مسند الشهاب
Musnad Ash-Shihab
মুসনাদ আশ-শিহাব
1217 - أَخْبَرَنَا هِبَةُ اللَّهِ بْنُ أَبِي غَسَّانَ الْفَارِسِيُّ، أبنا أَبُو أَحْمَدَ، يَحْيَى بْنُ أَحْمَدَ بْنِ جَعْفَرٍ الشَّاهِدُ، ثنا أَبُو بَكْرٍ، مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يَزِيدَ سَنَةَ تِسْعٍ وَعِشْرِينَ وَثَلَاثِ مِائَةٍ، أبنا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ أَبُو صَالِحٍ، ثنا النَّضْرُ بْنُ شُمَيْلِ بْنِ خَرَشَةَ الْمَازِنِيُّ، ثنا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ: أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَمِعْتُهُ يَقُولُ: " {أَلْهَاكُمُ التَّكَاثُرُ} [التكاثر: 1] قَالَ: يَقُولُ ابْنُ آدَمَ: مَالِي مَالِي وَلَيْسَ لَكَ مِنْ مَالِكَ إِلَّا مَا أَكَلْتَ فَأَفْنَيْتَ، أَوْ لَبِسْتَ فَأَبْلَيْتَ، أَوْ تَصَدَّقْتَ فَأَمْضَيْتَ "
অনুবাদঃ আব্দুল্লাহ ইবনুস শিখখীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলাম এবং তাঁকে বলতে শুনলাম: (আল্লাহর বাণী) ‘প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে।’ [সূরা আত-তাকাসুর: ১] তিনি (রাসূল সাঃ) বলেন, আদম সন্তান বলে: ‘আমার সম্পদ, আমার সম্পদ।’ তোমার সম্পদের মধ্যে তোমার জন্য কেবল সেটাই (রয়েছে), যা তুমি খেয়ে শেষ করে দিয়েছ, অথবা পরিধান করে পুরাতন করে ফেলেছ, অথবা সাদকা করে (পরকালের জন্য) পাঠিয়ে দিয়েছ।