সুনান আল-কুবরা লিন-নাসাঈ
11865 - عَنْ سُوَيْدِ بْنِ نَصْرٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الْمُبَارَكِ، عَنْ عِيسَى بْنِ عُمَرَ، قَالَ: " كَانَ عَمْرو بْنُ عُتْبَةَ بْنِ فَرْقَدٍ يَخْرُجُ عَلَى فَرَسِهِ لَيْلًا، فَيَقِفُ عَلَى الْقُبُورِ، فَيَقُولُ: يَا أَهْلَ الْقُبُورِ، أَقَدْ طُوِيَتِ الصُّحُفُ؟ أَقَدْ رُفِعَتِ الْأَعْمَالُ؟ ثُمَّ يَبْكِي، ثُمَّ يُصْفِنُ بَيْن قَدَمَيْهِ حَتَّى يُصْبِحَ، فَيَرْجِعَ فَيَشْهَدَ صَلَاةَ الصُّبْحِ "
ঈসা ইবনু উমার (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: আমর ইবনু উতবাহ ইবনু ফারক্বাদ (রাহিমাহুল্লাহ) রাতে তাঁর ঘোড়ার পিঠে চড়ে বের হতেন। অতঃপর তিনি কবরগুলোর কাছে গিয়ে দাঁড়াতেন এবং বলতেন: "হে কবরবাসীরা! (তোমাদের আমলনামার) দফতরগুলো কি গুটিয়ে নেওয়া হয়েছে? (তোমাদের) আমলগুলো কি তুলে নেওয়া হয়েছে?" এরপর তিনি কাঁদতেন। অতঃপর তিনি ফজরের আলো ফোটা পর্যন্ত তাঁর দু’পায়ের মাঝে স্থিরভাবে দাঁড়িয়ে (ইবাদতে মগ্ন) থাকতেন। এরপর তিনি ফিরে এসে ফজরের সালাতে যোগদান করতেন।