ، وَإِذَا فَرَغَ مِنْ سُجُودِهِ حَمَلَهَا عَلَى عَاتِقِهِ، فَلَمْ يَزَلْ كَذَلِكَ حَتَّى فَرَغَ مِنْ صَلَاتِهِ». [4: 1]
رقم طبعة با وزير = (2334)
আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, “তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উমামাহ বিনতু আবূল আসকে কোলে নিয়ে আমাদের উদ্দেশ্যে বের হলেন, (অতঃপর তিনি তাকে কাঁধে নিয়ে সালাত আদায় করেন) যখন তিনি রুকু‘ করেন, তখন তাকে কাঁধে রেখে দিতেন, যখন সাজদা সম্পন্ন করতেন, তখন তাকে আবার কাঁধে তুলে নিতেন। সালাত শেষ করা অবধি তিনি এরকমই করছিলেন।”[1]
[1] সহীহ বুখারী: ৫৯৯৬; মুসনাদ আহমাদ: ৫/৩০৩; সহীহ মুসলিম: ৫৪৩; আবূ দাঊদ: ৯১৮; নাসাঈ: ১/১২৭; দারেমী: ১/৩১৬; তাবারানী: ২২/১০৭৩; সুনান বাইহাকী: ১/১২৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৫১, ৮৫৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، محمد بن صدقة الجُبلاني روى عنه النسائي وقال لا بأس به. والجبْلاني: نسبه إلى جُبلان، وهو بطن من حمير، ومن فوقه على شرطهما، محمد بن حرب: هو الخولاني، والزبيدي: هو محمد بن الوليد بن عامر.
2341 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ عَمْرٍو الرَّبَالِيُّ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، [ص:110] عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ وَأَنَا رَاقِدَةٌ مُعْتَرِضَةٌ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ عَلَى الْفِرَاشِ الَّذِي يَضْطَجِعُ عَلَيْهِ هُوَ وَأَهْلُهُ». [4: 1]
رقم طبعة با وزير = (2335)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে সালাত আদায় করতেন আর আমি তাঁর ও তাঁর কিবলার মাঝে আড়াআড়িভাবে শুয়ে থাকতাম সেই বিছানায় যাতে তিনি ও তাঁর পরিবার শুয়ে থাকতেন।”[1]
[1] সহীহ ইবনু হিব্বান: ২৩৩৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭০৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (705): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح رجاله ثقات، إلا أن عمر بن علي- وهو ابن عطاء بن مقدًم- عيب عليه كثرة تدليسه، وقد رواه بالعنعنة، وسيرد عند المصنف بإسناد أصح من هذا بعد حديثين.
2342 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: كُنْتُ أَنَامُ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرِجْلَايَ فِي قِبْلَتِهِ، فَإِذَا سَجَدَ غَمَزَنِي، فَقَبَضْتُ رِجْلَيَّ، وَإِذَا قَامَ بَسَطْتُهُمَا، قَالَتْ: وَالْبُيُوتُ يَوْمَئِذٍ لَيْسَ فِيهَا مَصَابِيحُ. [4: 1]
رقم طبعة با وزير = (2336)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে শুয়ে থাকতাম, আমার দুই পা তাঁর কিবলার স্থানে থাকতো, অতঃপর যখন তিনি সাজদা করতে চাইতেন, তখন তিনি চিমটি কাটতেন, ফলে আমি আমার পা গুটিয়ে নিতাম আবার যখন তিনি দাঁড়াতেন, তখন আমি আমার পা বিছিয়ে দিতাম।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “সে সময়ে বাড়িগুলোতে কোন বাতি ছিল না।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১১৭; মুসনাদ আহমাদ: ৬/১৪৮; সহীহ আল বুখারী: ৩৮২; সহীহ মুসলিম: ৫১২; নাসাঈ: ১/১০২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৩৭৬; সুনান বাইহাকী: ২/২৬৪; বাগাবী: ৫৪৫; আবূ দাঊদ: ৭১৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৩৩৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو النضر: هو سالم بن أبي أمية المدني.
2343 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، قَالَ: حَدَّثَنَا بُنْدَارٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: سَمِعْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ قَالَتْ: بِئْسَمَا عَدَلْتُمُونَا بِالْكَلْبِ وَالْحِمَارِ، لَقَدْ «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي وَأَنَا مُعْتَرِضَةٌ بَيْنَ يَدَيْهِ، فَإِذَا أَرَادَ أَنْ يُوتِرَ غَمَزَنِي». [4: 1]
رقم طبعة با وزير = (2337)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “তোমরা যে আমাদেরকে কুকুর ও গাধার সমতুল্য বানিয়েছো, সেটা কতইনা মন্দ কাজ। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত আদায় করতেন আমি তাঁর সামনে শুয়ে থাকতাম। অতঃপর যখন তিনি বিতর সালাত আদায় করার ইচ্ছা করতেন, তখন তিনি আমাকে স্পর্শ করতেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/৪৪; সহীহ আল বুখারী: ৫১৯; আবূ দাঊদ: ৭১২; নাসাঈ: ১/১০২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭০৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (706): خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، بندار لقب لمحمد بن بشار.
2344 - أَخْبَرَنَا عَلِيُّ بْنُ أَحْمَدَ الْجُرْجَانِيُّ بِحَلَبَ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي مِنَ اللَّيْلِ وَأَنَا [ص:112] نَائِمَةٌ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ، فَإِذَا كَانَ عِنْدَ الْوِتْرِ أَيْقَظَنِي». [3: 61]
رقم طبعة با وزير = (2338)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে সালাত আদায় করতেন আর আমি তাঁর ও তাঁর কিবলার মাঝে শুয়ে থাকতাম। অতঃপর যখন তিনি বিতর সালাত আদায় করার ইচ্ছা করতেন, তখন তিনি আমাকে জাগিয়ে দিতেন।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৮২৩; মুসনাদ আহমাদ: ৬/২৩১; সহীহ আল বুখারী: ৫১২; সহীহ মুসলিম: ৫১২; আবূ দাঊদ: ৭১১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭০৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (705): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
2345 - أَخْبَرَنَا فِي عَقِبِهِ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، قَالَ: قَالَ أَيُّوبُ: عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ: «مُعْتَرِضَةٌ كَاعْتِرَاضِ الْجَنَازَةِ».
رقم طبعة با وزير = (2339)
হিশাম বিন উরওয়া বলেন, (আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেছেন) “জানাযার ন্যায় আড়াআড়িভাবে শুয়ে থাকতেন।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৮২৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭০৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غيرأحمد بن عبدة من رجال مسلم.
2346 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ النَّرْسِيُّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، قَالَ: حَدَّثَتْنِي عَائِشَةُ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي وَأَنَا مُعْتَرِضَةٌ فِي الْقِبْلَةِ أَمَامَهُ، فَإِذَا أَرَادَ أَنْ يُوتِرَ غَمَزَنِي بِرِجْلِهِ». [3: 61]
رقم طبعة با وزير = (2340)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত আদায় করতেন আর আমি তাঁর সামনে কিবলার মাঝে শুয়ে থাকতাম। অতঃপর যখন তিনি বিতর সালাত আদায় করার ইচ্ছা করতেন, তখন তিনি আমাকে পা দিয়ে স্পর্শ করতেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/১৮২; আবূ দাঊদ: ৭১৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭০৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صحيح أبي داود» (708).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، محمد بن عمرو: هو ابن علقمة الليثي، صدوق أخرج له البخاري مقروناً بغيره ومسلم متابعة، واحتج به الباقون.
2347 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ وَأَنَا بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ، فَإِذَا أَرَادَ أَنْ يُوتِرَ أَيْقَظَنِي، فَأَوْتَرْتُ». [3: 61]
رقم طبعة با وزير = (2341)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে সালাত আদায় করতেন আর আমি তাঁর ও তাঁর কিবলার মাঝে শুয়ে থাকতাম। অতঃপর যখন তিনি বিতর সালাত আদায় করার ইচ্ছা করতেন, তখন তিনি আমাকে জাগিয়ে দিতেন। অতঃপর আমি বিতর সালাত আদায় করতাম।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৮২৩; মুসনাদ আহমাদ: ৬/২৩১; সহীহ আল বুখারী: ৫১২; সহীহ মুসলিম: ৫১২; আবূ দাঊদ: ৭১১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭০৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (2338). تنبيه!! رقم (2338) = (2344) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما أبو كريب: هو محمد بن العلاء بن كريب ومحمد بن بشر: هو العبدي.
2348 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كُنْتُ أَمُدُّ رِجْلَيَّ فِي قِبْلَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُصَلِّي، فَإِذَا سَجَدَ غَمَزَنِي فَرَفَعَتْهُمَا، وَإِذَا قَامَ رَدَدْتُهُمَا». [3: 61]
رقم طبعة با وزير = (2342)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত আদায়কালে আমি তাঁর কিবলার দিকে আমার দুই পা সম্প্রসারিত করে দিতাম। অতঃপর যখন তিনি সাজদা করতেন, তখন তিনি আমাকে স্পর্শ করতেন, ফলে আমি পা দুটিকে উঠিয়ে নিতাম, তারপর যখন তিনি দাঁড়াতেন, তখন আমি আবার আমার পা সম্প্রসারিত করতাম।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১১৭; মুসনাদ আহমাদ: ৬/১৪৮; সহীহ আল বুখারী: ৩৮২; সহীহ মুসলিম: ৫১২; নাসাঈ: ১/১০২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৩৭৬; সুনান বাইহাকী: ২/২৬৪; বাগাবী: ৫৪৫; আবূ দাঊদ: ৭১৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭০৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (707): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، وقد تقدم برقم (2342).
2349 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ [ص:114] بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «اعْتَرَضَ الشَّيْطَانُ فِي مُصَلَّايَ، فَأَخَذْتُ بِحَلْقِهِ فَخَنَقْتُهُ حَتَّى وَجَدْتُ بَرْدَ لِسَانِهِ عَلَى كَفِّي، وَلَوْلَا مَا كَانَ مِنْ دَعْوَةِ أَخِي سُلَيْمَانَ، لَأَصْبَحَ مُوثَقًا تَنْظُرُونَ إِلَيْهِ». [5: 10]
رقم طبعة با وزير = (2343)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “শয়তান আমার মুসল্লার সামনে আসলে, আমি তার কন্ঠনালী চেপে ধরে তার শ্বাসরোধ করি এমনকি তার জিহবার শীতলতা আমার তালুতে অনুভব করি। যদি আমার ভাই সুলাইমান আলাইহিস সালামের দু‘আ না থাকতো, তবে সে বাঁধা অবস্থায় সকাল করতো; তোমরা তাকে দেখতে পেতে।”[1]
[1] নাসাঈ: ১১/৪৭৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সিফাতুস সালাহ)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صفة الصلاة»، «تمام المنة»: ق نحوه، وأتم منه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن من أجل محمد بن عمرو، وباقي رجاله ثقات على شرطهما.
2350 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ حُصَيْنٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ الْأَعْمَى، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى شَيْطَانًا وَهُوَ فِي الصَّلَاةِ، فَأَخَذَهُ فَخَنَقَهُ حَتَّى وَجَدَ بَرْدَ لِسَانِهِ عَلَى يَدِهِ، ثُمَّ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْلَا دَعْوَةُ أَخِي سُلَيْمَانَ لَأَصْبَحَ مُوثَقًا حَتَّى يَرَاهُ النَّاسُ». [4: 1]
رقم طبعة با وزير = (2344)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতরত অবস্থায় শয়তানকে দেখতে পান অতঃপর তিনি তার কন্ঠনালী চেপে ধরে তার শ্বাসরোধ করেন এমনকি তার জিহবার শীতলতা তাঁর তালুতে অনুভব করেন। তারপর তিনি বলেন, “যদি আমার ভাই সুলাইমান আলাইহিস সালামের দু‘আ না থাকতো, তবে সে বাঁধা অবস্থায় সকাল করতো; এমনকি লোকজন তাকে দেখতে পেতো।”[1]
[1] নাসাঈ: ১১/৪৭৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সিফাতুস সালাহ)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - المصدر نفسه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، محمد بن أبان: هو ابن عمران الواسطي: صدوق من رجال البخاري، وقد توبع، ومن فوقه من رجال الصحيح.
2351 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ ضَمْضَمِ بْنِ جَوْسٍ الْهِفَّانِيِّ، [ص:116] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: «أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَتْلِ الْأَسْوَدَيْنِ فِي الصَّلَاةِ: الْحَيَّةِ وَالْعَقْرَبِ». [4: 6]
رقم طبعة با وزير = (2345)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতে কালো দুটি প্রাণী তথা সাপ ও বিচ্ছুকে হত্যা করার আদেশ করেছেন।”[1]
[1] মুসনাদ্ আহমাদ: ২/২৩৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৭৫৪; আত তায়ালিসী: ২৫৩৮; দারেমী: ১/৩৫৪; ইবনু মাজাহ: ১২৪৫; নাসাঈ: ৩/১০; ইবনুল জারূদ, আল মুনতাকা: ২১৩; সুনান বাইহাকী: ২/২৬৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৪৫; সহীহ ইবনু খুযাইমাহ: ৮৬৯; হাকিম: ১/২৫৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৫৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (854).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات رجال الشيخين غير ضمضم بن جوس، وهو ثقة روى له أصحاب «السنن»، وقد صرح يحيى بن أبي كثير بالسماع من ضمضم عند أحمد 2/ 473 فانتفت شبهة تدليسه.