হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (3221)


3221 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا بُنْدَارٌ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي مَسْلَمَةَ سَعِيدِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي نَضْرَةَ، [ص:16] عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ الدُّنْيَا خَضِرَةٌ حُلْوَةٌ، وَإِنَّ اللَّهَ سَيُخْلُفُكُمْ فِيهَا لِيَنْظُرَ كَيْفَ تَعْمَلُونَ، فَاتَّقُوا الدُّنْيَا وَاتَّقُوا النِّسَاءَ، فَإِنَّ أَوَّلَ فِتْنَةِ بَنِي إِسْرَائِيلَ كَانَتِ النِّسَاءَ»
رقم طبعة با وزير = (3211)




আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয়ই দুনিয়া সবুজ-শ্যামল, সুমিষ্ট। আর নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে তাতে স্থলাভিষিক্ত করবেন এটা দেখার জন্য যে, তোমরা কেমন আমল করো। অতএব তোমরা দুনিয়ার (প্রলোভনের) ব্যাপারে সতর্ক থাকবে এবং নারীদের (প্রলোভনের) ব্যাপারে সতর্ক থাকবে । কেননা বানী ইসরাঈলের প্রথম ফিতনার সূত্রপাত হয়েছিল, নারীকে কেন্দ্র করে।”[1]



[1] নাসাঈর বরাতে তুহফাতুল আহওয়াযী: ৩/৪৬৩; সহীহ মুসলিম: ২৭৪২; মুসনাদুশ শিহাব: ১১৪২; মুসনাদ আহমাদ: ৩/২২; তিরমিযী: ২১৯১; ইবনু মাজাহ: ৪০০০; আবূ ইয়ালা: ১১০১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৪৮৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (486 و 911): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3222)


3222 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَيْمُونٍ الْعَطَّارُ، حَدَّثَنَا خَالِدُ بْنُ حَيَّانَ، عَنْ جَعْفَرِ بْنِ بُرْقَانَ، عَنْ يَزِيدَ بْنِ الْأَصَمِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَخْشَى عَلَيْكُمْ بَعْدِي [ص:17] الْفَقْرَ، وَلَكِنِّي أَخْشَى عَلَيْكُمُ التَّكَاثُرُ، وَمَا أَخْشَى عَلَيْكُمُ الْخَطَأَ، وَلَكِنِّي أَخْشَى عَلَيْكُمُ الْعَمْدَ»
رقم طبعة با وزير = (3213)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমি আমার পরে তোমাদের ব্যাপারে দারিদ্রের ভয় করি না বরং আমি তোমাদের ব্যাপারে সম্পদের প্রাচুর্যের ভয় করি এবং আমি তোমাদের ব্যাপারে ভুলবশত (গোনাহের কাজ) করার ভয় করি না বরং আমি তোমাদের ব্যাপারে ইচ্ছাকৃত (গোনাহের কাজ) করার আশংকা করি।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/৩০৮; হাকিম: ২/৫৩৪; হাইসামী, মাজমাউয যাওয়াইদ: ৩/১২১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৫৯৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (593).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن









সহীহ ইবনু হিব্বান (3223)


3223 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْذِرِ بْنِ سَعِيدٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي دَاوُدَ الْبُرُلُّسِيُّ، حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ كَعْبِ بْنِ عِيَاضٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لِكُلِّ أُمَّةٍ فِتْنَةٌ، وَإِنَّ فِتْنَةَ أُمَّتِي الْمَالُ»
رقم طبعة با وزير = (3212)




কা‘ব বিন ইয়ায রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “প্রত্যেক ‍উম্মতের জন্য একটি ফিতনা রয়েছে। আর আমার উম্মতের ফিতনা হলো সম্পদ।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/১৬০; তিরমিযী: ২৩৩৬; তাবারানী: ১৯/৪০৪; হাকিম: ৪/৩১৮; ইমাম বুখারী, আত তারীখুল কাবীর: ৭/২২০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২২১৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2216).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي









সহীহ ইবনু হিব্বান (3224)


3224 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ يَزِيدَ بْنَ أَبِي حَبِيبٍ، أَنَّ أَبَا الْخَيْرِ حَدَّثَهُ، أَنَّهُ سَمِعَ عُقْبَةَ بْنَ عَامِرٍ الْجُهَنِيَّ، يَقُولُ: آخِرُ مَا خَطَبَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ صَلَّى عَلَى شُهَدَاءِ أُحُدٍ، ثُمَّ رَقِيَ الْمِنْبَرَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: «إِنِّي لَكُمْ فَرَطٌ، وَأَنَا عَلَيْكُمْ شَهِيدٌ، وَأَنَا أَنْظُرُ إِلَى حَوْضِي الْآنَ فِي مَقَامِي هَذَا، وَإِنِّي وَاللَّهِ مَا أَخَافُ أَنْ تُشْرِكُوا بَعْدِي، وَلَكِنِّي أُرِيتُ أَنِّي أُعْطِيتُ مَفَاتِيحَ خَزَائِنِ الْأَرْضِ، فَأَخَافُ عَلَيْكُمْ أَنْ تَنَافَسُوا فِيهَا»
رقم طبعة با وزير = (3214)




উকবাহ আল আমির আল জুহানী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বশেষ যে ভাষন দিয়েছিলেন, সেটা ছিল এমন যে, তিনি উহুদ যুদ্ধের শহীদদের জন্য সালাত আদায় করেন। তারপর তিনি মিম্বারে উঠেন অতঃপর তিনি আল্লাহর প্রশংসা ও গুণ-কীর্তন করেন। তারপর তিনি বলেন, “নিশ্চয়ই আমি তোমাদের আগে চলে যাবো। আমি তোমাদের ব্যাপারে সাক্ষ্য দিবো। আমি এখন আমার এই জায়গা থেকে আমার হাওযে কাওসার দেখতে পাচ্ছি। আল্লাহর কসম! নিশ্চয়ই আমি এই আশংকা করি না যে, তোমরা আমার পরে শিরক করবে কিন্তু আমাকে দেখানো হয়েছে যে, আমাকে দুনিয়ার ধন-ভান্ডারের চাবিকাঠিসমূহ প্রদান করা হয়েছে। কাজেই আমার আশংকা হয় যে, তোমরা তাতে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে!”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/১৪৯; সহীহুল বুখারী: ১৩৪৪; সহীহ মুসলিম: ২২৯৬; আবূ দাঊদ: ৩২২৩; নাসাঈ: ৪/৬১-৬২; হাকিম: ১/৩৬৬; সুনান বাইহাকী: ৪/১৪; বাগাবী: ৩৮২৩; তাবারানী: ১৭/৭৬৭; আবূ ইয়ালা: ১৭৪৮; বাগাবী: ৩৮২২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১০৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (ص 107): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3225)


3225 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا هِشَامُ الدَّسْتُوَائِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ هِلَالِ بْنِ أَبِي مَيْمُونَةَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: خَطَبَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمْ مَا يُخْرِجُ اللَّهُ مِنْ زِينَةِ الدُّنْيَا وَزَهْرَتِهَا»، فَقَالَ لَهُ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ أَوَ يَأْتِي الْخَيْرُ بِالشَّرِّ؟، فَسَكَتَ عَنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَرَأَيْنَا أَنَّهُ يُنَزَّلُ عَلَيْهِ، فَقِيلَ لَهُ: مَا شَأْنُكَ تُكَلِّمُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا يُكَلِّمُكَ؟ فَسُرِّيَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَعَلَ يَمْسَحُ عَنْهُ الرُّحَضَاءَ، وَقَالَ: «أَيْنَ السَّائِلُ»، وَرَأَيْنَا أَنَّهُ حَمِدَهُ، فَقَالَ: «إِنَّ الْخَيْرَ لَا يَأْتِي بِالشَّرِّ، وَإِنَّ مِمَّا يُنْبِتُ [ص:20] الرَّبِيعُ يَقْتُلُ أَوْ يُلِمُّ حَبَطًا، أَلَمْ تَرَ إِلَى آكِلَةِ الْخَضِرِ، أَكَلَتْ حَتَّى امْتَلَأَتْ خَاصِرَتَاهَا، اسْتَقْبَلَتْ عَيْنَ الشَّمْسِ فَثَلَطَتْ وَبَالَتْ، ثُمَّ رَتَعَتْ، وَإِنَّ الْمَالَ حُلْوَةٌ خَضِرَةٌ، وَنِعْمَ صَاحِبُ الْمُسْلِمِ هُوَ إِنْ وَصَلَ الرَّحِمَ، وَأَنْفَقَ فِي سَبِيلِ اللَّهِ، وَمَثَلُ الَّذِي يَأْخُذُهُ بِغَيْرِ حَقِّهُ كَمَثَلِ الَّذِي يَأْكُلُ وَلَا يَشْبَعُ، وَيَكُونُ عَلَيْهِ شَهِيدًا يَوْمَ الْقِيَامَةِ»
رقم طبعة با وزير = (3215)




আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ভাষনে আমাদের বলেন, “নিশ্চয়ই আমি তোমাদের ব্যাপারে যা আশংকা করি, তন্মধ্যে সবচেয়ে বেশি আশংকাজনক হলো আল্লাহ দুনিয়ার যে সৌন্দর্য ও চাকচিক্য বের করে দিবেন।” তখন এক ব্যক্তি বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন কল্যাণ কি অকল্যাণকে বয়ে আনতে পারে?” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকেন। তারপর আমরা দেখলাম যে, তার উপর অহী অবতীর্ণ হচ্ছে। অতঃপর সেই ব্যক্তিকে বলা হয়, “তোমার কী হলো, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে (এমন কথা) বলছো যে, তিনি তোমার সাথে কথা বলছেন না?” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে (অহী অবতীর্ণ হওয়ার সময়ের অবস্থা) কেটে যায়। তখন তিনি শরীর থেকে ঘাম মুছতে শুরু করেন এবং তিনি বলেন, “প্রশ্নকারী কোথায়?” আমরা তাঁকে দেখেছি যে, তিনি আল্লাহর প্রশংসা করেন তারপর তিনি বলেন, “নিশ্চয়ই কল্যাণ কোন অকল্যাণকে বয়ে আনে না। নিশ্চয়ই নদীর তীরে যে উদ্ভিদ উৎপন্ন হয়, তা তৃণভোজী প্রাণীকে মেরে ফেলে অথবা মেরে ফেলার উপক্রম করে। তুমি কি দেখনি, তৃণভোজী প্রাণী ঘাস খেয়ে তার দুই পার্শ্বদেশ পরিপূর্ণ হয়ে যায়, তখন সেটি রৌদ্রে যায় অতঃপর মলমুত্র ত্যাগ করে। তারপর সেটি আবার চরে বেরায়। নিশ্চয়ই এই সম্পদ সুমিষ্ট ও সবুজ-শ্যামল। মুসলিম ব্যক্তি উৎকৃষ্ট সম্পদের অধিকারী হবে, যদি সে রক্ত সম্পর্ক বজায় রাখে এবং আল্লাহর রাস্তায় খরচ করে। আর যে ব্যক্তি অন্যায়ভাবে সম্পদ গ্রহণ করে, সে ঐ ব্যক্তির ন্যায় যে খায় কিন্তু পরিতৃপ্ত হয় না। আর এই সম্পদ কিয়ামতের দিন তার বিপক্ষে সাক্ষ্য দিবে।”[1]



[1] মুসনাদ আবী ইয়ালা: ১২৪২; মুসনাদ আহমাদ: ৩/৯১; নাসাঈ: ৫/৯০; সহীহ মুসলিম: ১০৫২; সহীহুল বুখারী: ৯২১; আত তায়ালিসী: ২১৮০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০০২৮; বাগাবী: ৪০৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩২১৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ (1465)، م (3/ 101 - 102).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3226)


3226 - أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ دَاوُدَ بْنِ وَرْدَانَ، بِالْفُسْطَاطِ، قَالَ: أَخْبَرَنَا عِيسَى بْنُ حَمَّادٍ، قَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدٍ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ: قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَطَبَ النَّاسَ، فَقَالَ: «لَا وَاللَّهِ مَا أَخْشَى عَلَيْكُمْ أَيُّهَا النَّاسُ إِلَّا مَا يُخْرِجُ اللَّهُ لَكُمْ مِنْ زُهْرَةِ الدُّنْيَا»، فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ أَيَأْتِي الْخَيْرُ بِالشَّرِّ؟، فَصَمَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَاعَةً، ثُمَّ قَالَ: «كَيْفَ [ص:22] قُلْتَ»؟، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ وَهَلْ يَأْتِي الْخَيْرُ بِالشَّرِّ؟، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْخَيْرَ لَا يَأْتِي إِلَّا بِخَيْرٍ، وَلَكِنْ هُوَ أَنَّ كُلَّ مَا يُنْبِتُ الرَّبِيعُ يَقْتُلُ حَبَطًا، أَوْ يُلِمُّ إِلَّا آكِلَةَ الْخَضِرِ أَكَلَتْ حَتَّى إِذَا امْتَلَأَتْ خَاصِرَتَاهَا اسْتَقْبَلْتِ الشَّمْسَ، فَثَلَطَتْ، وَبَالَتْ ثُمَّ اجْتَرَّتْ فَعَادَتْ فَأَكَلَتْ، فَمَنْ أَخَذَ مَالًا بِحَقِّهِ يُبَارَكُ لَهُ، وَمَنْ أَخَذَ مَالًا بِغَيْرِ حَقِّهِ فَمَثَلُهُ كَمَثَلِ الَّذِي يَأْكُلُ وَلَا يَشْبَعُ»
رقم طبعة با وزير = (3216)




আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাঁড়িয়ে লোকদের উদ্দেশ্যে ভাষনে বলেন, “না, আল্লাহর কসম, হে লোকসকল, আল্লাহ দুনিয়ার যে সৌন্দর্য-চাকচিক্য বের করে দিবেন, আমি তোমাদের ব্যাপারে কেবল সেসব জিনিসের ব্যাপারেই আশংকা করি।” তখন এক ব্যক্তি বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন কল্যাণ কি অকল্যাণকে বয়ে আনতে পারে?” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষন চুপ থাকেন। তারপর তিনি বলেন, “তুমি কিভাবে বললে?” সে ব্যক্তি বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন কল্যাণ কি অকল্যাণকে বয়ে আনতে পারে?” তারপর তিনি বলেন, “নিশ্চয়ই কল্যাণ কোন অকল্যাণকে বয়ে আনে না। কিন্তু নদীর তীরে যে উদ্ভিদ উৎপন্ন হয়, তা তৃণভোজী প্রাণীকে মেরে ফেলে অথবা মেরে ফেলার উপক্রম করে। তবে ঐ তৃণভোজী প্রাণী ছাড়া, যে ঘাস খায়, অতঃপর যখন তার দুই পার্শ্বদেশ পরিপূর্ণ হয়ে যায়, তখন সে রৌদ্রে যায় অতঃপর মলমুত্র ত্যাগ করে। তারপর সেটি আবার ফিরে এসে ঘাস খায়। যে ব্যক্তি ন্যায়সঙ্গতভাবে সম্পদ গ্রহণ করে, তার জন্য তাতে বারাকাহ দেওয়া হয় আর যে ব্যক্তি মাল অন্যায়ভাবে গ্রহণ করে, তার দৃষ্টান্ত ঐ ব্যক্তির ন্যায় যে খায় কিন্তু পরিতৃপ্ত হয় না।”[1]



[1] মুসনাদ আবী ইয়ালা: ১২৪২; মুসনাদ আহমাদ: ৩/৯১; নাসাঈ: ৫/৯০; সহীহ মুসলিম: ১০৫২; সহীহুল বুখারী: ৯২১; আত তায়ালিসী: ২১৮০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০০২৮; বাগাবী: ৪০৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩২১৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3227)


3227 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ هِلَالِ بْنِ أَبِي مَيْمُونَةَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: بَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ النَّاسَ، فَقَالَ: «إِنَّ مِمَّا أَتَخَوَّفُ عَلَيْكُمْ مَا يُفْتَحُ عَلَيْكُمْ مِنْ زُهْرَةِ الدُّنْيَا وَزِينَتِهَا»، فَقَامَ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ وَيَأْتِي الْخَيْرُ بِالشَّرِّ؟، قَالَ أَبُو سَعِيدٍ: فَرَأَيْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْزِلُ عَلَيْهِ، فَلُمْنَا [ص:23] الرَّجُلَ حِينَ يُكَلِّمُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا يُكَلِّمُهُ، فَلَمَّا جُلِّيَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، جَعَلَ يَمْسَحُ الرُّحَضَاءَ عَنْ وَجْهِهِ وَهُوَ يَقُولُ: «أَيْنَ السَّائِلُ؟ »، فَكَأَنَّهُ قَدْ حَمِدَهُ، فَقَالَ: «إِنَّ الْخَيْرَ لَا يَأْتِي بِالشَّرِّ، وَإِنَّ مِمَّا يُنْبِتُ الرَّبِيعُ مَا يَقْتُلُ حَبَطًا، أَوْ يُلِمُّ إِلَّا آكِلَةَ الْخَضِرِ أَكَلَتْ حَتَّى إِذَا هِيَ امْتَلَأَتْ خَاصِرَتَاهَا اسْتَقْبَلَتْ عَيْنَ الشَّمْسِ، فَثَلَطَتْ وَبَالَتْ، وَإِنَّ هَذَا الْمَالَ نِعْمَ صَاحِبُ الْمُسْلِمِ لِمَنْ أَخَذَهُ بِحَقِّهِ، فَأَعْطَى مِنْهُ الْيَتِيمَ وَالْمِسْكِينَ وَالسَّائِلَ، وَمَنْ أَخَذَهُ بِغَيْرِ حَقِّهِ كَانَ كَالَّذِي يَأْكُلُ وَلَا يَشْبَعُ، ثُمَّ يَكُونُ عَلَيْهِ شَهِيدًا يَوْمَ الْقِيَامَةِ»
رقم طبعة با وزير = (3217)




আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের মাঝে লোকদের ভাষন দিচ্ছিলেন, তিনি বলেন, “নিশ্চয়ই আমি তোমাদের ব্যাপারে যা আশংকা করি, তন্মধ্যে অন্যতম হলো আল্লাহ দুনিয়ার সৌন্দর্য ও চাকচিক্যতা।” তখন এক ব্যক্তি বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন কল্যাণ কি অকল্যাণকে বয়ে আনতে পারে?” আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “অতঃপর আমরা দেখলাম যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অহী অবতীর্ণ হচ্ছে। আমরা সেই ব্যক্তিকে তিরস্কার করি কারণ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে (এমন কথা) বলেছে যে, তিনি তোমার সাথে কথা বলেননি!” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে (অহী অবতীর্ণ হওয়ার সময়ের অবস্থা) কেটে যায়। তখন তিনি তাঁর চেহারা থেকে ঘাম মুছতে শুরু করেন এবং তিনি বলেন, “প্রশ্নকারী কোথায়?” (তিনি এমন মনোভাব প্রকাশ করেন) যেন তিনি তার প্রশংসা করছেন। তিনি বলেন, “নিশ্চয়ই কল্যাণ কোন অকল্যাণকে বয়ে আনে না। নিশ্চয়ই নদীর তীরে যে উদ্ভিদ উৎপন্ন হয়, তা তৃণভোজী প্রাণীকে মেরে ফেলে অথবা মেরে ফেলার উপক্রম করে। তবে ঐ তৃণভোজী প্রাণী নয়, যে ঘাস খেয়ে তার দুই পার্শ্বদেশ পরিপূর্ণ হয়ে যায়, তখন সে রৌদ্রে যায় অতঃপর মলমুত্র ত্যাগ করে। নিশ্চয়ই মুসলিম ব্যক্তি উৎকৃষ্ট সম্পদের অধিকারী হবে, যদি সে ন্যায় সঙ্গতভাবে তা গ্রহণ করে এবং ইয়াতিম, মিসকীন, ও সাহায্যপ্রার্থীকে দান করে। আর যে ব্যক্তি অন্যায়ভাবে সম্পদ গ্রহণ করে, সে ঐ ব্যক্তির ন্যায় যে খায় কিন্তু পরিতৃপ্ত হয় না। তারপর এই সম্পদ কিয়ামতের দিন তার বিপক্ষে সাক্ষ্য দিবে।”[1]



[1] মুসনাদ আবী ইয়ালা: ১২৪২; মুসনাদ আহমাদ: ৩/৯১; নাসাঈ: ৫/৯০; সহীহ মুসলিম: ১০৫২; সহীহুল বুখারী: ৯২১; আত তায়ালিসী: ২১৮০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০০২৮; বাগাবী: ৪০৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩২১৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مكرر (3215). تنبيه!! رقم (3215) = (3225) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري









সহীহ ইবনু হিব্বান (3228)


3228 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُجَاهِدُ بْنُ مُوسَى الْمُخَرِّمِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ الْأَزْرَقُ، قَالَ: حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ أَبِي زَائِدَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدِ بْنِ زُرَارَةَ، عَنِ ابْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا ذِئْبَانِ جَائِعَانِ أُرْسِلَا فِي غَنَمٍ بِأَفْسَدَ لَهَا مِنْ حِرْصِ الرَّجُلِ عَلَى الْمَالِ وَالشَّرَفِ لِدِينِهِ»
رقم طبعة با وزير = (3218)




কা‘ব বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “সম্পদ ও সম্মান প্রাপ্তির লালসা একজন ব্যক্তির দ্বীনকে যতটা ক্ষতি করে, দুটো ক্ষুধার্ত নেকড়ে বাঘকে একপাল মেষের মাঝে ছেড়ে দিলেও ততটা ক্ষতি করতে পারে না।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/৪৬০; তিরমিযী: ২৩৭৬; তাবারানী আল কাবীর: ১৯/১৮৯; বাগাবী: ৪০৪৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১৩/২৪১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৭০৫)






تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض النضير» (رقم 5 - 7).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3229)


3229 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ الْبَزَّارُ، وَسَعِيدُ بْنُ الرَّبِيعِ، وَمُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ حِسَابٍ، وَعَبْدُ الْوَاحِدِ بْنُ غِيَاثٍ، قَالُوا: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «يَهْرَمُ ابْنُ آدَمَ وَتَشِبُّ فِيهِ اثْنَتَانِ: الْحِرْصُ عَلَى الْمَالِ، وَالْحِرْصُ عَلَى الْعُمُرِ» *
رقم طبعة با وزير = (3218 / م)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আদম সন্তান বৃদ্ধ হয়, কিন্তু তার দুটি জিনিস যুবক থাকে: সম্পদের ব্যাপারে লোভ-লালসা ও জীবনের ব্যাপারে লোভ-লালসা।”[1]



[1] মুসনাদ আবী ইয়ালা: ২৮৫৭; ‍মুসনাদ আহমাদ: ৩/১৯২; সহীহ মুসলিম: ১০৪৭; তিরমিযী: ২৪৫৫; ইবনু মাজাহ: ৪২৩৪; মুসনাদুশ শিহাব: ৫৯৮; বাগাবী: ৪০৮৭; আত তায়ালিসী: ২০০৫; সহীহুল বুখারী: ৬৪২১; সুনান বাইহাকী: ৩/৩৬৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৯০৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1906). قال الناشر: هذا الحديث ساقط من «الأصل»، واستركناه من «طبعة الؤسسة».




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3230)


3230 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، [ص:26] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَلْبُ الْكَبِيرِ شَابَ عَلَى حُبِّ اثْنَتَيْنِ: عَلَى حُبِّ الْحَيَاةِ، وَحُبِّ الْمَالِ»، قَالَ ابْنُ عَرَفَةَ: وَأَنَا وَاحِدٌ مِنْهُمْ
رقم طبعة با وزير = (3219)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “বয়োবৃদ্ধ লোকদের অন্তর দুটি জিনিসের ভালবাসায় যুবক থাকে: জীবন ও সম্পদের প্রতি ভালবাসা।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/৫০১; বাগাবী: ৪০৮৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৯০৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1906): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن









সহীহ ইবনু হিব্বান (3231)


3231 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: سَمِعْتُ عَطَاءً، يَقُولُ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَوْ أَنَّ لِابْنِ آدَمَ مِلْءَ وَادِي مَالٍ لَأَحَبَّ أَنْ يَكُونَ لَهُ مِثْلُهُ، وَلَا يَمْلَأُ نَفْسَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ، وَاللَّهُ يَتُوبُ عَلَى مِنْ تَابَ»
رقم طبعة با وزير = (3220)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যদি আদম সন্তানের একটি উপত্যকা ভর্তি সম্পদ থাকতো, তবুও সে চাইতো অনুরুপ আরেক উপত্যকা ভর্তি সম্পদ। আদম সন্তানের মন মাটি ছাড়া আর কিছুই পূর্ণ করতে পারে না। আর যে ব্যক্তি তাওবা করে, আল্লাহ তার তাওবা কবূল করেন।”[1]



[1] মুসনাদ আবী ইয়ালা: ২৫৭৩; সহীহ মুসলিম: ১০৪৯; মুসনাদ আহমাদ: ১/৩৭০; সহীহুল বুখারী: ৬৪৩৬; তাবারানী: ১১৪২৩; সুনান বাইহাকী: ৩/৩৬৮; বাগাবী: ৪০৯০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৩৩২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض النضير» (332): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3232)


3232 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيِّ بْنِ بَحْرٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ أَنَّ لِابْنِ آدَمَ وَادِيَيْنِ مِنْ نَخْلٍ لَابْتَغَى إِلَيْهِ ثَالِثًا، وَلَا يَمْلَأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ، وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ»
رقم طبعة با وزير = (3221)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যদি আদম সন্তানের খেজুর গাছের দুটি উপত্যকা থাকে, তবুও সে তৃতীয় উপত্যকা অন্বেষন করতো। আদম সন্তানের পেট মাটি ছাড়া আর কিছুই পূর্ণ করতে পারে না। আর যে ব্যক্তি তাওবা করে, আল্লাহ তার তাওবা কবূল করেন।”[1]



[1] মুসনাদ আবী ইয়ালা: ২৫৭৩; সহীহ মুসলিম: ১০৪৯; মুসনাদ আহমাদ: ১/৩৭০; সহীহুল বুখারী: ৬৪৩৬; তাবারানী: ১১৪২৩; সুনান বাইহাকী: ৩/৩৬৮; বাগাবী: ৪০৯০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুশকিলাতুল ফাকর: ১৮/১৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مشكلة الفقر» (18/ 14)، «الروض» -أيضا-.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3233)


3233 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي شُعَيْبٍ الْحَرَّانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ أَعْيَنَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَوْ كَانَ لِابْنِ آدَمَ وَادٍ مِنْ نَخْلٍ لَتَمَنَّى إِلَيْهِ مِثْلَهُ، وَلَا يَمْلَأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ»
رقم طبعة با وزير = (3222) [ص:28] لَمْ يُحَدِّثْ عَنْ أَحْمَدَ بْنِ أَبِي شُعَيْبٍ إِلَّا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، تَفَرَّدَ الْأَعْمَشُ بِقَوْلِهِ مِنْ نَخْلٍ، قَالَهُ الشَّيْخُ




জাবির রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যদি আদম সন্তানের খেজুর গাছের দুটি উপত্যকা থাকে, তবুও সে তৃতীয় উপত্যকা অন্বেষন করতো। আদম সন্তানের পেট মাটি ছাড়া আর কিছুই পূর্ণ করতে পারে না। আর যে ব্যক্তি তাওবা করে, আল্লাহ তার তাওবা কবূল করেন।”[1] আহমাদ বিন আবূ শুআইব থেকে উমার বিন সাঈদ বিন সিনান ছাড়া আর কেউ হাদীস বর্ণনা করেননি। আর খেজুর গাছের কথা ইমাম আ‘মাশ রহিমাহুল্লাহ এককভাবে বর্ণনা করেছেন। এটি আমাদের শাইখের বক্তব্য।



[1] মুসনাদ আবী ইয়ালা: ২৫৭৩; সহীহ মুসলিম: ১০৪৯; মুসনাদ আহমাদ: ১/৩৭০; সহীহুল বুখারী: ৬৪৩৬; তাবারানী: ১১৪২৩; সুনান বাইহাকী: ৩/৩৬৮; বাগাবী: ৪০৯০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুশকিলাতুল ফাকর: ১৮/১৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (3234)


3234 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْذِرِ بْنِ سَعِيدِ بن مُسلِمٍ قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَوْ أَنَّ لِابْنِ آدَمَ وَادِيًا مَالًا لَأُحِبَّ أَنَّ لَهُ مِثْلَهُ، وَلَا يَمْلَأُ نَفْسَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ، وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ»
رقم طبعة با وزير = (3223)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যদি আদম সন্তানের একটি উপত্যকা ভর্তি সম্পদ থাকতো, তবুও সে অনুরুপ আরেক উপত্যকা ভর্তি সম্পদ চাইতো। আদম সন্তানের মন মাটি ছাড়া আর কিছুই পূর্ণ করতে পারে না। আর যে ব্যক্তি তাওবা করে, আল্লাহ তার তাওবা কবূল করেন।”[1]



[1] মুসনাদ আবী ইয়ালা: ২৫৭৩; সহীহ মুসলিম: ১০৪৯; মুসনাদ আহমাদ: ১/৩৭০; সহীহুল বুখারী: ৬৪৩৬; তাবারানী: ১১৪২৩; সুনান বাইহাকী: ৩/৩৬৮; বাগাবী: ৪০৯০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৩৩২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3235)


3235 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «لَوْ أَنَّ [ص:29] لِابْنِ آدَمَ وَادِيًا مِنْ ذَهَبٍ أَحَبَّ أَنْ يَكُونَ لَهُ وَادٍ آخَرُ، وَلَا يَمْلَأُ فَاهَ إِلَّا التُّرَابُ، وَاللَّهُ يَتُوبُ عَلَى مَنْ تَابَ»
رقم طبعة با وزير = (3224)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যদি আদম সন্তানের একটি উপত্যকা ভর্তি স্বর্ণ থাকতো, তবুও সে অনুরুপ আরেক উপত্যকা কামনা করতো। আদম সন্তানের মুখ মাটি ছাড়া আর কিছুই পূর্ণ করতে পারে না। আর যে ব্যক্তি তাওবা করে, আল্লাহ তার তাওবা কবূল করেন।”[1]



[1] মুসনাদ আবী ইয়ালা: ২৫৭৩; সহীহ মুসলিম: ১০৪৯; মুসনাদ আহমাদ: ১/৩৭০; সহীহুল বুখারী: ৬৪৩৬; তাবারানী: ১১৪২৩; সুনান বাইহাকী: ৩/৩৬৮; বাগাবী: ৪০৯০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৩৩২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق، وهو مكرر (3220). تنبيه!! رقم (3220) = (3231) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3236)


3236 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا عَاصِمُ بْنُ النَّضْرِ الْأَحْوَلُ، قَالَ: حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ أَبِي، قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَوْ كَانَ لِابْنِ آدَمَ وَادِيَانِ مِنْ مَالٍ لَابْتَغَى وَادِيًا ثَالِثًا، وَلَا يَمْلَأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ، ثُمَّ يَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ»
رقم طبعة با وزير = (3225)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যদি আদম সন্তানের দুই উপত্যকা ভর্তি সম্পদ থাকে, তবুও সে তৃতীয় উপত্যকা ভর্তি সম্পদ কামনা করবে। আদম সন্তানের পেট মাটি ছাড়া আর কিছুই পূর্ণ করতে পারে না। আর যে ব্যক্তি তাওবা করে, আল্লাহ তার তাওবা কবূল করেন।”[1]



[1] মুসনাদ আবী ইয়ালা: ২৫৭৩; সহীহ মুসলিম: ১০৪৯; মুসনাদ আহমাদ: ১/৩৭০; সহীহুল বুখারী: ৬৪৩৬; তাবারানী: ১১৪২৩; সুনান বাইহাকী: ৩/৩৬৮; বাগাবী: ৪০৯০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৩৩২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق، وهو مكرر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3237)


3237 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ يَزِيدَ بنِ الْأَصَمِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى عُمَرَ يَسْأَلُهُ، فَجَعَلَ يَنْظُرُ إِلَى رَأْسِهِ مَرَّةً وَإِلَى رِجْلَيْهِ أُخْرَى لِمَا يَرَى بِهِ مِنَ الْبُؤْسِ، فَقَالَ لَهُ عُمَرُ: كَمْ مَالُكَ، قَالَ: أَرْبَعُونَ مِنَ الْإِبِلِ، قَالَ: فَقَالَ ابْنُ عَبَّاسٍ: فَقُلْتُ صَدَقَ اللَّهُ وَرَسُولُهُ، «لَوْ كَانَ لِابْنِ آدَمَ وَادِيَانِ مِنْ ذَهَبٍ لَابْتَغَى إِلَيْهِمَا الثَّالِثَ، وَلَا يَمْلَأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ، وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ»، قَالَ: فَقَالَ لِي عُمَرُ: مَا تَقُولُ؟، قَالَ: قُلْتُ: هَكَذَا أَقْرَأَنِيهَا أُبَيُّ بْنُ كَعْبٍ، قَالَ: فَقُمْ بِنَا إِلَيْهِ، قَالَ: فَأَتَاهُ، فَقَالَ: مَا يَقُولُ هَذَا؟، قَالَ أُبَيٌّ: هَكَذَا أَقْرَأَنِيهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
رقم طبعة با وزير = (3226)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি প্রশ্ন করার জন্য ‍উমার রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে আসেন। অতঃপর তিনি একবার তার মাথার দিকে আরেকবার তার দুই পায়ের দিকে তাকান। তার দুরবস্থা দেখে তিনি এমনটা করেন। অতঃপর ‍উমার রাদ্বিয়াল্লাহু আনহু তাকে বলেন, “তোমার কী পরিমাণ সম্পদ রয়েছে?” সে জবাবে বলে, “চল্লিশটি উট।” আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “আমি বললাম। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই বলেছেন। তিনি বলেছেন, “যদি আদম সন্তানের দুই উপত্যকা ভর্তি স্বর্ণ থাকে, তবুও সে তৃতীয় উপত্যকা কামনা করবে। আদম সন্তানের পেট মাটি ছাড়া আর কিছুই পূর্ণ করতে পারে না। আর যে ব্যক্তি তাওবা করে, আল্লাহ তার তাওবা কবূল করেন।” রাবী বলেন, “অতঃপর উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তুমি কী বলছো?” জবাবে তিনি বলেন, “উবাই বিন কা‘ব আমাকে এভাবেই হাদীস শুনিয়েছেন।” তখন তিনি আমাকে বলেন, “উঠ, আমার সাথে তার কাছে চলো।” রাবী বলেন, “তারপর তারা তার কাছে যান। অতঃপর উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “এ কী হাদীস বর্ণনা করছে?” জবাবে উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এভাবেই হাদীস বর্ণনা করেছেন। ”[1]



[1] মুসনাদ আহমাদ: ৫/১১৭; তাবারানী: ৫৪২; আত তায়ালিসী: ৫৩৯; মুসনাদ আহমাদ: ৫/১৩১; তিরমিযী: ৩৭৯৩; হাকিম: ২/২২৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৩৩২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض النضير» (332): ق، المرفوع فقط دون القصة مع عمر وَأُبَيّ - «الصحيحة» (2909).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3238)


3238 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ بِبُسْتَ، وَالْحَسَنُ بْنُ سُفْيَانَ الشَّيْبَانِيُّ بِنَسَا، وَمُحَمَّدُ بْنُ الْعَبَّاسِ الْمُزَنِيُّ بِجُرْجَانَ، وَعُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ بُجَيْرٍ الْهَمْدَانِيُّ بِصُغْدٍ، وَمُحَمَّدُ بْنُ الْمُعَافَى بْنِ أَبِي حَنْظَلَةَ بِصَيْدَا، وَمُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ اللَّخْمِيُّ بِعَسْقَلَانَ، وَعَبْدُ اللَّهِ بْنُ سَلْمٍ بِبَيْتِ الْمَقْدِسِ، وَعُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ الطَّائِيُّ بِمَنْبِجَ، وَالْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْقَطَّانُ بِالرَّقَّةِ، وَمُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ عُبَيْدِ بْنِ فَيَّاضٍ بِدِمَشْقَ، فِي آخَرِينَ قَالُوا: حَدَّثَنَا هِشَامُ بْنُ خَالِدٍ الْأَزْرَقُ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ ابْنِ جَابِرٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي الْمُهَاجِرِ، عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الرِّزْقَ لَيَطْلُبُ الْعَبْدَ كَمَا يَطْلُبُهُ أَجَلُهُ»
رقم طبعة با وزير = (3227)




আবুদ দারদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয়ই রিযিক মানুষকে অন্বেষন করে, যেভাবে আয়ু তাকে অন্বেষন করে।”[1]



[1] ইবনু আবী আসিম, আস সুন্নাহ: ২৬৪; মুসনাদ আল কযাঈ: ২৪১; বাযযার: ১২৫৪; আবূ নুআইম, হিলইয়াতুল আওলিয়া: ৬/৮৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৯৫২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «المشكاة» (5312 / التحقيق الثاني)، «الصحيحة» (952).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث قوي









সহীহ ইবনু হিব্বান (3239)


3239 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا تَسْتَبْطِئُوا الرِّزْقَ، فَإِنَّهُ لَنْ يَمُوتَ الْعَبْدُ حَتَّى يَبْلُغَهُ آخِرُ رِزْقٍ هُوَ لَهُ، فَأَجْمِلُوا فِي الطَّلَبِ: أَخَذِ الْحَلَالِ، وَتَرَكِ الْحَرَامِ»
رقم طبعة با وزير = (3228)




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা রিযিককে দুরবর্তী মনে করবে না। কেননা নিশ্চয়ই কোন ব্যক্তি তার শেষ রিযিক না পৌঁছা পর্যন্ত মারা যাবে না। কাজেই তোমরা উত্তম পন্থায় রিযিক অন্বেষন করো।” অর্থাৎ হালাল গ্রহণ করা, হারাম বর্জন করা।[1]



[1] হাকিম: ২/৪; সুনান বাইহাকী: ৫/২৬৪-২৬৫; আবূ নুআইম, হিলইয়াতুল আওলিয়া: ৩/১৫৬-১৫৭; ইবনু মাজাহ: ২১৪৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৩/৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «التعليق الرغيب» (3/ 7).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3240)


3240 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا شَيْبَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ ثَرْوَانَ، عَنْ هُزَيْلِ بْنِ شُرَحْبِيلَ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: جَاءَ سَائِلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِذَا تَمْرَةٌ عَائِرَةٌ، فَأَعْطَاهُ إِيَّاهَا، وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خُذْهَا لَوْ لَمْ تَأْتِهَا لَأَتَتْكَ»
رقم طبعة با وزير = (3229)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি প্রশ্ন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, এসময় সেখানে একটি খেজুর পড়ে ছিল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরটি তাকে দিয়ে বলেন, “তুমি এটা নিয়ে নাও। যদি তুমি তার কাছে না আসতে, তবে সেটাই তোমার কাছে যেতো।”[1]



[1] রওযাতুল উকালা: ১৫৫; আখবারু আসবাহান: ১/১৬০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৩/৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (3/ 8).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي