হাদীস বিএন


সুনান আদ-দারিমী





সুনান আদ-দারিমী (513)


أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَعِيدٍ أَخْبَرَنَا شَرِيكٌ عَنْ لَيْثٍ عَنْ مُجَاهِدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ مَا يُرَغِّبُنِي فِي الْحَيَاةِ إِلَّا الصَّادِقَةُ وَالْوَهْطُ فَأَمَّا الصَّادِقَةُ فَصَحِيفَةٌ كَتَبْتُهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَمَّا الْوَهْطُ فَأَرْضٌ تَصَدَّقَ بِهَا عَمْرُو بْنُ الْعَاصِ كَانَ يَقُومُ عَلَيْهَا

تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده ضعيف من أجل ليث بن أبي سليم




৫১৩. আব্দুল্লাহ ইবনু আমর রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমার জীবনের আশা জাগানো দু’টি বস্তু হলো, ‘আস সাদিকা’[1] (লিখিত হাদীসের সহীফাহ) এবং ‘ওয়াহতু’[2] (তায়েফের নিকটবর্তী একটি স্থান)। আর ‘আস-সাদিকাহ’ হলো সেই সহীফা যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে লিখেছিলাম। আর ‘আল-ওয়াহতু’ হলো: সেই জমি যা আমর ইবনুল আস রাদ্বিয়াল্লাহু আনহু দান করেছিলেন, যেখানে তিনি অবস্থান করতেন।[3]

[1] রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে হাদীস লিপিবদ্ধ করার অনুমতি দানের ফলে ইবনু আমর রা: তাঁর হতে শ্রবণকৃত সকল হাদীসের যে সহীফাটি লিখেছিলেন, সেটিই হলো ‘আস-সাদিকাহ’।

[2] প্রশান্ত ভূমি, তায়েফের নিকটবর্তী একটি স্থান, যেখানে আমর ইবনুল আস রা: এর সম্পত্তি ছিল, আমর রা: এর জন্য-ই এর মর্যাদা ছিল।

[3] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ যঈফ। লাইছ ইবনু আবু সালীম এর কারণে।

তাখরীজ: খতীব, তাক্বয়ীদুল ইলম পৃ: ৮৪, ৮৫; ইবনু আব্দুল বারর, জামি’ বায়ানুল ইলম নং ৩৯৪; দেখুন মুহাদ্দিসুল ফাসিল নং ৩২৩।