মুওয়াত্তা মালিক
2688 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن سُمَيٍّ، مَوْلَى أَبِي بَكْرٍ، عَن أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَن أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ قَالَ: بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ، إِذِ اشْتَدَّ عَلَيْهِ الْعَطَشُ، فَوَجَدَ بِئْرًا، فَنَزَلَ فِيهَا فَشَرِبَ، وَخَرَجَ، فَإِذَا كَلْبٌ يَلْهَثُ، يَأْكُلُ الثَّرَى مِنَ الْعَطَشِ، فَقَالَ الرَّجُلُ: لَقَدْ بَلَغَ هَذَا الْكَلْبَ مِنَ الْعَطَشِ مِثْلُ الَّذِي بَلَغَ مِنِّي، فَنَزَلَ الْبِئْرَ، فَمَلأَ خُفَّهُ، ثُمَّ أَمْسَكَهُ بِفِيهِ، حَتَّى رَقِيَ، فَسَقَى الْكَلْبَ، فَشَكَرَ اللهُ لَهُ، فَغَفَرَ لَهُ، فَقَالُوا: يَا رَسُولَ اللهِ، وَإِنَّ لَنَا فِي الْبَهَائِمِ لأَجْرًا؟ فَقَالَ: فِي كُلِّ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ.
আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
একদা একজন লোক পথ দিয়ে হাঁটছিল, এমতাবস্থায় তার তীব্র পিপাসা পেল। সে একটি কূপ দেখতে পেল। অতঃপর সে তাতে নেমে পানি পান করল এবং উপরে উঠে এল। অতঃপর সে দেখল, একটি কুকুর হাঁপাচ্ছে এবং পিপাসার কারণে ভেজা মাটি খাচ্ছে। লোকটি বলল: আমার যে পরিমাণ পিপাসা লেগেছিল, এই কুকুরটিরও অনুরূপ পিপাসা লেগেছে। এরপর সে কূপটিতে পুনরায় নামল এবং তার চামড়ার মোজাটি পানি দ্বারা পূর্ণ করল। এরপর সে মোজাটি মুখ দিয়ে ধরে উপরে উঠে আসল এবং কুকুরটিকে পানি পান করাল। আল্লাহ্ তার এই কাজটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন।
সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! চতুষ্পদ জন্তুর ক্ষেত্রেও কি আমাদের জন্য সওয়াব রয়েছে? তিনি বললেন: হ্যাঁ, প্রতিটি সজীব কলিজা (প্রাণী) রক্ষায়ই সওয়াব রয়েছে।