সহীহ মাওয়ারিদুয-যাম-আন
সহীহ মাওয়ারিদুয-যাম-আন (1876)
1876 - عن عائشة، أنّها قالت : يا رسولَ الله! من أَزواجُك في الجنّة؟ قال: `أَما إِنّك منهنّ`. قالت: فخيل إِليَّ أنَّ ذلك؛ أنّه لم يتزوج بِكرًا غيري].
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - `الصحيحة` (3011).
আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি (একবার রাসূলুল্লাহকে সাঃ) জিজ্ঞেস করলেন, “হে আল্লাহর রাসূল! জান্নাতে আপনার স্ত্রীগণ কারা?” তিনি (রাসূলুল্লাহ সাঃ) বললেন, “নিশ্চয়ই তুমি তাদের একজন।” আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, “এরপর আমার ধারণা হলো যে, তিনি আমার ব্যতীত অন্য কোনো কুমারী নারীকে বিবাহ করেননি।”