মুসনাদ আর-রুইয়ানী
মুসনাদ আর-রুইয়ানী (703)
703 - نا ابْنُ إِسْحَاقَ، نا عَفَّانُ بْنُ مُسْلِمٍ، نا حَمَّادُ بْنُ زَيْدٍ، نا مَطَرٌ، عَنْ رَبِيعَةَ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي رَافِعٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزَوَّجَ مَيْمُونَةَ حَلَالًا وَبَنَى بِهَا حَلَالًا، وَكُنْتُ الرَّسُولَ بَيْنَهُمَا “
আবু রাফি' (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমূনাহ (রাঃ)-কে হালাল অবস্থায় (ইহরামের বাইরে) বিবাহ করেছিলেন এবং হালাল অবস্থাতেই তাঁর সাথে বাসর যাপন করেছিলেন। আর আমিই ছিলাম তাঁদের উভয়ের মাঝে দূত।