হাদীস বিএন


মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল





মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (364)


364 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا سَعِيدٌ، وَعَبْدُ الْوَهَّابِ، عَنْ سَعِيدٍ ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْعَالِيَةِ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ قَالَ: شَهِدَ عِنْدِي رِجَالٌ مَرْضِيُّونَ فِيهِمْ عُمَرُ، وَأَرْضَاهُمْ عِنْدِي عُمَرُ: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ صَلاةٍ بَعْدَ صَلاةِ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَبَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ .

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [ اسناده صحيح رجاله ثقات ]




ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমার নিকট কয়েকজন নির্ভরযোগ্য ব্যক্তি সাক্ষ্য দিয়েছেন যাঁদের মধ্যে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-ও ছিলেন এবং আমার নিকট তাঁদের মাঝে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-ই ছিলেন সবচেয়ে পছন্দনীয়। (তাঁরা সাক্ষ্য দিয়েছেন যে,) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ফজরের সালাতের পর থেকে সূর্যোদয় পর্যন্ত এবং আসরের সালাতের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সালাত আদায় করতে নিষেধ করেছেন।