হাদীস বিএন


জুযঊ রাফইল ইয়াদাইন ফিস সালাত





জুযঊ রাফইল ইয়াদাইন ফিস সালাত (1)


1 - أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ , حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ , عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ , عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْهَاشِمِيِّ , عَنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ الْأَعْرَجِ , عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ , عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ , رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ يَرْفَعُ يَدَيْهِ إِذَا كَبَّرَ لِلصَّلَاةِ حَذْوَ مَنْكِبَيْهِ , وَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ , وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ , وَإِذَا قَامَ مِنَ الرَّكْعَتَيْنِ فَعَلَ مِثْلَ ذَلِكَ

قَالَ الْبُخَارِيُّ: " وَكَذَلِكَ يُرْوَى عَنْ سَبْعَةَ عَشَرَ نَفْسًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُمْ كَانُوا يَرْفَعُونَ أَيْدِيَهُمْ عِنْدَ الرُّكُوعِ مِنْهُمْ أَبُو قَتَادَةَ الْأَنْصَارِيُّ , وَأَبُو أُسَيْدٍ السَّاعِدِيُّ الْبَدْرِيُّ , وَمُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ الْبَدْرِيُّ , وَسَهْلُ بْنُ سَعْدٍ السَّاعِدِيُّ , وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ -[8]- بْنِ الْخَطَّابِ , وَعَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ الْهَاشِمِيُّ , وَأَنَسُ بْنُ مَالِكٍ خَادِمُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , وَأَبُو هُرَيْرَةَ الدَّوْسِيُّ , وَعَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ , وَعَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ الْقُرَشِيُّ , وَوَائِلُ بْنُ حُجْرٍ الْحَضْرَمِيُّ , وَمَالِكُ بْنُ الْحُوَيْرِثِ , وَأَبُو مُوسَى الْأَشْعَرِيُّ , وَأَبُو حُمَيْدٍ السَّاعِدِيُّ الْأَنْصَارِيُّ وَعُمَرُ بْنُ الْخَطَّابِ , وَعَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ , وَأُمُّ الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُمْ

وَقَالَ الْحَسَنُ , وَحُمَيْدُ بْنُ هِلَالٍ: " كَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْفَعُونَ أَيْدِيَهُمْ

فَلَمْ يَسْتَثْنِ أَحَدًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دُونَ أَحَدٍ , وَلَمْ يَثْبُتْ عِنْدَ أَهْلِ الْعِلْمِ عَنْ أَحَدٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ لَمْ يَرْفَعْ يَدَيْهِ , ,

وَيُرْوَى أَيْضًا عَنْ عِدَّةٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا وَصَفْنَا ,

وَكَذَلِكَ رَوَيْنَاهُ عَنْ عِدَّةٍ مِنْ عُلَمَاءِ مَكَّةَ , وَأَهْلِ الْحِجَازِ , وَالْعِرَاقِ , وَالشَّامِ , وَالْبَصْرَةِ , وَالْيَمَنِ وَعِدَّةٍ مِنْ أَهْلِ خُرَاسَانَ مِنْهُمْ سَعِيدُ بْنُ جُبَيْرٍ , وَعَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ , وَمُجَاهِدٌ , وَالْقَاسِمُ بْنُ مُحَمَّدٍ , وَسَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ , وَعُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ , وَالنُّعْمَانُ بْنُ أَبِي عَيَّاشٍ , وَالْحَسَنُ , وَابْنُ سِيرِينَ , وَطَاوُسٌ , وَمَكْحُولٌ , وَعَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ , وَنَافِعٌ وَعُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ , وَالْحَسَنُ بْنُ مُسْلِمٍ , وَقَيْسُ بْنُ سَعْدٍ , وَعِدَّةٌ كَثِيرَةٌ ,

وَكَذَلِكَ يُرْوَى عَنْ أُمِّ الدَّرْدَاءِ أَنَّهَا كَانَتْ تَرْفَعُ يَدَيْهَا ,

وَقَدْ كَانَ عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ يَرْفَعُ يَدَيْهِ , وَكَذَلِكَ عَامَّةُ أَصْحَابِ ابْنِ الْمُبَارَكِ مِنْهُمْ عَلِيُّ بْنُ الْحَسَنِ , وَعَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ , وَيَحْيَى بْنُ يَحْيَى , وَمُحَدِّثُو أَهْلِ بُخَارَى مِنْهُمْ عِيسَى بْنُ مُوسَى , وَكَعْبُ بْنُ سَعِيدٍ , وَمُحَمَّدُ بْنُ سَلَّامٍ , وَعَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْمُسْنَدِيُّ , وَعِدَّةٌ مِمَّنْ لَا يُحْصَى لِاخْتِلَافِ بَيْنَ مَنْ -[9]- وَصَفْنَا مِنْ أَهْلِ الْعِلْمِ ,

وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ , وَعَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ , وَيَحْيَى بْنُ مَعِينٍ , وَأَحْمَدُ بْنُ حَنْبَلٍ , وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ يُثْبِتُونَ عَامَّةَ هَذِهِ الْأَحَادِيثِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , وَيَرَوْنَهَا حَقًّا , وَهَؤُلَاءِ أَهْلُ الْعِلْمِ مِنْ أَهْلِ زَمَانِهِمْ ,

وَكَذَلِكَ يُرْوَى عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ




আলী বিন আবু তালিব (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন সালাতের (তাকবীরে তাহরিমার) জন্য তাকবীর বলতেন, তখন কাঁধ বরাবর দু'হাত উঠাতেন, যখন তিনি রুকূ’ করার ইচ্ছা পোষণ করতেন। আর যখন রুকূ’ থেকে তাঁর মাথা উঠাতেন তখনও (ঐরুপ করতেন)। আর যখন দু’রাকাআত শেষে (তৃতীয় রাকাআতের জন্য) উঠতেন তখনও অনুরূপ করতেন।”



বুখারী বলেছেন: “এমনিভাবে সতেরোজন সাহাবী থেকে বর্ণিত আছে যে, তাঁরা রুকূ‘র সময় হাত তুলতেন। তাঁদের মধ্যে আবূ কাতাদা আল-আনসারী, আবূ উসাইদ আস-সা‘ইদী আল-বাদরী, মুহাম্মাদ ইবন মাসলামা আল-বাদরী, সাহল ইবন সা‘দ আস-সা‘ইদী, আবদুল্লাহ ইবন উমার ইবনুল খাত্তাব, আবদুল্লাহ ইবন আব্বাস ইবন আবদিল মুত্তালিব আল-হাশিমী, আনাস ইবন মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর খাদিম, আবূ হুরাইরা আদ-দাওসী, আবদুল্লাহ ইবন আমর ইবনিল ‘আস, আবদুল্লাহ ইবন যুবাইর ইবনিল ‘আওয়াম আল-কুরাশী, ওয়াইল ইবন হুজর আল-হাদরামী, মালিক ইবনুল হুওয়াইরিস, আবূ মূসা আল-আশ‘আরী, আবূ হুমাইদ আস-সা‘ইদী আল-আনসারী, উমার ইবনুল খাত্তাব, আলী ইবন আবী তালিব এবং উম্মুদ দারদা রাদিয়াল্লাহু তা‘আলা ‘আনহুম।”

হাসান এবং হুমাইদ ইবন হিলাল বলেছেন: “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর সাহাবীগণ হাত তুলতেন।”

তাঁরা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর কোনো সাহাবীকে এর বাইরে রাখেননি, আর বিজ্ঞ আলিমদের কাছে এমন কোনো সাহাবী থেকে সহীহভাবে প্রমাণিত নেই যে তিনি হাত তুলতেন না।

আর আমরা যা বর্ণনা করেছি তা আরও কয়েকজন সাহাবী থেকেও বর্ণিত।

এমনিভাবে মক্কার বিদ্বান, হিজায, ইরাক, শাম, বসরা, ইয়ামান এবং খোরাসানের অনেকের কাছ থেকে আমরা এটা বর্ণনা করেছি। তাঁদের মধ্যে সাঈদ ইবন জুবাইর, আতা ইবন আবী রাবাহ, মুজাহিদ, কাসিম ইবন মুহাম্মাদ, সালিম ইবন আবদুল্লাহ ইবন উমার ইবনিল খাত্তাব, উমার ইবন আবদিল আযীয, নু‘মান ইবন আবী আইয়াশ, হাসান, ইবন সীরীন, তাউস, মাকহূল, আবদুল্লাহ ইবন দীনার, নাফি‘, উবাইদুল্লাহ ইবন উমার, হাসান ইবন মুসলিম, কায়স ইবন সা‘দ এবং আরও অনেকে।

এমনিভাবে উম্মুদ দারদা থেকে বর্ণিত যে, তিনি হাত তুলতেন।

আবদুল্লাহ ইবনুল মুবারক হাত তুলতেন, তাঁর অধিকাংশ সঙ্গীও তাই করতেন। তাঁদের মধ্যে আলী ইবনুল হাসান, আবদুল্লাহ ইবন উসমান, ইয়াহইয়া ইবন ইয়াহইয়া, বোখারার মুহাদ্দিসগণ যেমন ঈসা ইবন মূসা, কা‘ব ইবন সা‘ইদ, মুহাম্মাদ ইবন সাল্লাম, আবদুল্লাহ ইবন মুহাম্মাদ আল-মুসনাদী এবং আরও অগণিত যাদের সংখ্যা গণনা করা যায় না, আমরা যাদের বর্ণনা করেছি তাদের মধ্যে মতভেদের কারণে।

আবদুল্লাহ ইবন যুবাইর, আলী ইবন আবদুল্লাহ, ইয়াহইয়া ইবন মা‘ঈন, আহমাদ ইবন হাম্বল, ইসহাক ইবন ইবরাহীম এই হাদীসগুলোর অধিকাংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম থেকে সহীহ মনে করতেন এবং সত্য বলে গ্রহণ করতেন। এরা তাঁদের যুগের বিজ্ঞ আলিম।

এমনিভাবে আবদুল্লাহ ইবন উমার ইবনিল খাত্তাব থেকেও বর্ণিত।









জুযঊ রাফইল ইয়াদাইন ফিস সালাত (2)


2 - أَخْبَرَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ , حَدَّثَنَا سُفْيَانُ , حَدَّثَنَا الزُّهْرِيُّ , عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ , عَنْ أَبِيهِ قَالَ: " رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْفَعُ يَدَيْهِ إِذَا كَبَّرَ , وَإِذَا رَكَعَ , وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ , وَلَا يَفْعَلُ ذَلِكَ بَيْنَ السَّجْدَتَيْنِ،

قَالَ عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ - وَكَانَ أَعْلَمَ زَمَانِهِ -: رَفْعُ الْأَيْدِي حَقٌّ عَلَى الْمُسْلِمِينَ بِمَا رَوَى الزُّهْرِيُّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ




সালেম বিন আব্দুল্লাহ হতে বর্ণিতঃ

তিনি তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে (সালাতে) দু'হাত উত্তোলন করতে দেখেছি। যখন তিনি (তাকবীরে তাহরিমার জন্য) তাকবীর বলতেন, যখন রুকূ’ করতেন ও যখন রুকূ’ থেকে মাথা উঠাতেন। কিন্তু তিনি দু' সাজদাহর মাঝে এমনটি করতেন না।আলী বিন আবদুল্লাহ- যিনি তৎকালীন সময়ে বড় বিদ্বান ছিলেন, তিনি বলেন, যুহরী সালেম হতে, তিনি তার পিতা হতে বর্ণনা করেছেন, রাফ্‌উল ইয়াদায়ন প্রতিটি মুসলিমদের জন্য অপরিহার্য বিষয়।









জুযঊ রাফইল ইয়াদাইন ফিস সালাত (3)


3 - حَدَّثَنَا مُسَدَّدٌ , حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ , حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ , حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو قَالَ: شَهِدْتُ أَبَا حُمَيْدٍ فِي عَشَرَةٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَحَدُهُمْ أَبُو قَتَادَةَ بْنُ رِبَعِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: " أَنَا أَعْلَمُكُمْ بِصَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , قَالُوا كَيْفَ؟ فَوَاللَّهِ مَا كُنْتَ أَقْدَمَنَا لَهُ صُحْبَةً , وَلَا أَكْثَرَنَا لَهُ تِبَاعَةً , قَالَ: بَلْ رَاقَبْتُهُ , قَالُوا: فَاذْكُرْ قَالَ: كَانَ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ رَفَعَ يَدَيْهِ , وَإِذَا رَكَعَ , وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ , وَإِذَا قَامَ مِنَ الرَّكْعَتَيْنِ فَعَلَ مِثْلَ ذَلِكَ. "




মুহাম্মাদ বিন আমর হতে বর্ণিতঃ

তিনি বলেন, আমি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর দশজন সাহাবীসহ আবু হামিদের নিকট ছিলাম, আবু কাতাদা তাঁদেরই একজন, তিনি বলেন, আমি তোমাদের মধ্যে আল্লাহর রাসূলের সালাত বিষয়ে বেশি জানি। তারা বললেন, কী রকম? আল্লাহর কসম! তুমিতো আমাদের চেয়ে বেশি সাহচর্য লাভ করনি। আর অনুসরণে আমাদের চেয়ে বেশি অগ্রগামীও ছিলে না। তিনি বললেন, কিন্তু আমি তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতাম। তারা বলল, তার বর্ণনা দাও। তিনি বললেন, তিনি যখন সালাতের জন্য দাঁড়াতেন তাঁর দু'হাত উঠাতেন, যখন রুকূ’তে যেতেন ও রুকূ’ থেকে মাথা উঠাতেন, আর যখন তিনি দুরাকাআত শেষে (তৃতীয় রাকাআতের জন্য) দাঁড়াতেন তখনও অনুরূপ করতেন।”









জুযঊ রাফইল ইয়াদাইন ফিস সালাত (4)


4 - قَالَ الْبُخَارِيُّ: " سَأَلْتُ أَبَا عَاصِمٍ عَنْ حَدِيثِ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ فَعَرَفَهُ.

فَحَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ , عَنْهُ حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ , حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَطَاءٍ قَالَ: شَهِدْتُ أَبَا حُمَيْدِ فِي -[11]- عَشَرَةٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَدُهُمْ أَبُو قَتَادَةَ بْنُ رِبْعِيٍّ قَالَ: " أَنَا أَعْلَمُكُمْ بِصَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ مِثْلَهُ، فَقَالُوا كُلُّهُمْ: صَدَقْتَ




মুহাম্মাদ বিন আমর হতে বর্ণিতঃ

তিনি বলেন, আমি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর দশজন সাহাবীসহ আবু হামিদের নিকট ছিলাম, আবু কাতাদা তাঁদেরই একজন, তিনি বলেন, আমি তোমাদের মধ্যে আল্লাহর রাসূলের সালাত বিষয়ে বেশি জানি। তারপর তিনি অনুরুপ বর্ণনা করলেন, তাদের সকলেই বললেনঃ তুমি সত্যই বলেছো।









জুযঊ রাফইল ইয়াদাইন ফিস সালাত (5)


5 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ , حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو , حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ , حَدَّثَنِي عَبَّاسُ بْنُ سَهْلٍ قَالَ: اجْتَمَعَ أَبُو حُمَيْدٍ , وَأَبُو أُسَيْدٍ , وَسَهْلُ بْنُ سَعْدٍ , وَمُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ فَذَكَرُوا صَلَاةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ أَبُو حُمَيْدٍ: أَنَا أَعْلَمُكُمْ بِصَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَامَ فَكَبَّرَ فَرَفَعَ يَدَيْهِ، ثُمَّ رَفَعَ يَدَيْهِ حِينَ كَبَّرَ لِلرُّكُوعِ , ثُمَّ رَكَعَ فَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ "




আব্বাস বিন সাহল হতে বর্ণিতঃ

তিনি বলেন, আবু হুমাইদ, আবু উসাইদ ও মুহাম্মদ বিন মাসলমাহ (রাবীত্রয়) একত্রিত হয়ে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সালাতের বর্ণনা দিলেন। অতঃপর আবু হুমাইদ বললেন, আমি তোমাদের মধ্যে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সালাত সম্পর্কে বেশি জানি। তিনি (সালাতের জন্য) দাঁড়িয়ে আল্লাহু আকবার বলতেন, তখন তাঁর দু' হাত উঠাতেন, এরপর যখন তিনি রুকূ’’র জন্য আল্লাহু আকবার বলতেন তখন দু'হাত উঠাতেন, এরপর তিনি (যখন) রুকূ’ করতেন, তখন তার দু'হাত তাঁর দু'হাঁটুর উপর স্থাপন করতেন”









জুযঊ রাফইল ইয়াদাইন ফিস সালাত (6)


6 - حَدَّثَنَا عُبَيْدُ بْنُ يَعِيشَ , حَدَّثَنَا يُونُسُ بْنُ بُكَيْرٍ , أَخْبَرَنَا ابْنُ إِسْحَاقَ , عَنِ الْعَبَّاسِ بْنِ سَهْلِ السَّاعِدِيِّ قَالَ: كُنْتُ بِالسُّوقِ مَعَ أَبِي قَتَادَةَ , وَأَبِي أُسَيْدٍ , وَأَبِي حُمَيْدٍ كُلُّهُمْ يَقُولُ:: أَنَا أَعْلَمُكُمْ بِصَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالُوا لِأَحَدِهِمْ: صَلِّ. فَكَبَّرَ ثُمَّ قَرَأَ ثُمَّ كَبَّرَ وَرَفَعَ , فَقَالُوا: أَصَبْتَ صَلَاةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "




আল আব্বাস আস সাঈদী হতে বর্ণিতঃ

আল আব্বাস আস সাঈদী থেকে আমাদেরকে খবর দিচ্ছেন, তিনি বলেন, আমি আবু কাতাদা, আবু উসাইদ ও আবু হুমাইদ এর সঙ্গে বাজারে অবস্থান করছিলাম, এমতাবস্থায় তারা সকলেই বলল, “আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সালাত সম্পর্কে তোমাদের চেয়ে বেশি জানি। তখন তাদের একজন (আবু উসাইদকে) বললেন, তুমি সালাত আদায় কর। তখন তিনি তাকবীর দিয়ে কিরাআত পাঠ করলেন, এরপর পুনরায় তাকবীর দিয়ে দু'হাত উঠালেন, এরপর তারা (তিনজন) বললেন, তুমি সঠিকভাবেই রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সালাত আদায় করেছ।”









জুযঊ রাফইল ইয়াদাইন ফিস সালাত (7)


7 - حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ , وَسُلَيْمَانُ بْنُ حَرْبٍ قَالَا: أَخْبَرَنَا شُعْبَةُ , عَنْ قَتَادَةَ , عَنْ نَصْرِ بْنِ عَاصِمٍ , عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَبَّرَ رَفَعَ يَدَيْهِ , وَإِذَا رَكَعَ وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ "




মালিক ইবনুল হুওয়াইরিস হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকবীর (তাহরীমা) দিয়ে দু'হাত উঠাতেন, আর যখন রুকূ’ করতেন ও রুকূ’ থেকে মাথা উঠাতেন তখনও দু’হাত উঠাতেন।”









জুযঊ রাফইল ইয়াদাইন ফিস সালাত (8)


8 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَوْشَبٍ , حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ , حَدَّثَنَا حُمَيْدٌ , عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْفَعُ يَدَيْهِ عِنْدَ الرُّكُوعِ "




আনাস বিন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি (আনাস (রাঃ)) বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন রুকূ’’ করতেন তখন তিনি তার দু’হাত উঠাতেন।









জুযঊ রাফইল ইয়াদাইন ফিস সালাত (9)


9 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ , حَدَّثَنَا ابْنُ أَبِي الزِّنَادِ , عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ , عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ الْأَعْرَجِ , عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ , عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ الْمَكْتُوبَةِ كَبَّرَ , وَرَفَعَ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ , وَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ , وَيَصْنَعُهُ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ , وَلَا يَرْفَعُ فِي شَيْءٍ مِنْ صَلَاتِهِ , وَهُوَ قَاعِدٌ , وَإِذَا قَامَ مِنَ السَّجْدَتَيْنِ رَفَعَ يَدَيْهِ كَذَلِكَ , وَكَبَّرَ "




আলী বিন আবূ তালিব (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন ফরয সালাত (আদায়ের) উদ্দেশ্যে দাঁড়াতেন, তখন আল্লহু আকবার বলতেন ও তাঁর দু’হাত দু’কাঁধ বরাবর উঠাতেন। এরপর যখন তিনি রুকূ’’ করার ইচ্ছাপোষণ করতেন, তখনও তিনি তা করতেন, এরপর যখন তিনি রুকূ’’ থেকে মাথা উঠাতেন তখনও অনুরূপ করতেন, তিনি তাঁর সালাতে বসাবস্থায় (হাত) উঠাতেন না, আর যখন দু’সাজদা (রাকাআত) শেষ করে দাঁড়াতেন তখনও ঐ ভাবে দু’হাত উঠাতেন আর তাকবীর দিতেন।









জুযঊ রাফইল ইয়াদাইন ফিস সালাত (10)


10 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ الْفَضْلُ بْنُ دُكَيْنٍ , أَنْبَأَنَا قَيْسُ بْنُ سُلَيْمٍ الْعَنْبَرِيُّ قَالَ: سَمِعْتُ عَلْقَمَةَ بْنَ وَائِلِ بْنِ حُجْرٍ , حَدَّثَنِي أَبِي قَالَ: «صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَبَّرَ حِينَ افْتَتَحَ الصَّلَاةَ وَرَفَعَ يَدَيْهِ، ثُمَّ رَفَعَ يَدَيْهِ حِينَ أَرَادَ أَنْ يَرْكَعَ , وَبَعْدَ الرُّكُوعِ»

قَالَ الْبُخَارِيُّ: وَرَوَى أَبُو بَكْرٍ النَّهْشَلِيُّ عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ أَبِيهِ أَنَّ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ رَفَعَ يَدَيْهِ فِي أَوَّلِ التَّكْبِيرِ ثُمَّ لَمْ يَعُدْ بَعْدُ،

وَحَدِيثُ عُبَيْدِ اللَّهِ أَصَحُّ مَعَ أَنَّ حَدِيثَ كُلَيْبٍ هَذَا لَمْ يَحْفَظْ رَفْعَ الْأَيْدِي , وَحَدِيثُ عُبَيْدِ اللَّهِ هُوَ شَاهِدٌ. فَإِذَا رَوَى رَجُلَانِ عَنْ مُحَدِّثٍ قَالَ أَحَدُهُمَا: رَأَيْتُهُ فَعَلَ , وَقَالَ الْآخَرُ: لَمْ أَرَهُ فَعَلَ. فَالَّذِي قَالَ: قَدْ رَأَيْتُهُ فَعَلَ فَهُوَ شَاهِدٌ , وَالَّذِي قَالَ لَمْ يَفْعَلْ فَلَيْسَ هُوَ بِشَاهِدٍ لِأَنَّهُ لَمْ يَحْفَظِ الْفِعْلَ.

وَهَكَذَا قَالَ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ لِشَاهِدَيْنِ شَهِدَا أَنَّ لِفُلَانٍ عَلَى فُلَانٍ أَلْفَ دِرْهَمٍ بِإِقْرَارِهِ , وَشَهِدَ آخَرَانِ أَنَّهُ لَمْ يُقِرَّ بِشَيْءٍ، فَإِنَّهُ يَقْضِي بِقَوْلِ الشَّاهِدَيْنِ اللَّذَيْنِ شَهِدَا بِإِقْرَارِهِ وَيَسْقُطُ مَا سِوَاهُ. وَكَذَلِكَ قَالَ بِلَالٌ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي الْكَعْبَةِ , وَقَالَ الْفَضْلُ بْنُ عَبَّاسٍ لَمْ يُصَلِّ , فَأَخَذَ النَّاسُ بِقَوْلِ بِلَالٍ؛ لِأَنَّهُ شَاهِدٌ , وَلَمْ يَلْتَفِتُوا إِلَى قَوْلِ مَنْ قَالَ: لَمْ يُصَلِّ حِينَ لَمْ يَحْفَظْ.

وَقَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ: ذَكَرْتُ لِلثَّوْرِيِّ حَدِيثَ النَّهْشَلِيِّ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبِ، فَأَنْكَرَهُ




আবূ নুআঈম আল ফযল বিন দুকাইন হতে বর্ণিতঃ

আবূ নুআঈম আল ফযল বিন দুকাইন আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন, কায়স বিন সুলাইম আল আম্বারী আমাদেরকে খবর দিয়েছেন, তিনি বলেন, আমি আলকামা বিন ওয়ায়িল বিন হুজুরকে বর্ণনা করতে শুনেছি, আমার পিতা (ওয়ায়িল বিন হুজুর) আমাকে বলেছেন, আমি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে সালাত আদায় করেছি, তিনি যখন সালাত আরম্ভ করতেন তখন তাকবীর দিতেন ও দু’হাত উঠাতেন। অতঃপর তিনি যখন রুকূ’ করার ইচ্ছাপোষণ করতেন ও রুকূ’র পরে ও দুহাত উঠাতেন।









জুযঊ রাফইল ইয়াদাইন ফিস সালাত (11)


11 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ , أَنْبَأَنَا مَالِكٌ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ , عَنْ أَبِيهِ , أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَانَ يَرْفَعُ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ , وَإِذَا كَبَّرَ لِلرُّكُوعِ , وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ رَفَعَهُمَا كَذَلِكَ , وَكَانَ لَا يَفْعَلُ ذَلِكَ فِي السُّجُودِ»




আবদুল্লাহ বিন ইউসুফ হতে বর্ণিতঃ

আবদুল্লাহ বিন ইউসুফ আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন, তিনি মালিক থেকে, তিনি ইবনু শিহাব থেকে, তিনি সালিম বিন আবদুল্লাহ থেকে, তিনি তাঁর পিতা (আবদুল্লাহ বিন উমার) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন সালাত আরম্ভ করতেন তাঁর দু’হাত কাঁধ বরাবর উঠাতেন, আর যখন রুকূ’’র জন্য তাকবীর বলতেন ও রুকূ’ থেকে মাথা উঠাতেন তখন ও অনুরূপ দু’হাত উঠাতেন। তিনি সাজদায় এরূপ (রাফ্‌উল ইয়াদায়ন) করতেন না।









জুযঊ রাফইল ইয়াদাইন ফিস সালাত (12)


12 - أَخْبَرَنَا أَيُّوبُ بْنُ سُلَيْمَانَ , حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي أُوَيْسٍ , عَنْ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ , عَنِ الْعَلَاءِ , أَنَّهُ سَمِعَ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ أَنَّ أَبَاهُ: «كَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ السُّجُودِ فَأَرَادَ أَنْ يَقُومَ رَفَعَ يَدَيْهِ»




সালিম আব্দুল্লাহ হতে বর্ণিতঃ

সালিম আব্দুল্লাহ, তাঁর পিতা (আবদুল্লাহ ইবনু উমার) যখন সিজদা থেকে মাথা উঠাতেন ও যখন (তাশাহুদের পরে) দাঁড়ানোর ইচ্ছা পোষণ করতেন, তখন রাফ্‌উল ইয়াদায়ন করতেন।









জুযঊ রাফইল ইয়াদাইন ফিস সালাত (13)


13 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ , حَدَّثَنَا اللَّيْثُ , أَخْبَرَنِي نَافِعٌ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ: كَانَ إِذَا اسْتَقْبَلَ الصَّلَاةَ رَفَعَ يَدَيْهِ , وَإِذَا رَكَعَ , وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ , وَإِذَا قَامَ مِنَ السَّجْدَتَيْنِ كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ




নাফে’ হতে বর্ণিতঃ

আবদুল্লাহ ইবনু উমার যখন সালাত শুরু করতেন তখন রাফ্‌উল ইয়াদায়ন করতেন, যখন রুকূ’’ করতেন, যখন রুকূ’ থেকে মাথা উঠাতেন, যখন দু’সাজদাহ (রাকআত) থেকে উঠে দাঁড়াতেন, তখন (তিনি) তাকবীর দিতেন ও রাফ্‌উল ইয়াদায়ন করতেন।









জুযঊ রাফইল ইয়াদাইন ফিস সালাত (14)


14 - حَدَّثَنَا الْحُمَيْدِيُّ , أَنْبَأَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ , قَالَ سَمِعْتُ زَيْدَ بْنَ وَاقِدٍ يُحَدِّثُ عَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ , «كَانَ» إِذَا رَأَى رَجُلًا لَا يَرْفَعُ يَدَيْهِ إِذَا رَكَعَ , وَإِذَا رَفَعَ رَمَاهُ بِالْحَصَى "




নাফে’ হতে বর্ণিতঃ

ইবনু উমার (রাঃ) যখন কোন (অজ্ঞ) ব্যাক্তিকে রুকূ’র সময় ও রুকূ’ থেকে উঠার পর রাফ্‌উল ইয়াদায়ন করতে না দেখতেন, তখন তার দিকে পাথর নিক্ষেপ করতেন।









জুযঊ রাফইল ইয়াদাইন ফিস সালাত (15)


15 - قَالَ الْبُخَارِيُّ: " وَيُرْوَى عَنْ أَبِي بَكْرِ بْنِ عَيَّاشٍ , عَنْ حُصَيْنٍ , عَنْ مُجَاهِدٍ أَنَّهُ لَمْ يَرَ ابْنَ عُمَرَ رَفَعَ يَدَيْهِ إِلَّا فِي -[18]- التَّكْبِيرَةِ الْأُولَى. وَرَوَى عَنْهُ أَهْلُ الْعِلْمِ أَنَّهُ لَمْ يَحْفَظْ مِنِ ابْنِ عُمَرَ إِلَّا أَنْ يَكُونَ ابْنُ عُمَرَ سَهَا كَبَعْضِ مَا يَسْهُو الرَّجُلُ فِي الصَّلَاةِ فِي الشَّيْءِ بَعْدَ الشَّيْءِ كَمَا أَنَّ عُمَرَ نَسِيَ الْقِرَاءَةَ فِي الصَّلَاةِ، وَكَمَا أَنَّ أَصْحَابَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رُبَّمَا يَسْهُونَ فِي الصَّلَاةِ فَيُسَلِّمُونَ فِي الرَّكْعَتَيْنِ , وَالثَّلَاثِ أَلَا تَرَى أَنَّ ابْنَ عُمَرَ كَانَ يَرْمِي مَنْ لَا يَرْفَعُ يَدَيْهِ بِالْحَصَى فَكَيْفَ يَتْرُكُ ابْنُ عُمَرَ شَيْئًا يَأْمُرُ بِهِ غَيْرَهُ , وَقَدْ رَأَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَهُ؟ .

قَالَ الْبُخَارِيُّ: " قَالَ يَحْيَى بْنُ مَعِينٍ حَدِيثُ أَبِي بَكْرٍ عَنْ حُصَيْنٍ إِنَّمَا هُوَ تَوَهُّمٌ مِنْهُ لَا أَصْلَ لَهُ




বুখারী (রহ.) বলেছেন:
আবু বকর ইবনু আইয়্যাশ থেকে হুসাইন, হুসাইন থেকে মুজাহিদ থেকে বর্ণিত যে, তিনি ইবনু উমর (রা.)-কে শুধু প্রথম তাকবিরে হাত উঠাতে দেখেছেন। তবে অন্যান্য বিদ্বানগণ বর্ণনা করেছেন, ইবনু উমর (রা.) থেকে আর কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। হতে পারে ইবনু উমর (রা.) সালাতে ভুল করেছিলেন, যেমন মানুষ সালাতে কখনও এক কাজের পরে অন্য কাজ ভুলে করতে পারে। যেমন ইবনু উমর (রা.) সালাতে কিরাত ভুল পড়তেন, এবং নবী (সা.) এর সাহাবারা কখনও কখনও সালাতে ভুল করতেন, ফলে দুই বা তিন রাকআতে সালাম দিতেন।

তুমি কি দেখ না, যে ইবনু উমর (রা.) যাকে হাত তোলতে দেখতেন না, তাকে পাথর দিয়ে মারতেন? তাহলে ইবনু উমর (রা.) কীভাবে এমন কাজ বাদ দিতেন যা তিনি অন্যদের করতেও বলতেন, অথচ তিনি নবী (সা.)-কে তা করতে দেখেছেন?

বুখারী (রহ.) আরও বলেছেন:
ইয়াহইয়া ইবনু মাঈন বলেছেন,









জুযঊ রাফইল ইয়াদাইন ফিস সালাত (16)


16 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ , حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ مُسْهِرٍ , حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْعَلَاءِ بْنِ زَبْرٍ , حَدَّثَنَا عَمْرُو بْنُ الْمُهَاجِرِ قَالَ: " كَانَ عَبْدُ اللَّهِ بْنُ عَامِرٍ يَسْأَلُنِي أَنْ أَسْتَأْذِنَ لَهُ عَلَى عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ فَاسْتَأْذَنْتُ لَهُ عَلَيْهِ فَقَالَ: الَّذِي جَلْدَ أَخَاهُ فِي أَنْ يَرْفَعَ يَدَيْهِ؟ إِنْ كُنَّا لَنُؤَدَّبُ عَلَيْهِ , وَنَحْنُ غِلْمَانٌ بالْمَدِينَةِ. فَلَمْ يَأْذَنْ لَهُ -[19]-

قَالَ الْبُخَارِيُّ: " وَكَانَ زَائِدَةُ لَا يُحَدِّثُ إِلَّا أَهْلَ السُّنَّةِ اقْتِدَاءً بِالسَّلَفِ ,

وَلَقَدْ رَحَلَ قَوْمٌ مِنْ أَهْلِ بَلْخٍ مُرْجِئَةٌ إِلَى مُحَمَّدِ بْنِ يُوسُفَ بِالشَّامِ فَأَرَادَ مُحَمَّدٌ إِخْرَاجَهُمْ مِنْهَا حَتَّى تَابُوا مِنْ ذَلِكَ , وَرَجَعُوا إِلَى السَّبِيلِ , وَالسُّنَّةِ ,

وَلَقَدْ رَأَيْنَا غَيْرَ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ يَسْتَتِيبُونَ أَهْلَ الْخِلَافِ فَإِنْ تَابُوا , وَإِلَّا أَخْرَجُوهُمْ مِنْ مَجَالِسِهِمْ ,

وَلَقَدْ كَلَّمَ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ , سُلَيْمَانَ بْنَ حَرْبٍ وَهُوَ يَوْمَئِذٍ قَاضِي مَكَّةَ أَنْ يَحْجُرَ عَلَى بَعْضِ أَهْلِ الرَّأْيِ فَحَجَرَ عَلَيْهِ سُلَيْمَانُ فَلَمْ يَكُنْ يَجْتَرِئْ بِمَكَّةَ أَنْ يُفْتِيَ حَتَّى خَرَجَ مِنْهَا




আমর বিন মুজাহির বর্ণনা করেছেন:
আবদুল্লাহ বিন আমির আমাকে অনুরোধ করতেন, যাতে আমি তার জন্য উমর বিন আব্দুল আজিজের কাছে অনুমতি চাই। আমি অনুমতি চাইলে উমর (রা.) বললেন:
“সে কি সেই ব্যক্তি, যাকে সে শাস্তি দিয়েছিল হাত তোলার কারণে? আমরা তো মদীনায় বালক থাকতে এর জন্য শাস্তি পেতাম।”
এরপর উমর (রা.) তাকে প্রবেশের অনুমতি দেননি।

বুখারী বলেছেন: “আর যাইদাহ কেবল আহলুস সুন্নাহর কাছেই হাদীস বর্ণনা করতেন, সালাফদের অনুসরণে।
আর বালখের কিছু লোক, যারা মুরজিয়া ছিল, তারা শামে মুহাম্মাদ ইবনু ইউসুফের কাছে গিয়েছিল। তখন মুহাম্মাদ তাদের সেখান থেকে বের করে দিতে চাইলেন, যতক্ষণ না তারা তওবা করে এবং সঠিক পথ ও সুন্নাহর দিকে ফিরে আসে।
আর আমরা অনেক আলিমকে দেখেছি, তারা বিপক্ষ মতের লোকদের তওবা চাইতেন। যদি তারা তওবা করত, ঠিক আছে; অন্যথায় তাদের মজলিস থেকে বের করে দিতেন।
আর আব্দুল্লাহ ইবনু যুবায়র সুলায়মান ইবনু হারবের সাথে কথা বলেছিলেন—যিনি তখন মক্কার কাজী ছিলেন—যেন তিনি কিছু রায়ের লোকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। তাই সুলায়মান তার উপর নিষেধাজ্ঞা আরোপ করলেন। ফলে সে মক্কায় ফতোয়া দেওয়ার সাহস করত না, যতক্ষণ না সেখান থেকে চলে যায়।”









জুযঊ রাফইল ইয়াদাইন ফিস সালাত (17)


17 - حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ , حَدَّثَنَا شَرِيكٌ , عَنْ لَيْثٍ , عَنْ عَطَاءٍ قَالَ: رَأَيْتُ ابْنَ عَبَّاسٍ , وَابْنَ الزُّبَيْرِ , وَأَبَا سَعِيدٍ , وَجَابِرًا يَرْفَعُونَ أَيْدِيَهُمْ إِذَا افْتَتَحُوا الصَّلَاةَ , وَإِذَا رَكَعُوا "




মালিক ইবনু ইসমাঈল আমাদের হাদীস বর্ণনা করেছেন, তিনি বলেন: শারীক আমাদের হাদীস বর্ণনা করেছেন, লায়স থেকে, তিনি আতা থেকে, তিনি বলেন:
আমি ইবনু আব্বাস, ইবনু যুবায়র, আবু সাঈদ এবং জাবির (রাদিয়াল্লাহু আনহুম)-কে দেখেছি যে, তারা যখন সালাত শুরু করতেন এবং যখন রুকূতে যেতেন, তখন হাত উঠাতেন।









জুযঊ রাফইল ইয়াদাইন ফিস সালাত (18)


18 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّلْتِ , حَدَّثَنَا أَبُو شِهَابٍ عَبْدُ رَبِّهِ , عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ , عَنْ أَبِي هُرَيْرَةَ , أَنَّهُ كَانَ إِذَا كَبَّرَ رَفَعَ يَدَيْهِ , وَإِذَا رَكَعَ , وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ "




মুহাম্মাদ ইবনুস সালত আমাদের হাদীস বর্ণনা করেছেন, তিনি বলেন: আবু শিহাব আব্দু রাব্বিহি আমাদের হাদীস বর্ণনা করেছেন, মুহাম্মাদ ইবনু ইসহাক থেকে, তিনি আব্দুর রহমান আল-আ'রাজ থেকে, তিনি আবু হুরায়রা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণনা করেন যে,
তিনি যখন তাকবীর বলতেন, তখন হাত উঠাতেন; যখন রুকূতে যেতেন, তখনও; এবং যখন রুকূ থেকে মাথা উঠাতেন, তখনও (হাত উঠাতেন)।









জুযঊ রাফইল ইয়াদাইন ফিস সালাত (19)


19 - حَدَّثَنَا مُسَدَّدٌ , حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ , عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ قَالَ: رَأَيْتُ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ «إِذَا افْتَتَحَ الصَّلَاةَ كَبَّرَ , وَرَفَعَ يَدَيْهِ , وَيَرْفَعُ كُلَّمَا رَكَعَ وَرَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ»




মুসাদ্দাদ আমাদের হাদীস বর্ণনা করেছেন, তিনি বলেন: আব্দুল ওয়াহিদ ইবনু যিয়াদ আমাদের হাদীস বর্ণনা করেছেন, আসিম আল-আহওয়াল থেকে। তিনি বলেন:
আমি আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু-কে দেখেছি যে, তিনি যখন সালাত শুরু করতেন তখন তাকবীর বলতেন এবং হাত উঠাতেন, আর প্রতিবার রুকূতে যাওয়ার সময় এবং রুকূ থেকে মাথা উঠানোর সময়ও হাত উঠাতেন।









জুযঊ রাফইল ইয়াদাইন ফিস সালাত (20)


20 - حَدَّثَنَا مُسَدَّدٌ , حَدَّثَنَا هُشَيْمٌ , عَنْ أَبِي حَمْزَةَ قَالَ: رَأَيْتُ ابْنَ عَبَّاسٍ " يَرْفَعُ يَدَيْهِ حَيْثُ كَبَّرَ , وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ




মুসাদ্দাদ আমাদের হাদীস বর্ণনা করেছেন, তিনি বলেন: হুশায়ম আমাদের হাদীস বর্ণনা করেছেন, আবু হামযাহ থেকে। তিনি বলেন:
আমি ইবনু আব্বাস (রাদিয়াল্লাহু আনহুমা)-কে দেখেছি যে, তিনি যখন তাকবীর বলতেন তখন হাত উঠাতেন, এবং যখন রুকূ থেকে মাথা উঠাতেন তখনও।