হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (372)


372 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا سَعْدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ الْحَارِثِ بْنِ يَعْقُوبَ، عَنْ قَيْسِ بْنِ رَافِعٍ الْقَيْسِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ [ص:95] مُعَاذِ بْنِ جَبَلٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ جَاهَدَ فِي سَبِيلِ اللَّهِ، كَانَ ضَامِنًا عَلَى اللَّهِ، وَمَنْ عَادَ مَرِيضًا، كَانَ ضَامِنًا عَلَى اللَّهِ، وَمَنْ غَدَا إِلَى مَسْجِدٍ أَوْ رَاحَ، كَانَ ضَامِنًا عَلَى اللَّهِ، وَمَنْ دَخَلَ عَلَى إِمَامٍ يُعَزِّزُهُ كَانَ ضَامِنًا عَلَى اللَّهِ، وَمَنْ جَلَسَ فِي بَيْتِهِ لَمْ يَغْتَبْ إِنْسَانًا، كَانَ ضَامِنًا عَلَى اللَّهِ». [1: 2]
رقم طبعة با وزير = (373)




মু‘আয বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেন, তিনি আল্লাহর যামিনে (জিম্মাদারী) থাকেন। যে ব্যক্তি রোগীকে দেখতে যান, তিনি আল্লাহর যামিনে থাকেন। যে ব্যক্তি সকালে বা সন্ধায় মাসজিদে গমন করেন, তিনি আল্লাহর যামিনে থাকেন। যে ব্যক্তি সহযোগিতা করার জন্য মুসলিম শাসকের কাছে গমন করেন, তিনি আল্লাহর যামিনে থাকেন। যে ব্যক্তি নিজ বাড়িতে বসে থাকেন এবং কোন মানুষের গীবত করেন না, তিনি আল্লাহর যামিনে থাকেন।”[1]

[1] সুনানু বাইহাকী: ৯/১৬৬, ১৬৭; মুসনাদ আহমাদ: ৫/২৪১; তাবারানী আল কাবীর: ২০/৫৫; বাযযার: ১৬৪৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/১৬৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 166).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، قيس بن رافع القيسي، روى عنه جمع، وذكره المؤلف في "الثقات"، وعبد الرحمن بن جبير هو المصري العامري المؤذن، وفي الأصل زيادة "بن نفير" في نسبه، وهو خطأ من الناسخ، وعبد الرحمن بن جبير بن نفير هو الحضرمي، آخر غيره.









সহীহ ইবনু হিব্বান (373)


373 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا الْوَلِيدُ، حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، حَدَّثَنِي أَبُو كَثِيرٍ السُّحَيْمِيُّ، عَنْ أَبِيهِ، قَالَ: سَأَلْتُ أَبَا ذَرٍّ، قُلْتُ: دُلَّنِي عَلَى عَمَلٍ إِذَا عَمِلَ الْعَبْدُ بِهِ دَخَلَ الْجَنَّةَ، قَالَ: سَأَلْتُ عَنْ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فقَالَ: «يُؤْمِنُ بِاللَّهِ»، قَالَ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ مَعَ الْإِيمَانِ عَمَلًا؟، قَالَ: «يَرْضَخُ مِمَّا رَزَقَهُ اللَّهُ» قُلْتُ: وَإِنْ كَانَ مُعْدَمًا لَا شَيْءَ لَهُ؟، قَالَ: «يَقُولُ مَعْرُوفًا بِلِسَانِهِ»، قَالَ: قُلْتُ: فَإِنْ كَانَ عَيِيًّا لَا يُبْلِغُ عَنْهُ لِسَانُهُ؟، قَالَ: «فَيُعِينُ مَغْلُوبًا» قُلْتُ: فَإِنْ كَانَ ضَعِيفًا لَا قُدْرَةَ لَهُ؟، قَالَ: «فَلْيَصْنَعْ لِأَخْرَقَ» قُلْتُ: وَإِنْ كَانَ أَخْرَقَ؟، قَالَ: فَالْتَفَتَ إِلَيَّ وَ، قَالَ: «مَا تُرِيدُ أَنْ تَدَعَ فِي صَاحِبِكَ شَيْئًا مِنَ الْخَيْرِ، فَلْيَدَعِ النَّاسَ مِنْ أَذَاهُ» فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ هَذِهِ كَلِمَةُ تَيْسِيرٍ؟، فقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، مَا مِنْ عَبْدٍ يَعْمَلُ بِخَصْلَةٍ مِنْهَا، يُرِيدُ بِهَا مَا عِنْدَ اللَّهِ، إِلَّا أَخَذَتْ بِيَدِهِ يَوْمَ الْقِيَامَةِ، حَتَّى تُدْخِلَهُ الْجَنَّةَ»
رقم طبعة با وزير = (374) [ص:97] قَالَ أَبُو حَاتِمٍ: أَبُو كَثِيرٍ السُّحَيْمِيُّ اسْمُهُ يَزِيدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أُذَيْنَةَ، مِنْ ثِقَاتِ أَهْلِ الْيَمَامَةِ. [1: 2]




আবু কাসীর আস সুহাইমী রহিমাহুল্লাহ তাঁর বাবা থেকে বর্ণনা করেন, তাঁর বাবা বলেন, “আমি আবু যার রাদ্বিয়াল্লাহুকে প্রশ্ন করলাম; আমি তাকে বললাম: “আমাকে এমন আমলের সন্ধান দিন যা কোন বান্দা আমল করলে তিনি জান্নাতে প্রবেশ করবেন।” জবাবে তিনি বলেন, “আমি এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেছিলাম, জবাবে তিনি বলেছিলেন: “তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে।” তিনি বলেন, “আমি বললাম: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ঈমানের সাথে কি আমলও আছে?” তিনি বলেন: “আল্লাহ তাকে যে রিযিক দিয়েছেন, তা হতে কিছু দান করবে।” আমি বললাম: “যদি সে ব্যক্তি নিঃস্ব হয়, তার কিছুই না থাকে?” তিনি বলেন: “জবান দিয়ে ভালো কথা বলবে।” তিনি বলেন, “আমি বললাম: “যদি সে এমন অক্ষম হন যে, যে জবান দিয়ে সে পর্যন্ত পৌঁছতে না পারে?” তিনি বলেন: “ তাহলে কোন পরাভূত ব্যক্তিকে সাহায্য করবে।” আমি বললাম: “যদি সে এমন দুর্বল হয় যে, তার সে ক্ষমতা নেই?” তিনি বলেন: “তাহলে কোন নির্বোধ লোকের জন্য কাজ করবে।” আমি বললাম: “যদি সে নিজেই নির্বোধ হয়?” রাবী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার দিকে ফিরে তাকান এবং বলেন: “তুমি যখন তোমার সঙ্গীর মাঝে কোন ভালোত্বই রাখতে চাচ্ছো না, তবে সে যেন মানুষকে কষ্ট দেয়া থেকে বিরত থাকে।” আমি বললাম: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এটা তো খুবই সহজ কথা!” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “ঐ সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, যদি কোন ব্যক্তি আল্লাহর কাছে যা আছে তা প্রাপ্তির জন্য এর কোন একটি বৈশিষ্ট্য আমল করে, তবে তা কিয়ামতের দিন ঐ ব্যক্তির হাত ধরে জান্নাতে নিয়ে যাবে।”[1] . আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “আবু কাসীর আস সুহাইমী, তাঁর নাম ইয়াযিদ বিন আব্দুর রহমান বিন উযাইনাহ। তিনি ইয়ামামার একজন নির্ভরযোগ্য ব্যক্তি।”

[1] হাকিম: ১/৬৩; তাবারানী আল কাবীর: ১৬৫০; মাজমা‘উয ‍যাওয়াইদ: ৩/১৩৫; বাযযার: ৯৪১। হাদীসটির সানাদের ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহা: ২৬৬৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الصحيحة» (2668).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: أبو كثير السحيمي، ثقة من رجال مسلم، ووالده لم أتبينه، وفي رواية الحاكم: وكان يجالس أبا ذر، وباقي السند رجاله ثقات رجال الصحيح.









সহীহ ইবনু হিব্বান (374)


374 - أَخْبَرَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ [ص:98] عُثْمَانَ الْعِجْلِيُّ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ عِيسَى بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ طَلْحَةَ الْيَامِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْسَجَةَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ: جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فقَالَ: يَا رَسُولَ اللَّهِ، عَلِّمْنِي عَمَلًا يُدْخِلُنِي الْجَنَّةَ، قَالَ: «لَئِنْ كُنْتَ أَقْصَرْتَ الْخُطْبَةَ، فَقَدْ أَعْرَضْتَ الْمَسْأَلَةَ: أَعْتِقِ النَّسَمَةَ، وَفُكَّ الرَّقَبَةَ»، قَالَ: أَوَ لَيْسَتَا بِوَاحِدَةٍ؟، قَالَ: «لَا، عِتْقُ النَّسَمَةِ أَنْ تَفَرَّدَ بِعِتْقِهَا، وَفَكُّ الرَّقَبَةِ أَنْ تُعْطِي فِي ثَمَنِهَا، وَالْمِنْحَةُ الْوَكُوفُ وَالْفَيْءُ عَلَى ذِي الرَّحِمِ الْقَاطِعِ، فَإِنْ لَمْ تُطِقْ ذَاكَ، فَأَطْعِمِ الْجَائِعَ، وَاسْقِ الظَّمْآنَ، وَمُرْ بِالْمَعْرُوفِ، وَانْهَ عَنِ الْمُنْكَرِ، فَإِنْ لَمْ تُطِقْ ذَلِكَ، فَكُفَّ لِسَانَكَ إِلَّا مِنْ خَيْرٍ». [1: 2]
رقم طبعة با وزير = (375) و (4298)




বারা বিন ‘আযিব রাদ্বিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন: “এক বেদুঈন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে একটি আমল শিক্ষা দিন, যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে।” তিনি বলেন: “তুমি অল্প শব্দে অনেক বড় বিষয়ে প্রশ্ন করেছো! তুমি কোন প্রাণ মুক্ত করবে, এবং গর্দান অবমুক্ত করবে।” তিনি বলেন: “দুটি কি একই বিষয় নয়?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “না, দুটি বিষয় এক না। ‘কোন প্রাণ মুক্ত করা’ হলো তুমি এককভাবে তাকে আজাদ করে দিবে। আর ‘গর্দান অবমুক্ত করা’ হলো তুমি তার মূল্য পরিশোধ (করার কাজে সহযোগিতা) করবে। এমন দান করবে, যা ধারাবাহিকভাবে অব্যাহত থাকে, সম্পর্ক ছিন্নকারী নিকটাত্নীয়ের সাথে সম্পর্ক বজায় রাখবে, যদি তুমি তা করতে সক্ষম না হও, তবে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিবে, পিপাসিত ব্যক্তিকে পান করাবে, সৎ কাজের আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে। যদি তুমি তা করতে সমর্থ না হও, তবে কল্যাণকর কথা ব্যতিত তোমার জবানকে সংযত রাখবে।”[1]

[1] আত তায়ালিসী: ৭৩৯; মুসনাদ আহমাদ: ৪/২৯৯; সুনানু বাইহাকী: ১০/২৭২, ২৭৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৪১৯; মাজমা‘উয যাওয়াইদ: ৪/২৭০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৪৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: تنبيه!! هذا الحديث تكرر في «طبعة باوزير» في موضعين الموضع الأول (375) والثاني (4298) وفي كِلا الموضعين قال الشيخ: صحيح - «التعليق الرغيب» (2/ 47). أما في «طبعة المؤسسة» فلم يرد الحديث إلا في هذا الموضع لكن الحديث مكرر ولا فرق بينهما لا في الإسناد ولا في المتن. - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، محمد بن عثمان: هو محمد بن عثمان بن كرامة الكوفي.









সহীহ ইবনু হিব্বান (375)


375 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ مُكْرَمٍ بِالْبَصْرَةِ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيِّ بْنِ بَحْرٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ سِنَانٍ أَبُو سِنَانٍ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَجُلًا، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ الرَّجُلَ يَعْمَلُ الْعَمَلَ وَيُسِرُّهُ، فَإِذَا اطُّلِعَ عَلَيْهِ، سَرَّهُ؟، قَالَ: «لَهُ أَجْرَانِ: أَجْرُ السِّرِّ، وَأَجْرُ الْعَلَانِيَةِ»
رقم طبعة با وزير = (376) [ص:100] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ «إِنَّ الرَّجُلَ يَعْمَلُ الْعَمَلَ وَيُسِرُّهُ، فَإِذَا اطُّلِعَ عَلَيْهِ سَرَّهُ» مَعْنَاهُ أَنَّهُ يَسُرُّهُ أَنَّ اللَّهَ وَفَّقَهُ لِذَلِكَ الْعَمَلِ، فَعَسَى يُسْتَنُّ بِهِ فِيهِ، فَإِذَا كَانَ كَذَلِكَ، كُتِبَ لَهُ أَجْرَانِ، وَإِذَا سَرَّهُ ذَلِكَ لِتَعْظِيمِ النَّاسِ إِيَّاهُ، أَوْ مَيْلِهِمْ إِلَيْهِ، كَانَ ذَلِكَ ضَرْبًا مِنَ الرِّيَاءِ، لَا يَكُونُ لَهُ أَجْرَانِ وَلَا أَجْرٌ وَاحِدٌ. [1: 2]




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক বেদুঈন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কোন ব্যক্তি সৎ আমল করে, এটি তাকে আনন্দ দেয়, যদি তার গোপন আমলটি মানুষের অবগতিতে চলে আসে, তার ভাল লাগে, (এই ব্যক্তির ব্যাপারে আপনার অভিমত কী?)” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “এতে তার দ্বিগুণ সাওয়াব হবে; প্রকাশ্য ও অপ্রকাশ্যে আমলের সাওয়াব।”[1] . আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য ‘কোন ব্যক্তি সৎ আমল করে, এটি তাকে আনন্দ দেয়, যদি তার গোপন আমলটি মানুষের অবগতিতে চলে আসে, তার ভাল লাগে’ এর দ্বারা উদ্দেশ্য হলো তার ভালো লাগে এজন্য যে মহান আল্লাহ তাকে সেই আমল করার সুযোগ দিয়েছেন এখানে হতে পারে তার আমলের কথা জেনে অন্য কেউ অনুসরণ করবে। যদি ব্যাপারটি এমন হয়, তাহলে তার জন্য দুটি নেকি লেখা হবে। আর যদি তার ভালো লাগে এজন্য যে, মানুষ তাকে মহান মনে করবে বা তার প্রতি ধাবিত হবে, তাহলে এটি এক প্রকার রিয়া বা লোক দেখানো ইবাদত হিসেবে গণ্য হবে, তখন তার জন্য দুটি নেকি হবে না, একটিও হবে না।”

[1] মুসনাদু আবী দাউদ আত তায়ালিসী: ২৪৩০; তিরমিযী: ২৩৮৪; ইবনু মাজাহ: ৪২২৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ য‘ঈফ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয ‍য‘ঈফা: ৪৩৪৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (4344).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حبيب بن أبي ثابت مدلس، ولم يصرح بالتحديث، وسعيد بن سنان وثقه أبو داود وأبو حاتم وغيرهما، وقال أحمد: ليس بالقوي في الحديث، وهو من رجال مسلم، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (376)


376 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُتَوَكِّلِ *، قَالَ: حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: أَنْبَأَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: إِذَا تَقَرَّبَ عَبْدِي مِنِّي شِبْرًا، تَقَرَّبْتُ مِنْهُ ذِرَاعًا، وَإِذَا تَقَرَّبَ مِنِّي ذِرَاعًا، تَقَرَّبْتُ مِنْهُ بَاعًا، وَإِذَا أَتَانِي مَشْيًا، أَتَيْتُهُ هَرْوَلَةً، وَإِنْ هَرْوَلَ سَعَيْتُ إِلَيْهِ، وَاللَّهُ أَوْسَعُ بِالْمَغْفِرَةِ». [3: 68]
رقم طبعة با وزير = (377)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি মহান আল্লাহ থেকে বর্ণনা করেছেন, মহান আল্লাহ বলেন: “যখন আমার বান্দা আমার দিকে এক বিঘত এগিয়ে আসবে, আমি তার ‍দিকে এক হাত এগিয়ে আসবো, যখন আমার দিকে এক হাত এগিয়ে আসবে, আমি তার দিকে দুই হাত এগিয়ে আসবো, যখন আমার দিকে হেঁটে আসবে, আমি তার দিকে জোর কদমে এগিয়ে যাবো, যদি সে আমার দিকে জোর কদমে এগিয়ে আসে, আমি তার দিকে দৌঁড়ে এগিয়ে যাই। মহান আল্লাহ ব্যাপক ক্ষমাশীল।”[1]

[1] সহীহ মুসলিম: ২৬৭৫; সহীহ আল বুখারী: ৭৫৩৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ ‘যদি সে আমার দিকে জোর কদমে এগিয়ে আসে...’ বর্দ্ধিত অংশ বাদে হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৭৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح دون زيادة: «وإن هرول ... »، فهي منكرة: ق دونها. * [مُحَمَّدُ بْنُ الْمُتَوَكِّلِ] قال الشيخ:: هو المعروف بابن أبي السَّرِيِّ، وهو صدوق أوهامُه كثيرة - كما قال الحافظ -. وذلك أمرٌ ظاهرٌ لمن تتَبَّع أحاديثَه ومُخالفاتِه للثقات، وهذا الحديثُ مِنَ الأمثلة على ذلك. فقد أخرجه مسلم (8/ 67) من طريق شيخِه محمد بنِ عبد الأعلى القيسي: حدثنا معتمر بن سليمانَ به دونَ قوله: (وإن هرولَ. . ) إلخ. وكذلك أخرجه مسلمٌ - أيضاً - والبخاري - أيضاً - (7537)، وأحمد (2/ 509) من طرقٍ أُخرى عن سُليمانَ التيميِّ به دون الزيادةِ، فهي منكرةٌ.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، محمد بن المتوكل هو ابن عبد الرحمن الهاشمي مولاهم العسقلاني، يُعرف بابن أبي السري، قال الحافظ في «التقريب»: صدوق عارف، له أوهام كثيرة. وقد توبع عليه، وباقي رجال الإسناد ثقات، رجال الشيخين.









সহীহ ইবনু হিব্বান (377)


377 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ اللَّهَ لَا يَظْلِمُ الْمُؤْمِنَ حَسَنَةً يُثَابُ عَلَيْهَا الرِّزْقَ فِي الدُّنْيَا، وَيُجْزَى بِهَا فِي الْآخِرَةِ، فَأَمَّا الْكَافِرُ، فَيَطْعَمُ بِحَسَنَاتِهِ فِي الدُّنْيَا، فَإِذَا [ص:102] أَفْضَى إِلَى الْآخِرَةِ، لَمْ تَكُنْ لَهُ حَسَنَةٌ يُعْطَى بِهَا خَيْرًا». [3: 66]
رقم طبعة با وزير = (378)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই মহান আল্লাহ মু‘মিন ব্যক্তির উপর যুলম করেন না; দুনিয়াতে তার ভাল কর্মের প্রতিদান স্বরুপ রিযক দেওয়া হয় এবং পরকালেও তার প্রতিদান দেওয়া হবে। আর কাফের ব্যক্তি তার ভাল কর্মের বদৌলতে দুনিয়াতে পানাহার করে। কাজেই যখন সে পরকালে ধাবিত হয়, তখন প্রতিদান দেওয়ার মত আর কোন ভাল কর্ম থাকে না।”[1]

[1] মসুনাদ আহমাদ: ৩/১২৩; সহীহ মুসলিম: ২৮০৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১১৮; আত তায়ালিসী: ২০১১; সহীহ মুসলিম: ২৮০৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৫৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (53): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (378)


378 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا غَالِبُ بْنُ وَزِيرٍ الْغَزِّيُّ، حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنِي الْأَعْمَشُ، عَنِ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَعَبَّدَ عَابِدٌ مِنْ بَنِي إِسْرَائِيلَ، فَعَبَدَ اللَّهَ فِي صَوْمَعَتِهِ، سِتِّينَ عَامًا، فَأَمْطَرَتِ الْأَرْضُ، فَاخْضَرَّتْ، فَأَشْرَفَ الرَّاهِبُ مِنْ صَوْمَعَتِهِ، فقَالَ: لَوْ نَزَلْتُ فَذَكَرْتُ اللَّهَ، لَازْدَدْتُ خَيْرًا، فَنَزَلَ وَمَعَهُ رَغِيفٌ أَوْ رَغِيفَانِ، فَبَيْنَمَا هُوَ فِي الْأَرْضِ، لَقِيَتْهُ امْرَأَةٌ، فَلَمْ يَزَلْ يُكَلِّمُهَا وَتُكَلِّمُهُ، حَتَّى غَشِيَهَا، ثُمَّ أُغْمِيَ عَلَيْهِ، فَنَزَلَ الْغَدِيرَ يَسْتَحِمُّ، فَجَاءَهُ سَائِلٌ، فَأَوْمَأَ إِلَيْهِ أَنْ يَأْخُذَ الرَّغِيفَيْنِ، أَوِ الرَّغِيفَ، ثُمَّ مَاتَ فَوُزِنَتْ عِبَادَةُ سِتِّينَ سَنَةً بِتِلْكَ الزَّنْيَةِ، فَرَجَحَتِ الزَّنْيَةُ بِحَسَنَاتِهِ، ثُمَّ وُضِعَ الرَّغِيفُ [ص:103] أَوِ الرَّغِيفَانِ مَعَ حَسَنَاتِهِ، فَرَجَحَتْ حَسَنَاتُهُ فَغُفِرَ لَهُ».
رقم طبعة با وزير = (379) قَالَ أَبُو حَاتِمٍ: سَمِعَ هَذَا الْخَبَرَ غَالِبُ بْنُ وَزِيرٍ، عَنْ وَكِيعٍ بِبَيْتِ الْمَقْدِسِ، وَلَمْ يُحَدِّثْ بِهِ بِالْعِرَاقِ، وَهَذَا مِمَّا تَفَرَّدَ بِهِ أَهْلُ فِلَسْطِينَ عَنْ وَكِيعٍ. [3: 6]




আবু যার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “বানু ইসরাঈলের এক আবেদ ব্যক্তি গীর্জায় ষাট বছর ইবাদত করেন। অতঃপর জমিনে বৃষ্টি বর্ষিত হয় এবং জমিন সবুজ-শ্যামল হয়ে যায়। এসময় সেই পাদ্রী তার গীর্জা থেকে বাহিরে উঁকি দেয় এবং বলে “যদি আমি বাহিরে যাই এবং আল্লাহকে স্মরণ করি, তাহলে আমি আরো বেশি কল্যাণ লাভ করতে পারবো। অতঃপর তিনি বাইরে বের হয়ে আসেন, এসময় তার হাতে ছিল এক বা দুটি রুটি। তিনি জমিনে এমন অবস্থায় ছিলেন এমন সময় তার কাছে একজন নারী আসে এবং তারা পরস্পরে কথা বলতে থাকে এমনটি তিনি তার সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে যান। তারপর তিনি বেহুশ হয়ে যান। এরপর তিনি গোসল করার জন্য পুকুরে নামেন এসময় তার কাছে একজন ভিক্ষুক আসে, তিনি ইশারায় এক বা দুটি রুটি নেওয়ার কথা বলেন। তারপর তিনি মারা যান। অতঃপর তার ষাট বছরের ইবাদতকে ঐ ব্যভিচারের সাথে ওযন দেওয়া হয়, তাতে পুণ্যের তুলনায় ব্যভিচারের পাল্লা ভারী হয়ে যায়। তারপর তার পুণ্যের সাথে এক বা দুটি রাখা হয়, তখন তার পুণ্যের পাল্লা ভারী হয়ে যায়। ফলে তাকে ক্ষমা করে দেওয়া হয়।”[1] আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “হাদীসটি গালিব বিন ওয়াযীর ইমাম ওয়াকী‘ থেকে শ্রবণ করেছেন। তিনি ইরাকে হাদীসটি বর্ণনা করেননি। ইমাম ওয়াকী‘ থেকে ফিলিস্তীনবাসী এই হাদীসটি এককভাবে বর্ণনা করেছেন।”

[1] সুয়ূতী, আল জামি‘উল কাবীর: ৪৭৩ পৃষ্ঠা। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ য‘ঈফ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ৬৮৭৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «التعليق الرغيب» (2/ 49 / 45)، «الضعيفة» (6875).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، غالب بن وزير لم يوثقه غير المؤلف 9/ 3، وقال العقيلي في "الضعفاء" 3/ 434: عن ابن وهب، حديثه منكر لا أصل له. وانظر "لسان الميزان" 4/ 416.









সহীহ ইবনু হিব্বান (379)


379 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ اللَّهِ جَلَّ وَعَلَا، قَالَ: «إِذَا تَحَدَّثَ عَبْدِي أَنْ يَعْمَلَ حَسَنَةً، فَأَنَا أَكْتُبُهَا لَهُ حَسَنَةً مَا لَمْ يَعْمَلْ، فَإِذَا عَمِلَهَا، فَأَنَا أَكْتُبُهَا بِعَشْرِ أَمْثَالِهَا، وَإِذَا تَحَدَّثَ بِأَنْ يَعْمَلَ سَيِّئَةً، فَأَنَا أَغْفِرُهَا مَا لَمْ يَفْعَلْهَا، فَإِذَا فَعَلَهَا، فَأَنَا أَكْتُبُهَا مِثْلَهَا». [3: 68]
رقم طبعة با وزير = (380)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান আল্লাহ থেকে বর্ণনা করেন, মহান আল্লাহ বলেন: “যখন আমার বান্দা কোন ভালো কাজ করার জন্য মনে মনে বলে, আমল না করা পর্যন্ত আমি তার জন্য একটি সাওয়াব লিখি, যখন সে আমল করে তখন আমি তার দশগুণ সাওয়াব লিপিবদ্ধ করি। আর যখন সে কোন মন্দ কাজ করার জন্য মনে মনে বলে, আমল না করা পর্যন্ত আমি তাকে ক্ষমা করে দেই, যখন সে আমল করে তখন আমি আমলের সমপরিমাণ পাপ লিপিবদ্ধ করি।”[1]

[1] মুসনা্দ আহমাদ: ২/৩১৫; সহীহ মুসলিম: ১২৯; ইবনু মান্দাহ, আল ঈমান: ৩৭৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১৪৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওদ্বুন নাদ্বীর: ৯৫৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض النضير» (955): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (380)


380 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ الرَّمَادِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ يَبْلُغُ بِهِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: إِذَا هَمَّ عَبْدِي بِحَسَنَةٍ، فَاكْتُبُوهَا حَسَنَةً، فَإِذَا عَمِلَهَا، فَاكْتُبُوهَا بِعَشْرِ أَمْثَالِهَا، وَإِذَا هَمَّ عَبْدِي بِسَيِّئَةٍ، فَلَا تَكْتُبُوهَا بِمِثْلِهَا، فَإِنْ تَرَكَهَا، فَاكْتُبُوهَا حَسَنَةً». [3: 68]
رقم طبعة با وزير = (381)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান আল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, মহান আল্লাহ বলেছেন: “যখন আমার বান্দা কোন ভাল কাজ করার চিন্তা করবে, তখন তোমরা তার জন্য একটি সাওয়াব লিখবে, যখন সে আমল করবে, তখন তোমরা তার দশগুণ সাওয়াব লিখবে। আর যখন আমার বান্দা কোন মন্দ কাজ করার চিন্তা করবে, তখন তোমরা অনুরুপভাবে লিপিবদ্ধ করবে না। যদি সে পাপ কাজটি ছেড়ে দেয়, তবে তার জন্য একটি সাওয়াব লিপিবদ্ধ করবে।”[1]

[1] মুসনাদ আহমাদ: ২/২৪২; সহীহ মুসলিম: ১২৮; তিরমিযী: ৩০৭৩; সহীহ আল ‍বুখারী: ৭৫০১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওদ্বুন নাদ্বীর: ৯৫৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، إبراهيم بن بشار روى له أبو داود والترمذي، وهو حافظ، وقد توبع، ومن فوقه ثقات من رجال الشيخين.









সহীহ ইবনু হিব্বান (381)


381 - أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ دَاوُدَ بْنِ وَرْدَانَ بِمِصْرَ، قَالَ: حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى الْوَقَّارُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ اللَّهِ جَلَّ وَعَلَا، قَالَ: «إِذَا هَمَّ عَبْدِي بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا، فَاكْتُبُوهَا لَهُ حَسَنَةً، فَإِنْ عَمِلَهَا، فَاكْتُبُوهَا لَهُ سَيِّئَةً، فَإِنْ تَابَ مِنْهَا، فَامْحُوهَا عَنْهُ، وَإِذَا هَمَّ عَبْدِي بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا، فَاكْتُبُوهَا لَهُ حَسَنَةً، فَإِنْ عَمِلَهَا، فَاكْتُبُوهَا لَهُ بِعَشْرَةِ أَمْثَالِهَا إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ». [1: 2]
رقم طبعة با وزير = (382)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান আল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, মহান আল্লাহ বলেছেন: “যখন আমার বান্দা কোন মন্দ কাজ করার চিন্তা করবে, অতঃপর তা ছেড়ে দিবে তখন তোমরা তার জন্য একটি সাওয়াব লিখবে, যদি সে কাজটি করে, তখন তোমরা তার জন্য একটি গোনাহ লিখবে। আর যদি সে তাওবা করে, তবে তা মুছে ফেলবে। আর যখন আমার বান্দা কোন ভালো কাজ করার চিন্তা করবে, অতঃপর তা না করে তবুও তার জন্য একটি সাওয়াব লিখবে, আর যদি কাজটি করে, তাহলে তার জন্য দশ গুণ থেকে সাতশত গুণ পর্যন্ত সাওয়াব লিখবে।”

[1] হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে জাল আখ্যা দিয়েছেন। (আত তা‘লীকু ‘আলাল মাওয়ারিদ: ২৬৬১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: موضوع - وما قبله يغني عنه - التعليق على «الموارد» (2461).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: زكريا بن يحيى الوقار ذكره المؤلف في "الثقات" 8/ 243، وقال: يخطئ ويخالف، وأورده ابن أبي حاتم 3/ 601 ولم يذكر فيه جرحاً ولا تعديلاً، وضعفه ابن يونس وغيره، وكذبه صالح جزرة، وقال ابن عدي: يضع الحديث.









সহীহ ইবনু হিব্বান (382)


382 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ الصَّبَّاحِ، حَدَّثَنَا شَبَابَةُ، عَنْ وَرْقَاءَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ اللَّهَ قَالَ: إِذَا أَرَادَ عَبْدِي أَنْ يَعْمَلَ سَيِّئَةً، فَلَا تَكْتُبُوهَا عَلَيْهِ حَتَّى يَعْمَلْهَا، فَإِنْ [ص:106] عَمِلَهَا فَاكْتُبُوهَا مِثْلَهَا، فَإِنْ تَرَكَهَا مِنْ أَجْلِي، فَاكْتُبُوهَا حَسَنَةً فَإِنْ أَرَادَ أَنْ يَعْمَلَ حَسَنَةً، فَاكْتُبُوهَا لَهُ حَسَنَةً، فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا لَهُ عَشْرَةَ أَمْثَالِهَا إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ». [3: 68]
رقم طبعة با وزير = (383)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান আল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, মহান আল্লাহ বলেছেন: “যখন আমার বান্দা কোন মন্দ কাজ করার ইচ্ছা করে, তখন তোমরা তার জন্য গোনাহ লিখবে না, যতক্ষন না সে তা বাস্তবায়ন করে, যদি সে বাস্তবায়ন করে, তবে তার জন্য কাজের অনুরুপ সংখ্যায় পাপ লিখবে। আর যদি সে আমার জন্য ছেড়ে দেয়, তবে তার জন্য একটি সাওয়াব লিখবে। আর যখন সে কোন ভালো কাজ করার ইচ্ছা করে, তখন তার জন্য একটি সাওয়াব লিখবে। যদি সে কাজটি বাস্তবায়ন করে, তবে তার জন্য দশ গুণ থেকে সাতশত গুণ পর্যন্ত সাওয়াব লিখবে।”[1]

[1] মুসনা্দ আহমাদ: ২/৩১৫; সহীহ মুসলিম: ১২৯; ইবনু মান্দাহ, আল ঈমান: ৩৭৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১৪৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওদ্বুন নাদ্বীর: ৯৫৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق (انظر 380). تنبيه!! رقم (380) = (379) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، الحسن بن محمد بن الصباح ثقة من رجال البخاري، ومن فوقه على شرط الشيخين. وانظر (380).









সহীহ ইবনু হিব্বান (383)


383 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ: عنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: إِذَا هَمَّ عَبْدِي بِالْحَسَنَةِ فَلَمْ يَعْمَلْهَا، كَتَبْتُهَا لَهُ حَسَنَةً، فَإِنْ عَمِلَهَا، كَتَبْتُهَا لَهُ عَشْرَ حَسَنَاتٍ، وَإِنْ هَمَّ عَبْدِي بِسَيِّئَةٍ وَلَمْ يَعْمَلْهَا، لَمْ أَكْتُبْهَا عَلَيْهِ، فَإِنْ عَمِلَهَا، كَتَبْتُهَا وَاحِدَةً»
رقم طبعة با وزير = (384) [ص:107] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ جَلَّ وَعَلَا: «إِذَا هَمَّ عَبْدِي» أَرَادَ بِهِ إِذَا عَزَمَ، فَسَمَّى الْعَزْمَ هَمًّا، لِأَنَّ الْعَزْمَ نِهَايَةُ الْهَمِّ، وَالْعَرَبُ فِي لُغَتِهَا تُطْلِقُ اسْمَ الْبَدَاءَةِ عَلَى النِّهَايَةِ، وَاسْمَ النِّهَايَةِ عَلَى الْبَدَاءَةِ، لِأَنَّ الْهَمَّ لَا يُكْتَبُ عَلَى الْمَرْءِ، لِأَنَّهُ خَاطِرٌ لَا حُكْمَ لَهُ، وَيُحْتَمَلُ أَنْ يَكُونَ اللَّهُ يَكْتُبُ لِمَنْ هَمَّ بِالْحَسَنَةِ الْحَسَنَةَ، وَإِنْ لَمْ يَعْزِمْ عَلَيْهِ وَلَا عَمِلَهُ لِفَضْلِ الْإِسْلَامِ، فَتَوْفِيقُ اللَّهِ الْعَبْدَ لِلْإِسْلَامِ فَضْلٌ تَفَضَّلَ بِهِ عَلَيْهِ، وَكِتْبَتُهُ مَا هَمَّ بِهِ مِنَ الْحَسَنَاتِ وَلَمَّا يَعْمَلْهَا فَضْلٌ، وَكِتْبَتُهُ مَا هَمَّ بِهِ مِنَ السَّيِّئَاتِ وَلَمَّا يَعْمَلْهَا لَوْ كَتَبَهَا، لَكَانَ عَدْلًا، وَفَضْلُهُ قَدْ سَبَقَ عَدْلَهُ، كَمَا أَنَّ رَحْمَتَهُ سَبَقَتْ غَضَبَهُ، فَمِنْ فَضْلِهِ وَرَحْمَتِهِ مَا لَمْ يُكْتَبْ عَلَى صِبْيَانِ الْمُسْلِمِينَ مَا يَعْمَلُونَ مِنْ سَيِّئَةٍ قَبْلَ الْبُلُوغِ، وَكَتَبَ لَهُمْ مَا يَعْمَلُونَهُ مِنْ حَسَنَةٍ، كَذَلِكَ هَذَا وَلَا فَرْقَ. [1: 2]




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান আল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন: “যখন আমার বান্দা কোন ভালো কাজ করার ইচ্ছা করে, যদি সে কাজটি বাস্তবায়ন না-ও করে তবুও আমি তার জন্য একটি সাওয়াব লিখে দেই, আর যদি আমল করে তবে তার জন্য দশ গুণ সাওয়াব লিখে দেই। আর যখন আমার বান্দা কোন মন্দ কাজ করার ইচ্ছা করে, কিন্তু বাস্তবায়ন না করে তখন আমি তার জন্য গোনাহ লিখি না, যদি সে বাস্তবায়ন করে, তবে তার জন্য একটি পাপ লিখি।”[1] . আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, আল্লাহর বাণী, “যখন আমার বান্দা ইচ্ছা করে” এর দ্বারা উদ্দেশ্য হলো যখন সে সংকল্প করে। কাজেই এখানে الْعَزْم (সংকল্প) শব্দকে هَمّ (ইচ্ছা) বলা হয়েছে। কেননা الْعَزْم হলো ইচ্ছার চুড়ান্ত পর্যায়। আরবরা প্রথম পর্যায়ের শব্দের ক্ষেত্রে চুড়ান্ত পর্যায়ের শব্দ এবং চুড়ান্ত পর্যায়ের শব্দের ক্ষেত্রে প্রথম পর্যায়ের শব্দ ব্যবহার করে থাকে। কারণ هَمّ (ইচ্ছা) এর জন্য মানুষের কিছু লেখা হয় না। কেননা এটি মনের কল্পনা; যার উপর শরীয়তের কোন বিধান প্রযোজ্য হয় না। তবে এটাও সম্ভাবনা আছে যে, যে ব্যক্তি কোন ভাল কাজের هَمّ (ইচ্ছা) করবে, মহান আল্লাহ ইসলামের ফযিলতে তাকে সাওয়াব দান করবেন, যদিও সে ব্যক্তি দৃঢ় সংকল্প না করে এবং আমল না করে। কাজেই বান্দাকে ইসলাম গ্রহণের তাওফীক দান তাঁর অনুগ্রহের অন্তর্ভূক্ত, যা তিনি তার উপর অনুগ্রহ করেছেন। অনুরুপভাবে যা মানুষ ইচ্ছা করেছে কিন্তু আমল করেনি, তাকে এজন্য সাওয়াব দান করা তাঁর অনুগ্রহের অন্তর্ভূক্ত। মানুষ যা মন্দ কাজের ইচ্ছা করে কিন্তু বাস্তবায়ন করে না, এক্ষেত্রে যদি তিনি তার জন্য পাপ লিখে দিতেন, সেটাও ন্যায় সঙ্গত হতো। কিন্তু তাঁর অনুগ্রহ ন্যায় সঙ্গত ফায়সালার উপর অগ্রগামী হয়েছে যেমনভাবে তাঁর দয়া তাঁর ক্রোধের উপর অগ্রগামী। তাঁর রহমত ও অনুগ্রহের অন্তর্ভূক্ত হলো মুসলিম শিশু বালেগ হওয়ার আগে যে মন্দ কাজ করে, সেজন্য কোন গোনাহ লেখা হয় না কিন্তু কোন ভাল কাজ করলে তার সাওয়াব লেখা হয়। এখানেও ব্যাপারটি এমনই; কোন পার্থক্য নেই।”

[1] সহীহ মুসলিম: ১২৮, ২০৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওদ্বুন নাদ্বীর: ৯৫৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم. القعنبي: هو عبد الله بن مسلمة.









সহীহ ইবনু হিব্বান (384)


384 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ اللَّهِ جَلَّ وَعَلَا، قَالَ: «مَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا، كَتَبْتُ لَهُ حَسَنَةً، فَإِنْ عَمِلَهَا، كَتَبْتُهَا بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِ مِائَةٍ وَإِنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا، [ص:108] لَمْ أَكْتُبْ عَلَيْهِ، فَإِنْ عَمِلَهَا، كَتَبْتُهَا عَلَيْهِ سَيِّئَةً وَاحِدَةً». [1: 2]
رقم طبعة با وزير = (385)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান আল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন: “যখন আমার বান্দা কোন ভালো কাজ করার ইচ্ছা করে, অতঃপর যদি সে কাজটি বাস্তবায়ন না-ও করে তবুও আমি তার জন্য একটি সাওয়াব লিখে দেই, আর যদি আমল করে তবে তার জন্য দশ গুণ থেকে সাতশত পর্যন্ত সাওয়াব লিখে দেই। আর যদি কোন মন্দ কাজ করার ইচ্ছা করে, কিন্তু বাস্তবায়ন না করে তখন আমি তার জন্য গোনাহ লিখি না, যদি সে বাস্তবায়ন করে, তবে তার জন্য একটি পাপ লিখি।”[1]

[1] মুসনাদ আহমাদ: ২/২৩৪; সহীহ মুসলিম: ১৩০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৬০৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2604): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، هشام هو ابن حسان القردوسي، ومحمد هو ابن سيرين.









সহীহ ইবনু হিব্বান (385)


385 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ عُتْبَةَ بْنِ أَبِي حَكِيمٍ، قَالَ: حَدَّثَنِي عَمْرُو بْنُ جَارِيَةَ اللَّخْمِيُّ، حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ الشَّعْبَانِيُّ، قَالَ: أَتَيْتُ أَبَا ثَعْلَبَةَ الْخُشَنِيَّ، فَقُلْتُ: يَا أَبَا ثَعْلَبَةَ كَيْفَ تَقُولُ فِي هَذِهِ الْآيَةِ: {لَا يَضُرُّكُمْ مَنْ ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ} [المائدة: 105]؟، قَالَ: أَمَا وَاللَّهِ لَقَدْ سَأَلْتَ عَنْهَا خَبِيرًا: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فقَالَ: «بَلِ ائْتَمِرُوا بِالْمَعْرُوفِ وَتَنَاهَوْا عَنِ [ص:109] الْمُنْكَرِ، حَتَّى إِذَا رَأَيْتَ شُحًّا مُطَاعًا، وَهَوًى مُتَّبَعًا، وَدُنْيَا مُؤْثَرَةً، وَإِعْجَابَ كُلِّ ذِي رَأْيٍ بِرَأْيِهِ، فَعَلَيْكَ نَفْسَكَ، وَدَعْ أَمْرَ الْعَوَامِّ، فَإِنَّ مِنْ وَرَائِكُمْ أَيَّامًا، الصَّبْرُ فِيهِنَّ مِثْلُ قَبْضٍ عَلَى الْجَمْرِ، لِلْعَامِلِ فِيهِنَّ مِثْلُ أَجْرِ خَمْسِينَ رَجُلًا يَعْمَلُونَ مِثْلَ عَمَلِهِ»، قَالَ وَزَادَنِي غَيْرُهُ يَا رَسُولَ اللَّهِ، أَجْرُ خَمْسِينَ مِنْهُمْ؟، قَالَ: «خَمْسِينَ مِنْكُمْ»
رقم طبعة با وزير = (386) [ص:110] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: يُشْبِهُ أَنْ يَكُونَ ابْنُ الْمُبَارَكِ هُوَ الَّذِي قَالَ: وَزَادَنِي غَيْرُهُ. [1: 2]




আবু উমাইয়্যাহ আশ শা‘বানী রহিমাহুল্লাহ বলেন, আমি আবু সা‘লাবা আল খুশানী রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে এসে বললাম: “হে আবু সা‘লাবা রাদ্বিয়াল্লাহু আনহু, আপনি নিচের আয়াত সম্পর্কে কী বলবেন?” মহান আল্লাহ বলেছেন: “যখন তোমরা সুপথপ্রাপ্ত হবে, তখন যারা বিপথগামী হয়েছে, তারা তোমাদের কোন ক্ষতি করতে পারবে না।” (সূরা আল মায়িদা: ১০৫) জবাবে তিনি বলেন: “জেনে রাখুন, আমি এই সম্পর্কে সবিশেষ অবহিত ব্যক্তিকে জিজ্ঞেস করেছিলাম; আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছেন: “তোমরা সৎকাজের আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করতে থাকবে এমনকি যখন দেখবে যে, কৃপণতা মেনে চলা হচ্ছে, প্রবৃত্তির অনুসরণ করা হচ্ছে, দুনিয়াকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং প্রত্যেক মতামত ব্যক্তকারী নিজের মতে গর্বিত হচ্ছে, তোমার জন্য আবশ্যক হলো সাধারণ মানুষদের ছেড়ে দিয়ে নিজের ব্যাপারে মনযোগী হওয়া। কেননা তোমাদের পরে এমন কিছু সময় আসবে, যাতে ধৈর্যধারণ করা হাতে আগুনের অঙ্গার রাখার মত (কষ্টকর) হবে। এসময় আমলকারী ব্যক্তি তার মত ৫০ জন আমলকারীর সাওয়াব পাবে।” অন্য রাবী হাদীসটি বর্ণনার ক্ষেত্রে আমাকে আরেকটু বেশি বর্ণনা করেছেন। বলা হলো: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তাদের মাঝের ৫০ জন ব্যক্তির সমান?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমাদের ৫০ জনের আমলের সমান!”[1] আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “সম্ভবত “অন্য রাবী হাদীসটি বর্ণনার ক্ষেত্রে আমাকে আরেকটু বেশি বর্ণনা করেছেন” এটি আব্দুল্লাহ বিন মুবারক বলেছেন।”

[1] আবু দাউদ: ৪৩৪১; সুনানু বাইহাকী: ১০/৯২; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ২/৩০; তিরমিযী: ৩০৫৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১৫৬; ইবনু মাজাহ: ৪০১৪। হাদীসটির সানাদের ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আস সহীহাহ: ৪৯৪, ৯৫৭।) ** হাদিসটির কিছু অংশ সহিহ




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «المشكاة» (5144)، لكن فقرة أيام الصبر ثابتة - «الصحيحة» (494 و 957).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: عتبة بن أبي حكيم مختلف فيه، ووصفه الحافظ في "التقريب" بقوله: صدوق يخطئ كثيراً، وعمرو بن جارية، وأبو أمية الشعباني- واسمه يُحْمِدُ، وقيل: عبد الله بن أخامر- ذكرهما المؤلف في الثقات، وروى عنهما أكثر من واحد ..









সহীহ ইবনু হিব্বান (386)


386 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ، عَنْ هِشَامٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ امْرَأَةً بَغِيًّا رَأَتْ كَلْبًا [ص:111] فِي يَوْمٍ حَارٍّ يُطِيفُ بِبِئْرٍ، قَدْ أَدْلَعَ لِسَانَهُ مِنَ الْعَطَشِ، فَنَزَعَتْ لَهُ، فَسَقَتْهُ، فَغُفِرَ لَهَا» [3: 6]
رقم طبعة با وزير = (387)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই একজন বেশ্যা নারী উত্তাপের দিনে একটি কুকুরকে একটি কুপের চারপাশে ঘুরতে দেখলো, যা পিপাসায় জিহবা বের করে (হাঁপাচ্ছিল)। অতঃপর সে (তার পায়ের চামড়ার মোজা খুলে কুপ থেকে তাতে পানি তুলে) কুকুরটিকে পানি পান করালো। ফলে তাকে ক্ষমা করে দেওয়া হয়।”[1]

[1] সহীহ মুসলিম: ২২৪৫; সহীহ আল বুখারী: ৩৪৬৭; সুনানু বাইহাকী: ৮/১৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (30): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، أبو خالد هو الأحمر سليمان بن حيان الأزدي، روى له البخاري متابعة، وباقي السند على شرطهما. هشام هو ابن حسان، ومحمد هو ابن سيرين.









সহীহ ইবনু হিব্বান (387)


387 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَكْثَرَ مِنْ عِشْرِينَ [ص:112] مَرَّةً، يَقُولُ: «كَانَ ذُو الْكِفْلِ مِنْ بَنِي إِسْرَائِيلَ لَا يَتَوَرَّعُ مِنْ شَيْءٍ، فَهَوِيَ امْرَأَةً، فَرَاوَدَهَا عَلَى نَفْسِهَا، وَأَعْطَاهَا سِتِّينَ دِينَارًا، فَلَمَّا جَلَسَ مِنْهَا، بَكَتْ وَأُرْعِدَتْ، فقَالَ لَهَا: مَا لَكِ؟ فَقَالَتْ: إِنِّي وَاللَّهِ لَمْ أَعْمَلْ هَذَا الْعَمَلَ قَطُّ، وَمَا عَمِلْتُهُ إِلَّا مِنْ حَاجَةٍ، قَالَ: فَنَدِمَ ذُو الْكِفْلِ، وَقَامَ مِنْ غَيْرِ أَنْ يَكُونَ مِنْهُ شَيْءٌ، فَأَدْرَكَهُ الْمَوْتُ مِنْ لَيْلَتِهِ، فَلَمَّا أَصْبَحَ، وَجَدُوا عَلَى بَابِهِ مَكْتُوبًا: إِنَّ اللَّهَ قَدْ غَفَرَ لَكَ»
رقم طبعة با وزير = (388)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিশও অধিকবার বলতে শুনেছি, তিনি বলেছেন: “বানী ইসরাঈলের যুল কিফল নামে এক ব্যক্তি কোন গোনাহ থেকে বেঁচে থাকতো না। একবার সে এক নারীর কাছে যায়, তাকে ব্যভিচারের জন্য প্ররোচিত করে এবং তাকে এজন্য ৬০ দীনার প্রদান করে। অতঃপর যখন সে নারীর কাছে বসে, তখন সে কাঁদা শুরু করে এবং সে কাঁপতে থাকে, এটি দেখে যুল কিফল বলে: “তোমার কী হয়েছে?” সে বলে: “আল্লাহর কসম, আমি এমন কাজ কখনই করিনি। আজ একান্ত বাধ্য হয়েই এটা করতে হচ্ছে!” নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “এতে যুল কিফল অনুতপ্ত হয় এবং কিছু না করেই উঠে চলে যায়। অতঃপর সে রাতে তার মৃত্যু হয়। পরদিন লোকজন যখন সকাল করলো, তখন তার ঘরের দরজায় এই লেখা দেখতে পেলো, “নিশ্চয়ই আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন!”[1]

[1] মুসনাদ আহমাদ: ২/২৩; তিরমিযী: ২৪৯৬। হাদীসটির সানাদের ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ৪০৮৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (4083).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الصحيح غير عبد الله بن عبد الله - وهو الرازي مولى بني هاشم - فإنه من رجال الصحاب السنن، وهو صدوق، إلا أن الترمذي قال عن هذا الطريق: أخطأ أبو بكر بن عياش فيه عن الأعمش، وهو غير محفوظ.









সহীহ ইবনু হিব্বান (388)


388 - أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ الْقَبَّانِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ هَاشِمٍ الطُّوسِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ الْأَنْصَارِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَلِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا، أَوِ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ». [3: 24]
رقم طبعة با وزير = (389)




উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেক মানুষ তাই পাবে, যা সে নিয়ত করে। কাজেই যার হিজরত হবে আল্লাহ ও তাঁর রাসূলের জন্য, তার হিজরত আল্লাহ ও তাঁর রাসূলের জন্যই গণ্য হবে। আর যার হিজরত দুনিয়া লাভ বা কোন নারীকে বিবাহ করার জন্য হবে, তার হিজরত সেজন্যই পরিগণিত হবে, যে জন্য সে হিজরত করেছে।”[1]

[1] তারীখে বাগদাদ: ৯/৩৪৬; মুয়াত্তা ইমাম মালিক: ৯৮৩; সহীহ আল বুখারী: ৫৪; সহীহ মুসলিম: ১৯০৭; নাসাঈ: ১/৫৮; সুনানু বাইহাকী: ৪/২৩৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ১; হুমাইদী: ২৮; মুসনাদ আহমাদ: ১/২৫; আবু দাউদ: ২৩০১; ইবনু মাজাহ: ৪২২৭; দারাকুতনী: ১/৫০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১৯১১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1911): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، عبد الله بن هاشم الطوسي ثقة من رجال مسلم، ومن فوقه ثقات على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (389)


389 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ الْأَنْصَارِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ اللَّيْثِيِّ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْأَعْمَالُ بِالنِّيَّةِ، وَلِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ [ص:116] وَرَسُولِهِ، فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ لِدُنْيَا يُصِيبُهَا، أَوِ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ». [3: 66]
رقم طبعة با وزير = (390)




উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেক মানুষ তাই পাবে, যা সে নিয়ত করে। কাজেই যার হিজরত হবে আল্লাহ ও তাঁর রাসূলের জন্য, তার হিজরত আল্লাহ ও তাঁর রাসূলের জন্যই গণ্য হবে। আর যার হিজরত দুনিয়া লাভ বা কোন নারীকে বিবাহ করার জন্য হবে, তার হিজরত সেজন্যই পরিগণিত হবে, যে জন্য সে হিজরত করেছে।”[1]

[1] তারীখে বাগদাদ: ৯/৩৪৬; মুয়াত্তা ইমাম মালিক: ৯৮৩; সহীহ আল বুখারী: ৫৪; সহীহ মুসলিম: ১৯০৭; নাসাঈ: ১/৫৮; সুনানু বাইহাকী: ৪/২৩৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ১; হুমাইদী: ২৮; মুসনাদ আহমাদ: ১/২৫; আবু দাউদ: ২৩০১; ইবনু মাজাহ: ৪২২৭; দারাকুতনী: ১/৫০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১৯১১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: والد عمر بن سعيد لم نقف له على ترجمة، وقد ذكره في «تهذيب الكمال» في ترجمة عيسى بن يونس السبيعي فيمن روى عنه، ومن فوقه ثقات على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (390)


390 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ، بِخَبَرٍ غَرِيبٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: كُنْتُ مُسْتَتِرًا بِحِجَابِ الْكَعْبَةِ، وَفِي الْمَسْجِدِ رَجُلٌ مِنْ ثَقِيفٍ وَخَتَنَاهُ قُرَشِيَّانِ، فَقَالُوا: تَرَوْنَ أَنَّ اللَّهَ يَسْمَعُ حَدِيثَنَا؟، فقَالَ أَحَدُهُمَا: إِنَّهُ يَسْمَعُ إِذَا رَفَعْنَا، فقَالَ رَجُلٌ: لَئِنْ كَانَ يَسْمَعُ إِذَا رَفَعْنَا، لَيَسْمَعَنَّ إِذَا أَخْفَيْنَا وَقَالَ الْآخَرُ: مَا أَرَى إِلَّا أَنَّ اللَّهَ يَسْمَعُ حَدِيثَنَا، قَالَ ابْنُ مَسْعُودٍ: فَأَتَيْتُ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرْتُهُ بِقَوْلِهِمْ، فَأَنْزَلَ اللَّهُ: {وَمَا كُنْتُمْ تَسْتَتِرُونَ أَنْ يَشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ وَلَا أَبْصَارُكُمْ} إِلَى آخِرِ الْآيَةِ [فصلت: 22] [3: 64]
رقم طبعة با وزير = (391)




আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আমি কা‘বার ঘরের পর্দার আড়ালে ছিলাম। এসময় মসজিদে সাকীফ গোত্রের এক ব্যক্তি ছিল আর দুইজন তার শ্যালক, যারা কুরাইশ বংশের ছিল। তারা বললো: “তোমরা কি মনে করো যে, আল্লাহ আমাদের কথা শুনছেন?” তখন তাদের একজন বললো: “যখন আমরা উচ্চ আওয়াযে কথা বলি তখন শুনেন।” আরেক ব্যক্তি বললো: “উচ্চ আওয়াজে বললে যদি শুনেন, তাহলে অবশ্যই আস্তে বললেও শুনেন।” অপর আরেকজন বললো: “আমি এটাই মনে করি যে, আল্লাহ আমাদের সব কথা শুনেন।” আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে ব্যাপারটি বললাম। তখন মহান আল্লাহ নিম্নোক্ত আয়াত অবতীর্ণ করেন: “আর তোমরা কিছুই গোপন করতে না এ বিশ্বাসে যে, তোমাদের কান, চোখ ও ত্বক তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে না...।” আয়াতের শেষ পর্যন্ত। (সূরা ফুসসিলাত: ২২)[1]

[1] হুমাইদী: ৮৭; সহীহ আল ‍বুখারী: ৪৮১৭, ৭৫২১; বাইহাকী, আল আসমা ওয়াস সিফাত: ১৭৭; মুসনাদ আহমাদ: ৪৪৪; সহীহ মুসলিম: ২৭৭৫; তিরমিযী: ৩২৪৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আত তিরমিযী: ৩২৪৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن الترمذي» (3248): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، أبو عبد الرحيم: هو خالد بن يزيد، وأبو الضحى هو مسلم بن صبيح.









সহীহ ইবনু হিব্বান (391)


391 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ وَهْبٍ هُوَ ابْنُ رَبِيعَةَ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: إِنِّي لَمُسْتَتِرٌ بِأَسْتَارِ الْكَعْبَةِ، إِذْ جَاءَ ثَلَاثَةُ نَفَرٍ: ثَقَفِيٌّ وَخَتَنَاهُ قُرَشِيَّانِ، كَثِيرٌ شَحْمُ بُطُونِهِمْ، قَلِيلٌ فِقْهُهُمْ، فَتَحَدَّثُوا الْحَدِيثَ بَيْنَهُمْ، فقَالَ أَحَدُهُمْ: أَتَرَى اللَّهَ يَسْمَعُ مَا قُلْنَا؟ وَقَالَ الْآخَرُ: إِذَا رَفَعْنَا سَمِعَ، وَإِذَا خَفَضْنَا لَمْ يَسْمَعْ، وَقَالَ الْآخَرُ: إِنْ كَانَ يَسْمَعُ إِذَا رَفَعْنَا، فَإِنَّهُ يَسْمَعُ إِذَا خَفَضْنَا فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ، فَأَنْزَلَ اللَّهُ [ص:118]: «{وَمَا كُنْتُمْ تَسْتَتِرُونَ أَنْ يَشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ، وَلَا أَبْصَارُكُمْ، وَلَا جُلُودُكُمْ}» الْآيَةَ [فصلت: 22] [3: 64]
رقم طبعة با وزير = (392)




আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আমি কা‘বার ঘরের পর্দার আড়ালে ছিলাম। এসময় তিনজন ব্যক্তি আসে; একজন সাকীফ গোত্রের আর দুইজন তার শ্যালক, যারা কুরাইশ বংশের ছিল। তাদের পেটের চর্বি ছিল অনেক বেশি কিন্তু বুঝ-বুদ্ধি ছিল কম। তারা পরস্পরে আলাপ-আলোচনা করছিলো। তাদের একজন বললো: “তোমরা কি মনে করো যে, আমরা যা বলছি তা আল্লাহ শুনছেন?” তখন তাদের একজন বললো: “যখন আমরা উচ্চ আওয়াযে কথা বলি তখন শুনেন, আস্তে বললে শুনেন না।” আরেক ব্যক্তি বললো: “উচ্চ আওয়াজে বললে যদি শুনেন, তাহলে অবশ্যই আস্তে বললেও শুনেন।” আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে ব্যাপারটি বললাম। তখন মহান আল্লাহ নিম্নোক্ত আয়াত অবতীর্ণ করেন: “আর তোমরা কিছুই গোপন করতে না এ বিশ্বাসে যে, তোমাদের কান, চোখ ও ত্বক তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে না...।” আয়াতের শেষ পর্যন্ত। (সূরা ফুসসিলাত: ২২)[1]

[1] মুসনাদ আহমাদ: ১/৪০৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১/৪৪৩, ৪৪৪; সহীহ মুসলিম: ২৭৭৫; তিরমিযী: ৩২৪৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আত তিরমিযী: ৩২৪৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير وهب بن ربيعة، فمن رجال مسلم، وذكره ابن حبان في «الثقات»، وقد توبع عليه، وباقي رجاله ثقات. سفيان هو الثوري.