খালক্বু আফআলিল ইবাদ লিল বুখারী
حَدَّثَنَا حَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ صَبَّاحٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا يُونُسُ بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ دِينَارٍ، حَدَّثَنَا عُمَارَةُ بْنُ جُوَيْنٍ، حَدَّثَنَا أَبُو سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَشَجُّ إِنَّ فِيكَ خُلُقَيْنِ يُحِبُّهُمَا اللَّهُ، الْحِلْمُ وَالتُّؤَدَةُ» قَالَ: يَا رَسُولَ اللَّهِ أَشَيْءٌ جُبِلْتُ عَلَيْهِ أَمْ شَيْءٌ حَدِيثٌ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بَلْ شَيْءٌ جُبِلْتَ عَلَيْهِ»
আবু সাঈদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “হে আশাজ্জ! তোমার মধ্যে দুটি চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে যা আল্লাহ পছন্দ করেন। তা হলো সহনশীলতা (ধৈর্য) ও ধীরস্থিরতা।” তিনি (আশাজ্জ) বললেন, “হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! এটা কি এমন কিছু যার ওপর আমাকে স্বভাবতই সৃষ্টি করা হয়েছে, নাকি এটা নতুন কিছু (যা আমি অর্জন করেছি)?” তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “বরং এটা এমন কিছু যার ওপর তুমি স্বভাবতই সৃষ্ট।”