হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (2781)


2781 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ الشَّيْبَانِيُّ، حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا الْأَوْزَاعِيُّ، عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ، حَدَّثَنِي أَبُو الْأَشْعَثِ الصَّنْعَانِيُّ، عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «[ص:20] مَنْ غَسَّلَ يَوْمَ الْجُمُعَةِ وَاغْتَسَلَ، ثُمَّ بَكَّرَ، وَابْتَكَرَ، وَمَشَى فَدَنَا، وَاسْتَمَعَ، وَأَنْصَتَ، وَلَمْ يَلْغُ كَتَبَ اللَّهُ لَهُ بِكُلِّ خُطْوَةٍ يَخْطُوهَا عَمَلَ سَنَةٍ صِيَامَهَا وَقِيَامَهَا»
رقم طبعة با وزير = (2770) قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ: «مَنْ غَسَّلَ: يُرِيدُ غَسَلَ رَأْسَهُ، وَاغْتَسَلَ: يُرِيدُ اغْتَسَلَ بِنَفْسِهِ، لِأَنَّ الْقَوْمَ كَانَتْ لَهُمْ جُمَمٌ احْتَاجُوا إِلَى تَعَاهُدِهَا وَقَوْلُهُ: بَكَّرَ وَابْتَكَرَ: يُرِيدُ بِهِ بَكَّرَ إِلَى الْغُسْلِ، وَابْتَكَرَ إِلَى الْجُمُعَةِ»




আওস বিন আওস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি জুমু‘আর দিন (মাথা) ধৌত করে অতঃপর পুরো শরীর ধৌত করে, তারপর সকাল সকাল জুমু‘আয় আগমন করে, পায়ে হেঁটে যায়, অতঃপর ইমামের নিকটবর্তী হয়, মন দিয়ে খুতবা শ্রবণ করে, চুপ থাকে এবং কোন অনর্থক কাজ করে না তবে আল্লাহ তার প্রতিটি পদক্ষেপ, যা ফেলে (সে মাসজিদে গমন করে), তার বদৌলতে এক বছর কিয়াম ও সিয়াম রাখার সাওয়াব লিখে দেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য “যে ব্যক্তি ধৌত করে” এর দ্বারা উদ্দেশ্য হলো মাথা ধৌত করে। আর وَاغْتَسَلَ দ্বারা উদ্দেশ্য হলো নিজে গোসল করে। কেননা সাহাবীদের বাবরি চুল ছিল, যা ভালভাবে খেয়াল করে ধৌত করার প্রয়োজন পড়তো। আর بَكَّرَ وَابْتَكَرَ দ্বারা উদ্দেশ্য হলো সকাল সকাল গোসল করে সকাল সকাল জুমু‘আয় যায়।”



[1] মুসনাদ আহমাদ: ৪/১০৪; আবূ দাঊদ: ৩৪৫; ইবনু মাজাহ: ১০৮৭; বাগাবী: ১০৬৫; হাকিম: ১/২৮২; তিরমিযী: ৪৯৬; নাসাঈ: ৩/৯৫; দারেমী: ১/৩৬৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১৭৬৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৭৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (373).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null









সহীহ ইবনু হিব্বান (2782)


2782 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ الزُّهْرِيُّ، عَنْ طَاوُسٍ الْيَمَانِيِّ، قَالَ: قُلْتُ لِابْنِ عَبَّاسٍ: زَعَمُوا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «اغْتَسِلُوا يَوْمَ الْجُمُعَةِ، وَاغْسِلُوا رُءُوسَكُمْ، إِلَّا أَنْ تَكُونُوا جُنُبًا، وَمَسُّوا مِنَ الطِّيبِ». قَالَ: فَقَالَ ابْنُ عَبَّاسٍ: أَمَّا الطِّيبُ فَلَا أَدْرِي، وَأَمَّا الْغُسْلُ فَنَعَمْ.
رقم طبعة با وزير = (2771) [ص:22] قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ «إِلَّا أَنْ تَكُونُوا جُنُبًا: فِيهِ دَلِيلٌ عَلَى أَنَّ الِاغْتِسَالَ مِنَ الْجَنَابَةِ يَوْمَ الْجُمُعَةِ بَعْدَ انْفِجَارِ الصُّبْحِ يُجْزِئُ عَنِ الِاغْتِسَالِ لِلْجُمُعَةِ، وَفِيهِ دَلِيلٌ عَلَى أَنَّ غُسْلَ يَوْمِ الْجُمُعَةِ لَيْسَ بِفَرْضٍ، إِذْ لَوْ كَانَ فَرْضًا لَمْ يُجْزِئْ أَحَدُهُمَا عَنِ الْآخَرِ»




তাওস আল ইয়ামানী রহিমাহুল্লাহ বলেন, “আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমাকে বললাম, “লোকদের ধারণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা জুমু‘আর দিন গোসল করো এবং তোমাদের মাথা ধৌত করো তবে যদি তোমরা জুনুবী হও (তবে ভিন্ন কথা) আর সুগন্ধি স্পর্শ (ব্যবহার) কর।” আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “সুগন্ধি ব্যাপারটি আমার জানা নেই। আর গোসলের ব্যাপার, হ্যাঁ, সেটা ঠিক আছে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য “তবে যদি তোমরা জুনুবী হও” এখানে এই মর্মে দলীল রয়েছে যে, জুমু‘আর দিনে কোন ব্যক্তি যদি সুবহে সাদিক উদিত হওয়ার পর জুনুবী গোসল করে, তবে এটি জুমু‘আর দিনের গোসলের জন্য যথেষ্ঠ হয়ে যাবে। এখানে আরো দলীল রয়েছে যে, জুমু‘আর দিনে গোসল ফরয নয়। কেননা সেটা ফরয হতো, তবে এক ফরয আরেক ফরযের জন্য যথেষ্ঠ হতো না।”



[1] মুসনাদ আহমাদ: ১/২৬৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৭৫৯; সহীহুল বুখারী: ৮৮৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫৩০৩; সহীহ মুসলিম: ৮৪৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহুত তারগীব: ৬৯২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح الترغيب» (692): خ.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي









সহীহ ইবনু হিব্বান (2783)


2783 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زَبِيدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، [ص:23] عَنْ عُمَرَ، قَالَ: «صَلَاةُ السَّفَرِ، وَصَلَاةُ الْفِطْرِ، وَصَلَاةُ الْأَضْحَى، وَصَلَاةُ الْجُمُعَةِ رَكْعَتَانِ تَمَامٌ، غَيْرُ قَصْرٍ عَلَى لِسَانِ نَبِيِّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»
رقم طبعة با وزير = (2772)




উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “সফরের সালাত, ঈদুল ফিতর, ঈদুল আযহা ও জুমু‘আর সালাত কসর ছাড়া পূর্ণই দুই রাকা‘আত। এটি তোমাদের নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানীতে বর্ণিত হয়েছে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ১/৩৭; নাসাঈ: ৩/১৮৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ৪২১; সুনান বাইহাকী: ৩/২০০; ইবনু মাজাহ: ১০৬৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৩৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (638).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الشيحين لكن الحفاظ لا يثبتون سماع عبد الرحمن بن أبي ليلى من عمر مع أن سماعه محتمل









সহীহ ইবনু হিব্বান (2784)


2784 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، [ص:24] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَحْنُ السَّابِقُونَ يَوْمَ الْقِيَامَةِ بَيْدَ أَنَّهُمْ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِنَا، وَأُوتِينَاهُ مِنْ بَعْدِهُمْ، فَهَذَا يَوْمُهُمُ الَّذِي فُرِضَ عَلَيْهِمْ، فَاخْتَلَفُوا فِيهِ، فَهَدَانَا اللَّهُ لَهُ، فَهُمْ لَنَا فِيهِ تَبَعٌ، الْيَهُودُ غَدًا، وَالنَّصَارَى بَعْدَ غَدٍ».
رقم طبعة با وزير = (2773) سَمِعْتُ مُوسَى بْنَ مُحَمَّدٍ الذُّهْلِيَّ بِأَنْطَاكِيَةَ يَقُولُ: سَمِعْتُ [ص:25] الْمُزَنِيَّ يَقُولُ: «بَيْدَ»: مِنْ أَجْلِ




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমরা কিয়ামতের দিন (অন্যান্য জাতীর উপর) অগ্রগামী হবো। এই কারণে যে, তাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছে আর আমাদেরকে কিতাব পরে দেওয়া হয়েছে। এটা হলো সেই দিন যা তাদের উপর ফরয করা হয়েছিল অতঃপর তারা তাতে মতভেদে লিপ্ত হয়। মহান আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেছেন। কাজেই তারা আমাদের অনুগামী। ইয়াহুদিরা পরের দিন আর খ্রীষ্টানরা তার পরের দিন (পালন করে)।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আমি মুসা বিন মুহাম্মাদ দাইলামীকে আনতাকিয়াতে বলতে শুনেছি, তিনি বলেছেন, “بَيْدَ অর্থ এই কারণে।”



[1] মুসনাদ আহমাদ: ২/২৭৪; সহীহুল বুখারী; ৬৬২৪; সহীহ মুসলিম: ৮৫৫; নাসাঈ: ৩/৮৫; ইবনু মাজাহ: ১০৮৩; দারাকুতনী: ২/৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৭৭৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق على نهاية السول» (49).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (2785)


2785 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا هِشَامٌ الدَّسْتُوَائِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَّامٍ، عَنِ الْحَكَمِ بْنِ مِينَاءَ، عَنِ ابْنِ عُمَرَ، وَابْنِ عَبَّاسٍ، أَنَّهُمَا شَهِدَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ وَهُوَ عَلَى الْمِنْبَرِ: «لَيَنْتَهِيَنَّ قَوْمٌ عَنْ وَدْعِهِمُ الْجُمُعَاتِ، أَوْ لَيَخْتِمَنَّ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ، وَلَيَكُونُنَّ مِنَ الْغَافِلِينَ»
رقم طبعة با وزير = (2774)




আব্দুল্লাহ বিন উমার ও আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুম থেকে বর্ণিত, “তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপর বলেছেন, “অবশ্যই যেন লোকেরা জুমু‘আহ ত্যাগ করার কাজ পরিহার করে, অন্যথায় অবশ্যই আল্লাহ তাদের অন্তরসমূহে মোহর মেরে দিবেন এবং অবশ্যই তারা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ১/২১৩৯; সহীহ মুসলিম: ৮৬৫; বাগাবী: ১০৫৪; নাসাঈ: ৩/৮৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৯৬৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2967).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (2786)


2786 - أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ سِنَانٍ الْقَطَّانُ إِمْلَاءً، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ الْجَحْدَرِيُّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَلْقَمَةَ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدَةُ بْنُ سُفْيَانَ الْحَضْرَمِيُّ، عَنْ أَبِي الْجَعْدِ الضَّمْرِيِّ، وَكَانَتْ لَهُ صُحْبَةٌ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَرَكَ الْجُمُعَةَ ثَلَاثَ مَرَّاتٍ تَهَاوُنًا بِهَا، طَبَعَ اللَّهُ عَلَى قَلْبِهِ»
رقم طبعة با وزير = (2775)




আবুল জা‘দ আদ দোমরী রাদ্বিয়াল্লাহু আনহুম থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি অবহেলা বশত করে তিন জুমু‘আহ পরিত্যাগ করে, মহান আল্লাহ তার অন্তরে মোহর মেরে দিবেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/৪২৪; আবূ দাঊদ: ১০৫২; তিরমিযী: ৫০০; নাসাঈ: ৩/৮৮; দারেমী: ১/৩৬৯; সুনান বাইহাকী: ৩/১৭২; হাকিম: ৩/৬২৪; সহীহ ইবনু খুযাইমাহ: ১৮৫৭; ইবনু মাজাহ: ১১২৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৬৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «المشكاة» (1371)، «التعليق الرغيب» (1/ 259)، «صحيح أبي داود» (365).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن









সহীহ ইবনু হিব্বান (2787)


2787 - أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ دَاوُدَ بْنِ وَرْدَانَ، بِالْفُسْطَاطِ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ، قَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ الْعَبْدَ إِذَا أَخْطَأَ خَطِيئَةً نُكِتَ فِي قَلْبِهِ نُكْتَةٌ، فَإِنْ هُوَ نَزَعَ وَاسْتَغْفَرَ وَتَابَ صُقِلَتْ، فَإِنْ عَادَ زِيدَ فِيهَا، وَإِنْ عَادَ زِيدَ فِيهَا حَتَّى تَعْلُوَ فِيهِ، فَهُوَ الرَّانُ الَّذِي ذَكَرَ اللَّهُ جَلَّ وَعَلَا: {كَلَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ} [المطففين: 14]»
رقم طبعة با وزير = (2776)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কোন বান্দা কোন পাপ কাজ করে, তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়, যদি সে পাপ কাজ থেকে বিরত থাকে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তাওবা করে, তবে সে দাগ উঠে অন্তর পরিষ্কার হয়ে যায়। যদি সে আবারো পাপ কাজ করে, তবে সে দাগ আরো বৃদ্ধি পায়, এভাবে তা পুরো অন্তর ছাপিয়ে যায়। এটাই হলো ‘মরিচা’ যা মহান আল্লাহ কুরআনে বর্ণনা করেছেন, كَلَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ (কখনোই না, বরং তাদের কৃতকর্মের জন্য তাদের অন্তরের উপর মরিচা ধরেছে। -সূরা মুতাফ্ফিফীন: ১৪)।”[1]



[1] তিরমিযী: ৩৩৩৪; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৪১৮; ইবনু মাজাহ: ৪২৪৪; তাবারী: ৩০/৯৮; হাকিম: ২/৫১৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২৬৮-২৬৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - مكرر (926). تنبيه!! رقم (926) = (930) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي









সহীহ ইবনু হিব্বান (2788)


2788 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هَمَّامٍ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنِي قُدَامَةُ بْنُ وَبَرَةَ، رَجُلٌ مِنْ بَنِي عُجَيْفٍ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ فَاتَتْهُ الْجُمُعَةُ، فَلْيَتَصَدَّقْ بِدِينَارٍ، فَإِنْ لَمْ يَجِدْ، فَبِنِصْفِ دِينَارٍ»
رقم طبعة با وزير = (2777)




সামুরা বিন জুনদুব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যার জুমু‘আহ ছুটে যায়, সে যেন এক দীনার (৪.২৫ গ্রাম স্বর্ণ) সাদাকা করে। যদি সে তার সামর্থ না রাখে, তবে সে যেন অর্ধ দীনার সাদাকাহ করে।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৩/১৭৭; মুসনাদ আহমাদ: ৫/১৪; আবূ দাঊদ: ১০৫৩; নাসাঈ: ৩/৮৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফ আবূ দাঊদ: ১৯৫-১৯৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «ضعيف أبي داود» (195 - 198).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف









সহীহ ইবনু হিব্বান (2789)


2789 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ بْنِ عُبَيْدٍ، أَخْبَرَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ قُدَامَةَ بْنِ وَبَرَةَ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَرَكَ الْجُمُعَةَ مِنْ غَيْرِ عُذْرٍ، فَلْيَتَصَدَّقْ بِدِينَارٍ، فَإِنْ لَمْ يَجِدْ، فَبِنِصْفِ دِينَارٍ»
رقم طبعة با وزير = (2778)




সামুরা বিন জুনদুব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি ওজর ছাড়া জুমু‘আহ ত্যাগ করবে, সে যেন এক দীনার (৪.২৫ গ্রাম স্বর্ণ) সাদাকা করে। যদি সে তার সামর্থ না রাখে, তবে সে যেন অর্ধ দীনার সাদাকাহ করে।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৩/১৭৭; মুসনাদ আহমাদ: ৫/১৪; আবূ দাঊদ: ১০৫৩; নাসাঈ: ৩/৮৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফ আবূ দাঊদ: ১৯৫-১৯৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف









সহীহ ইবনু হিব্বান (2790)


2790 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ صَالِحٍ، عَنْ أَبِي الزَّاهِرِيَّةِ، [ص:30] عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ، قَالَ: كُنْتُ جَالِسًا إِلَى جَنْبِ الْمِنْبَرِ يَوْمَ الْجُمُعَةِ، فَجَاءَ رَجُلٌ يَتَخَطَّى رِقَابَ النَّاسِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ النَّاسَ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اجْلِسْ فَقَدْ آذَيْتَ وَآنَيْتَ»
رقم طبعة با وزير = (2779)




আব্দুল্লাহ বিন বুসর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি জুমু‘আর দিন মিম্বারের পাশে বসে ছিলাম। এমন সময় এক ব্যক্তি মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে আসছিল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লোকদের উদ্দেশ্যে খুতবা দিচ্ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “বসে পড়। নিশ্চয়ই তুমি (মানুষকে) কষ্ট দিয়েছে এবং দেরিতে এসেছো।”[1]



[1] নাসাঈ: ৩/১০৩; মুসনাদ আহমাদ: ৪/১৯০; আবূ দাঊদ: ১১১৮; সহীহ ইবনু খুযাইমাহ: ১৮১১; হাকিম: ১/২৮৮; ইবনু মাজাহ: ১১১৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০২৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1025).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (2791)


2791 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسٍ، حَدَّثَنَا [ص:31] عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبْجَرَ، عَنْ أَبِيهِ، عَنْ وَاصِلِ بْنِ حَيَّانَ، قَالَ: قَالَ أَبُو وَائِلٍ، خَطَبَنَا عَمَّارُ بْنُ يَاسِرٍ، فَأَوْجَزَ وَأَبْلَغَ، فَلَمَّا نَزَلَ قُلْنَا: يَا أَبَا الْيَقْظَانِ، لَقَدْ أَبَلَغْتَ وَأَوْجَزْتَ، فَلَوْ كُنْتَ تَنَفَّسْتَ، فَقَالَ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ طُولَ صَلَاةِ الرَّجُلِ وَقِصَرَ خُطْبَتِهِ مَئِنَّةٌ مِنْ فِقْهِ الرَّجُلِ، فَأَطِيلُوا الصَّلَاةَ، وَاقْصُرُوا الْخُطْبَةَ، وَإِنَّ مِنَ الْبَيَانِ سِحْرًا»
رقم طبعة با وزير = (2780)




আবূ ওয়াইল রহিমাহুল্লাহ বলেন, “আম্মার বিন ইয়াসার রাদ্বিয়াল্লাহু আনহু আমাদের উদ্দেশ্যে খুতবা দেন। তিনি খুতবাকে অলঙ্কারপূর্ণ ও সংক্ষিপ্ত করেন। অতঃপর যখন তিনি মিম্বার থেকে অবতরণ করেন, তখন আমরা তাঁকে বললাম, “হে আবুল ইয়াকযোন, নিশ্চয়ই আপনি খুতবাকে অলঙ্কারপূর্ণ ও সংক্ষিপ্ত করেছেন। যদি আপনি দীর্ঘ খুতবা দিতেন (তবে সেটা কতইনা ভালো হতো)।” জবাবে তিনি বলেন, “নিশ্চয়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “নিশ্চয় সালাতকে দীর্ঘ করা আর খুতবাকে সংক্ষেপ করা ব্যক্তির বুদ্ধিমত্তার পরিচায়ক। কাজেই তোমরা সালাতকে দীর্ঘ করবে আর খুতবাকে সংক্ষেপ করবে। আর নিশ্চয়ই কিছু বক্তব্যের মাঝে যাদু আছে।”[1]



[1] মুসনাদ আবী ইয়ালা: ১৬৪২; সহীহ মুসলিম: ৮৬৯; মুসনাদ আহমাদ: ৪/২৬৩; দারেমী: ১/৩৬৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৭৮২; আবূ দাঊদ: ১১০৬; হাকিম: ১/২৮৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৬১৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (618): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (2792)


2792 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، قَالَ: حَدَّثَنَا يَعْلَى بْنُ عُبَيْدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا نَعَسَ أَحَدُكُمْ فِي مَجْلِسِهِ يَوْمَ الْجُمُعَةِ، فَلْيَتَحَوَّلْ مِنْهُ إِلَى غَيْرِهِ»
رقم طبعة با وزير = (2781)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কোন ব্যক্তি জুমু‘আর দিন নিজ জায়গায় তন্দ্রা আসবে, তখন সে যেন তার জায়গা পরিবর্তন করে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/১৩৫; আবূ দাঊদ: ১১৯; তিরমিযী: ৫২৬; বাগাবী: ১০৮৭; সহীহ ইবনু খুযাইমাহ: ১৮১৯; সুনান বাইহাকী: ৩/২৩৭; হাকিম: ১/২৯১; বাযযার: ৬৩৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০২৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1025).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي









সহীহ ইবনু হিব্বান (2793)


2793 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا حَرْمَلَةُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، [ص:33] قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: حَدَّثَنِي ابْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا قُلْتَ لِصَاحِبِكَ: أَنْصِتْ وَالْإِمَامُ يَخْطُبُ فَقَدْ لَغَوْتَ»
رقم طبعة با وزير = (2782)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ইমাম খুতবা দেওয়ার সময় যখন তুমি তোমার সঙ্গীকে বলো, “চুপ থাকো”, তবে তুমি অনর্থক কাজ করলে!”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৮০৫; মুসনাদ আহমাদ: ২/৫১৮; সহীহুল বুখারী: ৯৩৪; সহীহ মুসলিম: ৮৫১; তিরমিযী: ৫১২; নাসাঈ: ৩/১০৩; দারেমী: ১/৩৬৪; বাগাবী: ১০৮০; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ৪০৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০১৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1018): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (2794)


2794 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، [ص:34] وَعَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ، قَالَا: حَدَّثَنَا يَعْقُوبُ الْقُمِّيُّ، عَنْ عِيسَى بْنِ جَارِيَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: دَخَلَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ، الْمَسْجِدَ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ فَجَلَسَ إِلَى جَنْبِ أُبَيِّ بْنِ كَعْبٍ، فَسَأَلَهُ عَنْ شَيْءٍ - أَوْ كَلَّمَهُ عَنْ شَيْءٍ -، فَلَمْ يَرُدَّ عَلَيْهِ، فَظَنَّ ابْنُ مَسْعُودٍ أَنَّهَا مَوْجِدَةٌ، فَلَمَّا انْفَتَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ صَلَاتِهِ، قَالَ ابْنُ مَسْعُودٍ: يَا أُبَيُّ مَا مَنَعَكَ أَنْ تَرُدَّ عَلَيَّ؟ قَالَ: إِنَّكَ لَمْ تَحْضُرْ مَعَنَا الْجُمُعَةَ قَالَ: بِمَ؟ قَالَ: تَكَلَّمْتَ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ، فَقَامَ ابْنُ مَسْعُودٍ، فَدَخَلَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ ذَلِكَ لَهُ، فَقَالَ لَهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَدَقَ أُبَيُّ، أَطِعْ أُبَيًّا». «هَذَا لَفْظُ عَبْدِ الْأَعْلَى»
رقم طبعة با وزير = (2783)




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুতবা দিচ্ছিলেন, এমন সময় আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু মাসজিদে প্রবেশ করেন এবং উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহুর পাশে বসেন। অতঃপর তিনি তাকে কোন কিছু সম্পর্কে জিজ্ঞেস করেন –অথবা কোন কিছু সম্পর্কে কথা বলেন-, কিন্তু উবাই রাদ্বিয়াল্লাহু আনহু কোন জবাব দেননি। ফলে আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু কষ্ট পান। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাম ফেরালে আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হে উবাই, কোন জিনিস আপনাকে আমার প্রশ্নের জবাব দিতে বারণ করেছে?” উবাই রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “নিশ্চয়ই তুমি আমাদের সাথে জুমু‘আয় উপস্থিত ছিলে না!” তিনি প্রতিউত্তরে বলেন, “কেন?” উবাই রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “কারণ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালামের খুতবা দেওয়ার সময় কথা বলেছো!” অতঃপর আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু উঠে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যান এবং ব্যাপারটি তাঁর কাছে আলোচনা করেন। তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “উবাই সত্য বলেছে। তুমি উবাইকে অনুসরণ করবে।”[1] হাদীসের শব্দগুলো আব্দুল আ‘লা রহিমাহুল্লাহর।



[1] মুসনাদ আবী ইয়ালা: ১৭৯৯; হাইসামী, মাজমা‘ঊয যাওয়াইদ: ২/১৮৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহাহ: ২২৫১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «التعليق الرغيب» (1/ 257 و 258)، «الصحيحة» (2251).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف









সহীহ ইবনু হিব্বান (2795)


2795 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، وَمَالِكٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا قَالَ الرَّجُلُ لِصَاحِبِهِ: أَنْصِتْ وَالْإِمَامُ يَخْطُبُ، فَقَدْ لَغَا».
رقم طبعة با وزير = (2784) قَالَ ابْنُ جُرَيْجٍ: وَأَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، عَنْ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قَارِظٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِثْلَهُ




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ইমাম খুতবা দেওয়ার সময় যখন তুমি তোমার সঙ্গীকে বলো, “চুপ থাকো”, তবে তুমি অনর্থক কাজ করলে!”[1] ইবনু জুরাইজ রহিমাহুল্লাহ বলেন, “আমাকে আরো বর্ণনা করেছেন ইবনু শিহাব, তিনি উমার বিন আব্দুল আযীয থেকে, তিনি ইবরাহিম বিন আব্দুল্লাহ বিন কারিয থেকে, তিনি আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে, তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে অনুরুপ হাদীস বর্ণনা করেছেন।”



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৮০৫; মুসনাদ আহমাদ: ২/৫১৮; সহীহুল বুখারী: ৯৩৪; সহীহ মুসলিম: ৮৫১; তিরমিযী: ৫১২; নাসাঈ: ৩/১০৩; দারেমী: ১/৩৬৪; বাগাবী: ১০৮০; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ৪০৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০১৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (2782). تنبيه!! رقم (2782) = (2793) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (2796)


2796 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، قَالَ: حَدَّثَنَا حَبَّانُ بْنُ هِلَالٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، قَالَ: حَدَّثَنِي عَاصِمُ بْنُ كُلَيْبٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ خِطْبَةٍ لَيْسَ فِيهَا تَشَهَّدٌ، فَهِيَ كَالْيَدِ الْجَذْمَاءِ»
رقم طبعة با وزير = (2785)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রত্যেক ভাষন, যাতে শাহাদাহ থাকে না, সেটা কর্তিত হাতের ন্যায়।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/৩০২; আবূ দাঊদ: ৪৮৪১; তারীখুল কাবীর: ৭/২২৯; তিরমিযী: ১১০৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৬৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأجوبة النافعة» (48)، «الصحيحة» (169).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (2797)


2797 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، قَالَ: أَخْبَرَنَا الْمَخْزُومِيُّ الْمُغِيرَةُ بْنُ [ص:37] سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، قَالَ: حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ: «كُلُّ خِطْبَةٍ لَيْسَ فِيهَا تَشَهَّدٌ، فَهِيَ كَالْيَدِ الْجَذْمَاءِ»
رقم طبعة با وزير = (2786)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রত্যেক ভাষন, যাতে শাহাদাহ থাকে না, সেটা কর্তিত হাতের ন্যায়।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/৩০২; আবূ দাঊদ: ৪৮৪১; তারীখুল কাবীর: ৭/২২৯; তিরমিযী: ১১০৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৬৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (2798)


2798 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْأَحْمَسِيُّ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، عَنْ تَمِيمِ بْنِ طَرَفَةَ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، أَنَّ رَجُلًا خَطَبَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: مَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ رَشَدَ، وَمَنْ يَعْصِهِمَا، فَقَدْ غَوَى، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بِئْسَ الْخَطِيبُ، قُلْ: وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ»
رقم طبعة با وزير = (2787)




আদী বিন হাতিম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ভাষন দেন। ভাষনে তিনি বলেন, “যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য করবে, তিনি সুপথ পাবে আর যে ব্যক্তি তাঁদের অবাধ্য হবে, সে পথভ্রষ্ট হবে।” তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “কতো মন্দ বক্তা! তুমি বলো, “আর যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবাধ্য হবে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/২৫৬; আবূ দাঊদ: ১০৯৯; হাকিম: ১/২৮৯; নাসাঈ: ৬/৯০; তাহাবী, মুশকিলুল আসার: ৪/২৯৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০০৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1007): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (2799)


2799 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، قَالَ: حَدَّثَنَا أَبِي، وَشُعَيْبٌ، قَالَا: حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّهُ قَالَ: خَطَبَنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَرَأَ ص، فَلَمَّا مَرَّ بِالسَّجْدَةِ نَزَلَ فَسَجَدَ، فَسَجَدْنَا مَعَهُ، وَقَرَأَهَا مَرَّةً أُخْرَى، فَلَمَّا بَلَغَ السَّجْدَةَ تَيَسَّرْنَا لِلسُّجُودِ، فَلَمَّا رَآنَا قَالَ: «إِنَّمَا هِيَ تَوْبَةُ نَبِيٍّ، وَلَكِنِّي أَرَاكُمْ قَدِ اسْتَعْدَتُّمْ لِلسُّجُودِ»، فَنَزَلَ، فَسَجَدَ، فَسَجَدْنَا مَعَهُ.
رقم طبعة با وزير = (2788) [ص:39] قَالَ أَبُو حَاتِمٍ: «الصَّوَابُ: قَدِ اسْتَعْدَدْتُمْ»




আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বাবের উপর সূরা সোয়াদ পাঠ করেছেন। অতঃপর যখন সাজদার স্থানে পৌঁছেন, তখন তিনি মিম্বার থেকে নামেন এবং সাজদা করেন অতঃপর লোকজনও তাঁর সাথে সাজদা করেন। তারপর আরেক দিন এই সূরা পাঠ করেন। অতঃপর যখন সাজদার আয়াতে পৌঁছেন, তখন লোকজন সাজদা করার জন্য প্রস্তুত হয়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “নিশ্চয়ই এটা ছিল একজন নাবীর তাওবা সংক্রান্ত ঘটনা। কিন্তু তোমরা সাজদা করার জন্য প্রস্তুত হয়ে গেছো। অতঃপর তিনি মিম্বার থেকে নামেন এবং সাজদা করেন, লোকজনও সাজদা করেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসে বর্ণিত হয়েছে قَدِ اسْتَعْدَتُّمْ শব্দ কিন্তু সঠিক শব্দ হলো قَدِ استَعْدَدْتُم ।”



[1] আবূ দাঊদ: ১৪১০; সুনান বাইহাকী: ২/৩১৮; হাকিম: ২/৪৩১-৪৩২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৭১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى بنحوه (2574). تنبيه!! رقم (2574) = (2583) من «طبعة المؤسسة». لكن الحديث ليس موجود بالرقم المشار إليه، وإنما موجود برقم (2754) الموافق لـ (2765) من طبعة المؤسسة. - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (2800)


2800 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، قَالَ: حَدَّثَنِي قَيْسُ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ: «جَاءَ أَبِي وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَخْطُبُ، فَقَامَ فِي الشَّمْسِ، فَأَمَرَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَتَحَوَّلَ إِلَى الظِّلِّ»
رقم طبعة با وزير = (2789)




আবূ হাযিম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন এমন সময় আমার বাবা আসেন এবং রৌদ্রে দাঁড়ান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ করলে তিনি সরে ছায়াতে যান।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/৪২৬; আবূ দাঊদ: ৪৮২২; হাকিম: ৪/২৭১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৮৩৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (833).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما