মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল
561 - حَدَّثَنَا بِشْرُ بْنُ شُعَيْبِ بْنِ أَبِي حَمْزَةَ، حَدَّثَنِي أَبِي، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عُبَيْدَ اللهِ بْنَ عَدِيِّ بْنِ الْخِيَارِ أَخْبَرَهُ أَنَّ عُثْمَانَ قَالَ لَهُ : إِنَّ اللهَ بَعَثَ مُحَمَّدًا عَلَيْهِ الصَّلَاة وَالسَّلَامُ بِالْحَقِّ، فَكُنْتُ مِمَّنِ اسْتَجَابَ لِلَّهِ وَلِرَسُولِهِ، وَآمَنَ بِمَا بَعَثَ بِهِ مُحَمَّدًا عَلَيْهِ الصَّلَاة وَالسَّلَامُ، ثُمَّ هَاجَرْتُ الْهِجْرَتَيْنِ، وَنِلْتُ صِهْرَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَبَايَعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَوَاللهِ مَا عَصَيْتُهُ، وَلَا غَشَشْتُهُ، حَتَّى تَوَفَّاهُ اللهُ عَزَّ وَجَلَّ . مسند الإمام أحمد بن حنبل (
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده صحيح على شرط البخاري]
উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: নিশ্চয়ই আল্লাহ মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে সত্যসহ প্রেরণ করেছেন। আর আমি তাদের অন্তর্ভুক্ত ছিলাম যারা আল্লাহ ও তাঁর রাসূলের আহবানে সাড়া দিয়েছেন এবং মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যা নিয়ে প্রেরিত হয়েছেন তার প্রতি ঈমান এনেছেন। এরপর আমি দুই বার হিজরত করেছি এবং রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর জামাতা হওয়ার মর্যাদা লাভ করেছি। আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট বায়আত গ্রহণ করেছি। আল্লাহর শপথ! আল্লাহ আযযা ওয়া জাল্লা তাঁর ওফাত না দেওয়া পর্যন্ত আমি কখনও তাঁর অবাধ্য হইনি এবং তাঁর সাথে কোনো প্রকার প্রতারণা করিনি।
