صحيح موارد الظمآن
Sahih Mawariduz Zam`an
সহীহ মাওয়ারিদুয-যাম-আন
সহীহ মাওয়ারিদুয-যাম-আন (1318)
1318 - عن ابن عباس : أنَّ رسولَ اللهِ صلى الله عليه وسلم خرجَ عليهم وهم جلوس في مجلس، فقال: `ألا أُخبركم بخير النّاس منزلًا؟! `. قالوا: بلى يا رسولَ اللهِ! قال: `رجل آخِذ برأسِ فرسِه في سبيل الله، حتّى عُقِرَتْ أو يقتلَ. أَلا أُخبركم بالذي يليه؟! `. قلنا: بلى يا رسولَ اللهِ! قال: `امرؤٌ معتزلٌ في شِعبٍ يقيم الصلاة، ويؤتي الزكاة، ويعتزل شرور الناسِ. أَفأخبركم بشرِّ الناس؟! `. قلنا: بلى يا رسول الله! قال: `الذي يُسأل باللهِ ولا يعطي به`.
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - `الصحيحة` (255)، `التعليق الرغيب` (2/ 173).
অনুবাদঃ ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে এলেন যখন তারা একটি মজলিসে বসেছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন: "আমি কি তোমাদেরকে সর্বোত্তম মর্যাদার অধিকারী ব্যক্তি সম্পর্কে অবহিত করব না?"
তাঁরা বললেন: "অবশ্যই, হে আল্লাহর রাসূল!"
তিনি বললেন: "ঐ ব্যক্তি যে আল্লাহর পথে তার ঘোড়ার লাগাম ধরে রাখে, যতক্ষণ না ঘোড়াটি আহত হয় অথবা সে (ব্যক্তি) শহীদ হয়ে যায়।"
তিনি আবার বললেন, "আমি কি তোমাদেরকে এরপরের (দ্বিতীয়) ব্যক্তি সম্পর্কে অবহিত করব না?"
আমরা বললাম: "অবশ্যই, হে আল্লাহর রাসূল!"
তিনি বললেন: "ঐ ব্যক্তি যে কোনো গিরিপথে বা নির্জন স্থানে অবস্থান করে, সালাত প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে এবং মানুষের অনিষ্ট থেকে দূরে থাকে।"
তিনি বললেন, "তারপর আমি কি তোমাদেরকে নিকৃষ্টতম ব্যক্তি সম্পর্কে অবহিত করব না?"
আমরা বললাম: "অবশ্যই, হে আল্লাহর রাসূল!"
তিনি বললেন: "ঐ ব্যক্তি, যাকে আল্লাহর নামে কিছু চাওয়া হয়, অথচ সে তা প্রদান করে না।"