সুনান আদ-দারিমী
أَخْبَرَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا شَرِيكٌ عَنْ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَبْدِ اللَّهِ فِي ابْنَةٍ وَابْنَةِ ابْنٍ قَالَ النِّصْفُ وَالسُّدُسُ وَمَا بَقِيَ فَرَدٌّ عَلَى الْبِنْتِ
২৯৮৪. ইবরাহীম (রহঃ) এক কন্যা ও পুত্রের কন্যার (মীরাছ) সম্পর্কে আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, কন্যার জন্য অর্ধেক আর পৌত্রীর জন্য এক ষষ্ঠাংশ। অতঃপর যা বাকী থাকবে তা বোনের দিকে ফিরে আসবে (অর্থাৎ বোন পুনরায় পাবে)।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর বিচ্ছিন্নতার কারণে সনদ যঈফ। (মারফু’ হিসেবে সহীহ।–তাখরীজ দেখুন।–অনুবাদক)
তাথরীজ: ইবনু আবী শাইবা ১১/২৭৭ নং ১১২২৪ সনদ সহীহ; আব্দুর রাযযাক, আল মুসান্নাফ নং ১৯১২৮; বুখারী, ফারাইয ৬৭৪২ মারফু’ হিসেবে।
আমরা এর পূর্ণ তাখরীজ দিয়েছি মুসনাদূল মাউসিলী নং ৫১০৮, ৫২৩৫, ৫২৯৫; সহীহ ইবনু হিব্বান নং ৬০৩৪ তে।
