مسند أبي داود الطيالسي
Musnad Abi Dawood Twayalisi
মুসনাদ আবী দাউদ ত্বায়ালিসী
2737 - حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدِمَ الْمَدِينَةَ فَوَجَدَ الْيَهُودَ صِيَامًا، فَقَالَ : ` مَا هَذَا ؟ ` فَقَالُوا : هَذَا يَوْمٌ أَغْرَقَ اللَّهُ عَزَّ وَجَلَّ فِيهِ فِرْعَوْنَ، وَأَنْجَى فِيهِ مُوسَى عَلَيْهِ السَّلامُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` فَأَنَا أَوْلَى بِمُوسَى `، فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِصَوْمِهِ ` *
অনুবাদঃ ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনায় আগমন করলেন, তখন তিনি দেখলেন যে ইয়াহুদীরা সিয়াম (রোযা) পালন করছে। তিনি জিজ্ঞেস করলেন: ‘এটা কী?’
তারা বলল: ‘এটি এমন একটি দিন, যেদিন আল্লাহ তাআলা ফিরআউনকে ডুবিয়ে মেরেছিলেন এবং মূসা আলাইহিস সালামকে নাজাত (মুক্তি) দিয়েছিলেন।’
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: ‘মূসার (আঃ) সাথে তোমাদের চেয়ে আমার সম্পর্কই বেশি।’ অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সিয়াম পালনের নির্দেশ দিলেন।