সিলসিলাতুল আহাদীসিদ দ্বাঈফাহ ওয়াল মাওদ্বুআহ
(الحياء عشرة أجزاء؛ فتسعة في النساء، وواحد في الرجال، ولولا ذلك ما قوى الرجال على النساء) .
ضعيف جداً
أخرجه الديلمي (2/ 107) عن الحسن بن قتيبة: حدثنا عبيد الله بن زياد النحوي، عن نافع، عن ابن عمر مرفوعاً.
قلت: وهذا إسناد ضعيف جداً؛ الحسن بن قتيبة قال الذهبي:
`هالك، قال الدارقطني: متروك الحديث`.
وعبيد الله بن زياد النحوي؛ لم أعرفه.
(লজ্জা দশটি অংশ। তার মধ্যে নয়টি নারীদের মধ্যে এবং একটি পুরুষদের মধ্যে। আর যদি তা না হতো, তবে পুরুষরা নারীদের উপর শক্তিশালী হতে পারত না।)
যঈফ জিদ্দান (অত্যন্ত দূর্বল)
এটি দায়লামী (2/107) বর্ণনা করেছেন হাসান ইবনু কুতাইবাহ্ হতে: তিনি বলেন, আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন উবাইদুল্লাহ ইবনু যিয়াদ আন-নাহ্বী, নাফি‘ হতে, তিনি ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে মারফূ‘ সূত্রে।
আমি (আলবানী) বলি: আর এই সনদটি যঈফ জিদ্দান (অত্যন্ত দূর্বল)। হাসান ইবনু কুতাইবাহ্ সম্পর্কে যাহাবী (রাহিমাহুল্লাহ) বলেছেন:
‘সে ধ্বংসপ্রাপ্ত (হালিক)।’ দারাকুতনী (রাহিমাহুল্লাহ) বলেছেন: ‘সে মাতরূক আল-হাদীস (পরিত্যক্ত বর্ণনাকারী)।’
আর উবাইদুল্লাহ ইবনু যিয়াদ আন-নাহ্বী; তাকে আমি চিনি না।