মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল
মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (365)
365 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ: أَنَّ عُمَرَ خَطَبَ النَّاسَ بِالْجَابِيَةِ، فَقَالَ: نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لُبْسِ الْحَرِيرِ إِلَّا مَوْضِعَ أُصْبُعَيْنِ، أَوْ ثَلاثَةٍ، أَوْ أَرْبَعَةٍ، وَأَشَارَ بِكَفِّهِ .
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [ حديث صحيح رجاله ثقات ]
উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি জাবিয়া নামক স্থানে জনগণের উদ্দেশ্যে ভাষণদানকালে বললেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রেশমি বস্ত্র পরিধান করতে নিষেধ করেছেন; তবে দুই, তিন বা চার আঙুল পরিমাণ জায়গা ব্যতীত। আর তিনি তাঁর হাতের তালু দিয়ে ইশারা করলেন।
