সহীহ ইবনু হিব্বান
2741 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي عَمَّارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بَابَيْهِ، عَنْ يَعْلَى بْنِ أُمَيَّةَ، قَالَ: قُلْتُ لِعُمَرَ: إِقْصَارُ النَّاسِ الصَّلَاةَ وَإِنَّمَا قَالَ اللَّهُ جَلَّ وَعَلَا: {إِنْ خِفْتُمْ أَنْ يَفْتِنَكُمُ الَّذِينَ كَفَرُوا} [النساء: 101]، فَقَدْ ذَهَبَ ذَاكَ، فَقَالَ: عَجِبْتُ مِنْهُ حَتَّى سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «صَدَقَةٌ تَصَدَّقَ اللَّهُ بِهَا عَلَيْكُمْ، فَاقْبَلُوا صَدَقَتَهُ»
رقم طبعة با وزير = (2730)
ইয়ালা বিন উমাইয়্যাহ রহিমাহুল্লাহ বলেন, “আমি উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহুকে লোকদের কসরের সালাত আদায় করা সম্পর্কে বলি। আল্লাহ তা‘আলা বলেছেন, ليس عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ إِنْ خفتم (তোমাদের উপর কোন দোষ নেই কসর করাতে, যদি তোমরা ভয় পাও যে কাফেররা তোমাদেরকে ফিতনায় ফেলে দিবে। –সূরা নিসা: ১০১), অথচ এই ভীতির অবসান ঘটেছে !” জবাবে উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমিও সেটাতে অবাক হয়েছিলাম। অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি জবাবে তিনি বলেন, “এটি দান। মহান আল্লাহ এটি তোমাদেরকে দান করেছেন। অতএব তোমরা আল্লাহর সাদাকাহকে গ্রহণ করো।”[1]
[1] সহীহ মুসলিম: ৬৮৬; নাসাঈ: ৩/১১৬-১১৭; মুসনাদ আহমাদ: ১/১২৫; ইবনু মাজাহ: ১০৬৫; সহীহ িইবনু খুযাইমাহ: ৯৪৫; তাবারী: ১০৩১১; সুনান বাইহাকী: ৩/১৩৪; তিরমিযী: ৩০৩৪; আবূ দাঊদ: ১১৯৯; দারেমী: ১/৩৫৪; বাগাবী: ১০২৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪১৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৮৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
2742 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ، حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا الدَّرَاوَرْدِيُّ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ حَرْبِ بْنِ قَيْسٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ اللَّهَ يُحِبُّ أَنْ تُؤْتَى رُخَصُهُ كَمَا يَكْرَهُ أَنْ تُؤْتَى مَعْصِيَتُهُ»
رقم طبعة با وزير = (2731)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন যে, তাঁর অবকাশগুলো গ্রহণ করা হোক যেমনভাবে তিনি অপছন্দ করেন তাঁর অবাধ্য হওয়াকে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/১০৮; বাযযার: ৯৮৮; মুসনাদ ইবনুশ শিহাব: ১০৭৮; তাবারানী আল আওসাত: ২/১০৪; তাবারানী আল কাবীর: ১০০৩০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৫৬৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (564).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي
2743 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «صَلَّيْتُ الظُّهْرَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ أَرْبَعًا، وَصَلَّيْتُ مَعَهُ الْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ، وَكَانَ مُسَافِرًا»
رقم طبعة با وزير = (2732)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদীনায় যোহরের সালাত চার রাকা‘আত আদায় করেছি এবং তাঁর সাথে আসরের সালাত যুল হুলাইফাতে দুই রাকা‘আত আদায় করেছি। আর এসময় তিনি মুসাফির ছিলেন।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৩১৫; সহীহুল বুখারী: ১৫৪৭; মুসনাদ আহমাদ: ৩/১১১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৮৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1085): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
2744 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الظُّهْرَ بِالْمَدِينَةِ أَرْبَعًا، وَصَلَّى الْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ»، قَالَ: أَخْبَرَنَا أَنَسٌ «وَسَمِعَهُمْ يَصْرُخُونَ بِهِمَا الْحَجَّ وَالْعُمْرَةَ»
رقم طبعة با وزير = (2733)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় যোহরের সালাত চার রাকা‘আত আদায় করেছেন এবং আসরের সালাত যুল হুলাইফাতে দুই রাকা‘আত আদায় করেছেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন আনাস আর তিনি তাদেরকে হজ্জ ও উমরার তালবিয়া উচ্চ আওয়াজে পাঠ করতে শুনেছেন।”
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৩১৫; সহীহুল বুখারী: ১৫৪৭; মুসনাদ আহমাদ: ৩/১১১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৮৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
2745 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَحْيَى بْنِ يَزِيدَ الْهُنَائِيِّ، قَالَ: سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنْ قَصْرِ الصَّلَاةِ، فَقَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَرَجَ مَسِيرَةَ ثَلَاثَةِ أَمْيَالٍ، أَوْ ثَلَاثَةِ فَرَاسِخَ - [ص:454] شُعْبَةُ الشَّاكُّ - صَلَّى رَكْعَتَيْنِ»
رقم طبعة با وزير = (2734)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন (মদীনা থেকে) তিন মাইল –অথবা ৯ মাইল, ইমাম শু‘বা এরকম সন্দেহের ভিত্তিতে বর্ণনা করেছেন- বের হয়ে যেতেন, তখন তিনি দুই রাকা‘আত সালাত আদায় করতেন।”[1]
[1] সহীহ মুসলিম: ৬৯১; আবূ দাঊদ: ১২০১; মুসনাদ আহমাদ: ৩/১২৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৮৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1084): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
2746 - أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ بِالْمَدِينَةِ أَرْبَعَ رَكَعَاتٍ، ثُمَّ خَرَجَ إِلَى بَعْضِ أَسْفَارِهِ فَصَلَّى لَنَا عِنْدَ الشَّجَرَةِ رَكْعَتَيْنِ»
رقم طبعة با وزير = (2735)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদীনায় যোহরের সালাত চার রাকা‘আত আদায় করেছি। তারপর তিনি কোন এক সফরে বের হয়ে আমাদের নিয়ে শাজারার[1] নিকট দুই রাকা‘আত সালাত আদায় করেছেন।”[2]
[1] শাজারাহ হলো যুল হুলাইফার নিকটে একটি জায়গা, যা মদীনা থেকে ৬ মাইল দুরে অবস্থিত।–অনুবাদক।
[2] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৩১৬; সহীহুল বুখারী: ১০৮৯; সহীহ মুসলিম: ৬৯০; দারেমী: ১/৩৫৪; আবূ দাঊদ: ১২০২; তিরমিযী: ৫৪৬; নাসাঈ: ১/২৩৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৮৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (2732). تنبيه!! رقم (2732) = (2743) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
2747 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا [ص:455] أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الْوَزَّانُ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَنَسٍ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الظُّهْرَ بِالْمَدِينَةِ أَرْبَعًا، وَصَلَّى الْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ»
رقم طبعة با وزير = (2736)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় যোহরের সালাত চার রাকা‘আত আদায় করেছেন এবং আসরের সালাত যুল হুলাইফাতে দুই রাকা‘আত আদায় করেছেন।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৩১৫; সহীহুল বুখারী: ১৫৪৭; মুসনাদ আহমাদ: ৩/১১১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৮৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (2732). تنبيه!! رقم (2732) = (2743) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
2748 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، وَإِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الظُّهْرَ بِالْمَدِينَةِ أَرْبَعًا، وَصَلَّى الْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ»
رقم طبعة با وزير = (2737)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় যোহরের সালাত চার রাকা‘আত আদায় করেছেন এবং আসরের সালাত যুল হুলাইফাতে দুই রাকা‘আত আদায় করেছেন।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৩১৫; সহীহুল বুখারী: ১৫৪৭; মুসনাদ আহমাদ: ৩/১১১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৮৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
2749 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ ثَوْبَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقَامَ بِتَبُوكَ عِشْرِينَ يَوْمًا يَقْصُرُ الصَّلَاةَ»
رقم طبعة با وزير = (2738)
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবূকে ২০ দিন অবস্থান করেন এবং তিনি সালাত কসর করেন।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৩৩৫; মুসনাদ আহমাদ: ৩/১০৫; আবূ দাঊদ: ১২৩৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১২০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1120).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
2750 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ الصَّيْرَفِيُّ، قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدِمَ مَكَّةَ فَأَقَامَ بِهَا سَبْعَ عَشْرَةَ لَيْلَةً يَقْصُرُ الصَّلَاةَ» قَالَ ابْنُ عَبَّاسٍ: «مَنْ أَقَامَ سَبْعَ عَشْرَةَ قَصَرَ الصَّلَاةَ، وَمَنْ أَقَامَ أَكْثَرَ أَتَمَّ»
رقم طبعة با وزير = (2739)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন করেন। সেখানে ১৭ রাত অবস্থান করেন এবং সালাত কসর করেন।” আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “যে ব্যক্তি ১৭ দিন অবস্থান করবে, সে কসর করবে আর যে ব্যক্তি এর চেয়ে বেশি দিন অবস্থান করবে, সে সালাত পূর্ণ আদায় করবে।”[1]
[1] আবূ দাঊদ: ১২৩০; দারাকুতনী: ১/৩৮৭-৩৮৮; সহীহুল বুখারী: ১০৮০; তিরমিযী: ৫৪৯; ইবনু মাজাহ: ১০৭৫; বাগাবী: ১০২৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১০৪) বুখারী ও মুসলিমে ১৯ দিনের কথা বর্ণিত হয়েছে। এটিই অগ্রগণ্য। (আত তা‘লীকাতুল হিসান)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1104): ق بلفظ: تسع عشرة، وهو الأرجح.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: صحيح
2751 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، عَنْ يَحْيَى بْنِ أَبِي إِسْحَاقَ، قَالَ: سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنْ قَصْرِ الصَّلَاةِ، فَقَالَ: «سَافَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْمَدِينَةِ إِلَى مَكَّةَ فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ حَتَّى رَجَعْنَا»، فَسَأَلْتُهُ: هَلْ أَقَامَ؟ قَالَ: «نَعَمْ، أَقَمْنَا بِمَكَّةَ عَشْرًا»
رقم طبعة با وزير = (2740)
ইয়াহইয়া বিন আবী ইসহাক বলেন, “আমি আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুকে সালাত কসর করা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদীনা থেকে মক্কার উদ্দেশ্যে সফর করেছি। অতঃপর তিনি ফিরে না আসা পর্যন্ত আমাদের নিয়ে দুই রাকা‘আত সালাত পড়েছেন।” রাবী বলেন, “অতঃপর আমি তাকে জিজ্ঞেস করলাম, “তিনি কি কোথাও অবস্থান করেছেন?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ। আমরা মক্কায় ১০ দিন অবস্থান করি।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/১৯০; সহীহ মুসলিম: ৬৯৩; সহীহুল বুখারী: ১০৮১; ইবনুল জারূদ, আল মুনতাকা: ২২৪; আবূ আওয়ানা: ২/৩৪৬; তিরমিযী: ৫৪৮; আবূ দাঊদ: ১২৩৩; নাসাঈ: ৩/১২১; দারেমী: ১/৩৫৫; ইবনু মাজাহ: ১০৭৭; সুনান বাইহাকী: ৩/১৩৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১০৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1106): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
2752 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ ثَوْبَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: «أَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَبُوكَ عِشْرِينَ يَوْمًا يَقْصُرُ الصَّلَاةَ»
رقم طبعة با وزير = (2741)
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবূকে ২০ দিন অবস্থান করেন এবং তিনি সালাত কসর করেন।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৩৩৫; মুসনাদ আহমাদ: ৩/১০৫; আবূ দাঊদ: ১২৩৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১২০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - تقدم (2738). تنبيه!! رقم (2738) = (2749) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
2753 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ النَّرْسِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سُرَاقَةَ، عَنِ ابْنِ عُمَرَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يُصَلِّي فِي السَّفَرِ قَبْلَهَا وَلَا بَعْدُ، يُرِيدُ قَبْلَ الْفَرَائِضِ وَلَا بَعْدَهَا»
رقم طبعة با وزير = (2742)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে (ফরযের) আগে বা পরে কোন সালাত আদায় করতেন না।” অর্থাৎ ফরয সালাতের আগে ও পরে।[1]
[1] নাসাঈ: ৩/১২২-১২৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১০৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1108): ق نحوه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري
2754 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ إِمْلَاءً، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ يَحْيَى بْنِ أَبِي إِسْحَاقَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: «خَرَجْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْمَدِينَةِ إِلَى مَكَّةَ، فَلَمْ يَزَلْ يَقْصُرُ حَتَّى رَجَعَ، وَأَقَامَ بِهَا عَشْرًا»
رقم طبعة با وزير = (2743)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদীনা থেকে মক্কার উদ্দেশ্যে বের হই। অতঃপর তিনি ফিরে না আসা পর্যন্ত আমাদের নিয়ে সালাত কসর করতে থাকেন। তিনি সেখানে ১০ দিন অবস্থান করেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/১৯০; সহীহ মুসলিম: ৬৯৩; সহীহুল বুখারী: ১০৮১; ইবনুল জারূদ, আল মুনতাকা: ২২৪; আবূ আওয়ানা: ২/৩৪৬; তিরমিযী: ৫৪৮; আবূ দাঊদ: ১২৩৩; নাসাঈ: ৩/১২১; দারেমী: ১/৩৫৫; ইবনু মাজাহ: ১০৭৭; সুনান বাইহাকী: ৩/১৩৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১০৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - تقدم (2740). تنبيه!! رقم (2740) = (2751) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
2755 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ مُوسَى بْنِ سَلَمَةَ، قَالَ: سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ قُلْتُ: أَكُونُ بِمَكَّةَ فَكَيْفَ أُصَلِّي؟ قَالَ: «صَلِّ رَكْعَتَيْنِ سُنَّةَ أَبِي الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»
رقم طبعة با وزير = (2744)
মুসা বিন সালামাহ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমাকে জিজ্ঞেস করলাম, “আমি মক্কায় থাকলে কিভাবে সালাত আদায় করবো?” জবাবে তিনি বলেন, “তুমি দুই রাকা‘আত সালাত আদায় করবে। এটি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত।”[1]
[1] সহীহ মুসলিম: ৬৮৮; নাসাঈ: ৩/১১৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৬৭৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (571)، «الصحيحة» (2676): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
2756 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَامِرِ بْنِ زُرَارَةَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ حَارِثَةَ بْنِ وَهْبٍ الْخُزَاعِيِّ، قَالَ: «صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ الصَّلَوَاتِ رَكْعَتَيْنِ فِي حَجَّةِ الْوَدَاعِ أَكْثَرَ مَا كَانَ النَّاسُ [ص:462] وَآمَنَهُ»
رقم طبعة با وزير = (2745)
হারিসা বিন ওয়াহাব আল খুযাঈ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কায় বিদায় হজের সময় বেশ কয়েক ওয়াক্ত সালাত দুই রাকা‘আত করে আদায় করেছি, অথচ সে সময় লোক সংখ্যা ছিল অন্য সময়ের চেয়ে বেশি আর লোকজনও ছিল সবচেয়ে বেশি নিরাপদ।”[1]
[1] সহীহ মুসলিম: ৬৯৬; তিরমিযী: ৮৮২; নাসাঈ: ৩/১১৯; আবূ দাঊদ: ১৯৬৫; মুসনাদ আহমাদ: ৪/৩০৬; তাবারানী: ৩/৩২৪১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭১৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1714): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
2757 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، [ص:463] عَنْ حَارِثَةَ بْنِ وَهْبٍ، قَالَ: «صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَوْ صَلَّى بِنَا بِمِنًى، وَنَحْنُ أَوْفَرَ مَا كُنَّا رَكْعَتَيْنِ»
رقم طبعة با وزير = (2746)
হারিসা বিন ওয়াহাব আল খুযাঈ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি অথবা (অধঃস্তন রাবীর সন্দেহ তিনি বলেছেন) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে মিনায় দুই রাকা‘আত সালাত আদায় করেছেন। অথচ সে সময় আমরা সংখ্যায় সবচেয়ে বেশি ছিলাম।”[1]
[1] তাবারানী: ৩/৩২৪৫; মুসনাদ আহমাদ: ৪/৩০৬; সহীহুল বুখারী: ১০৮৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৭৪৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
2758 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى صَلَاةَ الْمُسَافِرِ بِمِنًى رَكْعَتَيْنِ، وَأَبُو بَكْرٍ، وَعُمَرُ، وَعُثْمَانُ رَكْعَتَيْنِ صَدْرًا مِنْ خِلَافَتِهِ، ثُمَّ أَتَمَّهَا أَرْبَعًا»
رقم طبعة با وزير = (2747)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবূ বকর, উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা মিনায় মুসাফির হিসেবে দুই রাকা‘আত সালাত আদায় করেছেন। উসমান রাদ্বিয়াল্লাহু আনহুও খিলাফতের প্রথম দিকে দুই রাকা‘আত সালাত আদায় করেন। তারপর তিনি পূর্ণ চার রাকা‘আত সালাত আদায় করেন।”[1]
[1] সহীহ মুসলিম: ৬৯৪; দারেমী: ১/৩৫৪; সহীহুল বুখারী: ১০৮২; নাসাঈ: ৩/১২১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭১২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1712).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
2759 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، حَدَّثَنَا أَبُو السَّائِبِ سَلْمُ بْنُ جُنَادَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا قَرَأَ ابْنُ آدَمَ السَّجْدَةَ فَسَجَدَ، اعْتَزَلَ الشَّيْطَانُ يَبْكِي وَيَقُولُ: يَا وَيْلَهُ أُمِرَ ابْنُ آدَمَ السُّجُودَ فَسَجَدَ فَلَهُ الْجَنَّةُ، وَأُمِرْتُ بِالسُّجُودِ فَأَبَيْتُ فَلِيَ النَّارُ»
رقم طبعة با وزير = (2748)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন আদম সন্তান সাজদার আয়াত পাঠ করে সাজদা করে, তখন শয়তান কাঁদতে কাঁদতে দূরে সরে যায় এবং সে বলতে থাকে, “হায় দুর্ভোগ! আদম সন্তানকে সাজদা করার নির্দেশ দেওয়া হয়েছে ফলে সে সাজদা করলো। সুতরাং তার জন্য রয়েছে জান্নাত। আর আমাকে সাজদা করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু আমি অস্বীকৃতি জানিয়েছি। কাজেই আমার জন্য রয়েছে জাহান্নামের আগুন!”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৫৪৯; সহীহ মুসলিম: ৮১; ইবনু মাজাহ: ১০৫২; মুসনাদ আহমাদ: ২/৪৪৩; বাগাবী: ৬৫৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইসলাহুল মাসাজিদ: ৬৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تخريج إصلاح المساجد» (69): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
2760 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، قَالَ: حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ الْقُرْآنَ فَيَأْتِي عَلَى السَّجْدَةِ فَيَسْجُدُ، وَنَسْجُدُ مَعَهُ لِسُجُودِهِ»
رقم طبعة با وزير = (2749)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন পাঠ করতেন অতঃপর সাজদার আয়াত আসলে তিনি সাজদা করতেন, তখন আমরাও তাঁর সাথে সাজদা করতাম।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/১৭; সহীহুল বুখারী: ১০৭৫; সহীহ মুসলিম: ৫৭৫; সহীহ ইবনু খুযাইমাহ: ৫৫৭; আবূ দাঊদ: ৪১২; বাগাবী: ৭৬৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৭২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1272): ق بأتم.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح