হাদীস বিএন


সুনান আদ-দারিমী





সুনান আদ-দারিমী (514)


أَخْبَرَنَا أَبُو عَاصِمٍ أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سُفْيَانَ عَنْ عَمِّهْ عَمْرِو بْنِ أَبِي سُفْيَانَ أَنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ الْخَطَّابِ يَقُولُ قَيِّدُوا الْعِلْمَ بِالْكِتَابِ

تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده ضعيف فيه عنعنة ابن جريج




৫১৪. আমর ইবনু আবু সুফিয়ান হতে বর্ণিত, তিনি উমার ইবনুল খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছেন: তোমরা লিপিবদ্ধ করার মাধ্যমে ইলমকে সংরক্ষণ করে রাখো।[1]

[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ যঈফ। এখানে ইবনু জুরাইজ আন-আন পদ্ধতিতে বর্ণনা করেছেন।

তাখরীজ: ইবনু আবী শাইবা, ৯/৪৯ নং ৬৪৭৮; খতীব, তাক্বয়ীদুল ইলম পৃ: ৮৮; ইবনু আব্দুল বারর, জামি’ বায়ানুল ইলম নং ৩৯৬; রমহরমুযী, আল মুহাদ্দিসুল ফাসিল নং ৩৫৮; হাকিম, ১/১০৬।