সুনান আদ-দারিমী
সুনান আদ-দারিমী (506)
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنْ أَبِي الْمَلِيحِ قَالَ يَعِيبُونَ عَلَيْنَا الْكِتَابَ وَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى عِلْمُهَا عِنْدَ رَبِّي فِي كِتَابٍ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده صحيح
৫০৬. আবুল মালীহ হতে বর্ণিত, তিনি বলেন: (ইলম) লিপিবদ্ধ করার জন্য আমাদেরকে দোষারোপ করা হয়; কিন্তু আল্লাহ তা’আলাই তো বলেছেন: “এর জ্ঞান রয়েছে আমার রবের নিকট (রক্ষিত) কিতাবে।“[1] (সূরা: ত্বহা: ৫২)
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ।
তাখরীজ: ইবনু আবী শাইবা, ৯/৫১ নং ৬৪৮৭; খতীব, তাক্বয়ীদুল ইলম প: ১১০; ইবনু আব্দুল বার, জামি’ বায়ানিল ইলম নং ৪০৭।
