হাদীস বিএন


সুনান আদ-দারিমী





সুনান আদ-দারিমী (505)


حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ قَالَ كَتَبَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ إِلَى أَهْلِ الْمَدِينَةِ أَنْ انْظُرُوا حَدِيثَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاكْتُبُوهُ فَإِنِّي قَدْ خِفْتُ دُرُوسَ الْعِلْمِ وَذَهَابَ أَهْلِهِ

تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده صحيح




৫০৫. আব্দুল্লাহ ইবনু দীনার বলেন: উমার ইবনু আব্দুল আযীয মদীনাবাসীদের নিকট লিখে পাঠালেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীসের প্রতি মনোযোগ দাও এবং তা লিখে রাখো। কেননা, আমার আশঙ্কা যে, ইলমের বিলুপ্তি ঘটবে এবং ইলমের বাহকদের মৃত্যু ঘটবে।[1]

[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ।

তাখরীজ: রমহরমুযী, আল মুহাদ্দিসুল ফাসিল নং ৩৪৬; খতীব, তাক্বয়ীদুল ইলম প: ১০৬; আরও দেখুন, আমাদের তাহক্বীক্বকৃত মুসনাদুল হুমাইদী, মুকাদ্দমা, মাজমাউয যাওয়াইদ ২/৪১৮-৪১৯; সুয়ুতী, মিফতাহুল জান্নাহ পৃ: ৩২।