সিলসিলাতুল আহাদীসিস সহীহাহ
1696 - ` إن للصلاة أولا وآخرا، وإن أول وقت صلاة الظهر حين تزول الشمس وآخر وقتها
حين يدخل وقت العصر، وإن أول وقت صلاة العصر حين يدخل وقتها وإن آخر وقتها
حين تصفر الشمس، وإن أول وقت المغرب حين تغرب الشمس وإن آخر وقتها حين يغيب
الأفق، وإن أول وقت العشاء الآخرة حين يغيب الأفق وإن آخر وقتها حين ينتصف
الليل، وإن أول وقت الفجر حين يطلع الفجر وإن آخر وقتها حين تطلع الشمس `.
أخرجه الترمذي (1 /
নিশ্চয়ই সালাতের একটি শুরু সময় ও একটি শেষ সময় রয়েছে। আর যুহরের সালাতের প্রথম সময় হলো যখন সূর্য হেলে যায় এবং তার শেষ সময় হলো যখন আসরের ওয়াক্ত শুরু হয়। আসরের সালাতের প্রথম সময় হলো যখন এর ওয়াক্ত শুরু হয়, আর তার শেষ সময় হলো যখন সূর্য হলুদ (নিস্তেজ) হয়ে যায়। মাগরিবের প্রথম সময় হলো যখন সূর্য ডুবে যায়, আর তার শেষ সময় হলো যখন দিগন্তের লালিমা অদৃশ্য হয়ে যায়। আর এশার সালাতের প্রথম সময় হলো যখন দিগন্তের লালিমা অদৃশ্য হয়ে যায়, আর তার শেষ সময় হলো যখন রাতের অর্ধেক পেরিয়ে যায়। আর ফজরের প্রথম সময় হলো যখন ফজর (সুবহি সাদিক) উদিত হয়, আর তার শেষ সময় হলো যখন সূর্য উদিত হয়।