হাদীস বিএন


মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল





মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (1309)


1309 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، قَالَ: سَمِعْتُ حُجَيَّةَ بْنَ عَدِيٍّ، قَالَ: سَمِعْتُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، وَسَأَلَهُ رَجُلٌ عَنِ الْبَقَرَةِ، فَقَالَ: عَنْ سَبْعَةٍ، وَسَأَلَهُ عَنِ الْأَعْرَجِ، فَقَالَ: إِذَا بَلَغَتِ الْمَنْسَكَ، وَسُئِلَ عَنِ الْقَرَنِ، فَقَالَ: لَا يَضُرُّهُ وَقَالَ عَلِيٌّ: " أَمَرَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَشْرِفَ الْعَيْنَ وَالْأُذُنَ "

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده حسن]




আলী ইবনে আবু তালিব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত যে, জনৈক ব্যক্তি তাঁকে (কুরবানির) গরু সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, তা সাত জনের পক্ষ থেকে। এরপর সে তাঁকে খুঁড়িয়ে চলা পশু সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, যখন তা যবেহ করার স্থানে পৌঁছে যায়। তাঁকে শিং ভাঙ্গা পশু সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, এতে কোনো অসুবিধা নেই। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আরও বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাদের আদেশ করেছেন আমরা যেন (কুরবানির পশুর) চোখ ও কান ভালোভাবে পরীক্ষা করে নিই।