সহীহ ইবনু হিব্বান
7425 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، [ص:445] وَسَعِيدُ بْنُ عَبْدِ الْجَبَّارِ، قَالَا: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ فِي الْجَنَّةِ سُوقًا يَأْتُونَهُ كُلَّ جُمُعَةٍ فِيهِ كُثْبَانُ الْمِسْكِ، فَتَهِيجُ رِيحُ شَمَالٍ فَتَحْثِي أَوْ فَتَسْفِي فِي وُجُوهِهِمُ الْمِسْكَ، فَيَأْتُونَ أَهْلِيهِمْ، فَيَقُولُونَ لَهُمْ: قَدْ زَادَكُمُ اللَّهُ بَعْدَنَا أَوِ ازْدَدْتُمْ بَعْدَنَا حُسْنًا وَجَمَالًا، فَيَقُولُونَ لَهُمْ: وَأَنْتُمْ قَدْ زَادَكُمُ اللَّهُ بَعْدَنَا حُسْنًا وَجَمَالًا»
رقم طبعة با وزير = (7382)
আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “জান্নাতে একটি বাজার থাকবে, যেখানে জান্নাতীগণ প্রতি জুমু‘আয় গমন করবে। সেখানে থাকবে কস্তুরীর স্তূপ। অতঃপর উত্তর দিক থেকে একটি বাতাস প্রবাহিত হয়ে কস্তুরী উড়িয়ে তাদের মুখমণ্ডল ও কাপড়ের ওপর ছড়িয়ে দেবে। ফলে তারা তাদের স্ত্রী-পরিজনের কাছে এমন অবস্থায় ফিরে আসবে যে, তাদের সৌন্দর্য ও লাবণ্য বহুগুণে বৃদ্ধি পেয়ে গেছে। তখন তাদের স্ত্রী-পরিজনেরা তাদের বলবে: ‘আল্লাহ তাআলা তোমাদেরকে আমাদের থেকে দূর থাকাকালে সৌন্দর্য ও লাবণ্য বৃদ্ধি করে দিয়েছেন।’ উত্তরে তারাও বলবে: ‘আল্লাহ তাআলা তোমাদেরকেও আমাদের থেকে দূর থাকাকালে সৌন্দর্য ও লাবণ্য বহুগুণে বৃদ্ধি করে দিয়েছেন’।”
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3471): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم