হাদীস বিএন


সহীহ মাওয়ারিদুয-যাম-আন





সহীহ মাওয়ারিদুয-যাম-আন (1092)


1092 - عن عائشة، قالت : سابقني النبيّ صلى الله عليه وسلم فسبقته، فلبثنا حتّى إِذا أَرهقني اللحم؛ سابقني فسبقني، فقال [النبي]صلى الله عليه وسلم: `هذه بتلك`.


تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - `الإرواء` (1502)، `آداب الزفاف` (276)، `المشكاة` (3251)، `صحيح أَبي داود` (2323).




আয়েশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে দৌড় প্রতিযোগিতা করলেন। তখন আমি তাঁকে হারিয়ে দিলাম। এরপর আমরা কিছুকাল সেখানে ছিলাম। একপর্যায়ে যখন আমার শরীর ভারী হয়ে গেল (বা, ওজন বেড়ে গেল); তিনি আবার আমার সাথে দৌড় প্রতিযোগিতা করলেন এবং এবার তিনি আমাকে হারিয়ে দিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: ‘এটা সেটার (আগের জেতার) বদলা।’