হাদীস বিএন


সুনান আদ-দারিমী





সুনান আদ-দারিমী (2985)


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ أَنَّهُ أُتِيَ فِي إِخْوَةٍ لِأُمٍّ وَأُمٍّ فَأَعْطَى الْإِخْوَةَ مِنْ الْأُمِّ الثُّلُثَ وَالْأُمَّ سَائِرَ الْمَالِ وَقَالَ الْأُمُّ عَصَبَةُ مَنْ لَا عَصَبَةَ لَهُ




২৯৮৫. আলকামাহ (রহঃ) হতে বর্ণিত, আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু এর নিকট এক ব্যক্তি বৈপিত্রেয় ভাইগণ ও মাতা সম্পর্কে জিজ্ঞাসা করতে এলো, তখন তিনি বৈপিত্রেয় ভাইগণকে দিলেন এক তৃতীয়াংশ এবং মাতাকে দিলেন অবশিষ্ট সমুদয় সম্পদ। আর বললেন, যার আসাবাহ নেই, মা-ই তার আসাবাহ।[1]

[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ। এটি আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু এর থেকে মাওকুফ (তার কথা) হিসেবে বর্ণিত।

তাথরীজ: ইবনু আবী শাইবা ১১/২৭৪ নং ১১২১৩; সাঈদ ইবনু মানসূর নং ১১৭।