আল-আসমা ওয়াস-সিফাত লিল-বায়হাক্বী
549 - أَخْبَرَنَا أَبُوَ سَعْدٍ عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي عُثْمَانَ الزَّاهِدُ , أنا إِسْمَاعِيلُ بْنُ أَحْمَدَ الْجُرْجَانِيُّ , حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ مُحَمَّدٍ الْفَقِيهُ , ثنا سُلَيْمَانُ بْنُ الرَّبِيعِ بْنِ هِشَامٍ النَّهْدِيُّ الْكُوفِيُّ , قَالَ: سَمِعْتُ كَادِحَ بْنَ رَحْمَةَ , يَقُولُ: سَمِعْتُ أَبَا بَكْرِ بْنِ عَيَّاشٍ , يَقُولُ: مَنْ قَالَ: الْقُرْآنُ مَخْلُوقٌ فَهُوَ زِنْدِيقٌ قَالَ: وَسَمِعْتُ سُلَيْمَانَ يَقُولُ: سَمِعْتُ الْحَارِثَ بْنَ إِدْرِيسَ يَقُولُ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ الْحَسَنِ الْفَقِيهَ يَقُولُ: مَنْ قَالَ: الْقُرْآنُ مَخْلُوقٌ , فَلَا تُصَلِّ خَلْفَهُ
সুলায়মান ইবনু রাবী‘ ইবনু হিশাম আন-নাহদী আল-কুফী বলেন:
আমি কাদিহ ইবনু রাহমাহকে বলতে শুনেছি, তিনি আবূ বাকর ইবনু আইয়্যাশকে বলতে শুনেছেন: যে ব্যক্তি বলে, কুরআন সৃষ্ট (মাখলূক), সে যিন্দীক (ধর্মদ্রোহী)।
তিনি আরও বলেন: আমি আল-হারিস ইবনু ইদরীসকে বলতে শুনেছি, তিনি মুহাম্মাদ ইবনু আল-হাসান আল-ফাক্বীহকে বলতে শুনেছেন: যে ব্যক্তি বলে, কুরআন সৃষ্ট (মাখলূক), তুমি তার পেছনে সালাত আদায় করো না।