হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (992)


992 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعِجْلِيُّ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ، عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: دَخَلَ رَجُلٌ الْمَسْجِدَ يَوْمَ الْجُمُعَةِ مِنْ بَابٍ كَأَنَّ رَجَاءَهُ الْمِنْبَرُ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ، فَاسْتَقْبَلَهُ قَائِمًا، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، هَلَكَتِ الْمَوَاشِي وَانْقَطَعَتِ [ص:273] السُّبُلُ، فَادْعُ اللَّهَ لِيُغِيثُنَا، فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ، يَقُولُ: «اللَّهُمَّ اسْقِنَا، اللَّهُمَّ اسْقِنَا»، قَالَ أَنَسٌ: وَاللَّهِ مَا نَرَى فِي السَّمَاءِ سَحَابَةً وَلَا قَزَعَةً بَيْنَنَا وَبَيْنَ سَلْعٍ مِنْ بَيْتٍ وَلَا دَارٍ، فَطَلَعَتْ مِنْ وَرَائِهِ سَحَابَةٌ مِثْلُ تُرْسٍ، فَلَمَّا تَوَسَّطَتِ السَّمَاءَ انْتَشَرَتْ ثُمَّ أَمْطَرَتْ، فَوَاللَّهِ مَا رَأَيْنَا الشَّمْسَ سِتًّا، ثُمَّ دَخَلَ رَجُلٌ مِنَ الْبَابِ يَوْمَ الْجُمُعَةِ الْمُقْبِلَةِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ، فَاسْتَقْبَلَهُ قَائِمًا ثُمَّ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ , هَلَكَتِ الْأَمْوَالُ وَانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ أَنْ يَكُفَّهَا عَنَّا، فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ، يَقُولُ: «اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الْآكَامِ وَالظِّرَابِ وَالْأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ»، قَالَ: فَأَقْلَعَتْ وَخَرَجَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْشِي فِي الشَّمْسِ، فَسَأَلْتُ أَنَسًا أَهُوَ الرَّجُلُ الْأَوَّلُ؟، قَالَ: لَا أَدْرِي. [5: 12]
رقم طبعة با وزير = (988)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার জুমু‘আর দিন এক ব্যক্তি মসজিদের দরজা দিয়ে প্রবেশ করে যেন তার আশা ছিল মিম্বারের কাছে পৌঁছানো, আর এসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুতবা দিচ্ছিলেন। সে ব্যক্তি দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মুখোমুখি হন, এবং বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, গবাদি পশুগুলো ধ্বংস হয়ে গেলো, রাস্তা-ঘাট বিচ্ছিন্ন হয়ে গেলো, অতএব আল্লাহর কাছে দু‘আ করুন যেন তিনি আমাদেরকে পানি দান করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর হাত উঠিয়ে বললেন, “হে আল্লাহ, আপনি আমাদেরকে পানি দান করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে পানি দান করুন।” আনাস রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আল্লাহর কসম, আমরা আসমানে কোন মেঘ বা মেঘ খন্ড দেখতে পাইনি। আমাদের ও সাল‘ পাহাড়ের মাঝে কোন ঘর বা বাড়ির উপর কোন মেঘ দেখতে পাইনি। অতঃপর পাহাড়ের পেছন থেকে ঢালের মতো একটি মেঘ উদয় হলো, অতঃপর যখন সেটি আসমানের মাঝ বরাবর হলো, তখন সেটি ছড়িয়ে পড়লো, তারপর তা বৃষ্টি বর্ষণ করলো। আল্লাহর কসম, আমরা ছয়দিন পর্যন্ত সূর্য দেখতে পাইনি। তারপর পরের জুমু‘আয় ঐ দরজা দিয়ে এক ব্যক্তি প্রবেশ করেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসময় খুতবা দিচ্ছিলেন। তিনি দাঁড়িয়ে তাঁর মুখোমুখী হয়ে বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ধন-সম্পদ সব ধ্বংস হয়ে গেলো, রাস্তা-ঘাট সব ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেলো। অতএব আপনি আল্লাহর কাছে দু‘আ করুন যেন তিনি আমাদের উপর বৃষ্টি বর্ষন বিরত রাখেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর দুই হাত উঠিয়ে বললেন, “হে আল্লাহ, আমাদের আশেপাশে বর্ষন করুন, আমাদের উপর নয়। হে আল্লাহ, বৃষ্টি বিভিন্ন টিলা, পর্বত, উপত্যকা, বৃক্ষ উৎপাদনের জায়গায় বর্ষন করুন।” রাবী বলেন, অতঃপর বৃষ্টি বর্ষন বন্ধ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (সালাত শেষে) সূর্যের আলোতে বাইরে বের হন। অধঃস্তন রাবী বলেন, আমি আনাস রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম, “এই ব্যক্তি কি প্রথম ব্যক্তি ছিলেন?” জবাবে তিনি বলেন, “আমি জানি না।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১৯৮; সহীহ বুখারী: ১০১৬; সহীহ মুসলিম: ৮৯৭; আবূ দাঊদ: ১১৭৫; নাসাঈ: ৩/১৬১; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩২২; সুনান বাইহাকী: ৩/৩৫৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ১১৬৬; মুসনাদ আহমাদ: ৩/২৫৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০১৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1016): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، خالد بن مخلد: هو القطواني أبو الهيثم البجلي مولاهم الكوفي: صدوق، له أفراد وشريك بن عبد الله: قال الحافظ في التقريب " صدوق يخطىء، وبقية رجاله رجال الصحيح.









সহীহ ইবনু হিব্বান (993)


993 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَهْمٍ الْأَنْطَاكِيُّ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَأَى الْمَطَرَ، قَالَ: «اللَّهُمَّ صَيِّبًا هَنِيًّا». [5: 12]
رقم طبعة با وزير = (989)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন বৃষ্টি দেখতেন, তখন বলতেন, اللهم صَيِّباً هَنِيًّا (হে আল্লাহ, আপনি তৃপ্তিদায়ক (উপকারী) বৃষ্টি দান করুন)।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৬/৯০; সুনান বাইহাকী: ৩/৩৬১; ইবনু মাজাহ: ৩৮৯০; নাসাঈ: ৯১৯; সহীহ বুখারী: ১০৩২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২১৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯৯৯৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ১৫২১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (1521 / التحقيق الثاني).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، محمد بن عبد الرحمن هو: ابن حكيم بن سهم.









সহীহ ইবনু হিব্বান (994)


994 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُنَيْسٍ الْغَزِّيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مِسْعَرٍ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، [ص:276] عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَأَى الْغَيْثَ، قَالَ: «اللَّهُمَّ صَيِّبًا أَوْ سَيِّبًا نَافِعًا». [5: 12]
رقم طبعة با وزير = (990)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন বৃষ্টি দেখতেন, তখন বলতেন, اللَّهُمَّ صَيِّباً ـ أَوْ سَيِّباً ـ نافعاً (হে আল্লাহ, আপনি উপকারী বৃষ্টি দান করুন)।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৬/৯০; সুনান বাইহাকী: ৩/৩৬১; ইবনু মাজাহ: ৩৮৯০; নাসাঈ: ৯১৯; সহীহ বুখারী: ১০৩২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২১৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯৯৯৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ১৫২১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: أخرجه النسائي 3/ 164 فىِ الاستسقاء. باب القول عند المطر، وفى اليوم والليلة كما في " التحفة " 11/ 422 من طريق محمد بن منصور، حدثنا سفيان، بهذا الاسناد وهذا إسناد صحيح.









সহীহ ইবনু হিব্বান (995)


995 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، قَالَ: أَخْبَرَنَا خَالِدٌ *، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَتِ السَّنَةُ [ص:277] بِأَنْ لَا تُمْطَرُوا، وَلَكِنِ السَّنَةُ أَنْ تُمْطَرُوا، وَأَنْ تُمْطَرُوا، وَلَا تُنْبِتُ الْأَرْضُ شَيْئًا». [3: 53]
رقم طبعة با وزير = (991)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দুর্ভীক্ষ এটা নয় যে, তোমাদের বৃষ্টি দেওয়া হবে না বরং দুর্ভীক্ষ হলো তোমাদের বৃষ্টি দেওয়া হবে ঠিকই কিন্তু জমিন কোন কিছু উৎপন্ন করবে না।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/৩৪২; সহীহ মুসলিম: ২৯০৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে উৎকৃষ্ট বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৯৯১ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م. * [خالد]: قال الشيخ: هو ابن عبد الله الطحَّان الواسِطيّ، الثقةُ الثَّبت. وقد تابعه جمعٌ: عند مسلمٍِ (8/ 180)، والبيهقي (3/ 363)، وأحمد (2/ 342 / و 358 و 363). وقد وهم الهيثمي، فأورده في «الموارد» (607)، وكذا في «المجمع» (5/ 35) وعزاه فيه لأحمد!.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وخالد: هو ابن عبد الله بن عبد الرحمن بن يزيد الطحان الواسطي.









সহীহ ইবনু হিব্বান (996)


996 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ بِخَبَرٍ غَرِيبٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا عَمِّي يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: كَانَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا التَّشَهُّدَ فِي الصَّلَاةِ، كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنَ الْقُرْآنِ، وَيُعَلِّمُنَا مَا لَمْ يَكُنْ يُعَلِّمُنَا كَمَا يُعَلِّمُنَا التَّشَهُّدَ: «اللَّهُمَّ أَلِّفْ بَيْنَ قُلُوبِنَا، وَأَصْلِحْ ذَاتَ بَيْنِنَا، وَاهْدِنَا سُبُلَ السَّلَامِ، وَنَجِّنَا مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ، وَجَنِّبْنَا الْفَوَاحِشَ مَا ظَهْرَ مِنْهَا وَمَا بَطْنَ، اللَّهُمَّ احْفَظْنَا فِي أَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَأَزْوَاجِنَا، وَاجْعَلْنَا شَاكِرِينَ لِنِعْمَتِكَ، مُثْنِينَ بِهَا عَلَيْكَ، قَابِلِينَ بِهَا، [ص:278] فَأَتْمِمْهَا عَلَيْنَا». [1: 104]
رقم طبعة با وزير = (992)




আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে সালাতের তাশাহ্হুদ শিক্ষা দিতেন, যেভাবে তিনি আমাদেরকে কুরআনের সূরা শিক্ষা দিতেন। তিনি যেভাবে আমাদেরকে তাশাহহুদ শিক্ষা দিতেন, সেভাবে তিনি আমাদেরকে এই বাক্যগুলিও শিক্ষা দিতেন, اللَّهُمَّ أَلِّف بَيْنَ قُلُوبِنَا وَأَصْلِحْ ذَاتَ بَيْنِنَا وَاهْدِنَا سُبُل السَّلَامِ ونجِّنا مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَجَنِّبْنَا الْفَوَاحِشَ مَا ظَهْرَ مِنْهَا وَمَا بَطْنَ اللَّهُمَّ احْفَظْنَا فِي أَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَأَزْوَاجِنَا وَاجْعَلْنَا شَاكِرِينَ لِنِعْمَتِكَ مُثْنِينَ بِهَا عَلَيْكَ قَابِلِينَ بِهَا فأتممها علينا (হে আল্লাহ, আপনি আমাদের অন্তরগুলোর মাঝে সম্প্রীতি সৃষ্টি করে দিন, আমাদের পারস্পরিক সম্পর্ক সংশোধন করে দিন, আমাদেরকে শান্তির পথসমূহ প্রদর্শন করুন, আমাদেরকে অন্ধকারসমূহ থেকে মুক্তি দিয়ে আলোর পথে নিয়ে আসুন, প্রকাশ্য, অপ্রকাশ্য সব ধরণের অশ্লীলতা থেকে দূরে রাখুন, হে আল্লাহ, আপনি আমাদের শ্রবণশক্তি, দর্শনশক্তি এবং আমাদের স্ত্রীদের হেফাযত করুন। আপনি আমাদেরকে আপনার নি‘আমতের শুকরগুজার ও এজন্য আপনার গুণকীর্তনকারী, নি‘আমত গ্রহণকারী বান্দা বানিয়ে নিন এবং আমাদের উপর আপনার নি‘আমতের পূর্ণতা দান করুন।)”[1]



[1] আবূ দাঊদ: ৯৬৯; হাকিম: ১/২৬৫; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ১০/৬৭৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে উৎকৃষ্ট বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (য‘ঈফ আবূ দাঊদ: ১৭২ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «ضعيف أبي داود» (172).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، شريك: هو ابن عبد الله القاضي، سيىء الحفظ، وباقي رجاله ثقات، وأبو وائل: هو شقيق بن سلمة الأسدي الكوفي.









সহীহ ইবনু হিব্বান (997)


997 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ مُرَّةَ الْهَمْدَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِلشَّيْطَانِ لَمَّةً، وَلِلْمَلَكِ لَمَّةً، فَأَمَّا لَمَّةُ الشَّيْطَانِ فَإِيعَادٌ بِالشَّرِّ وَتَكْذِيبٌ بِالْحَقِّ، وَأَمَّا لَمَّةُ الْمَلَكِ فَإِيعَادٌ بِالْخَيْرِ وَتَصْدِيقٌ بِالْحَقِّ، فَمَنْ وَجَدَ ذَلِكَ فَلْيَحْمَدِ اللَّهَ، وَمَنْ وَجَدَ الْأُخْرَى، فَلْيَتَعَوَّذْ مِنَ الشَّيْطَانِ» , ثُمَّ قَرَأَ: {الشَّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ} الْآيَةَ [البقرة: 268]. [1: 95]
رقم طبعة با وزير = (993)




আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই (আদম সন্তানের উপর) শয়তানের প্রভাব রয়েছে এবং ফেরেস্তারও প্রভাব রয়েছে। শয়তানের প্রভাব হলো মন্দ প্রতিশ্রুতি দেওয়া, হককে মিথ্যা প্রতিপন্ন করা, আর ফেরেস্তার প্রভাব হলো কল্যাণের প্রতিশ্রুতি দেওয়া আর হককে সত্যায়ন করা। কাজেই যে ব্যক্তি এই প্রভাব বুঝতে পারবে, সে যেন আল্লাহর প্রশংসা করে, আর যে ব্যক্তি অন্য প্রভাব বুঝতে পারবে, সে যেন শয়তান থেকে আশ্রয় চায়। তারপর তিনি পাঠ করেন, (শয়তান তোমাদের দরিদ্রতার প্রতিশ্রতি দেয়...।” (সূরা আল বাকারাহ: ২৬৮।)”[1]



[1] তিরমিযী: ২৯৮৮; তাফসীরে তাবারী: ৩/৮৮; নাসাঈ, আল কুবরা: ৭/১৩৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ১/৭৪/২৭ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (1/ 27 / 74 / التحقيق الثاني).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: عطاء بن السائب: اختلط، وأبو الأحوص- وهو سلامة بن سليم- سمع منه بعد الاختلاط، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (998)


998 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، [ص:279] عَنْ أَبِي بُرْدَةَ، قَالَ: سَمِعْتُ عَلِيًّا رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ، يَقُولُ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالسَّدَادَ، وَاذْكُرْ بِالْهُدَى هِدَايَتَكَ الطَّرِيقَ، وَاذْكُرْ بِالتَّسْدِيدِ تَسْدِيدَ السَّهْمِ»، «وَنَهَانِي نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْقَسِّيِّ، وَالْمِيثَرَةِ، وَعَنِ الْخَاتَمِ فِي السَّبَّابَةِ وَالْوُسْطَى». [5: 12]
رقم طبعة با وزير = (994)




আলী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالسَّدَادَ (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে হেদায়েত ও সঠিকতা প্রার্থনা করছি।) হেদায়েত দ্বারা তোমার রাস্তা দেখানো আর ঠিক করা দ্বারা তীর ঠিক করা মনে রাখিও।” আলী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আল্লাহর নাবী (সা.) আমাকে রেশম মিশ্রিত কাপড় এবং রেশমের জীন ব্যবহার করা এবং তর্জনী ও মধ্যমায় আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন।”[1]



[1] আত তায়ালিসী: ১/২৫৭; মুসনাদ আহমাদ: ১/১৩৮; সহীহ মুসলিম: ২৭২৫; আবূ দাঊদ: ৪২২৫; নাসাঈ: ৮/১৭৭; তিরমিযী: ১৭৮৬; ইবনু মাজাহ: ৩৬৪৮; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ৩১৪৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আন নাসাঈ: ৪৮০৯ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن النسائي» (4809 و 4969): م (8/ 83).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير عاصم، فمن رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (999)


999 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ الطَّائِيُّ بِمَنْبَجٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ طَاوُوسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعَلِّمُهُمْ هَذَا [ص:281] الدُّعَاءَ كَمَا يُعَلِّمُهُمُ السُّورَةَ مِنَ الْقُرْآنِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ الْمَسِيحِ الدَّجَّالِ». [1: 104]
رقم طبعة با وزير = (995)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে এই দু‘আটি ঠিক সেভাবে শিক্ষা দিতেন, যেভাবে তিনি তাদেরকে কুরআন শিক্ষা দিতেন, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ الْمَسِيحِ الدجال (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই জাহান্নামের আযাব থেকে, আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের আযাব থেকে, আমি আপনার কাছে আশ্রয় চাই জীবন ও মরণের ফিতনা থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই মাসিহ আদ দাজ্জাল থেকে।)[1]



[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ১৩৬৪; মুয়াত্তা ইমাম মালিক: ১/২১৫; মুসনাদ আহমাদ: ১/২৪২; সহীহ মুসলিম: ৫৯০; আবূ দাঊদ: ১৫৪২; ইমাম ‍বুখারী, আদাবুল মুফরাদ: ৬৯৪; ইবনু মাজাহ: ৩৮৪০; আত তাবারানী আল কাবীর: ১২১৫৯। আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ৯৪১ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (941 / التحقيق الثاني): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير أبي الزبير - وهو محمد بن مسلم بن تدرس- فمن رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (1000)


1000 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، قَالَ: أَخْبَرَنَا خَالِدٌ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: بَيْنَمَا نَحْنُ فِي حَائِطٍ لِبَنِي النَّجَّارِ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , وَهُوَ عَلَى بَغْلَةٍ، فَحَادَتْ بِهِ بَغْلَتُهُ، [ص:282] فَإِذَا فِي الْحَائِطِ أَقْبُرٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَعْرِفُ هَؤُلَاءِ الْأَقْبُرَ؟ »، فَقَالَ رَجُلٌ: أَنَا يَا رَسُولَ اللَّهِ , قَالَ: «مَا هُمْ؟ »، قَالَ: مَاتُوا فِي الشِّرْكِ، قَالَ: «لَوْلَا أَنْ لَا تَدَافَنُوا، لَدَعَوْتُ اللَّهَ أَنْ يُسْمِعَكُمْ عَذَابَ الْقَبْرِ الَّذِي أَسْمَعُ مِنْهُ , إِنَّ هَذِهِ الْأُمَّةَ تُبْتَلَى فِي قُبُورِهَا» , ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ، فَقَالَ: «تَعَوَّذُوا بِاللَّهِ مِنْ عَذَابِ النَّارِ، وَعَذَابِ الْقَبْرِ، وَتَعَوَّذُوا بِاللَّهِ مِنَ الْفِتَنِ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ، تَعَوَّذُوا بِاللَّهِ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ». [1: 104]
رقم طبعة با وزير = (996)




আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা একবার বানু নাজ্জার গোত্রের একটি বাগানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে ছিলাম, এসময় তিনি একটি খচ্চরের উপর আরোহী ছিলেন, অতঃপর তাঁর খচ্চর তাঁকে নিয়ে চলছিল। এসময় বাগানে কিছু দেখা গেলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এই কবরগুলোকে কে চিনে?” তখন এক ব্যক্তি বললো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি চিনি।” তিনি বললেন, “ওদের অবস্থা কী?” জবাবে সে লোক বললো, “ওরা শিরক অবস্থায় মারা গেছে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যদি এই আশংকা না থাকতো যে, তোমরা পরস্পরকে দাফন করবে না, তবে আমি আল্লাহর কাছে দু‘আ করতাম যেন তিনি তোমাদেরকে কবরের আযাব শুনিয়ে দেন, যা আমি শুনতে পাচ্ছি! নিশ্চয়ই এই উম্মতকে কবরে পরীক্ষা করা হবে।” তারপর তিনি আমাদের মুখোমুখী হলেন এবং বললেন, “তোমরা আল্লাহর কাছে জাহান্নামের আযাব এবং কবরের আযাব থেকে পানাহ চাও, তোমরা আল্লাহর কাছে প্রকাশ্য ও অপ্রকাশ্য সব ধরণের ফিতনা থেকে আশ্রয় চাও, তোমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও।”[1]




[1] মুসনাদ আহমাদ: ৫/১৯০; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৩৬১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/১৮৫; সহীহ মুসলিম: ২৮৬৭; আত তাবারানী আল কাবীর: ৪৭৮৫। আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৯৯৬ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وخالد: هو ابن عبد الله الواسطي، وأبو نضرة إسمه: المنذر بن مالك.









সহীহ ইবনু হিব্বান (1001)


1001 - سَمِعْتُ الْحُسَيْنَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْقَطَّانَ بِالرَّقَّةِ، يَقُولُ: سَمِعْتُ إِسْحَاقَ بْنَ مُوسَى الْأَنْصَارِيَّ، يَقُولُ: سَمِعْتُ أَنَسَ بْنَ عِيَاضٍ، يَقُولُ: سَمِعْتُ مُوسَى بْنَ عُقْبَةَ، يَقُولُ: سَمِعْتُ أُمَّ خَالِدٍ بِنْتَ [خَالِدِ بْنِ] سَعِيدِ بْنِ الْعَاصِ، تَقُولُ: «سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَعِيذُ بِاللَّهِ مِنْ عَذَابِ الْقَبْرِ» وَلَمْ أَسْمَعْ أَحَدًا [ص:283] يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيْرَهَا. [5: 12]
رقم طبعة با وزير = (997)




‍উম্মু খালিদ বিন বিনতু খালিদ বিন সা‘ঈদ বিন আস রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কবরের আযাব থেকে আশ্রয় চাইতে শুনেছি।”



অধঃস্তন রাবী মুসা বিন উকবাহ বলেন, আমি তাকে ছাড়া অন্য কারো কাছে শুনিনি যে, তিনি বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে হাদীস শুনেছি।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৭৪৩; হুমাইদী: ৩৩৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/১৯৩; মুসনাদ আহমাদ: ৬/৩৬৪; সহীহ আল বুখারী: ১৩৭৬; নাসাঈ আল কুবরা: ১১/২৬৯। আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৯৯৭ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ (6364).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (1002)


1002 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ أَبِي مَعْشَرٍ أَبُو عَرُوبَةَ بِحَرَّانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ، عَنْ زَيْدِ بْنِ أَبِي [أُنَيْسَةَ، عَنْ أَبِي] * إِسْحَاقَ، عَنْ مُجَاهِدٍ أَبِي الْحَجَّاجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: مَا صَلَّى نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعًا أَوِ اثْنَتَيْنِ إِلَّا سَمِعْتُهُ يَدْعُو: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ النَّارِ , وَمِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ فِتْنَةِ الصَّدْرِ وَسُوءِ الْمَحْيَا وَالْمَمَاتِ». [5: 12]
رقم طبعة با وزير = (998)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এমন কোন চার রাকা‘আত বা দুই রাকা‘আত সালাত আদায় করতে দেখি নাই যাতে আমি তাঁকে এই দু‘আটি পড়তে শুনি নাই, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ النَّارِ وَمِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ فِتْنَةِ الصَّدْرِ وَسُوءِ الْمَحْيَا والممات (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, বক্ষের ফিতনা থেকে এবং মন্দ জীবন ও মরণ থেকে।)[1]



[1] এই হাদীসের তাখরীজ ১০১৪ ও ১০১৫ হাদীসের তাখরীজের সময় করা হবে ইনশাআল্লাহ। আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৯৯৮ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وانظر ما يأتي (1014)، (1015). * [أُنَيْسَةَ، عَنْ أَبِي] قال الشيخ: ما بين المعقوفين سقط من الأصل. تنبيه!! رقم (1014) = (1018) من «طبعة المؤسسة». رقم (1015) = (1019) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، رجاله ثقات رجال الصحيح خلا محمد بن وهب بن أبي كريمة، وهو صدوق، وأبوعبد الرحيم: هو خالد بن يزيد أو ابن أبى يزيد الحراني، وأبو إسحاق: هو السبيعي، وسيورده المؤلف برقمي (1018) و (1019) من طريقين آخرين عن أبي هريرة، بنحوه. وفى الباب عن عمر سياتي برقم (1024).









সহীহ ইবনু হিব্বান (1003)


1003 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ بِبَيْتِ الْمَقْدِسِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، قَالَ: حَدَّثَنِي جَعْفَرُ بْنُ عِيَاضٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «تَعَوَّذُوا بِاللَّهِ مِنَ الْفَقْرِ وَالذِّلَّةِ، وَأَنْ تَظْلِمَ أَوْ تُظْلَمَ». [1: 104]
رقم طبعة با وزير = (999)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও দরিদ্রতা থেকে, লাঞ্চনা থেকে এবং অন্যের উপর যুলম করা অথবা যুলমের শিকার হওয়া থেকে।”[1]



[1] নাসাঈ: ৮/২৬১; ইবনু মাজাহ: ৩৮৪২; হাকিম: ১/৫৩১। আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৩/৩৫৫, ৩৫৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (3/ 355 - 356).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، جعفر بن عياض لم يوثقه غير المؤلف 4/ 105، ولم يرو عنه سوى إسحاق بن عبد الله، وباقي رجاله ثقات، وقد صرح الوليد بالسماع.









সহীহ ইবনু হিব্বান (1004)


1004 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ [حُمَيْدٍ، عَنْ] * عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا هَؤُلَاءِ الْكَلِمَاتِ كَمَا تُعَلَّمُ الْكِتَابَةُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوذُ [ص:285] بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَعَذَابِ الْقَبْرِ». [1: 104]
رقم طبعة با وزير = (1000)




সা‘দ বিন আবী ওয়াক্কাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে এই বাক্যগুলি শিক্ষা দিতেন, যেভাবে তিনি আমাদেরকে লেখা শিক্ষা দিতেন, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَأَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوذُ بك من فتنة الدنيا وعذاب القبر (হে আল্লাহ, নিশ্চয়িই আমি আপনার কাছে আশ্রয় চাই কৃপণতা থেকে, আমি আপনার কাছে আশ্রয় চাই ভীরুতা থেকে, আমি আপনার কাছে আশ্রয় চাই অতিশয় বার্ধক্য থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই দুনিয়ার ফিতনা ও কবরের আযাব থেকে।)[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/১৮৮; সহীহ আল বুখারী: ৬৩৯০; মুসনাদ আহমাদ: ১/১৮৩; নাসাঈ: ৮/২৫৬; তিরমিযী: ৩৫৬৭। আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩৯৩৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3937): خ. * [حُمَيْدٍ، عَنْ] قال الشيخ: ما بين المعقوفتين سقط من الأصل.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، رجاله ثقات رجال الشيخين غير عبيدة بن حميد، فمن رجال البخاري وقد توبع.









সহীহ ইবনু হিব্বান (1005)


1005 - أَخْبَرَنَا بَكْرُ بْنُ أَحْمَدَ بْنِ سَعِيدٍ الطَّاحِيُّ الْعَابِدُ بِالْبَصْرَةِ، قَالَ: حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيِّ بْنِ نَصْرٍ، قَالَ: حَدَّثَنَا الْمُقْرِئُ، قَالَ: [ص:286] حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ الْأَعْرَجُ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا سَمِعْتُمْ أَصْوَاتَ الدِّيَكَةِ، فَإِنَّهَا رَأَتْ مَلَكًا، فَاسْأَلُوا اللَّهَ، وَارْغَبُوا إِلَيْهِ، وَإِذَا سَمِعْتُمْ نُهَاقَ الْحَمِيرِ، فَإِنَّهَا رَأَتْ شَيْطَانًا، فَاسْتَعِيذُوا بِاللَّهِ مِنْ شَرِّ مَا رَأَتْ». [1: 104]
رقم طبعة با وزير = (1001)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমরা মোরগের আওয়াজ শুনবে, নিশ্চয়ই সে এসময় ফেরেস্তাদের দেখতে পায়, অতএব তখন তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করবে এবং তাঁর কাছে তোমরা আগ্রহী হবে। আর যখন তোমরা গাধার আওয়াজ শুনবে, নিশ্চয় সে (এসময়) শয়তানকে দেখতে পায়, কাজেই তখন তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাইবে সে যা দেখেছে তার অনিষ্টতা থেকে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/৩২১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/৪২০; সহীহ বুখারী: ৩৩০৩; সহীহ মুসলিম: ২৭২৯; আবূ দাঊদ: ৫১০২; তিরমিযী: ৩৪৫৯; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ১২৩৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৩৩৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩১৮৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3183): ق دون قوله: «وارغبوا إليه».




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيحين، والمقرىء: هو عبد الله بن يزيد العدوي أبو عبد الرحمن.









সহীহ ইবনু হিব্বান (1006)


1006 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ طَلْحَةَ الْيَرْبُوعِيُّ، قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، [ص:287] عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَأَى فِي السَّمَاءِ غُبَارًا أَوْ رِيحًا تَعَوَّذَ بِاللَّهِ مِنْ شَرِّهِ، فَإِذَا أَمْطَرَتْ، قَالَ: «اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا». [5: 12]
رقم طبعة با وزير = (1002)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন আকাশে ধুলা অথবা বাতাস দেখতেন, তখন তিনি আল্লাহর কাছে তার অনিষ্টতা থেকে আশ্রয় চাইতেন। অতঃপর যখন বৃষ্টি হতো, তখন বলতেন, اللهم صيِّباً نافعاً (হে আল্লাহ, উপকারী বৃষ্টি বর্ষন করুন।)[1]



[1] মুসনাদ আহমাদ: ৬/২২২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে “ধুলা” অংশ ব্যতীত বাকী অংশ সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩১৮৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (1521 / التحقيق الثاني)؛ إلا قوله «غبارا» فإنه منكر - «الصحيحة» (2757).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، إسناده ضعيف، يحيي بن طلحة اليربوعي: لين الحديث، وشريك هو ابن عبد الله القاضي سيىء الحفظ، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (1007)


1007 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ الْقَطَّانُ بِالرَّقَّةِ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ مَرْوَانَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ ثَابِتٍ الزُّرَقِيِّ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «الرِّيحُ مِنْ رَوْحِ اللَّهِ تَأْتِي بِالرَّحْمَةِ، وَتَأْتِي بِالْعَذَابِ، فَلَا تَسُبُّوهَا، وَسَلُوا اللَّهَ خَيْرَهَا، وَاسْتَعِيذُوا مِنْ شَرِّهَا». [1: 104]
رقم طبعة با وزير = (1003)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “বায়ূ আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত, এটি কখন রহমত নিয়ে আসে আবার কখন আযাব নিয়ে আসে। অতএব তোমরা বায়ূকে গালি দিবে না, তোমরা আল্লাহর কাছে তার কল্যাণ কামনা করবে এবং তার অনিষ্টতা থেকে আশ্রয় চাইবে।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২১৬; ইবনু মাজাহ: ৩৭২৭; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৭২০; হাকিম: ৪/২৮৫; আবূ দাঊদ: ৫০৯৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৭৫৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2756).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات، إلا، أن الوليد مدلس وقد عنعن، لكى تابعه عليه يحيي القطان ومحمد بن مصعب وغيرهما كما في مصادر التخريج، فالسند صحيح، وثابت الزرقي هو ثابت بن قيس الزرقي.









সহীহ ইবনু হিব্বান (1008)


1008 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: [حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ] (*)، حَدَّثَنَا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، قَالَ: سَمِعْتُ سَلَمَةَ بْنَ الْأَكْوَعِ، يَرْفَعُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: كَانَ إِذَا اشْتَدَّتِ الرِّيحُ، يَقُولُ: «اللَّهُمَّ لَقْحًا لَا عَقِيمًا».
رقم طبعة با وزير = (1004)




সালামাহ বিন আকওয়া রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন বাতাস প্রবল বেগে প্রবাহিত হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, اللهم لَقْحاً لا عَقِيماً (হে আল্লাহ, পানিবাহী বাতাস দিন, পানিবিহীন বাতাস দিয়েন না।)[1]



[1] ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৭১৮; হাকিম: ৪/২৮৫; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ১০/১৩৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২০৫৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2058). (*) قال محمود خليل: قوله: «حدَّثنا أحمد بن عَبْدَة» سقط من المطبوع «ط الرسالة»، و «ط باوزير» وهو ثابت في «عَمل اليومِ والليلة» لابن السُّني (299)، و «إتحاف الخِيرَة المَهَرة» (8329)، و «المطالب العالية» «3381»، من طريق أبى يَعْلَى، الذى رواه عنه ابنُ حِبَّان. وفي «إتحاف المهرة بأطراف العشرة» (5989)، قال ابن حَجَر، ذاكرًا تخريج الحديث: «ابن حبان، في الثاني عشر من الخامس: أخبرنا أبو يَعْلَى , حدَّثنا أحمد بن عَبْدَة، حدثنا المُغِيرَة بن عَبْد الرَّحْمَن، حدَّثنا يَزِيد بن أَبِي عُبَيْد، عنه، (أي عن سَلَمَة)، بهذا. » والمُغِيرَة بن عَبْد الرَّحْمَن مات سنه (186) قبل أن يُولد أبو يَعْلَى بأربعٍ وعشرين سَنَة، فقد وُلد أبو يَعْلَى سنة (210).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن. أحمد بن عبدة الضبي ثقة من رجال مسلم. وقد سقط من الأصل واستدركته من «المطالب العالية» لابن حجر النسخة المسندة الورقة 125، فقد رواه من مسند أبي يعلى الكبير برواية الأصبهانيين، والمغيرة بن عبد الرحمن هو: ابن الحارث بن عبد الله بن عياش المخزومي أبوهاشم المدني روى له البخاري حديثا واحدا متابعة، وهو صدوق، وباقي السند ثقات.









সহীহ ইবনু হিব্বান (1009)


1009 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالْهَرَمِ وَالْبُخْلِ، وَالْجُبْنِ وَعَذَابِ الْقَبْرِ، وَشَرِّ الْمَسِيحِ الدَّجَّالِ». [5: 12]
رقم طبعة با وزير = (1005)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْهَرَمِ وَالْبُخْلِ وَالْجُبْنِ وَعَذَابِ الْقَبْرِ وَشَرِّ المسيح الدجال (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই অক্ষমতা, অলসতা, বার্ধক্য, কৃপণতা, ভীরুতা, কবরের আযাব এবং মাসীহ দাজ্জালের অনিষ্টতা থেকে।)[1]



[1] সহীহ বুখারী: ২৮২৩; আদাবুল ‍মুফরাদ: ৬৭১; নাসাঈ: ৮/২৫৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/১৯০; মুসনাদ আহমাদ: ৩/১১৩; সহীহ মুসলিম: ২৭০৬; আবূ দাঊদ: ১৫৪০; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৩৫৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৭৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1377): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير حماد بن سلمة، فمن رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (1010)


1010 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ: أَخْبَرَنِي حُمَيْدٌ الطَّوِيلُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ، وَالْعَجْزِ وَالْبُخْلِ، وَفِتْنَةِ الْمَسِيحِ، وَعَذَابِ الْقَبْرِ». [5: 12]
رقم طبعة با وزير = (1006)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ وَالْعَجْزِ وَالْبُخْلِ وفتنة المسيح وعذاب القبر (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই অলসতা, অতি বার্ধকতা, অক্ষমতা, কৃপণতা, মাসিহ দাজ্জাল এবং কবরের আযাব থেকে।)[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/১৯১; মুসনাদ আহমাদ: ৩/২০১; নাসাঈ: ৮/২৬০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৭৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق مكرر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، يحيي المقابرى من رجاله، وباقي السند على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1011)


1011 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ بِحَرَّانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، [ص:291] عَنْ أَبِيهِ، عَنْ نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ كَانَ يَدْعُو بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ: «أَعُوذُ بِاللَّهِ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوذُ بِاللَّهِ مِنَ الْبُخْلِ وَالْجُبْنِ، وَأَعُوذُ بِاللَّهِ مِنْ فِتْنَةِ الصَّدْرِ، وَبَغْيِ الرِّجَالِ». [5: 12]
رقم طبعة با وزير = (1007)




সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই বাক্যগুলি দ্বারা দু‘আ করতেন, أَعُوذُ بِاللَّهِ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوذُ بِاللَّهِ مِنَ الْبُخْلِ وَالْجُبْنِ وَأَعُوذُ بِاللَّهِ من فتنة الصدر وبغي الرجال (আমি আল্লাহর কাছে আশ্রয় চাই অতি বার্ধক্য থেকে, আমি আশ্রয় চাই আল্লাহর কাছে কৃপণতা, ভীরুতা থেকে এবং আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বক্ষের ফিতনা, মানুষের যুলুম থেকে।)[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/১৮৮; সহীহ আল বুখারী: ৬৩৯০; মুসনাদ আহমাদ: ১/১৮৩; নাসাঈ: ৮/২৫৬; তিরমিযী: ৩৫৬৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীক আলা সহীহুল মাওয়ারিদ)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق على صحيح الموارد» آخر (الأدعية).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، محمد بن وهب بن أبي كريمة أبو المعافى الحراني، قال النسائي: لا بأس به، وانفرد بإخراج حديثه من بين الستة، وأورده المؤلف في «الثقات» 9/ 105، وقال: مات بكفر جديا قرية بحران سنة ثلاث وأربعين ومئتين، وباقي رجال الاسناد على شرط الصحيح وأبو عبد الرحيم: اسمه خالد بن يزيد، ويقال: ابن أبي يزيد، وهو المشهور. وقد تقدم برقم (1004).