হাদীস বিএন


সহীহ মাওয়ারিদুয-যাম-আন





সহীহ মাওয়ারিদুয-যাম-আন (2002)


2002 - عن ابن عمر : أنَّ رسولَ الله صلى الله عليه وسلم كانَ يقول إِذا تبوّأَ مضجعَه: `الحمد لله الذي كفاني وآواني، [وأَطعمني] وسقاني ؛ الحمد للَّهِ الذي منّ عليّ فأفضل، والحمد للهِ الذي أَعطاني فأجزل، والحمد لله على كلِّ حال. اللهمّ! ربَّ كلِّ شيءٍ! ومالكَ كلّ شيءٍ! وإلهَ كلّ شيءٍ؟! لك كلُّ شيءٍ، أَعوذُ بك من النارِ`.


تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - `التعليقات الحسان` (5513).




ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ শয্যা গ্রহণ করতেন, তখন তিনি বলতেন:

সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাকে যথেষ্ট করেছেন এবং আমাকে আশ্রয় দিয়েছেন, এবং আমাকে আহার করিয়েছেন ও পান করিয়েছেন; সকল প্রশংসা আল্লাহর, যিনি আমার প্রতি অনুগ্রহ করেছেন এবং বড় নিয়ামত দান করেছেন, আর সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাকে বিপুল পরিমাণে দান করেছেন, আর সকল প্রশংসা আল্লাহর জন্য সর্বাবস্থায়। হে আল্লাহ! আপনি সকল বস্তুর রব! আপনি সকল বস্তুর মালিক! এবং আপনি সকল বস্তুর মা‘বূদ (উপাস্য)! সকল কিছু আপনারই জন্য, আমি আপনার নিকট জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই।