সুনান আদ-দারাকুতনী
সুনান আদ-দারাকুতনী (4555)
4555 - نا أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُوسَى , نا أَحْمَدُ بْنُ مَنْصُورِ بْنِ سَيَّارٍ الرَّمَادِيُّ , نا عَبْدُ الرَّزَّاقِ , عَنْ مَعْمَرٍ , عَنِ الزُّهْرِيِّ , عَنْ أَبِي سَلَمَةَ , -[416]- عَنْ جَابِرٍ , قَالَ: «إِنَّمَا جَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الشُّفْعَةَ فِي كُلِّ مَا لَمْ يُقْسَمْ , فَإِذَا قُسِمَ وَوَقَعَتِ الْحُدُودُ وَصُرِّفَتِ الطُّرُقُ فَلَا شُفْعَةَ»
জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুফআহ (অগ্রক্রয়াধিকার) রেখেছেন কেবল সেই সব বস্তুর ক্ষেত্রে যা এখনও বণ্টন করা হয়নি। কিন্তু যখন তা বণ্টন করা হবে, সীমানাগুলো নির্ধারণ করা হবে এবং রাস্তাগুলো (ব্যবহারের জন্য) আলাদা করে দেওয়া হবে, তখন আর কোনো শুফআহ (অগ্রক্রয়াধিকার) থাকবে না।