হাদীস বিএন


সিলসিলাতুল আহাদীসিস সহীহাহ





সিলসিলাতুল আহাদীসিস সহীহাহ (2531)


2531 - ` ألا أخبركم بأسرع كرة وأعظم غنيمة من هذا البعث؟ رجل توضأ في بيته فأحسن
وضوءه، ثم تحمل إلى المسجد فصلى فيه الغداة، ثم عقب بصلاة الضحى، فقد أسرع
الكرة وأعظم الغنيمة `.
أخرجه أبو يعلى في ` مسنده ` (4 /




উকবাহ ইবন আমির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আমি কি তোমাদেরকে এই (জিহাদের) রণাঙ্গনে প্রেরিত ব্যক্তির চেয়েও দ্রুত প্রত্যাবর্তনকারী এবং বিশাল গনিমা (সওয়াব) লাভকারী ব্যক্তির কথা বলব না? সে হলো এমন ব্যক্তি, যে নিজ গৃহে উত্তমরূপে ওযু করে, অতঃপর মসজিদে গমন করে এবং সেখানে প্রভাতের (ফজর) সালাত আদায় করে, অতঃপর তার পরপরই চাশতের (দুহা’র) সালাত আদায় করে। নিশ্চিতভাবে সে দ্রুত প্রত্যাবর্তন করলো এবং বিশাল সওয়াব লাভ করলো।