মুসনাদ আর-রুইয়ানী
মুসনাদ আর-রুইয়ানী (702)
702 - نا ابْنُ إِسْحَاقَ، نا مَنْصُورُ بْنُ سَلَمَةَ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ عَمَّتِهِ سَلْمَى، عَنْ أَبِي رَافِعٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَافَ عَلَى نِسَائِهِ ذَاتَ يَوْمٍ فَجَعَلَ يَغْتَسِلُ عِنْدَ هَذِهِ وَعِنْدَ هَذِهِ، قَالَ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَلَا تَجْعَلُهُ غُسْلًا وَاحِدًا؟ قَالَ: «هَذَا أَزْكَى وَأَطْيَبُ»
আবূ রাফি’ (রাঃ) থেকে বর্ণিত, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীদের নিকট গেলেন (তাদের সঙ্গে মিলিত হলেন)। তিনি এই স্ত্রীর নিকটও গোসল করলেন এবং ওই স্ত্রীর নিকটও গোসল করলেন। বর্ণনাকারী বলেন, আমি বললাম, "হে আল্লাহর রাসূল! আপনি কি একটিমাত্র গোসল দিয়ে কাজ সারবেন না?" তিনি বললেন, "এটাই অধিক পবিত্র ও অধিক উত্তম।"