হাদীস বিএন


সহীহুল জামি





সহীহুল জামি (7941)


7941 - «يا عبد الرحمن بن سمرة! لا تسأل الإمارة فإنك إن أوتيتها عن مسألة وكلت إليها وإن أوتيتها عن غير مسألة أعنت عليها وإذا حلفت على يمين فرأيت غيرها خيرا منها فكفر عن يمينك وائت الذي هو خير» .


تحقيق الشيخ ناصر الدين الألباني:

(صحيح) [حم ق 3] عن عبد الرحمن بن سمرة. الإرواء 2084، 2579.




আব্দুর রহমান ইবনে সামুরা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,) হে আব্দুর রহমান ইবনে সামুরা! তুমি নেতৃত্ব (বা শাসনভার) চেও না। কেননা যদি তুমি চাওয়ার মাধ্যমে তা পাও, তবে তোমাকে তার উপর সোপর্দ করা হবে (আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হবে)। আর যদি না চাইতেই তা পাও, তবে তুমি তার উপর সাহায্যপ্রাপ্ত হবে। আর যখন তুমি কোনো বিষয়ে শপথ করো, অতঃপর তার চেয়ে উত্তম কিছু দেখতে পাও, তখন তোমার শপথের কাফফারা আদায় করো এবং যা উত্তম তা করো।