মুওয়াত্তা মালিক
2704 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ (1)، عَن عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ، عَن عَبْدِ اللهِ بْنِ عُمَرَ؛ أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ كَانَ يَلْبَسُ خَاتَمًا مِنْ ذَهَبٍ، ثُمَّ قَامَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ فَنَبَذَهُ، وَقَالَ: لاَ أَلْبَسُهُ أَبَدًا، قَالَ: فَنَبَذَ النَّاسُ خَوَاتِمَهُمْ.
_حاشية__________
(1) وهو في رواية أَبِي مُصْعَب الزُّهْرِي، للموطأ (1969)، وسُوَيْد بن سَعِيد (721)، وورد في "مسند الموطأ" 480.
আব্দুল্লাহ ইবনে উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,
নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সোনার আংটি পরিধান করতেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়ালেন এবং সেটি ছুঁড়ে ফেলে দিলেন। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন: ‘আমি এটা কক্ষনো পরিধান করবো না।’
বর্ণনাকারী বলেন, এরপর লোকেরাও তাদের আংটিগুলো ছুঁড়ে ফেলে দিল।